Header Ads

মুনশি একাডেমি

শিক্ষা ও সাহিত্যভিত্তিক ডিজিটাল প্ল্যাটফর্ম
নোট ও সাজেশন বিসিএস ও এনটিআরসিএ বি.এড ও ব্যাংক প্রস্তুতি

তিনটি আঙুল (ছোটগল্প) – মুনশি আলিম | মুনশি একাডেমি

 তিনটি আঙুল (ছোটগল্প) – মুনশি আলিম | মুনশি একাডেমি

তিনটি আঙুল, ছোটগল্প, ভৌতিক গল্প, রহস্যগল্প, বাংলা সাহিত্য, মুনশি আলিম, Munshi Alim, Horror Story, Short Story, Supernatural, মুনশি একাডেমি, Munshi Academy, অলৌকিক গল্প, Thriller, Mystery, Ghost Story, বাংলা ভৌতিক গল্প, গল্পপাঠ, Fiction, Literature



এক ভয়ানক দুঃস্বপ্নে কাকডাকা ভোরে ঘুম ভেঙ্গে যায় নিজের ভেতরে পৃথিবীর সমস্ত যন্ত্রনা ক্লেদ নিয়ে চোখ কচলাতে কচলাতে বারান্দায় আসিবাইরে অবশ্য শীতের প্রকট তেমন একটা পড়ে নিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন আকাশঈষৎ আদ্র বাতাস বইছেঈশ্বরে পৃথিবীতে মনে হল শান্ত নীরবতা ফ্রেস হয়ে নাস্তা করতে যাইগিয়ে দেখলাম খাওয়ার মত কিছুই প্রস্তুত নেইকরতেও ইচ্ছে করলো নামনকে সুস্থ করার জন্য এই ভোরবেলাতেই নেটে বসলামকাজ করতে করতে কখন যে বিকেল হয়ে গেছে টেরও পায় নি হঠাৎ জরিনার আগমনে আমার চৈতন্য হলআমার মনে পড়ল আমি ক্ষুধার্তকতক্ষণ ধরে খাইনি! সে সকালে আসলেই তো খেতে পারতাম! আমার কেন যেন তার ওপর ভারি রাগ হতে লাগলো
সে এসেই অনুনয়ের স্বরে বলল- মামা, মায়ের শরীরলডা বালা না, হের লাইগা সকালে আইবার পারি নাই
-
তরার অউ এখ প্রবলেম; অউ মাতাত বেদনা, তো পাউঅ বেদনা- দুইদিন পর পর তরার
খত জাতোর যে প্রবলেম বারয়...! মাসো ফনডদিন যায়গি অতা হতাত!
-
বিশ্বাস করেন মামা, আমি একটুও মিছা কই নাইমিছা কইলে আল্লার গজব পড়ব আমার
উপর
-
দূর শুয়রের ফুরি, আর বেশি সাধু গিরি মারাইছ না; তরারে বালাটিখে চিনিযা খাওন রেডি খর
মামা, মায়রে নিয়া অহনি ডাক্তার দেহান লাগবোরাগগুসা যাই অন- অহন আমি রানবার
পারুম নামাইরে নিয়া অহনই ডাক্তারের কাছে যাওন লাগবোকথাটি বলেই সে আর ফিরতি উত্তরের তোয়াক্কা না করে দ্রুত বাসা থেকে বেরিয়ে যায়পিছন দিক থেকে আমি উচ্চস্বরে গালি দিয়ে বললাম- কুত্তার ফুড়ি আর আইছ নাযাহ...!

