পরিভাষা ও পারিভাষিক শব্দ: সংজ্ঞা, প্রয়োজনীয়তা ও পূর্ণাঙ্গ তালিকা
পরিভাষা ও পারিভাষিক শব্দ: সংজ্ঞা, প্রয়োজনীয়তা ও পূর্ণাঙ্গ তালিকা
পরিভাষা কী?
প্রতিটি শাস্ত্র বা বিজ্ঞান নিজস্ব বিশেষ শব্দ ব্যবহার করে থাকে। এই বিশেষ শব্দগুলোকে পরিভাষা বলা হয়। ইংরেজি “terminology” শব্দের বাংলা অর্থও হলো পরিভাষা।
পরিভাষা শব্দের আভিধানিক অর্থ হলো “বিশেষ অর্থজ্ঞাপক শব্দ”। অর্থাৎ, কোনো বিষয়কে সুনির্দিষ্টভাবে প্রকাশ করার জন্য ব্যবহৃত শব্দকে পরিভাষা বলা যায়।
পারিভাষিক শব্দ কী?
যেসব শব্দ নির্দিষ্ট ক্ষেত্রে বা বিশেষ অর্থে ব্যবহার করা হয় বা প্রচলিত হয়, সেগুলোকে পারিভাষিক শব্দ বলা হয়।
বাংলা ভাষার উদাহরণ হিসেবে, বিদেশি শব্দের ভাবানুবাদমূলক প্রতিশব্দকে পারিভাষিক শব্দ বলা যায়।
উদাহরণ:
অক্সিজেন → পারিভাষিক শব্দ: অম্লজান
তবে সাধারণ মানুষ এখনও অক্সিজেন শব্দই ব্যবহার করে।ক্যামেরা → পারিভাষিক শব্দ: আলোকচিত্র গ্রহণের যন্ত্র
সাধারণ মানুষ এখনও ক্যামেরা শব্দই ব্যবহার করে।মোবাইল ফোন → পারিভাষিক শব্দ: মুঠোফোন
প্রচেষ্টা থাকা সত্ত্বেও এটি এখনও সাধারণভাবে ব্যবহার হচ্ছে না।
এখানে দেখা যায়, পারিভাষিক শব্দ ব্যবহারের জন্য ব্যবহারকারীদের আগ্রহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগ্রহ না থাকলে নতুন শব্দ চালু হলেও মানুষের কাছে সেটি গ্রহণযোগ্য হয় না।
পারিভাষিক শব্দ সৃষ্টি ও প্রচলন সংক্রান্ত সমস্যা
নতুন শব্দ তৈরি করা সহজ হলেও, মানুষের গ্রহণযোগ্যতা না থাকলে তা প্রচলিত হয় না।
অনেক সময় নতুন পারিভাষিক শব্দ তৈরির পর মানুষ আগের শব্দেই অভ্যস্ত থাকে।
তাই নতুন শব্দ তৈরি করতে হলে সঠিক সময় এবং ব্যবহারকারীর আগ্রহকে গুরুত্ব দিতে হয়।
পারিভাষিক শব্দের প্রয়োজনীয়তা
ভাষার শব্দ ভান্ডার সমৃদ্ধ হয়।
নতুন ধারণা মানুষের কাছে সহজে গ্রহণযোগ্য হয়।
বিশেষ ক্ষেত্রে সুনির্দিষ্ট অর্থ প্রকাশে সহায়ক।
অন্যান্য ভাষার সাথে যোগাযোগ স্থাপন সহজ হয়।
ভাষাকে গতিশীল ও প্রাণবন্ত করে।
অনুবাদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
বিদেশি শব্দ ধার করার প্রয়োজন কমে।
ভাষা আরও সমৃদ্ধ হয়।
গুরুত্বপূর্ণ পারিভাষিক শব্দের তালিকা
বিদেশি শব্দ পারিভাষিক শব্দ Aboriginal আদিবাসী Abbreviation সংক্ষেপণ A to Z সম্পূর্ণভাবে Armour বর্ম Analogy উপমা Anarchy নৈরাজ্য Anatomy শরীরবিদ্যা Annotation টীকা Abstract বিমূর্ত Autonomous স্বায়ত্তশাসিত Amicus Curiae আদালতের বন্ধু Assassination গুপ্তহত্যা Anonymous অনামা Affidavit হলফনামা Autobiography আত্মজীবনী Architect স্থপতি Allegory রূপক Attested সত্যায়িত Alias ওরফে Amplitude বিস্তার Amplification পরিবর্ধন Archetype আদিরূপ Agora মুক্তাঞ্চল Anticipation - Ambiguous - Bribe উৎকোচ / ঘুষ Background পটভূমি Bugger জঘন্য ব্যক্তি Bail জামিন Biography কড়চা Boycott বর্জন Blockade অবরোধ Blue Print প্রতিচিত্র Barren ঊষর Caretaker তত্ত্বাবধায়ক Cabinet মন্ত্রিপরিষদ Cancer কর্কট রোগ Coup অভ্যুত্থান