সবকটা জানালা খুলে দাওনা – লিরিক্স
সবকটা জানালা খুলে দাওনা – লিরিক্স
সবকটা জানালা খুলে দাওনা
আমি গাইব গাইব বিজয়েরই গান
ওরা আসবে চুপি চুপি যারা এই দেশটাকে
ভালোবেসে দিয়ে গেছে প্রাণ ।।
চোখ থেকে মুছে ফেল অশ্রুটুকু
এমন খুশির দিনে কাঁদতে নেই
হারানো স্মৃতি বেদনাতে
একাকার করে মন ডাক দিলে
ওরা আসবে চুপি চুপি যারা এই দেশটাকে
কেউ যেন ভুল করে গেয়ো নাকো
মন ভাঙা গান ।।
আজ আমি সারানিশি থাকব জেগে
ঘরের আলো সব আঁধার করে
তৈরি রাখব আতর গোলাপ
এদেশের প্রতিটি ঘরে ঘরে
ওরা আসবে চুপি চুপি যারা এই দেশটাকে
কেউ যেন ভুল করে গেয়ো নাকো
মন ভাঙা গান ।।
গান – সবকটা জানালা খুলে দাওনা
লিরিক্স – নজরুল ইসলাম বাবু
কণ্ঠশিল্পী: সাবিনা ইয়াসমিন
সুরকার: আহমেদ ইমতিয়াজ বুলবুল
অতিরিক্ত প্রয়োজনীয় তথ্য:
গীতিকার: নজরুল ইসলাম বাবু।
সুরকার: আহমেদ ইমতিয়াজ বুলবুল।
মূল শিল্পী: সাবিনা ইয়াসমিন।
প্রেক্ষাপট: এই গানটি শহীদদের ফিরে আসার এক কাল্পনিক ও আবেগময় আবহে তৈরি। মূলত ১৯৮২ সালে বাংলাদেশ টেলিভিশনের একটি বিশেষ অনুষ্ঠানের জন্য এটি তৈরি করা হয়েছিল।
বিশেষত্ব: গানটি বিজয় দিবসের আনন্দের পাশাপাশি শহীদ পরিবারের হারানোর বেদনা এবং তাঁদের অমরত্বের কথা অত্যন্ত নিপুণভাবে ফুটিয়ে তোলে। এটি সাবিনা ইয়াসমিনের ক্যারিয়ারের অন্যতম শ্রেষ্ঠ গান হিসেবে বিবেচিত।

কোন মন্তব্য নেই