সকালে পেটে কিছু না পড়ায় পেট এমনিতেই চুচু করছিলতার উপর সে ছুটি চাওয়াতে মাথা যেন আরও গরম হয়ে ওঠলোপ্রায় সময়ই তার নানা অজুহাত থাকেআমার ধারণা ওর মত অনেক কাজের বুয়ারই এই রকম ফাঁকিবাজি লক্ষণ রয়েছেপ্রথম প্রথম খুব বিশ্বাস করতামএখন করি নাতার অবশ্য যথার্থ কারণও রয়েছে
জরিনার আসল নাম ফুলপরীপ্রায় চার বছর ধরে সে আমাদের বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করে আসছেবয়স উনিশ কিংবা বিশ হবেএরই মধ্যে সে দুই স্বামীর ঘর করার অভিজ্ঞতাও অর্জন করেছেচারজন ছেলেমেয়েসবগুলোই পিঠাপিঠিবর্তমানে ২য় স্বামী পরিত্যাক্ত হয়ে বাপের বাড়িতেই রয়েছেআমি জরিনাকে তার ব্যক্তিগত ত্রুটির কারণে গালিগালাজ করলেও তার সন্তানদের প্রতি ছিলাম বেশ স্নেহাসক্ত তার মূল বেতনের বাইরেও তার সন্তানদের স্কুলের যাবতীয় খরচ দিতামএই কারণেই হয়ত আমার গালিগালাজ ওর কাছে খুব লাগে বলে মনে হয় নাতাছাড়া ঐ যে একটা প্রবাদ বাক্য আছে না- যে গরু দুধ দেয় সে গরুর লাথিও নাকি মজা লাগেআমার সম্পর্কে জরিনা হয়ত তেমন ধারণাই পোষণ করে!

অন্যসব দিনগুলোতে গালিগালাজ করলেও একেবারে বিদায়ের কথা বলি নি কখনোআজ কেন যেন মুখ ফসকে কথাটি বের হয়ে গেলসত্যিই যদি সে আর না আসে! কিংবা তার মা যদি সত্যিই অসুস্থ হয়ে থাকে! কাজটি কি ভাল করলাম? নিজের সাথে এখন আর হিসেব মিলাতে পারছি নাঅবলীলায় নিজের ভেতর অনুতাপে দগ্ধ হতে থাকিআসলেই ক্ষুধার্ত অবস্থায় মানুষের মাথা সঠিকভাবে কাজ করে নাতেল ছাড়া যেমন ইঞ্জিন চলে না, তেমনই আর কি!


নানাবিধ চিন্তাভাবনা করে মেডিকেলে চলে গেলামএকটি বেসরকারি মেডিকেল কলেজে সদ্যই গ্রাজুয়েশন সম্পন্ন পাশ করে ইন্টার্নি করছিআজকে একটি লাশের পাকস্থলির ভিতরের বিভিন্ন অংশ কেটে ভিতরের অর্গানগুলো সনাক্ত করে দেখানোর কথাআমি যখন ল্যাবে গিয়ে পৌঁছাই তখন সন্ধ্যে প্রায় সাতটাফর্মালিনে ঢাকা লাশবুকের পাঠা যতই শক্ত থাকুক একাএকা লাশ কাটা ও সনাক্ত করা খুবই দুঃসাধ্য কাজড. শিশির চক্রবর্তী স্যার একটি খাতার মধ্যে কিছু লেখা দেখিয়ে বললেন, এইগুলো বের কর ও লক্ষণ সনাক্ত করআমি প্রফুল্ল মনে কাজ করে চলছি স্যারকে বিভিন্ন অংশ দেখালামস্যার খুশি হয়ে বললেন- well done! এরপর জরুরি কল আসায় তিনি বাইরে চলে গেলেনআমি পার্টসগুলো যথাস্থানে রেখে সেলাই করতে থাকি