Cartoon ব্যঙ্গচিত্র Curtail সংক্ষিপ্ত করা Coatting আবরণ Cease Fire অস্ত্র সংবরণ Civil Society সুশীল সমাজ Chancellor আচার্য Covenant চুক্তিপত্র Circular প্রচারপত্র Curfew সান্ধ্য আইন Current Account চলতি হিসাব Co-opted সহযোজিত Climax মহামুহূর্ত Constipation কোষ্ঠকাঠিন্য Consumer goods ভোগ্যপণ্য Colleague সহকর্মী Curriculum পাঠ্যক্রম Dilly dally অযথা দেরি করা Deadlock অচলাবস্থা Divulge প্রকাশ করা Executive নির্বাহী Exhibition প্রদর্শনী Excise Duty আবগারী শুল্ক Embassy দূতাবাস Epic মহাকাব্য File নথি Flora উদ্ভিদকুল Final সমাপ্তি Filing নথিভুক্তি General Manager মহাব্যবস্থাপক Graduate স্নাতক Guideline নির্দেশনা Glossary টীকাপুঞ্জি Genocide গণহত্যা Gazette ঘোষণাপত্র Handy ব্যবহারে সুবিধাজনক Hybrid সঙ্কর Horizontal অনুভূমিক Hypothesis অনুমান Homicide নরহত্যা Hightide জোয়ার Hand bill প্রচারপত্র Hydrogen উদ্ জান Housing আবাসন Hierarchy আধিপত্য পরম্পরা Issue প্রচার Industrious পরিশ্রমী Indigenous স্বদেশী Intellectual বুদ্ধিজীবী In abeyance স্থগিত করা Index সূচক Jerhin আটসাট জামা Justification for সমর্থন Job চাকরি Jail code কারাবিধি Key-note মূলভাব Knavery প্রতারণা Legal statement জবানবন্দি Loggerheads দা-কুমড়া সম্পর্ক Lyric গীতিকবিতা Lease ইজারা Lass বালিকা Manager ব্যবস্থাপক Microbiology অনুজীব বিজ্ঞান Modernism আধুনিকতাবাদ Meteor উল্কা Mince কিমা করা Migratory bird অতিথি পাখি Nebula নীহারিকা Null and void বাতিল Nationalism জাতীয়তাবাদ Nota Bene (N.B) লক্ষনীয় Oxygen অম্লজান Overrule বাতিল করা Odds and ends এটা সেটা Obligatory বাধ্যতামূলক Post graduate স্নাতকোত্তর Payer দাতা Phonology ভাষার ধ্বনিবিজ্ঞান Pensive বিষণ্ণ Postage ডাকমাশুক Polygamy বহুবিবাহ Pact চুক্তি Periodical সাময়িকী Provoke উস্কানি দেওয়া Parole সাময়িক মুক্তি Prominent প্রখ্যাত Play truant স্কুল থেকে পালানো Quarterly ত্রৈমাসিক Quorum গণপূর্তি Quack হাতুড়ে Quotation মূল্যজ্ঞাপন Radio বেতার Review প্রাসঙ্গিক Relevant প্রাসঙ্গিক Range এলাকা Referendum গণভোট Secretary সচিব Subjudice বিচারাধীন Scarcity স্বল্পতা Secretariat সচিবালয় Superstitious কুসংস্কারাচ্ছন্ন Study Leave শিক্ষাবকাশ Surgeon শল্য চিকিৎসক Stigma লজ্জা বা কলঙ্ক চিহ্ন Sleeping partner নিষ্ক্রিয় অংশীদার Sponsor পৃষ্ঠপোষক Subconscious অবচেতন Scroll লিপি sanction মঞ্জুরি Summit শীর্ষ Satellite উপগ্রহ Script হস্তলিপি Transparent স্বচ্ছ Transparency স্বচ্ছতা Training প্রশিক্ষণ Treasurer কোষাধ্যক্ষ Take to task তিরস্কার করা Time to again বারবার Transliteration প্রতিবর্ণীকরণ Trilogy ত্রয়ী Unstamped সিলমোহরবিহীন Ultimatum চরমপত্র United Kingdom যুক্তরাজ্য United States যুক্তরাষ্ট্র Virile পুরুষোচিত Vivid প্রাণবন্ত Vertical উল্লম্ব Vocation বৃত্তি Wisdom প্রজ্ঞা Worship পূজা Whirlpool ঘূর্ণি Western পশ্চিমা Zenith শীর্ষ Zoology প্রাণিবিদ্যা
