এইচএসসি বাংলা ২য় পত্র সিলেবাস,মানবণ্টন ও মডেল প্রশ্ন
📚 এইচএসসি বাংলা ২য় পত্র সিলেবাস,মানবণ্টন ও মডেল প্রশ্ন
২০২৬ সালের এইচএসসি বাংলা ২য় পত্রে ব্যাকরণ ও নির্মিতি অংশ মিলিয়ে যথাক্রমে ৩০ এবং ৭০ করে মোট ১০০ নম্বরের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। নিচে প্রতিটি অধ্যায় মানবণ্টনসহ সাজিয়ে দেওয়া হলো:
🧠 ব্যাকরণ অংশ (মোট নম্বর: ৩০)
প্রতিটি বিষয় থেকে ৫ নম্বর করে মোট ৬টি প্রশ্নের উত্তর দিতে হবে:
✍️ নির্মিতি অংশ (মোট নম্বর: ৭০)
এখানে প্রতিটি বিভাগে বিকল্প প্রশ্ন থাকবে এবং একটি করে উত্তর দিতে হবে:
১. 🔤 পারিভাষিক শব্দ / অনুবাদ: (১০ নম্বর)
(পারিভাষিক শব্দ অথবা ইংরেজি থেকে বাংলা অনুবাদ—যেকোনো একটি)
২. 📔 দিনলিপি / অভিজ্ঞতা বর্ণনা / প্রতিবেদন: (১০ নম্বর)
(দিনলিপি বা অভিজ্ঞতা বর্ণনা অথবা ভাষণ বা প্রতিবেদন রচনা)
৩. 📧 বৈদ্যুতিক চিঠি (Email) / পত্রলিখন: (১০ নম্বর)
(ইমেইল বা ক্ষুদে বার্তা অথবা আবেদনপত্র বা ব্যক্তিগত পত্র)
৪. 📋 সারাংশ / ভাবসম্প্রসারণ: (১০ নম্বর)
(সারাংশ/সারমর্ম অথবা ভাবসম্প্রসারণ)
৫. 💬 সংলাপ / ক্ষুদে গল্প রচনা: (১০ নম্বর)
(সংলাপ রচনা অথবা ছোটগল্প রচনা)
৬. 🖋️ প্রবন্ধ-নিবন্ধ রচনা: (২০ নম্বর)
(৫টি বিকল্প থেকে যেকোনো ১টি বিস্তারিত প্রবন্ধ লিখতে হবে)
আর বিস্তারিতভাবে
ব্যাকরণ: ৩০ নম্বর
- বাংলা উচ্চারণের নিয়ম: ৫ নম্বর
- বাংলা বানানের নিয়ম: ৫ নম্বর
- বাংলা ভাষার ব্যকরণিক শব্দশ্রেণী: ৫ নম্বর
- বাংলা শব্দগঠন (উপসর্গ, প্রত্যয় ও সমাস): ৫ নম্বর
- বাক্যতত্ব: ৫ নম্বর
- বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ: ৫ নম্বর
নির্মিতি: ৭০ নম্বর
পারিভাষিক শব্দ থেকে ১ টি এবং অনুবাদ (ইংরেজি থেকে বাংলা) থেকে ১ টি
করে মোট ২ টি প্রশ্ন থাকবে; ১ টি প্রশ্নের উত্তর দিতে হবে।: ১০ নম্বর
দিনলিপি লিখন ও অভিজ্ঞতা বর্ণনা থেকে ১ টি এবং ভাষণ রচনা ও প্রতিবেদন
রচনা থেকে ১ টি করে মোট ২ টি প্রশ্ন থাকবে; ১ টি প্রশ্নের উত্তর দিতে হবে।:
১০ নম্বর
বৈদ্যুতিক চিঠি অথবা ক্ষুদে বার্তা থেকে ১ টি এবং পত্রলিখন অথবা
আবেদনপত্র থেকে ১ টি করে মোট ২ টি প্রশ্ন থাকবে; ১ টি প্রশ্নের উত্তর দিতে
হবে।: ১০ নম্বর
সারাংশ, সারমর্ম ও সারসংক্ষেপ থেকে ১ টি এবং ভাবসম্প্রসারণ থেকে ১ টি
করে মোট ২ টি প্রশ্ন থাকবে; ১ টি প্রশ্নের উত্তর দিতে হবে।: ১০ নম্বর
সংলাপ রচনা থেকে ১ টি এবং ক্ষুদে গল্প রচনা থেকে ২ টি প্রশ্ন থেকে ১ টি
করে মোট ২ টি প্রশ্ন থাকবে; ১ টি প্রশ্নের উত্তর দিতে হবে।: ১০ নম্বর
প্রবন্ধ-নিবন্ধ রচনা; ৫ টি বিকল্প থাকবে, ১ টি রচনা লিখতে হবে। : ২০ নম্বর
পরীক্ষা উপযোগী মডেল প্রশ্ন
এইচএসসি পরীক্ষা 2026 এর মডেল প্রশ্ন (সকল বোর্ড এর জন্য)
বিষয় : বাংলা ২য় পত্র (সৃজনশীল)
বিষয় কোড: [১০২]
সময়: ৩ ঘন্টা – পূর্ণমান: ১০০
১. (ক) উদাহরণসহ ব্যঞ্জনধ্বনি উচ্চারণের পাঁচটি নিয়ম লেখো।
অথবা, (খ) যেকোনো পাঁচটি শব্দের উচ্চারণ লেখো: কৌতুহল, ক্ষয়িষণ, পুনঃপুন, বিজ্ঞপ্তি, লক্ষণ, জীববিজ্ঞান, সায়াহ্ন, উষ্ণীব
২. (ক) উপদাহরণসহ ষ-ত্ব বিধির ৫ টি নিয়ম লেখ।
অথবা, (খ) যেকোনো পাঁচটি শব্দের শুদ্ধ বানান লেখো: শিরঃচ্ছেদ, স্বরস্বতি, নুন্যতম, শান্তনা, মুমূরষ, পুর্বাহ্ন, এসিড, অন্তঃস্বত্বা।
৩, কে) উদাহরণসহ আবেগ শব্দের শ্রেণিবিভাগ আলোচনা করো।
অথবা, (খ) নিম্নরেখ শব্দের পাঁচটি ব্যাকরণিক শ্রেণি চিহ্নিত করো:
- জামাটা তোমাকে বেশ মানিয়েছে।
- তোমরা নিজেরা সমস্যাটা মিটিয়ে ফেল।
- ঘন্টাখানেক ঘুমিয়ে নিলাম।
- বরং না খেয়ে মরবো, তবু ভিক্ষা করবো না।
- আমি ছাড়া তার আর কেউ নেই।
- কানা ছেলের নাম পদ্মলোচন।
- গরিবকে সাহায্য করা উচিত!
- হে বন্ধু, তোমাকে অভিনন্দন।
৪. (ক) উপসর্গের অর্থবাচকতা নেই, কিন্তু অর্থদোতকতা আছে – আলোচনা করো।
অথবা, (খ) ব্যাসবাক্যসহ সমাস নির্ণয় করো (যেকোনো পাঁচটি) : অলসতন্দ্রা, উপভাষা, খ্রীস্টধর্ম, ছেলেধরা; গ্রামান্তর, অনির্বাচনীয়, ঘুষোঘুষি, নবরত্ন!
