সোনা সোনা সোনা-লিরিক্স
সোনা সোনা সোনা-লিরিক্স
সোনা সোনা সোনা
লোকে বলে সোনা
সোনা নয় তত খাঁটি
বলো যত খাঁটি
তার চেয়ে খাঁটি বাংলাদেশের মাটি রে
আমার জন্মভূমির মাটি।।
ধন জন মন যত ধন দুনিয়াতে
হয় কি তুলনা বাংলার কারো সাথে
কত মার ধন মানিক রতন
কত জ্ঞানী গুণী কত মহাজন
এনেছি আলোর সূর্য এখানে
আঁধারের পথ পাতি রে
আমার বাংলাদেশের মাটি
আমার জন্মভূমির মাটি।।
এই মাটির তলে ঘুমায়েছে অবিরাম
রফিক, শফিক, বরকত কত নাম
কত তিতুমীর, কত ঈশা খান
দিয়েছে জীবন, দেয় নি তো মান।।
রক্তশয্যা পাতিয়া এখানে
ঘুমায়েছে পরিপাটি রে
আমার বাংলাদেশের মাটি
আমার জন্মভূমির মাটি।
[গানটি লিখেছেন আব্দুল লতিফ এবং গেয়েছেন শাহনাজ রহমতুল্লাহ ]
অতিরিক্ত প্রয়োজনীয় তথ্য:
গীতিকার ও সুরকার: গানটি রচনা ও সুর করেছেন কিংবদন্তি লোকসংগীত শিল্পী ও গীতিকার আব্দুল লতিফ।
মূল শিল্পী: শাহনাজ রহমতুল্লাহ।
ঐতিহাসিক প্রেক্ষাপট: গানে বাংলাদেশের মাটিকে কেবল প্রাকৃতিক সম্পদ হিসেবে নয়, বরং বীর শহীদদের রক্তস্নাত ভূমি হিসেবে বর্ণনা করা হয়েছে। রফিক, শফিক, বরকত এবং ঐতিহাসিক বীর তিতুমীর ও ঈশা খাঁ-র নাম উল্লেখ করে এই মাটির ত্যাগের ইতিহাস ফুটিয়ে তোলা হয়েছে।
বিশেষত্ব: এটি বাংলা ভাষার অন্যতম শক্তিশালী একটি গান যা মাটির খাঁটিত্বকে সোনার চেয়েও বেশি মর্যাদা দেয়।

কোন মন্তব্য নেই