Header Ads

মুনশি একাডেমি

শিক্ষা ও সাহিত্যভিত্তিক ডিজিটাল প্ল্যাটফর্ম
নোট ও সাজেশন বিসিএস ও এনটিআরসিএ বি.এড ও ব্যাংক প্রস্তুতি

আকাশ ভরা সূর্য তারা-লিরিক্স

 

আকাশ ভরা সূর্য তারা-লিরিক্স

 
আধুনিক বাংলা গান, বাংলা আধুনিক গান, ভূপেন হাজারিকা বাংলা আধুনিক গান, মন ছুঁয়ে যাওয়া আধুনিক বাংলা গান, আরতী মুখোপাধ্যায়ের জনপ্রিয় আধুনিক বাংলা গান, আধুনিক গান, বাংলা গান, ননস্টপ আধুনিক গান, পাঁচটি আধুনিক গান, পুরানো বাংলা গান, সুপার হিট আধুনিক গান, কুমার শানুর বাংলা গান, দুঃখের গান বাংলা, বাংলা হিট গান, পুরো নোদিনের বাংলা গান, পুরোনোদিনের বাংলা গান, ভূপেন হাজারিকা আধুনিক গান, বাছাই করা হিট বাংলা গান, কিশোর কুমার বাংলা গান, স্বর্ণযুগের বাংলা গান, সাবিনা ইয়াসমিনের আধুনিক গান, বাংলা পুরানো দিনের গান আধুনিক গান, বাংলা গান, জীবনমুখী গান, ব্যান্ড সঙ্গীত, পপ সঙ্গীত, আধুনিক বাংলা সংগীত, হেমন্ত মুখোপাধ্যায়, মান্না দে, লতা মঙ্গেশকর, কিশোর কুমার, সাবিনা ইয়াসমিন, রুনা লায়লা, এন্ড্রু কিশোর, কবির সুমন, নচিকেতা চক্রবর্তী, অঞ্জন দত্ত, আইয়ুব বাচ্চু, জেমস, সুবীর নন্দী, গানের লিরিক্স, সুরকার, সংগীত পরিচালক, অডিও গান, কালজয়ী গান, রোমান্টিক গান, বিরহের গান, Adhunik Gaan, Bengali Modern Songs, Band Music, Pop Music, Jibanmukhi Gaan, Melodious Songs, Musical Artist, Lyrics, Compositio, মুনশি একাডেমি, মুনশি আলিম, munshi alim, munshi academy, bangla gan, bangla song

আকাশ ভরা সূর্য তারা
আকাশমুখী সারি সারি
কালো ধোঁয়ায় ঢেকে যাওয়া ঠাসাঠাসি বাক্স বাড়ি
এখান থেকেই চলার শুরু এখান থেকেই হামাগুড়ি
এখানটাতেই আমার বাসা
আমার বাড়ি ….

বারোতলার ওপর থেকে
বারো বছর কেটে গেছে
ইস্কুলটা যাওয়া ছাড়া নামা হয়না মাটির কাছে
শোবার ঘরের দেওয়ালটাময় হাঁস মুর্গী অনেক নাচে
তবু ওর লাল (?) চোখের ভেতর কোথাও যেন কান্না ভাসে৷

সেখান থেকে একটু দূরে
একটুখানি এগিয়ে গেলে
একলা থাকেন নন্দীবাবু বন্দী সেও যে বয়সকালে
সংসারটার হাল ধরেছে বখাটে তার ছোট ছেলে
এক কাপ চা দিয়ে গেছে কখন জানি সাত সকালে

রেডিওটার ব্যাটারিটা হঠাত্ কবে গেল ক্ষয়ে
খাটের থেকে নামতে মানা
বুকের ব্যাথা গেছে সয়ে
নীলিমার মা তাই তো যে আর ভাবেনা আর সংসারটা নিয়ে
এঁদো গলির সেঁদো ঘরে সবই কেমন বয়ে গেছে
এখান থেকেই আটকে পরা এখানটাতেই ঘুরোঘুরি
এখানটাতেই আমার বাসা
আমার বাড়ি ….

চৌধুরীদের একুশ তলায় মদের নেশায় উঁচু গলায়
ঝগড়া চলে গভীর রাতে
লাজলজ্জার বাঁধ ভেঙ্গে যায়
কোর্ট কাছারি অনেক হল
হলনা যে ছাড়াছাড়ি
সম্পত্তি আঁকড়ে ধরে গভীর রাতের মারামারি৷

সেখান থেকে একটু দূরে পাড়ার মোড়টা একটু ঘুরে
অলিগলি পাকস্থলীর ভেতর কারা গুমড়ে মরে
বলি হল আরেকটা প্রাণ
মস্তানদের ছোরাছুরির
এখানটাতেই আমার বাসা
আমার বাড়ি সারি সারি ….

চিলেকোঠার বারান্দাটা বন্ধ কেন জানো কি তা?
এখান থেকেই লাফিয়ে পরে
লাহাবাড়ির অনিন্দিতা
গভীর রাতে তাইতো কেউ আর ওঠে না যে ওদের ছাদে
অন্ধকারের বন্ধ ঘরে কারা যেন ডুকরে কাঁদে
সেখান থেকে একটু দূরে ছদের পাঁচিলটা ঘুরে
এক চিলতে রোদ্দুরেতে ছোট্ট মেয়ে নামতা পড়ে
তাই তো কালো ইঁটের ফাঁকে বট পাতাটা জিভ ভ্যাংচায়
পাড়ার নেড়ি, বাচ্চাটাকে বুকে করে হাঁটতে শেখায়৷
এখানটাতেই আটকে পরা
এখানটাতেই ঘুরোঘুরি
এখানটাতেই আমার বাসা
আমার বাড়ি ….