৫. (ক) বাক্য কাকে বলে? একটি সার্থক বাক্যের কী কী গুণ থাকা আবশ্যক? আলোচনা করো।
অথবা, (খ) নির্দেশানুসারে বাক্যের রূপান্তর করো: (যেকোনো পাঁচটি)
- রাত শেষ হলো এবং সঙ্গে সঙ্গ বৃষ্টি শুরু হলো। (সরল)
- এখনই যাও, নতুবা তার দেখা পাবে না। (জটিল)
- তোমার উজ্জ্বল ভবিষ্যত কামন করি (ইচ্ছাসূচক)
- তার ত্যাগের মহিমা কী অপূর্ব। (নির্দেশসূচক)
- দেশকে ভালোবেসে শত শহিদ জীবন উৎসর্গ করেছেন। ্(প্রশ্নসূচক)
- সে কেবল কঁদল না। (অস্তিবাচক)
- এ জন্যই তোমাকে সকলে প্রিয়ংবদা বলে। (নেতিবাচক)
- পরীক্ষায় ভালো করার জন্য এখন থেকেই তোমার চেষ্টা করা উচিত। (যৌগিক)
৬. কোনো পাঁচটি বাক্য শুদ্ধ করে লেখো:
- আইনানুসারে তিনি এ কাজ করতে পারেন না।
- শওকত ওসমানের “কৃতদাসের হাসি’ একটি আদমজী পুরস্কারে্ সম্মানিত উপন্যাস।
- আমি আপনার জ্ঞাতার্থে এ সংবাদ লিখলাম ।
- আমি এ ঘটনা চাক্ষুষ প্রত্যক্ষ করেছি।
- তার উদ্ধতপূর্ণ আচরণে ব্যথিত হয়েছি।
- তার বৈমাত্রের সহোদর অসুস্থ ।
- পেটে খেলে কাঁধে সয়।
- সারাজীবন ভূতের মজুরী খেটে মরলাম
অথবা, (খ) অনুচ্ছেদে বিদ্যমান অপপ্রয়োগসমূহ শুদ্ধ করো:
১৯৭১-এর প্রেক্ষিতে পাকিস্তানি শাসকগোষ্ঠীর বিরুদ্ধে এ দেশের মানুষ
মুক্তিযুদ্ধ করেছিল। তৎকালীন সময় এ দেশের সংগ্রামী মানুষ আত্মাহুতি দেয়
দেশের জন্য । তখন বীর মাতাদের অশ্রুজলে ভেসেছিল স্বদেশ। তাই তাদের স্মরণে
শহিদ মিনার পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধাঞ্জলী জ্ঞাপন করে সকলে ।
৭. (ক) যেকোনো দশটি শব্দের বাংলা পারিভাষিক রূপ লেখো:
Synopsis, Copist, Editorial, Passport, Acknowledgement, Manuseript,
Reform, Barrack, Delegate, Farce, Indoor games, Leisure, Telecast,
Vagabond.
অথবা, (খ) অনুচ্ছেদটি বাংলা ভাষায় অনুবাদ করো:
Friendship is easy but it is difficult to maintain. For this reason,
wise man limit the circle of friends. A person, who does not retreat
from sacrificing his life for the sake of a friend in danger, is a true
friend. So we must be careful of selecting friends. If we examine a
person properly before making friendship with him, there will be no
scope of repentance in later.
৮. (ক) একটি গ্রাম্যমেলা পরিদর্শনের অনুভূতি ব্যক্ত করে একটি দিনলিপি তৈরি করো।
অথবা, (খ) ‘খাদ্যদ্রব্যে ভেজাল মেশানো ও এর প্রতিকার’ বিষয়ে একটি সংবাদ প্রতিবেদন রচনা করো।
৯ (ক) বনভোজনের চাঁদার হার জানিয়ে সহপাঠিদের উদ্দেশ্যে একটি বৈদ্যুতিন চিঠি প্রেরণ করো।
অথবা, (খ) ইভটিজিং থেকে পরিত্রাণের জন্য গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে দৈনিক সংবাদপত্রে প্রকাশের উপযোগী একটি পত্র লেখো ।
১০. (ক) সারমর্ম লেখো:
বসুমতী, কেন তুমি এতই কৃপণা?
কত খোড়াখুঁড়ি করে পাই শস্যকণা।
দিতে যদি হয় দে মা, প্রসন্ন সহাস
কেন এ মাথার ঘাম পায়েতে রহাস?
বিনা চাষে শস্য দিলে কী তাহাতে ক্ষতি?
