শূন্যতার কারিগর (গল্প) -মুনশি আলিম
রেলস্টেশন পেরিয়ে বন্দরের দিকে হাঁটছিলাম। দুপুরের রোদ যেন আগুনের চাদর মেলে রেখেছে শহরের গায়ে। অনেকক্ষণ চেষ্টা করেও একটি খালি রিকশা বা সিএনজি পেলাম না। অগত্যা পায়ের ওপর ভরসা রেখে এগোতে লাগলাম।
কিছুদূর যেতেই রাস্তার ডানদিকে ছোটো ছোটো জটলা চোখে পড়ল। কৌতূহল মানুষকে যেমন টানে, আমাকেও টানল। কাছে যেতেই দেখি, মাটির ওপর ছেঁড়া পাটের বস্তা পেতে দুজন লোক তাস দিয়ে বাজি খেলছে। তাদের চারপাশে দাঁড়িয়ে আরও দুজন; চোখে অদ্ভুত এক উচ্ছ্বাস, মুখে অকারণ আত্মবিশ্বাস। একের পর এক বাজিতে তারা জিতে যাচ্ছে। দূর থেকেও সে জয়ের উচ্ছ্বাস ভেসে আসছে।
আমি দাঁড়িয়ে পড়লাম। দেখতে দেখতে কখন যে দর্শক থেকে অংশগ্রহণকারীর সীমানায় চলে এলাম, নিজেই বুঝিনি। আমরা একে বলি জুয়া; যখন গলির মোড়ে নিম্নবিত্তের হাত ঘুরে টাকা যায়। আর পাঁচতারা আলোর নিচে, কাঁচের দরজার আড়ালে এর নাম হয়ে যায় ক্যাসিনো। নাম বদলায়, আলো বদলায়, পোশাক বদলায়, কিন্তু লোভের রং বদলায় না।
একজন জম্পেশ ভদ্রলোক এগিয়ে এলেন। তার কণ্ঠে মধু, কথায় আশ্বাসের কোমল পরশ।
“আপনি ঐ কোটে টাকা ধরুন।”
তিনি বললেন এমন ভঙ্গিতে যেন আমার ভবিষ্যৎ তার হাতের তালুতেই লেখা। আমি ভাবিনি। ভাবার সময়ও পাইনি। অদ্ভুত এক সম্মোহনী টানে টাকা বাড়িয়ে দিলাম।
তিনি এমনভাবে বোঝাতে লাগলেন যে, মনে হলো- জয় আমার নিশ্চিত। হয়তো এভাবেই মানুষ স্বপ্নে বিশ্বাস করে মরুভূমিতে মরীচিকাকে জল ভাবে। কিন্তু ফলাফল এলো নিঃশব্দে। আমি হেরে গেলাম। মন খারাপ হলো। কিন্তু তিনি সান্ত্বনার ভঙ্গিতে বললেন-
“এটাতে ধরবেন না, ভালো করে দেখুন, তারপর ধরুন।”
চারপাশে অন্য চারজন তখনও জিতে যাচ্ছে। তাদের হাসি যেন আমার ভেতরের সংশয়কে ধীরে ধীরে মুছে দিচ্ছে। তৃতীয়বার তিনি বললেন-
“এবার ঐ কোটে রাখুন। তিনগুণ পাবেন।”
আমি শিশুর মতো অনুসরণ করলাম। মনে মনে স্রষ্টাকে স্মরণ করলাম। অদ্ভুত! মানুষ পাপের দোরগোড়ায় দাঁড়িয়েও স্রষ্টার নাম নেয়; সম্ভবত আশীর্বাদ চেয়ে নয়, নিজের অপরাধকে নীরবে বৈধতা দিতে।
আমি অপলক তাকিয়ে রইলাম তাসের কোঅর্ডিনেটরের দিকে। তিনগুণ টাকা পেলে কী কী করব, মনের ভেতর ছোটো ছোটো স্বপ্নের তালিকা বানিয়ে ফেললাম। কিন্তু হায়! স্বপ্ন ভাঙার শব্দ খুব জোরে শোনা যায় না। আমি আবারও হারলাম।
মুহূর্তের মধ্যে সবকিছু কেমন অবাস্তব লাগতে লাগল। যেন স্বপ্ন দেখছিলাম। আর হঠাৎ কেউ আমাকে ঝাঁকিয়ে জাগিয়ে দিয়েছে। দুই মিনিট। মাত্র দুই মিনিটে আমার পুরো বাসা ভাড়ার টাকা উধাও। ভাবা যায়? আহা!
আমি ভদ্রলোকের দিকে তাকালাম। তিনি আগের মতোই শান্ত নিরুত্তাপ গলায় বললেন-
“হতাশ হবেন না। আবার খেলুন। এবার বেশি রাখুন, সব উঠে আসবে।”
এই ‘উঠে আসবে’শব্দ দুটোই সবচেয়ে বিপজ্জনক। লোভ কখনো বলে না-“ থামুন।” সে শুধু বলে- “আরেকবার।”
বাইরে প্রচণ্ড রোদ। কিন্তু আমার ঘাম রোদের জন্য নয়। মাথার ভেতর ঘুরছে একটাই প্রশ্ন- পরবর্তী মাসে বাসা ভাড়া দেব কীভাবে? হঠাৎ মনে হলো, এটা কি লাভের মোহ? নাকি নিছক লোভ? নাকি নিখুঁত সাজানো এক প্রতারণা নামক সম্মোহনের অভিনয়?
