Header Ads

মুনশি একাডেমি

শিক্ষা ও সাহিত্যভিত্তিক ডিজিটাল প্ল্যাটফর্ম
নোট ও সাজেশন বিসিএস ও এনটিআরসিএ বি.এড ও ব্যাংক প্রস্তুতি

কৃতকর্ম (ছোটোগল্প) - মুনশি আলিম ।মুনশি একাডেমি । Munshi Academy

কৃতকর্ম  (ছোটোগল্প) - মুনশি আলিম ।মুনশি একাডেমি । Munshi Academy

   মুনশি আলমি 

 
 
ছোটগল্প, Short Story, বাংলা গল্প, Bengali Story, মুনশি আলিম, Munshi Alim, হাস্যরসাত্মক গল্প, Funny Story, মুনশি একাডেমি, Munshi Academy, বাংলা সাহিত্য, Bengali Literature, পারিবারিক গল্প, Everyday Life Stories, সাহিত্য, Literature, গল্প, Fiction, মজার গল্প, Humorous Fiction, সৃজনশীল লেখা, Creative Writing, দৈনন্দিন জীবন, Daily Life, ছোটগল্প পাঠ, Story Reading.

আয়েশী সন্ধ্যা। যুবতীর রোদ্রস্নাত গালের মতোই পৃথিবীর আকাশ ইষৎ লালিমাময়। সে রঙের আভা গায়ে মেখে শহীদ আশরাফ বেরিয়ে পড়ে। সামনেই কটমটি বাজার। বউয়ের দেওয়া লম্বা বাজারের লিস্ট দেখে শহীদও কটমট করতে করতে বাজারে গেলো। মাছ, মাংস তরিতরকারিসহ প্রয়োজনীয় দ্রব্যাদি কিনে ফিরতি পথে পা বাড়ায়।

 

জলবায়ু পরিবর্তনের কারণে এই অগ্রহায়ণেও শীত পড়তে শুরু করেছে। কিছুদূর হাঁটতেই দেখতে পেলো টঙের দোকান। মৌসুমী পিঠাওয়ালা পিঠার পসরা সাজিয়ে বসে রয়েছে। ভাপা পিঠা, চিতই পিঠাসহ বেশ কয়েকটি আইটেম। কয়েকজন ছেলেবুড়াও সেখানে দাঁড়িয়ে পিঠা খাচ্ছে। তাদের পিঠা খাওয়ার ভঙ্গি দেখলে মনে হবে শীতকে তারা খুব উপভোগ করছে। শহীদেরও পিঠা খাওয়ার খুব লোভ হলো। টঙের একপাশে বাজারসওদা রেখে পিঠা খাওয়া শুরু করলো। ক্রমশ ভিড় বাড়ছে। পিঠাগুলো এতই ভালো লেগেছে যে একের পর এক সব আইটেমই সে দুটি করে টেস্ট করতে লাগলো। শহীদ অন্যান্য কাজ যত দ্রæত করে খানিটা ঠিক তত দ্রæত করতে পারে না। কচ্ছপের মতোই ধীর গতি!

হঠাৎ ঘড়ির দিকে তাকায়। ওমা! নয়টা বাজে। তাড়িঘড়ি করে বিল দিয়ে ব্যাগ হাতে নেয়। দ্রুত পা ফেলে। বাড়িতে পৌঁছতেই বউ শোকজের সুরে বলে- এতো দেরি করলে কেন? ব্যাগ দাও। শহীদ বাজারখরচের ব্যাগ এগিয়ে দিয়ে বললো- বাজারে তাজা মাছ একটু দেরিতে ওঠে। আর সে মাছের অপেক্ষা করেই দেরি হয়েছে। অবশ্য এ দুটো বাক্য বলতে তাকে বেশ কয়েকবার ঢোক গিলতে হয়েছে! বাজারের ব্যাগ হাতে নিতেই শহীদের স্ত্রী ক্রোধে ফেটে পড়লো। মিনশে মাছ-মাংস না কিনে চাউলের কুঁড়া নিয়ে এসেছে! বলদের মতো পানিতে ভিজিয়ে ওনারও কুঁড়া খাওয়ার শখ হয়েছে! এই মানুষটারে নিয়ে ক্যামনে যে সংসার করি...!

 

শহীদ গাধামিভাব নিয়ে মাথা চুলকায়। কিনলাম মাছ-মাংস আর হয়ে গেলো কুঁড়া? সহসা সে বুঝে উঠতে পারে না। তবে কী টঙের দোকানে কারো সাথে বাজার বদল হলো? শহীদ লজ্জিত হয়ে বেরিয়ে যায়। পেছনে তখনও তার স্ত্রী বলেই চলছে- মিনশের বলদ হওয়ার শখ হয়েছে... বলদ!

 

২১.১১.২০১৬

শিবগঞ্জ, সিলেট




💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢

আশা করি, আজকের এই আলোচনাটি আপনাদের ভালো লেগেছে এবং এখান থেকে নতুন কিছু জানতে পেরেছেন। শিক্ষা, সাহিত্য প্রযুক্তির এমন আরও গুরুত্বপূর্ণ তথ্য বিশ্লেষণ পেতে নিয়মিত আমাদের ব্লগের সাথেই থাকুন।

মুনশি একাডেমি (Munshi Academy) সব সময় চেষ্টা করে আপনাদের সামনে নির্ভুল মানসম্মত কন্টেন্ট উপস্থাপন করতে। আমাদের এই পোস্টটি যদি আপনাদের উপকারে আসে, তবে অন্যদের সাথে শেয়ার করতে ভুলবেন না।

 

📖 আরও পড়ুন (নির্বাচিত কন্টেন্ট)

আপনার পঠন অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করতে নিচের প্রবন্ধগুলো দেখে নিতে পারেন:

 

  • একাডেমি/ চাকরির প্রস্তুতি:

 

o   📌 বাংলা ব্যাকরণ

 

o   📌 বিসিএস প্রস্তুতি

 

o   📌 ব্যাংক প্রস্তুতি

 

 

আরও দেখুন ক্লাস বিষয়ক ভিডিও:

 

আরও পড়ুন

 ব্যক্তিত্ব ও জীবনী সম্পর্কিত তথ্য-উপাত্ত সমৃদ্ধ প্রবন্ধ

বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মজার মজার তথ্য-উপাত্ত বিষয়ক প্রবন্ধ

📌 বিজ্ঞান জিজ্ঞাসা

 

আমাদের সাথে যুক্ত থাকুন (Stay Connected):

যেকোনো জিজ্ঞাসা বা পরামর্শের জন্য আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। এছাড়া আমাদের অন্যান্য প্ল্যাটফর্মে যুক্ত হতে নিচের লিঙ্কগুলো ভিজিট করুন:

 

আমাদের অনলাইন কোর্স কিনতে চাইলে:

এইচএসসি বাংলা ১ম এবং বাংলা ২য় পত্র (পিডিএফ শিট)

🟢 সরাসরি অর্ডার করতে এখানে ক্লিক করুন

 

ধন্যবাদান্তে,

মুনশি একাডেমি টিম

 

https://munshiacademy.blogspot.com/

 

 

         মুনশি একাডেমি, শাহপরান, সিলেট||

v শিক্ষামূলক ইউটিউব চ্যানেল: @munshi.academy

v ওয়েবসাইট: https://munshiacademy.blogspot.com/

v ইমেইল: munshiacademywebsite@gmail.com

v ভ্রমণ বিষয়ক ইউটিউব চ্যানেল: @travelwithmunshialim

 

 

 





কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.