সাহিত্য সম্পর্কিত কিছু পারিভাষিক শব্দ
প্রদত্ত শব্দ অর্থ Alliteration অনুপ্রাস Anthesis পরস্পরবিরোধী শব্দাবলি ব্যবহার Allegory রূপকধর্মী রচনা Allusion পরোক্ষ উল্লেখ/ইঙ্গিত Assonance স্বরানুপ্রাস Apostrophe সম্বোধন অলঙ্কার Ballad লোকগাঁথা Blank Verse অমিত্রাক্ষর ছন্দ Bibliography গ্রন্থ ও রচনাবলির তালিকা Couplet দ্বিপদী শ্লোক Chiasmas বাক্যালঙ্কার Epistolary novel পত্রোপন্যাস/চিঠির আকারে রচিত উপন্যাস Hyperbole অতিশয়োক্তি Haiku বিশেষ আঙ্গিকের জাপানি কবিতা Irony বিদ্রুপ Lingua Franca সংযোগ ভাষা Limeric এক ধরনের ছোট কবিতা Lyric গীতি কবিতা Limerick মজাদার ছড়া Magnum Opus বড় মাপের সাহিত্যকর্ম Melodrama গীতি নাটক / অতিনাটক Metaphor রূপকালঙ্কার Metonymy বাক্যালঙ্কারবিশেষ লক্ষণা Paradox আপাত বিরোধী হলেও সত্য Personification ব্যক্তিরূপ দান Pun শ্লেষালঙ্কার / দ্ব্যর্থক শব্দ প্রয়োগ Onomatopoeia অনুকার শব্দ Oxymoron বিপরীতালঙ্কার Synecdoche লক্ষণা Satire ব্যঙ্গধর্মী রচনা Simile সুস্পষ্ট তুলনামূলক Understatement ন্যূনোক্তি Anecdote ছোট-খাটো আকর্ষণীয় মজার গল্প Anaphora একই শব্দ বা শব্দাংশের পুনরাবৃত্তি Epitaph সমাধিফলকে খোদিত সাহিত্যিক রচনা Euphemism কোমলতর পদের ব্যবহার Litotes নঞর্থক শব্দে বিপরীত সদর্থক ভাব প্রকাশ
উপসংহার:
আশা করি, আজকের এই আলোচনাটি আপনাদের ভালো লেগেছে এবং এখান থেকে নতুন কিছু জানতে পেরেছেন। শিক্ষা, সাহিত্য ও প্রযুক্তির এমন আরও গুরুত্বপূর্ণ তথ্য ও বিশ্লেষণ পেতে নিয়মিত আমাদের ব্লগের সাথেই থাকুন।
মুনশি একাডেমি (Munshi Academy) সব সময় চেষ্টা করে আপনাদের সামনে নির্ভুল ও মানসম্মত কন্টেন্ট উপস্থাপন করতে। আমাদের এই পোস্টটি যদি আপনাদের উপকারে আসে, তবে অন্যদের সাথে শেয়ার করতে ভুলবেন না।
আরও পড়ুন:
- 📌 [উপসর্গ: A to Z]
- 📌 [সন্ধিবিচ্ছেদ: A to Z]
- 📌[সমাস: প্রকারভেদ ও চেনার কৌশর (মাস্টার গাইড)]
- 📌 [বাক্য প্রকরণ: বাংলা ব্যাকরণ A to Z। বিসিএস ও নিয়োগ প্রস্তুতি]
- 📌[প্রকৃতি ও প্রত্যয়: পূর্ণাঙ্গ গাইড, প্রকারভেদ ও সহজ উদাহরণ]
- 📌 [বইপড়া প্রবন্ধের মূলভাব ও পূর্ণাঙ্গ বিশ্লেষণ। প্রমথ চৌধুরী]
- 📌 [তৈল প্রবন্ধের মূলভাব বিশ্লেষণ। হরপ্রসাদ শাস্ত্রী]
- 📌 [বিলাসী গল্পের শব্দার্থ,বহুনির্বাচনি এবং সৃজনশীল প্রশ্ন]
আমাদের সাথে যুক্ত থাকুন (Stay Connected):
যেকোনো জিজ্ঞাসা বা পরামর্শের জন্য আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। এছাড়া আমাদের অন্যান্য প্ল্যাটফর্মে যুক্ত হতে নিচের লিঙ্কগুলো ভিজিট করুন:
- 🌐 মূল ওয়েবসাইট: Munshi Academy-মুনশি একাডেমি
- 🎓 শিক্ষামূলক ভিডিও: Munshi Academy
- 🎙️ অডিও গল্প শুনুন: মুনশির কণ্ঠে গল্প
- 🌍 ভ্রমণ বিষয়ক ভিডিও: Travel With Munshi Alim
- 🎭 সাংস্কৃতিক ও বিনোদন: Banglaswor Media House
ধন্যবাদান্তে,
মুনশি একাডেমি টিম

কোন মন্তব্য নেই