Header Ads

মুনশি একাডেমি

শিক্ষা ও সাহিত্যভিত্তিক ডিজিটাল প্ল্যাটফর্ম
নোট ও সাজেশন বিসিএস ও এনটিআরসিএ বি.এড ও ব্যাংক প্রস্তুতি

জাতীয়করণসহ ১৩ দফা দাবি নিয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে শিক্ষকদের বৈঠক

জাতীয়করণসহ ১৩ দফা দাবি নিয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে শিক্ষকদের বৈঠক

 

আ ন ম এহসানুল হক মিলন শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, এহসানুল হক মিলন শিক্ষামন্ত্রী, এহসানুল হক মিলন কেমন শিক্ষামন্ত্রী ছিলেন, শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন, আ ন ম এহসানুল হক মিলন, ড. আ ন ম এহসানুল হক মিলন, এহসানুল হক মিলন শিক্ষামন্ত্রী হেলিকপ্টার, শিক্ষা মন্ত্রী এহসানুল হক মিলন, জনাব আ ন ম এহছানুল হক মিলন মন্ত্রী, এহসানুল হক মিলন শিক্ষামন্ত্রী হলে কেমন হবে, শিক্ষা মন্ত্রণালয় এহসানুল হক মিলন, শিক্ষা প্রতিমন্ত্রী এহসানুল হক মিলন  শিক্ষা সংবাদ, শিক্ষক সংবাদ, শিক্ষা, সংবাদ, মাউশি, বাংলা সংবাদ, পরীক্ষা সংক্রান্ত মাউশির নির্দেশনা, শিক্ষা অধিদপ্তর, আজকের সংবাদ, শিক্ষা প্রতিষ্ঠান, আজকের শিক্ষার খবর, শিক্ষা সংশিষ্ট সকলের জন্য জরুরি নির্দেশনা, শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি, শিক্ষা প্রতিষ্ঠানে আগুন, চট্টগ্রামের সংবাদ, কবে খুলবে শিক্ষা প্রতিষ্ঠান, মাউশির জরুরি চিঠি, মাউশির ৬ নির্দেশনা, শিক্ষা মন্ত্রণালয় নির্দেশনা, শিক্ষা প্রতিষ্ঠানের নির্দেশনা, শিক্ষা প্রতিষ্ঠান খোলার তারিখ, মাউশি'র নির্দেশনা, মাধ্যমিক স্কুলে জরুরি নির্দেশনা দিল মাউশি, মাউশির ছয় নির্দেশনা

 

মুনশি একাডেমি ডেস্ক | ২২ ফেব্রুয়ারি, ২০২৬

এমপিওভুক্ত শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ, ফ্যাসিস্ট সরকারের আমলে চাকরিচ্যুত শিক্ষকদের পুনর্বহাল এবং শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটিতে স্থানীয় সংসদ সদস্যদের (এমপি) চেয়ারম্যান করার বিধান পুনরায় চালুর দাবি জানিয়েছে বিএনপিপন্থী শিক্ষক নেতারা। রোববার (২২ ফেব্রুয়ারি) সচিবালয়ে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে সাক্ষাৎ করে শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের পক্ষ থেকে এই ১৩ দফা দাবি সংবলিত লিখিত স্মারকলিপি প্রদান করা হয়।

শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান ও নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়ার নেতৃত্বে প্রতিনিধি দলটি এদিন শিক্ষামন্ত্রীর সঙ্গে বিস্তারিত মতবিনিময় করেন। এ সময় শিক্ষা ও প্রাথমিক গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

শিক্ষাব্যবস্থায় ফ্যাসিবাদের ছোবল

স্মারকলিপি প্রদানকালে সেলিম ভূঁইয়া অভিযোগ করেন, বিগত ১৭ বছরে ফ্যাসিস্ট সরকার শুধু গণতন্ত্রকেই ধ্বংস করেনি, বরং এদেশের শিক্ষাব্যবস্থার ওপর চরম আঘাত হেনেছে। অসংখ্য শিক্ষককে অন্যায়ভাবে চাকরিচ্যুত, জেল-জুলুম ও নির্যাতনের শিকার হতে হয়েছে। দলীয়করণের মাধ্যমে শিক্ষা প্রশাসনকে অদক্ষ করে তোলা হয়েছে।

 

শিক্ষক নেতাদের উত্থাপিত ১৩ দফা দাবি:

১. যুগোপযোগী কারিকুলাম: বর্তমান বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষাব্যবস্থার উন্নয়নে একটি উন্নত ও আধুনিক কারিকুলাম প্রণয়ন করতে হবে।

২. চাকরি জাতীয়করণ: শিক্ষকদের আর্থিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে অনতিবিলম্বে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণ করতে হবে।

৩. অবসর ও কল্যাণ ট্রাস্টের সংস্কার: বিগত ১৭ বছরে তছরুপ হওয়া অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের তহবিল পুনর্গঠন করতে হবে। তদন্তের মাধ্যমে দুর্নীতিবাজদের বিচার এবং পর্যাপ্ত বরাদ্দ দিয়ে ৮০-৯০ হাজার অবসরপ্রাপ্ত শিক্ষকের পাওনা দ্রুত পরিশোধের ব্যবস্থা নিতে হবে। এছাড়া সরকারি শিক্ষকদের পরিবর্তে বেসরকারি শিক্ষকদের মাধ্যমেই এই বোর্ড গঠনের দাবি জানানো হয়।