হঠাৎ বিদ্যুৎ চলে যায়মুহূর্তেই সমস্ত কক্ষটিতে এক ভূতুরে পরিবেশ বিরাজ করেআমি লাশ রেখে তড়িঘড়ি করে বের হয়ে যাওয়ার চেষ্টা করি কিন্তু যেতে পারছি নামনে হল কেউ যেন আমাকে শক্ত করে ধরে রেখেছেজেনারেটরও কেন যেন আজ দ্রুত চালু হচ্ছে নাতবে কি জেনারেটরও বিকল হয়ে গেল? আমি যেতে পারছি না কেন? আমার হাত-পা নাড়াতে পারছি না কেন? নিজের সাথে প্রশ্ন মিলাতে চেষ্টা করি

কিন্তু যতই প্রশ্নের উদয় হচ্ছে ততই যেন কক্ষটি ভীতিকর থেকে আরও ভীতিকর হয়ে ওঠছেলাশের পাশ থেকে হঠাৎ এক অদ্ভুত শব্দ চারদিকে প্রতিধ্বনিত হতে থাকেভয়ে আমার সমস্ত শরীর শিউরে ওঠেআমি সামনে যাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা চালাই কিন্তু কোনভাবেই আর সামনে যেতে পারছি নাবিজ্ঞানমনস্ক হওয়ায় কোনদিন ভূতপ্রেতে বিশ্বাস করি নিকিন্তু আজ কেন যেন নানান কুসংস্কার মনের মধ্যে ভর করতে লাগলো

চারদিকে ভয়াল অন্ধকারশ্মশানের মত নীরবতাএই ক্ষণমুহূর্তেই আমার মনে হল কয়েকশ শতাব্দী ধরে যেন আমি এই মৃত্যুপুরীতে রয়েছিএই অদ্ভুত নীরবতায় অস্থির হয়ে ওঠতে থাকে আমার দেহ, মনআমার অনিচ্ছা সত্ত্বেও আমার দুটি পা কাঁপতে থাকেহঠাৎ একটি টিকটিকি বীভৎসভাবে ডেকে ওঠেভয়ে আমি নিজের ভেতরেই কুকড়াতে থাকিআমার হাত-পা স্তবির হয়ে আসেআমি জোরে চিৎকার করার চেষ্টা করলাম, কিন্তু কোনই শব্দ যেন মুখ থেকে বের হল নাঅশ্রুবিসর্জন করতে চাইলাম কিন্তু মনে হল এখন বর্ষা নয় গ্রীষ্মের দাবদাহ চলছেঅশ্রুর দুর্ভিক্ষ দেখা দিয়েছে

হঠাৎ আমার ঘাড়ে ঠাণ্ডা অনুভব করলামআমি হকচকিয়ে ওঠিহাত দিয়ে সরাতে চাইলাম ঐ ঠাণ্ডা বস্তুটি কিন্তু কোনভাবেই দেহ ও হাত নাড়াতে পারলাম নাআমার সমস্ত শরীর তখন হিম হয়ে আসেমনে হল হিমাঙ্কের নিচের কোন শক্তিশালী সিডর আমার দেহের প্রতিটি কোষে কোষে যেন বিরতিহীনভাবে আঘাত করে চলছেআমি বাকশক্তি হারিয়ে ফেলিবেঁচে আছি না মারা গেছি ঐ মুহূর্তে ঠিক বুঝে ওঠতে পারলাম না

