Header Ads

মুনশি একাডেমি

শিক্ষা ও সাহিত্যভিত্তিক ডিজিটাল প্ল্যাটফর্ম
নোট ও সাজেশন বিসিএস ও এনটিআরসিএ বি.এড ও ব্যাংক প্রস্তুতি

ব্যাংক জব প্রিলিমিনারি পরীক্ষার প্রস্তুতি: ইংরেজি

 ব্যাংক জব প্রিলিমিনারি পরীক্ষার প্রস্তুতি: ইংরেজি

 
ব্যাংক জব, পদসোপান, ব্যাংকিং ক্যারিয়ার, প্রবেশনারি অফিসার, ট্রেইনি অফিসার, সিনিয়র অফিসার, প্রিন্সিপাল অফিসার, অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট, এক্সিকিউটিভ ডিরেক্টর, ম্যানেজিং ডিরেক্টর, এমডি, সিইও, ব্যাংকের পদসমূহ, ব্যাংকিং সেক্টর, পদোন্নতি, ক্যারিয়ার গাইড, অফিসার জেনারেল, ক্যাশ অফিসার, রিলেশনশিপ ম্যানেজার, শাখা ব্যবস্থাপক, সিনিয়র প্রিন্সিপাল অফিসার, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর, ব্যাংকিং ডিপ্লোমা, করপোরেট ব্যাংকিং, রিটেইল ব্যাংকিং, এমটিও, Bank Job, Hierarchy, Career Path, Probationary Officer, Managing Director, Senior Vice President, Management Trainee, Financial Analyst, Branch Manager.

আমাদের দেশের প্রেক্ষাপটে যেকোনো চাকরির নিয়োগ পরীক্ষায় ভালো করতে ইংরেজিতে দক্ষতা অনেক গুরুত্বপুর্ণ। তবে শিক্ষা ব্যবস্থার নানা ত্রুটির কারণে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ে আমাদের দেশের অধিকাংশ শিক্ষার্থীর ইংরেজি বিষয়ে ভালো ভিত্তি তৈরি হয় না। পরবর্তীতে একাডেমিক জীবনে এবং চাকরির জন্য প্রস্তুতি নেওয়ার সময়ও তারা ইংরেজির বিষয়ভিত্তিক প্রস্তুতি নিতে নানাবিধ সমস্যার সম্মুখীন হন।

বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা থেকে শুরু করে প্রতিযোগিতামূলক চাকরির পরীক্ষা, সব ক্ষেত্রেই শুধু ইংরেজিতে পিছিয়ে থাকার কারণে প্রতিযোগিতা থেকে ছিটকে পরার অনেক উদাহরণ রয়েছে। এর একটি বড় কারণ ইংরেজিকে অন্যান্য ভাষার মতো একটি ভাষা হিসেবে গণ্য না করে একটি একাডেমিক বিষয় হিসেবে গণ্য করা। ইংরেজিতে দক্ষ হওয়ার স্বল্পমেয়াদী কোন উপায় না থাকলেও নিয়মিত অনুশীলনের মাধ্যমে ইংরেজিতে দুর্বলতা কাটিয়ে উঠা সম্ভব।

ব্যাংক জব প্রিলিমিনারি পরীক্ষায় ইংরেজি অংশে ২৫ নম্বর বরাদ্দ থাকে এবং প্রশ্নের কারিকুলামও ইংরেজিতে হয় বিধায় ইংরেজিতে দক্ষতা থাকাটা খুবই গুরুত্বপূর্ণ। এই নিয়োগ পরীক্ষায় শুধু ইংরেজি গ্রামার অংশ থেকে প্রশ্ন করা হয়, ইংরেজি সাহিত্য থেকে নয়। তাই এই বিষয়ে ভালো প্রস্তুতি নিতে পারলেই পরীক্ষায় ভালো করা সম্ভব। ব্যাংক নিয়োগ প্রিলিমিনারি পরীক্ষার ইংরেজি বিষয় থেকে Vocabulary-based ও Grammar-based এর দুই ধরনের প্রশ্ন আসে। চলুন দেখে নেওয়া যাক, ব্যাংক নিয়োগ প্রিলিমিনারি পরীক্ষার ইংরেজিতে ভালো করতে কোন বিষয়গুলো অধিক গুরুত্ব সহকারে পড়তে হবে।

 

Vocabulary Based topics:

  • Synonyms, Antonyms
  • One word substitution
  • Replacing underlined word
  • Analogy
  • Odd man out
  • Spelling

Grammar Based topics:

  • Right from the verb
  • Parts of speech
  • Corrections
  • Narration
  • Voice
  • Preposition
  • Idioms and Phrases

 

ইংরেজি প্রস্তুতির জন্য সেরা বুকলিস্ট

  • অসংখ্য বই না পড়ে নিচের নির্দিষ্ট কিছু রিসোর্স অনুসরণ করা বুদ্ধিমানের কাজ:

  • Cliff’s TOEFL: গ্রামারের নিয়ম ও প্রস্তুতির জন্য এটি একটি ‘মাস্ট-রিড’ বই।

  • Live MCQ English Wizard Grammar: সহজ ভাষায় গ্রামার বোঝার জন্য কার্যকরী।

  • Saifur’s Student Vocabulary: ভোকাবুলারি বা শব্দভাণ্ডার সমৃদ্ধ করার জন্য সহায়ক।

 

ব্যাংক জব প্রস্তুতিতে ইংরেজিতে ভালো করার কিছু কার্যকরী টিপস:

১। ইংরেজির অনেকগুলো বড় বড় বই না পড়ে শুধু ব্যাংক জব প্রিপারেশনের জন্য যেটুকু প্রয়োজন সেটুকু পড়া,

২। গ্রামারের কোন টপিকে কনফিউশন থাকলে সেটি দূর করার জন্য রেফারেন্স হিসেবে একটি গ্রামার বই অনুসরণ করা,

৩। বিষয়ভিত্তিক দুর্বলতাগুলো চিহ্নিত করা এবং সেই অনুযায়ী দুর্বলতাগুলো কাটিয়ে উঠতে বাড়তি সময় দেওয়া।

৪। Vocabulary তে ভালো করার জন্য একটি Flash Card (কাগজের টুকরো) নিয়ে প্রতিদিন পর্যায়ক্রমে দুই থেকে তিন টি শব্দ কার্ডে লিখে কার্ড টি সাথে রাখা এবং দিনের বিভিন্ন সময় কার্ড থেকে শব্দের অর্থটি দেখা এবং ইংরেজিতেই নতুন নতুন বাক্য গঠন করার চেষ্টা করা।

৫। নিয়মিত দৈনিক পত্রিকার (ইংরেজি ও বাংলা) সম্পাদকীয় কলাম পড়া এবং অনুবাদের চেষ্টা করা।

এছাড়াও ইংরেজি বিষয়ভিত্তিক প্রস্তুতি নিতে Live MCQ App এর টপিকগুরু বাটনের Bank Job Preparation অংশের All Subtopic এর Bank English বাটনের প্রায় ২.২ হাজার ইউনিক প্রশ্ন তো রয়েছেই! প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর, রেফারেন্স সহ ব্যাখ্যা ও Question Analytics আপনাকে সহযোগিতা করবে একটি স্মার্ট প্রস্তুতি নিতে।

পরামর্শ: ইংরেজিকে একটি কঠিন বিষয় হিসেবে না দেখে একটি ভাষা হিসেবে গ্রহণ করুন। নিয়মিত চর্চাই আপনাকে অন্যদের থেকে এগিয়ে রাখবে। 

 

 

 

 

💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢

আশা করি, আজকের এই আলোচনাটি আপনাদের ভালো লেগেছে এবং এখান থেকে নতুন কিছু জানতে পেরেছেন। শিক্ষা, সাহিত্য প্রযুক্তির এমন আরও গুরুত্বপূর্ণ তথ্য বিশ্লেষণ পেতে নিয়মিত আমাদের ব্লগের সাথেই থাকুন।

মুনশি একাডেমি (Munshi Academy) সব সময় চেষ্টা করে আপনাদের সামনে নির্ভুল মানসম্মত কন্টেন্ট উপস্থাপন করতে। আমাদের এই পোস্টটি যদি আপনাদের উপকারে আসে, তবে অন্যদের সাথে শেয়ার করতে ভুলবেন না।

 

📖 আরও পড়ুন (নির্বাচিত কন্টেন্ট)

আপনার পঠন অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করতে নিচের প্রবন্ধগুলো দেখে নিতে পারেন:

 

  • একাডেমি/ চাকরির প্রস্তুতি:

 

o   📌 বাংলা ব্যাকরণ

 

o   📌 বিসিএস প্রস্তুতি

 

o   📌 ব্যাংক প্রস্তুতি

 

 

আরও দেখুন ক্লাস বিষয়ক ভিডিও:

 

আরও পড়ুন

 ব্যক্তিত্ব ও জীবনী সম্পর্কিত তথ্য-উপাত্ত সমৃদ্ধ প্রবন্ধ

বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মজার মজার তথ্য-উপাত্ত বিষয়ক প্রবন্ধ

📌 বিজ্ঞান জিজ্ঞাসা

 

আমাদের সাথে যুক্ত থাকুন (Stay Connected):

যেকোনো জিজ্ঞাসা বা পরামর্শের জন্য আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। এছাড়া আমাদের অন্যান্য প্ল্যাটফর্মে যুক্ত হতে নিচের লিঙ্কগুলো ভিজিট করুন:

 

আমাদের অনলাইন কোর্স কিনতে চাইলে:

এইচএসসি বাংলা ১ম এবং বাংলা ২য় পত্র (পিডিএফ শিট)

🟢 সরাসরি অর্ডার করতে এখানে ক্লিক করুন

 

ধন্যবাদান্তে,

মুনশি একাডেমি টিম

 

https://munshiacademy.blogspot.com/

 

 

 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.