Header Ads

মুনশি একাডেমি

শিক্ষা ও সাহিত্যভিত্তিক ডিজিটাল প্ল্যাটফর্ম
নোট ও সাজেশন বিসিএস ও এনটিআরসিএ বি.এড ও ব্যাংক প্রস্তুতি

১০–৪০তম বিসিএস প্রিলিতে রবীন্দ্রনাথ থেকে আসা প্রশ্নাবলি

 ১০–৪০তম বিসিএস প্রিলিতে রবীন্দ্রনাথ থেকে আসা প্রশ্নাবলি

 
রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী থেকে বিসিএস সহ বিভিন্ন চাকরির, রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে বারবার আসা প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর বিসিএস, বাংলা নাটক থেকে বারবার আসা প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর বিগত বছরের প্রশ্ন, বিসিএস পরীক্ষার প্রিলিমিনারি প্রশ্ন সমাধান, বাংলা নাটক থেকে বিভিন্ন পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ প্রশ্ন, বিভিন্ন চাকরির পরীক্ষায় বাংলা ব্যাকরণ ও সাহিত্য থেকে আসা, বিসিএস এর বিগত সালের প্রশ্ন সমাধান, বাংলা প্রস্তুতি রবীন্দ্রনাথ ঠাকুর, কাব্য। কাব্যগ্রন্থ। 40 বছরের বারবার আসা প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর, munshiacademy-blogspot-com, Munshi-academy

‘রবীন্দ্রনাথ’ থেকে আসা ১০-৪০তম বিসিএস প্রিলি. প্রশ্নাবলি

[সাহিত্য অংশের মধ্যে সব চেয়ে গুরুত্বপূর্ণ সাহিত্যিক রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রাথ থেকে বিসিএস প্রিলিতে এই পর্যন্ত মোট ৩৭টি প্রশ্ন হয়েছে। ৪০তম বিসিএস প্রিলি.তে ২টি প্রশ্ন হয়েছে। রবীন্দ্রনাথ থেকে প্রত্যেক বিসিএসে ২-৩টি প্রশ্ন হয়ে থাকে। ]