আকাশ ভরা সূর্য তারা
আকাশমুখী সারি সারি
কালো ধোঁয়ায় ঢেকে যাওয়া
ঠাসাঠাসি বাক্স বাড়ি
এখান থেকে চলার শুরু এখানটাতেই হামাগুড়ি
এখানটাতেই আমার বাসা
তোমার ভালোবাসার বাড়ি৷

 

গানের তথ্য

  • কথা, সুর ও কণ্ঠ: অঞ্জন দত্ত।

  • অ্যালবাম: প্রিয় বন্ধু (১৯৯৮)।

  • ধরণ: আধুনিক বাংলা গান / জীবনমুখী গান।

 

গানের প্রেক্ষাপট ও বিশ্লেষণ (Blog Insights)

আপনার পাঠকদের জন্য অঞ্জন দত্তের এই অসাধারণ গানটির একটি সংক্ষিপ্ত ব্যাখ্যা নিচে দেওয়া হলো:

  • বাক্স বাড়ি ও যান্ত্রিকতা: গানটির শুরুতেই 'ঠাসাঠাসি বাক্স বাড়ি' বলে বহুতল ভবনের ফ্ল্যাট সংস্কৃতিকে কটাক্ষ করা হয়েছে। এখানে মানুষের শৈশব কাটে বারোতলার ফ্ল্যাটে, যেখানে মাটির স্পর্শ ছাড়া কেবল দেওয়ালের ছবির সাথে পরিচয় ঘটে।

  • বিচ্ছিন্নতা ও একাকিত্ব: নন্দীবাবুর মতো বয়স্ক মানুষের নিঃসঙ্গতা এবং এক কাপ চা দিয়ে চলে যাওয়া বখাটে ছেলের উদাসীনতা—শহরের পারিবারিক বিচ্ছিন্নতাকে ফুটিয়ে তোলে।

  • বৈপরীত্যের চিত্র: গানটিতে একদিকে যেমন একুশ তলায় উচ্চবিত্তের মদ্যপান আর পারিবারিক কলহ (চৌধুরী পরিবার), অন্যদিকে গলির ভেতরে মস্তানদের মারামারি এবং লাহাবাড়ির অনিন্দিতার আত্মহত্যার মতো অন্ধকার দিকগুলো উঠে এসেছে।

  • আশার আলো: এত অন্ধকার আর বিষণ্ণতার মাঝেও অঞ্জন দত্ত আশার আলো খুঁজে পান। ছাদের পাঁচিলে ছোট্ট মেয়ের নামতা পড়া কিংবা পাড়ার নেড়ি কুকুরের তার বাচ্চাকে হাঁটতে শেখানো—এসবই জীবনের টিকে থাকার প্রতীক।

  • উপসংহার: সবশেষে এই শহরটা 'আটকে পড়া' বা 'হামাগুড়ি'র জায়গা হলেও, এখানেই কবির 'বাসা' এবং এখানেই তাঁর 'ভালোবাসার বাড়ি'।


 

💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢

আশা করি, আজকের এই আলোচনাটি আপনাদের ভালো লেগেছে এবং এখান থেকে নতুন কিছু জানতে পেরেছেন। শিক্ষা, সাহিত্য প্রযুক্তির এমন আরও গুরুত্বপূর্ণ তথ্য বিশ্লেষণ পেতে নিয়মিত আমাদের ব্লগের সাথেই থাকুন।

মুনশি একাডেমি (Munshi Academy) সব সময় চেষ্টা করে আপনাদের সামনে নির্ভুল মানসম্মত কন্টেন্ট উপস্থাপন করতে। আমাদের এই পোস্টটি যদি আপনাদের উপকারে আসে, তবে অন্যদের সাথে শেয়ার করতে ভুলবেন না।

 

📖 আরও পড়ুন (নির্বাচিত কন্টেন্ট)

আপনার পঠন অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করতে নিচের প্রবন্ধগুলো দেখে নিতে পারেন:

 

  • একাডেমি/ চাকরির প্রস্তুতি:

 

o   📌 বাংলা ব্যাকরণ

 

o   📌 বিসিএস প্রস্তুতি

 

o   📌 ব্যাংক প্রস্তুতি

 

 

আরও দেখুন ক্লাস বিষয়ক ভিডিও:

 

আরও পড়ুন

 ব্যক্তিত্ব ও জীবনী সম্পর্কিত তথ্য-উপাত্ত সমৃদ্ধ প্রবন্ধ

বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মজার মজার তথ্য-উপাত্ত বিষয়ক প্রবন্ধ

📌 বিজ্ঞান জিজ্ঞাসা

 

আমাদের সাথে যুক্ত থাকুন (Stay Connected):

যেকোনো জিজ্ঞাসা বা পরামর্শের জন্য আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। এছাড়া আমাদের অন্যান্য প্ল্যাটফর্মে যুক্ত হতে নিচের লিঙ্কগুলো ভিজিট করুন:

 

আমাদের অনলাইন কোর্স কিনতে চাইলে:

এইচএসসি বাংলা ১ম এবং বাংলা ২য় পত্র (পিডিএফ শিট)

🟢 সরাসরি অর্ডার করতে এখানে ক্লিক করুন

 

ধন্যবাদান্তে,

মুনশি একাডেমি টিম

 

https://munshiacademy.blogspot.com/

 

 

 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.