এমন সময় হঠাৎ করেই বিদ্যুৎ চলে এলবিদ্যুতের আলোয় মুহূর্তেই আমার সমস্ত জড়তা কেটে যায়এমন সময় আমার সহপাঠি অনিক এসে বলল- জানিস, এইমাত্র আমাদের ৫ নং ওয়ার্ডের ২৭ নম্বর রোগী ব্রেইনস্ট্রোক করে মারা গেলআমি আমার ত্রুটি খুঁজতে খুঁজতে বললাম-ও তাই? মহিলা না পুরুষ?
-
মহিলা
-
কার রোগী?
জরিনা ওরফে ফুলপরীর
পৃথিবীর সমস্ত বিষ্ময় নিয়ে আমি তার দিকে তাকাইআমাদের জরিনার মা! তবে কি আজ সে সত্যি কথাই বলেছিল! নিজের ভিতর প্রচণ্ড অপরাধবোধ কাজ করতে লাগলো আমার চোখ ছলছল করে ওঠেআমি ভুলে যাই ক্ষণপূর্বের ভয়ার্ত সময়ের কথাআমি জরিনার মাকে দেখার জন্য বের হওয়ার চেষ্টা করিকিন্তু পারি নাসহসা আমার চোখ পড়ল ফর্মালিনে আচ্ছন্ন লাশের হাতের দিকেদেখলাম তার হাতের তিনটি আঙুল আমার প্যান্টের লোপের ভেতরে আটকে রয়েছেকম্পিত হাতে আঙুল তিনটি ছাড়িয়ে আমি অনিকের দিকে তাকাইঅনিকও তাকায়দুজনের চাহনি জুড়ে খেলা করে প্রাগৈতিহাসিক দুই মেরুর গোপন রহস্য

..........................
২৪.১০.২০১৪
মুনশি আলিম
জাফলং, সিলেট
Email: munshialim1@gmail.com

 

 

 

 

 

 

 

💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢

আশা করি, আজকের এই আলোচনাটি আপনাদের ভালো লেগেছে এবং এখান থেকে নতুন কিছু জানতে পেরেছেন। শিক্ষা, সাহিত্য প্রযুক্তির এমন আরও গুরুত্বপূর্ণ তথ্য বিশ্লেষণ পেতে নিয়মিত আমাদের ব্লগের সাথেই থাকুন।

মুনশি একাডেমি (Munshi Academy) সব সময় চেষ্টা করে আপনাদের সামনে নির্ভুল মানসম্মত কন্টেন্ট উপস্থাপন করতে। আমাদের এই পোস্টটি যদি আপনাদের উপকারে আসে, তবে অন্যদের সাথে শেয়ার করতে ভুলবেন না।

 

📖 আরও পড়ুন (নির্বাচিত কন্টেন্ট)

আপনার পঠন অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করতে নিচের প্রবন্ধগুলো দেখে নিতে পারেন:

 

  • একাডেমি/ চাকরির প্রস্তুতি:

 

o   📌 বাংলা ব্যাকরণ

 

o   📌 বিসিএস প্রস্তুতি

 

o   📌 ব্যাংক প্রস্তুতি

 

 

আরও দেখুন ক্লাস বিষয়ক ভিডিও:

 

আরও পড়ুন

 ব্যক্তিত্ব ও জীবনী সম্পর্কিত তথ্য-উপাত্ত সমৃদ্ধ প্রবন্ধ

বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মজার মজার তথ্য-উপাত্ত বিষয়ক প্রবন্ধ

📌 বিজ্ঞান জিজ্ঞাসা

 

আমাদের সাথে যুক্ত থাকুন (Stay Connected):

যেকোনো জিজ্ঞাসা বা পরামর্শের জন্য আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। এছাড়া আমাদের অন্যান্য প্ল্যাটফর্মে যুক্ত হতে নিচের লিঙ্কগুলো ভিজিট করুন:

 

আমাদের অনলাইন কোর্স কিনতে চাইলে:

এইচএসসি বাংলা ১ম এবং বাংলা ২য় পত্র (পিডিএফ শিট)

🟢 সরাসরি অর্ডার করতে এখানে ক্লিক করুন

 

ধন্যবাদান্তে,

মুনশি একাডেমি টিম

 

https://munshiacademy.blogspot.com/

 

 

         মুনশি একাডেমি, শাহপরান, সিলেট||

v শিক্ষামূলক ইউটিউব চ্যানেল: @munshi.academy

v ওয়েবসাইট: https://munshiacademy.blogspot.com/

v ইমেইল: munshiacademywebsite@gmail.com

v ভ্রমণ বিষয়ক ইউটিউব চ্যানেল: @travelwithmunshialim

 

 

 

 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.