সালাম সালাম হাজার সালাম-লিরিক্স
সালাম সালাম হাজার সালাম-লিরিক্স
সালাম সালাম হাজার সালাম
সকল শহীদ স্মরণে,
আমার হৃদয় রেখে যেতে চাই
তাদের স্মৃতির চরণে।।
মায়ের ভাষায় কথা বলাতে
স্বাধীন আশায় পথ চলাতে
হাসিমুখে যারা দিয়ে গেল প্রাণ
সেই স্মৃতি নিয়ে গেয়ে যাই গান
তাদের বিজয় মরণে,
আমার হৃদয় রেখে যেতে চাই
তাদের স্মৃতির চরণে।।
ভাইয়ের বুকের রক্তে আজিকে
রক্ত মশাল জ্বলে দিকে দিকে
সংগ্রামী আজ মহাজনতা
কন্ঠে তাদের নব বারতা
শহীদ ভাইয়ের স্মরণে,
আমার হৃদয় রেখে যেতে চাই
তাদের স্মৃতির চরণে।।
বাংলাদেশের লাখো বাঙালি
জয়ের নেশায় আনে ফুলের ডালি
আলোর দেয়ালি ঘরে ঘরে জ্বালি
ঘুচিয়ে মনের আঁধার কালি।
শহীদ স্মৃতি বরণে,
আমার হৃদয় রেখে যেতে চাই
তাদের স্মৃতির চরণে।।
[গানটির কথা লিখেছেন ফজল-এ-খোদা আর গানটি প্রথমে গেয়েছিলেন আব্দুল জব্বার]
অতিরিক্ত তথ্য: এই গানটি সম্পর্কে কিছু ঐতিহাসিক তথ্য যা পাঠকদের আকর্ষণ করবে-
ঐতিহাসিক গুরুত্ব: ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে এই গানটি নিয়মিত প্রচারিত হতো, যা মুক্তিযোদ্ধাদের অসামান্য সাহস ও প্রেরণা জুগিয়েছিল।
স্বীকৃতি: ২০০৬ সালে বিবিসি বাংলার একটি জরিপে সর্বকালের শ্রেষ্ঠ ২০টি বাংলা গানের তালিকায় এই গানটি দ্বাদশ (১২তম) স্থান লাভ করে।
প্রেক্ষাপট: গানটি মূলত ১৯৫২ সালের ভাষা শহীদদের স্মরণে রচিত হলেও এটি ১৯৭১-এর মহান মুক্তিযুদ্ধে এক শক্তিশালী গণসংগীত হিসেবে আত্মপ্রকাশ করে।
সুরকার: গানটির সুর করেছেন শিল্পী আব্দুল জব্বার নিজেই।
💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢
আশা করি, আজকের এই আলোচনাটি আপনাদের ভালো লেগেছে এবং এখান থেকে নতুন কিছু জানতে পেরেছেন। শিক্ষা, সাহিত্য ও প্রযুক্তির এমন আরও গুরুত্বপূর্ণ তথ্য ও বিশ্লেষণ পেতে নিয়মিত আমাদের ব্লগের সাথেই থাকুন।
মুনশি একাডেমি (Munshi Academy) সব সময় চেষ্টা করে আপনাদের সামনে নির্ভুল ও মানসম্মত কন্টেন্ট উপস্থাপন করতে। আমাদের এই পোস্টটি যদি আপনাদের উপকারে আসে, তবে অন্যদের সাথে শেয়ার করতে ভুলবেন না।
📖 আরও পড়ুন (নির্বাচিত কন্টেন্ট)
আপনার পঠন অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করতে নিচের প্রবন্ধগুলো দেখে নিতে পারেন:
- সাহিত্য:
- 📌 [বইপড়া প্রবন্ধের মূলভাব ও পূর্ণাঙ্গ বিশ্লেষণ। প্রমথ চৌধুরী]
- 📌 [তৈল প্রবন্ধের মূলভাব বিশ্লেষণ। হরপ্রসাদ শাস্ত্রী]
- 📌 [বিলাসী গল্পের শব্দার্থ,বহুনির্বাচনি এবং সৃজনশীল প্রশ্ন]
- একাডেমি/ চাকরির প্রস্তুতি:
o 📌 বাংলা ব্যাকরণ
o 📌 বিসিএস প্রস্তুতি
o 📌 ব্যাংক প্রস্তুতি
আরও দেখুন ক্লাস বিষয়ক ভিডিও:
আরও পড়ুন
ব্যক্তিত্ব ও জীবনী সম্পর্কিত তথ্য-উপাত্ত সমৃদ্ধ প্রবন্ধ
বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মজার মজার তথ্য-উপাত্ত বিষয়ক প্রবন্ধ
আমাদের সাথে যুক্ত থাকুন (Stay Connected):
যেকোনো জিজ্ঞাসা বা পরামর্শের জন্য আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। এছাড়া আমাদের অন্যান্য প্ল্যাটফর্মে যুক্ত হতে নিচের লিঙ্কগুলো ভিজিট করুন:
- 🌐 মূল ওয়েবসাইট: Munshi Academy-মুনশি একাডেমি
- 🎓 শিক্ষামূলক ভিডিও: Munshi Academy
- 🎙️ অডিও গল্প শুনুন: মুনশির কণ্ঠে গল্প
- 🌍 ভ্রমণ বিষয়ক ভিডিও: Travel With Munshi Alim
- 🎭 সাংস্কৃতিক ও বিনোদন: Banglaswor Media House
আমাদের অনলাইন কোর্স কিনতে চাইলে:
এইচএসসি বাংলা ১ম এবং বাংলা ২য় পত্র (পিডিএফ শিট)
🟢 সরাসরি অর্ডার করতে এখানে ক্লিক করুন
ধন্যবাদান্তে,
মুনশি একাডেমি টিম
https://munshiacademy.blogspot.com/

কোন মন্তব্য নেই