শুনিয়া ঈষৎ হাসি কহেন বসুমতী-
আমার গৌরব তাতে সামান্যই বাড়ে;
তোমার গৌরব তাহে একেবারেই ছাড়ে ।
অথবা, (খ) ভাব-সম্প্রসারণ করো:
স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন।
১১. (ক). রোহিঙ্গা শরণার্থী সমস্যা বিষয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা করো।
অথবা, (খ) প্রদত্ত শিরোনাম অবলম্বনে একটি খুদে গল্প লেখো: স্বাধীনতার জন্ম
১২. যেকোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা করো:
ক. শ্রমের মর্যাদা
খ. রূপসী বাংলাদেশ;
গ. বাংলাদেশের পর্যটন শিল্প;
ঘ. চিকিৎসাক্ষেত্রে বিজ্ঞান;
ঙ. জলবায়ুর পরিবর্তন ও বাংলাদেশ।
আশা করি, আজকের এই আলোচনাটি আপনাদের ভালো লেগেছে এবং এখান থেকে নতুন কিছু জানতে পেরেছেন। শিক্ষা, সাহিত্য ও প্রযুক্তির এমন আরও গুরুত্বপূর্ণ তথ্য ও বিশ্লেষণ পেতে নিয়মিত আমাদের ব্লগের সাথেই থাকুন।
মুনশি একাডেমি (Munshi Academy) সব সময় চেষ্টা করে আপনাদের সামনে নির্ভুল ও মানসম্মত কন্টেন্ট উপস্থাপন করতে। আমাদের এই পোস্টটি যদি আপনাদের উপকারে আসে, তবে অন্যদের সাথে শেয়ার করতে ভুলবেন না।
📖 আরও পড়ুন (নির্বাচিত কন্টেন্ট)
আপনার পঠন অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করতে নিচের প্রবন্ধগুলো দেখে নিতে পারেন:
- সাহিত্য:
- 📌 [বইপড়া প্রবন্ধের মূলভাব ও পূর্ণাঙ্গ বিশ্লেষণ। প্রমথ চৌধুরী]
- 📌 [তৈল প্রবন্ধের মূলভাব বিশ্লেষণ। হরপ্রসাদ শাস্ত্রী]
- 📌 [বিলাসী গল্পের শব্দার্থ,বহুনির্বাচনি এবং সৃজনশীল প্রশ্ন]
- একাডেমি/ চাকরির প্রস্তুতি:
o 📌 বাংলা ব্যাকরণ
o 📌 বিসিএস প্রস্তুতি
o 📌 ব্যাংক প্রস্তুতি
আরও দেখুন ক্লাস বিষয়ক ভিডিও:
আরও পড়ুন
ব্যক্তিত্ব ও জীবনী সম্পর্কিত তথ্য-উপাত্ত সমৃদ্ধ প্রবন্ধ
বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মজার মজার তথ্য-উপাত্ত বিষয়ক প্রবন্ধ
আমাদের সাথে যুক্ত থাকুন (Stay Connected):
যেকোনো জিজ্ঞাসা বা পরামর্শের জন্য আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। এছাড়া আমাদের অন্যান্য প্ল্যাটফর্মে যুক্ত হতে নিচের লিঙ্কগুলো ভিজিট করুন:
- 🌐 মূল ওয়েবসাইট: Munshi Academy-মুনশি একাডেমি
- 🎓 শিক্ষামূলক ভিডিও: Munshi Academy
- 🎙️ অডিও গল্প শুনুন: মুনশির কণ্ঠে গল্প
- 🌍 ভ্রমণ বিষয়ক ভিডিও: Travel With Munshi Alim
- 🎭 সাংস্কৃতিক ও বিনোদন: Banglaswor Media House
আমাদের অনলাইন কোর্স কিনতে চাইলে:
এইচএসসি বাংলা ১ম এবং বাংলা ২য় পত্র (পিডিএফ শিট)
🟢 সরাসরি অর্ডার করতে এখানে ক্লিক করুন
ধন্যবাদান্তে,
মুনশি একাডেমি টিম

কোন মন্তব্য নেই