Header Ads

মুনশি একাডেমি

শিক্ষা ও সাহিত্যভিত্তিক ডিজিটাল প্ল্যাটফর্ম
নোট ও সাজেশন বিসিএস ও এনটিআরসিএ বি.এড ও ব্যাংক প্রস্তুতি

উৎসব ভাতা নিয়ে সুখবর: প্রধানমন্ত্রীর কাছে দাবি তুলবেন শিক্ষামন্ত্রী

উৎসব ভাতা নিয়ে সুখবর: প্রধানমন্ত্রীর কাছে দাবি তুলবেন শিক্ষামন্ত্রী

 

শিক্ষা সংবাদ, শিক্ষক সংবাদ, শিক্ষা, সংবাদ, মাউশি, বাংলা সংবাদ, পরীক্ষা সংক্রান্ত মাউশির নির্দেশনা, শিক্ষা অধিদপ্তর, আজকের সংবাদ, শিক্ষা প্রতিষ্ঠান, আজকের শিক্ষার খবর, শিক্ষা সংশিষ্ট সকলের জন্য জরুরি নির্দেশনা, শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি, শিক্ষা প্রতিষ্ঠানে আগুন, চট্টগ্রামের সংবাদ, কবে খুলবে শিক্ষা প্রতিষ্ঠান, মাউশির জরুরি চিঠি, মাউশির ৬ নির্দেশনা, শিক্ষা মন্ত্রণালয় নির্দেশনা, শিক্ষা প্রতিষ্ঠানের নির্দেশনা, শিক্ষা প্রতিষ্ঠান খোলার তারিখ, মাউশি'র নির্দেশনা, মাধ্যমিক স্কুলে জরুরি নির্দেশনা দিল মাউশি, মাউশির ছয় নির্দেশনা

 মুনশি একাডেমি ডেস্ক | ২২ ফেব্রুয়ারি, ২০২৬

দীর্ঘ ১৭ বছর পর শিক্ষকদের উৎসব ভাতা বৃদ্ধি প্রসঙ্গে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি জানিয়েছেন, শিক্ষকদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে অন্তর্বর্তীকালীন সরকার উৎসব ভাতা ২৫ শতাংশ থেকে বাড়িয়ে ৫০ শতাংশ করেছে। এটি আরও বৃদ্ধির বিষয়টি প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করা হবে।

রোববার (২২ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষকদের বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

শিক্ষকদের উৎসব ভাতা সরকারি কর্মচারীদের মতো শতভাগে উন্নীত করার দাবির প্রেক্ষিতে মন্ত্রী বলেন, "উৎসব ভাতা ২৫ শতাংশ থেকে ৫০ শতাংশ করা একটি বড় অগ্রগতি। তবে এটি আরও বাড়াতে গেলে বাজেটের একটি বড় সংশ্লিষ্টতা রয়েছে। যেহেতু বিষয়টি বর্তমান বাজেটে অন্তর্ভুক্ত নেই, তাই এটি বাস্তবায়নে কিছুটা সময়ের প্রয়োজন হতে পারে।"

ড. মিলন শিক্ষকদের আশ্বস্ত করে আরও বলেন, "আমরা পুরো বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করছি। আপনাদের যৌক্তিক দাবিগুলো আমি স্বয়ং প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরবো এবং কতটুকু কী করা সম্ভব, তা নিয়ে আলোচনা করবো।"


মন্ত্রী তার বক্তব্যে উল্লেখ করেন যে, নতুন বাজেট প্রণয়নের আগে বড় কোনো আর্থিক ঘোষণা দেওয়া কিছুটা জটিল। তবুও সরকারের সদিচ্ছা রয়েছে শিক্ষকদের জীবনযাত্রার মান উন্নয়নে কাজ করার। বাজেট ও অর্থনৈতিক সক্ষমতা বিবেচনা করে উৎসব ভাতার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।




কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.