১। বাংলায় টি. এস. এলিয়টের কবিতার প্রথম অনুবাদক— রবীন্দ্রনাথ ঠাকুর। [১০তম]
২। ‘শেষের কবিতা’ রবীন্দ্রাথ রচিত— উপন্যাসের নাম। [১০তম]
৩। কোন সালে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম-শতবার্ষিকী পালিত হয়— ১৯৬১ সালে। [১৩তম]
৪। রবীন্দ্রনাথ ঠাকুরের ‘নির্ঝরের স্বপ্নভঙ্গ’ কবিতায় কবির উপলব্ধি হচ্ছে— ভবিষ্যৎ বিচিত্র ও বিপুল সম্ভাবনাময়। [১৪তম]
৫। রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর রচিত নাটকটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছিলেন— বসন্ত। [১৫তম]
৬। কোন উপন্যাসটির রচয়িতা রবীন্দ্রনাথ—ঘরে-বাইরে। [১৬তম]
৭। কোন বইটি কবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নয়— দোলন চাঁপা। [১৮তম]
৮। রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম হলো—ভানুসিংহ ঠাকুর। [১৯তম]
৯। কোনটি কাব্যগ্রন্থ— শেষ লেখা। [২০তম, ৩৮তম]
১০। কোনটি রবীন্দ্রনাথের রচনা—চতুরঙ্গ। [২১তম]
১১। ‘সঞ্চয়িতা’ কোন কবির কাব্য সংকলন—রবীন্দ্রনাথ ঠাকুর। [২২তম]
১২। রবীন্দ্রাথের কোন গ্রন্থটি নাটক—রক্তকরবী। [২২তম]
১৩। পদাবলী লিখেছেন— রবীন্দ্রনাথ ঠাকুর। [২২তম]
১৪। ‘ভানু সিংহ’ কার ছদ্মনাম—রবীন্দ্রনাথ ঠাকুরের। [২৪তম (বাতিলকৃত), ৩৪তম]
১৫। রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গ্রন্থটি উপন্যাস— শেষের কবিতা। [২৪তম]
১৬। ‘মৃণ্ময়ী’ রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গল্পের নায়িকা— সমাপ্তি। [২৫তম]
১৭। ‘সন্ধ্যারাগে ঝিলিমিলি ঝিলমের স্রোতখানি বাঁকা’- রবীন্দ্রনাথের কোন কাব্যের কবিতা— বলাকা। [২৫তম]
১৮। ‘তোমার সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ করি’- রবীন্দ্রনাথের কোন কাব্যের কবিতা— শেষ লেখা। [২৬তম]
১৯। ‘ভানুসিংহ ঠাকুরের পদাবলী’-এর রচয়িতা কে— রবীন্দ্রনাথ ঠাকুর। [২৬তম]
২০। ‘শিশুরাজ্যে এই মেয়েটি একটি ছোটখাট বর্গির উপদ্রুব বলিলেই হয়।’ রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গল্পের সংলাপ— সমাপ্তি। [২৭তম]
২১। রবীন্দ্রনাথ ঠাকুরের অতিপ্রাকৃত গল্প কোনটি— ক্ষুধিত পাষাণ। [২৮তম]
২২। রবীন্দ্রনাথের ‘সোনার তরী’ কবিতা কোন ছন্দে রচিত— মাত্রাবৃত্ত। [৩০তম]
২৩। ‘ছিন্নপত্রে’র অধিকাংশ পত্র কাকে উদ্দেশ্য করে লেখা— ইন্দিরা দেবী। [৩১তম]
২৪। গীতাঞ্জলীর ইংরেজি অনুবাদ সম্পাদনা করেছেন—ডবলিউ. বি. ইয়েটস। [৩৩তম]
২৫। ‘ঘরে বাইরে’ উপন্যাসটি কার লেখা—রবীন্দ্রনাথ ঠাকুর। [৩৪তম]
২৬। কোনটি রবীন্দ্ররচনার অন্তর্গত নয়— “অগ্নিগ্রাসী বিশ্বত্রাসি জাগুক আবার আত্মদান”। [৩৫তম]
২৭। রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্বপুরুষের আদিবসতি কোথায় ছিল— খুলনার দক্ষিণ ডিহি। [৩৫তম]
২৮। কোন চরিত্র দুটি রবীন্দ্রনাথের ‘ঘরে বাইরে’ উপন্যাসের— নিখিলেস-বিমলা। [৩৬তম]
২৯। ‘একখানি ছোট ক্ষেতে আমি একেলা’-রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কবিতার চরণ— সোনার তরী। [৩৬তম]
৩০। “আমি এ কথা, এ ব্যথা, সুখব্যাকুলতা কাহার চরণতলে দিব নিছনি।” রবীন্দ্রনাথের এ গানে ‘নিছনি’ কী অর্থে ব্যবহৃত হয়েছে— উপহার অর্থে। [৩৭তম]
৩১। রবীন্দ্রনাথ ঠাকুরের “গীতাঞ্জলি” কাব্য প্রকাশিত হয় কত সনে— ১৯১০। [৩৭তম]
৩২। চন্দরা কার রচিত উপন্যাস—রবীন্দ্রনাথ ঠাকুর। [৩৮তম]
৩৩। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কৌতুক নাটক— বৈকুণ্ঠের খাতা। [৩৯তম]
৩৪। ‘কিন্তু আরম্ভের পূর্বেও আরম্ভ আছে। সন্ধ্যাবেলায় দীপ জ্বালার আগে সকালবেলায় সলতে পাকানো’— বাক্যদ্বয় কোন রচনা থেকে উদ্ধৃত— যোগাযোগ। [৪০তম]
৩৫। ‘জীবনস্মৃতি’ কার রচনা— রবীন্দ্রনাথ ঠাকুর। [৪০তম]
 
 

উপসংহার:

আশা করি, আজকের এই আলোচনাটি আপনাদের ভালো লেগেছে এবং এখান থেকে নতুন কিছু জানতে পেরেছেন। শিক্ষা, সাহিত্য প্রযুক্তির এমন আরও গুরুত্বপূর্ণ তথ্য বিশ্লেষণ পেতে নিয়মিত আমাদের ব্লগের সাথেই থাকুন।

মুনশি একাডেমি (Munshi Academy) সব সময় চেষ্টা করে আপনাদের সামনে নির্ভুল মানসম্মত কন্টেন্ট উপস্থাপন করতে। আমাদের এই পোস্টটি যদি আপনাদের উপকারে আসে, তবে অন্যদের সাথে শেয়ার করতে ভুলবেন না।

আরও পড়ুন:

 

আমাদের সাথে যুক্ত থাকুন (Stay Connected):

যেকোনো জিজ্ঞাসা বা পরামর্শের জন্য আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। এছাড়া আমাদের অন্যান্য প্ল্যাটফর্মে যুক্ত হতে নিচের লিঙ্কগুলো ভিজিট করুন:

ধন্যবাদান্তে,

মুনশি একাডেমি টিম

 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.