আমি কপালের ঘাম মুছতে মুছতে সেখান থেকে সরে এলাম। পেছনে রইল তাসের শব্দ, কৃত্রিম হাসি আর সাজানো জয়ের অভিনয়। ফিরতি পথে হাঁটতে হাঁটতে মনে হচ্ছিল- আমি যেন নিজের কাছেই পরাজিত।
তপ্ত রোদ্দুরের নীরবতা ভেঙে অদূরে একটি চিল ডেকে উঠল। সেই ডাক যেন আকাশের ভেতর দিয়ে উঠে গেল। আর আমার বুকের গভীরে নেমে এলো এক অদ্ভুত শূন্যতা। হতাশার করুণ গালিচায় ডিগবাজি খেতে খেতে বুঝলাম- জুয়া কেবল টাকা কেড়ে নেয় না; সে মানুষের ভেতরের সরল বিশ্বাসটুকুও নিঃশব্দে চুরি করে নেয়।
২৩.০২.২০২৬
শাহপরান, সিলেট
— অস্তিত্বের জ্যামিতি (সম্ভাব্য গল্পগ্রন্থ), লেখক: মুনশি আলিম
#গল্প #জীবনমুখী_গল্প #storytelling #storytime #stories #শূন্যতার_কারিগর #মুনশি_আলিম #গল্প #অস্তিত্বের_জ্যামিতি #বাংলা_সাহিত্য #লোভ #জুয়া #অনুপ্রেরণা #গল্পের_রাত
💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢
আশা করি, আজকের এই আলোচনাটি আপনাদের ভালো লেগেছে এবং এখান থেকে নতুন কিছু জানতে পেরেছেন। শিক্ষা, সাহিত্য ও প্রযুক্তির এমন আরও গুরুত্বপূর্ণ তথ্য ও বিশ্লেষণ পেতে নিয়মিত আমাদের ব্লগের সাথেই থাকুন।
মুনশি একাডেমি (Munshi Academy) সব সময় চেষ্টা করে আপনাদের সামনে নির্ভুল ও মানসম্মত কন্টেন্ট উপস্থাপন করতে। আমাদের এই পোস্টটি যদি আপনাদের উপকারে আসে, তবে অন্যদের সাথে শেয়ার করতে ভুলবেন না।
📖 আরও পড়ুন (নির্বাচিত কন্টেন্ট)
আপনার পঠন অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করতে নিচের প্রবন্ধগুলো দেখে নিতে পারেন:
- সাহিত্য:
- 📌 [বইপড়া প্রবন্ধের মূলভাব ও পূর্ণাঙ্গ বিশ্লেষণ। প্রমথ চৌধুরী]
- 📌 [তৈল প্রবন্ধের মূলভাব বিশ্লেষণ। হরপ্রসাদ শাস্ত্রী]
- 📌 [বিলাসী গল্পের শব্দার্থ,বহুনির্বাচনি এবং সৃজনশীল প্রশ্ন]
- একাডেমি/ চাকরির প্রস্তুতি:
o 📌 বাংলা ব্যাকরণ
o 📌 বিসিএস প্রস্তুতি
o 📌 ব্যাংক প্রস্তুতি
আরও দেখুন ক্লাস বিষয়ক ভিডিও:
আরও পড়ুন
ব্যক্তিত্ব ও জীবনী সম্পর্কিত তথ্য-উপাত্ত সমৃদ্ধ প্রবন্ধ
বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মজার মজার তথ্য-উপাত্ত বিষয়ক প্রবন্ধ
আমাদের সাথে যুক্ত থাকুন (Stay Connected):
যেকোনো জিজ্ঞাসা বা পরামর্শের জন্য আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। এছাড়া আমাদের অন্যান্য প্ল্যাটফর্মে যুক্ত হতে নিচের লিঙ্কগুলো ভিজিট করুন:
- 🌐 মূল ওয়েবসাইট: Munshi Academy-মুনশি একাডেমি
- 🎓 শিক্ষামূলক ভিডিও: Munshi Academy
- 🎙️ অডিও গল্প শুনুন: মুনশির কণ্ঠে গল্প
- 🌍 ভ্রমণ বিষয়ক ভিডিও: Travel With Munshi Alim
- 🎭 সাংস্কৃতিক ও বিনোদন: Banglaswor Media House
আমাদের অনলাইন কোর্স কিনতে চাইলে:
এইচএসসি বাংলা ১ম এবং বাংলা ২য় পত্র (পিডিএফ শিট)
🟢 সরাসরি অর্ডার করতে এখানে ক্লিক করুন
ধন্যবাদান্তে,
মুনশি একাডেমি টিম

কোন মন্তব্য নেই