সূর্যোদয়ে তুমি সূর্যাস্তেও তুমি-লিরিক্স
সূর্যোদয়ে তুমি সূর্যাস্তেও তুমি-লিরিক্স
সূর্যদয়ে তুমি, সূর্যাস্তেও তুমি
ও আমার বাংলাদেশ, প্রিয় জন্মভূমি।।
জলসিঁড়ি নদীর তীরে,
তোর খুশির কাঁকন যেন বাজে
ও—কাশবনে ফুলে ফুলে,
তোর মধুর বাসর যেন সাজে
তোর একতারা হায়,
করে বাউল আমায় সুরে সুরে।।
আঁকাবাঁকা মেঠো পথে
তোর রাখাল হৃদয় যেন হাসে
ও—পদ্ম পাতা, দীঘির ঝিলে
তোর সোনার স্বপন যেন ভাসে
তোর এই আঙিনায়
ধরে রাখিস আমায় চিরতরে।।
অতিরিক্ত প্রয়োজনীয় তথ্য:
গীতিকার: সৈয়দ শামসুল হক।
সুরকার: আলাউদ্দীন আলী।
মূল শিল্পী: সাবিনা ইয়াসমিন।
তাৎপর্য: গানটিতে বাংলাদেশের নদী, কাশবন, একতারা এবং মেঠো পথের যে বর্ণনা দেওয়া হয়েছে, তা শ্রোতাকে এক নিমিষেই গ্রাম-বাংলার চিরচেনা রূপের সামনে দাঁড় করিয়ে দেয়। "তোর এই আঙিনায় ধরে রাখিস আমায় চিরতরে" চরণটির মাধ্যমে কবির আমৃত্যু স্বদেশে থাকার আকুতি ফুটে উঠেছে।
বিশেষত্ব: এই গানটি আশির দশকের শুরুর দিকে বিটিভির জন্য নির্মিত হয়েছিল এবং পরবর্তীতে এটি বাংলাদেশের অন্যতম জনপ্রিয় একটি ক্ল্যাসিক দেশাত্মবোধক গান হিসেবে প্রতিষ্ঠিত হয়।

কোন মন্তব্য নেই