৪. ম্যানেজিং কমিটি: শিক্ষার সুষ্ঠু পরিবেশ রক্ষায় দক্ষ নীতিমালা প্রণয়ন এবং অন্তত তিনটি প্রতিষ্ঠানে স্থানীয় এমপিকে চেয়ারম্যান করার সুযোগসহ অভিজ্ঞ ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের কমিটিতে অন্তর্ভুক্ত করতে হবে।

৫. পৃথক বেতন স্কেল: ১২ হাজার ৫০০ টাকার বর্তমান বেতন কাঠামোকে শিক্ষকদের সঙ্গে 'পরিহাস' উল্লেখ করে মেধাবীদের এই পেশায় ধরে রাখতে পৃথক বেতন স্কেল চালুর দাবি জানানো হয়।

৬. ভাতা বৈষম্য দূরীকরণ: সরকারি নিয়মে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা বৃদ্ধি এবং শিক্ষক-কর্মচারী নির্বিশেষে পূর্ণাঙ্গ উৎসব ও বিনোদন ভাতা প্রদানের দাবি করা হয়।

৭. এনটিআরসিএ সংস্কার: এনটিআরসিএ-কে দুর্নীতির আখড়া থেকে মুক্ত করে ১-১২তম নিবন্ধনধারীদের নিয়োগ প্রদান এবং প্রতিষ্ঠান প্রধান নিয়োগের ক্ষমতা পূর্বের ন্যায় ফিরিয়ে দেওয়ার দাবি জানানো হয়।

৮. দক্ষ শিক্ষা প্রশাসন: দলীয়করণ মুক্ত করে বেসরকারি শিক্ষকদের সমন্বয়ে একটি দক্ষ শিক্ষা প্রশাসন গড়ে তোলার আহ্বান জানানো হয়।

৯. চাকরিচ্যুতদের পুনর্বহাল: রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে যারা চাকরি হারিয়েছেন, তাদের পুনর্বহাল ও আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে।

১০. নতুন এমপিওভুক্তি: বিগত সরকারের আমলে রাজনৈতিক কারণে বঞ্চিত যোগ্যতাসম্পন্ন সকল শিক্ষাপ্রতিষ্ঠানকে দ্রুত এমপিওভুক্ত করতে হবে।

১১. কারিগরী শিক্ষার উন্নয়ন: বিএম কোর্স বৃদ্ধি, বেসরকারি ডিপ্লোমা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করা এবং ল্যাব স্থাপনসহ শিক্ষকদের দেশ-বিদেশে প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে।

১২. নিয়মিত প্রশিক্ষণ: শিক্ষকদের পেশাগত মানোন্নয়নে আধুনিক প্রশিক্ষণের ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

১৩. কিন্ডারগার্টেন নিবন্ধন: ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা কিন্ডারগার্টেনগুলোকে সুনির্দিষ্ট নীতিমালার আওতায় এনে রেজিস্ট্রেশন নিশ্চিত করতে হবে।

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন ধৈর্য সহকারে শিক্ষক নেতাদের প্রতিটি দাবি শোনেন। তিনি বলেন, শিক্ষাব্যবস্থার সংস্কার ও শিক্ষকদের মর্যাদা রক্ষায় বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ। উত্থাপিত দাবিগুলো যৌক্তিকতা ও বাজেটের আলোকে পর্যালোচনা করে পর্যায়ক্রমে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।





💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢

আশা করি, আজকের এই আলোচনাটি আপনাদের ভালো লেগেছে এবং এখান থেকে নতুন কিছু জানতে পেরেছেন। শিক্ষা, সাহিত্য প্রযুক্তির এমন আরও গুরুত্বপূর্ণ তথ্য বিশ্লেষণ পেতে নিয়মিত আমাদের ব্লগের সাথেই থাকুন।

মুনশি একাডেমি (Munshi Academy) সব সময় চেষ্টা করে আপনাদের সামনে নির্ভুল মানসম্মত কন্টেন্ট উপস্থাপন করতে। আমাদের এই পোস্টটি যদি আপনাদের উপকারে আসে, তবে অন্যদের সাথে শেয়ার করতে ভুলবেন না।

 

📖 আরও পড়ুন (নির্বাচিত কন্টেন্ট)

আপনার পঠন অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করতে নিচের প্রবন্ধগুলো দেখে নিতে পারেন:

 

  • একাডেমি/ চাকরির প্রস্তুতি:

 

o   📌 বাংলা ব্যাকরণ

 

o   📌 বিসিএস প্রস্তুতি

 

o   📌 ব্যাংক প্রস্তুতি

 

 

আরও দেখুন ক্লাস বিষয়ক ভিডিও:

 

আরও পড়ুন

 ব্যক্তিত্ব ও জীবনী সম্পর্কিত তথ্য-উপাত্ত সমৃদ্ধ প্রবন্ধ

বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মজার মজার তথ্য-উপাত্ত বিষয়ক প্রবন্ধ

📌 বিজ্ঞান জিজ্ঞাসা

 

আমাদের সাথে যুক্ত থাকুন (Stay Connected):

যেকোনো জিজ্ঞাসা বা পরামর্শের জন্য আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। এছাড়া আমাদের অন্যান্য প্ল্যাটফর্মে যুক্ত হতে নিচের লিঙ্কগুলো ভিজিট করুন:

 

আমাদের অনলাইন কোর্স কিনতে চাইলে:

এইচএসসি বাংলা ১ম এবং বাংলা ২য় পত্র (পিডিএফ শিট)

🟢 সরাসরি অর্ডার করতে এখানে ক্লিক করুন

 

ধন্যবাদান্তে,

মুনশি একাডেমি টিম

 

 

 


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.