Header Ads

মুনশি একাডেমি

শিক্ষা ও সাহিত্যভিত্তিক ডিজিটাল প্ল্যাটফর্ম
নোট ও সাজেশন বিসিএস ও এনটিআরসিএ বি.এড ও ব্যাংক প্রস্তুতি

১৫০০+ বাংলা বাগধারা তালিকা: চাকরি প্রস্তুতির সেরা সংকলন

১৫০০+ বাংলা বাগধারা তালিকা: চাকরি প্রস্তুতির সেরা সংকলন

 
বাগধারা তালিকা, অর্থসহ বাগধারা তালিকা, বাংলা বাগধারা তালিকা ও অর্থ, গুরুত্বপূর্ণ বাগধারা তালিকা, সমজাতীয় বাগধারা, বাগধারা লেখ, বাগধারা, বাগধারা শর্টকাট, বাগধারা কাকে বলে, বাগধারা bcs, বাগধারা বিসিএস, বিসিএস বাগধারা bagdhara playlist, bagdhara, bagdhara best playlist, bcs bagdhara, job bagdhara, ssc bagdhara, bagdhara bengali, bagdhara band,
বাগধারা তালিকা, অর্থসহ বাগধারা তালিকা, বাংলা বাগধারা তালিকা ও অর্থ, 

বাগধারা হলো বাংলা ভাষার এক অনন্য সম্পদ। রূপক অর্থে ব্যবহৃত বাগধারা ভাষাকে করে তুলেছে আরও সমৃদ্ধ এবং জীবন্ত। প্রতিযোগিতামূলক যে কোনও পরীক্ষায়—বিশেষ করে চাকরির পরীক্ষায়—বাগধারার ব্যবহার এবং তার অর্থ থেকে প্রশ্ন আসে, তাই এগুলো জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা বিসিএসসহ অন্যান্য পরীক্ষার প্রশ্ন বিশ্লেষণ করে এই বাংলা বাগধারা তালিকা প্রস্তুত করেছি, যা পরীক্ষার্থীদের জন্য অত্যন্ত সহায়ক।

বাগধারা কাকে বলে?

বাগধারা হলো কথাবার্তায় বিশেষ ধাঁচ বা রীতি। ইংরেজিতে এর সমতুল্য শব্দ হলো Idiom। কোনো শব্দ বা শব্দগুচ্ছ যখন বাক্যে ব্যবহৃত হয় এবং তার আভিধানিক অর্থ ছাড়িয়ে অন্য কোন বিশেষ বা রূপক অর্থ প্রকাশ করে, তখন সেই শব্দগুচ্ছকে বাগধারা বলা হয়।

সাধারণত বাগধারা কোনো বিশেষ ঘটনা বা প্রেক্ষাপটে ব্যবহৃত হয়, যার ফলে কালক্রমে এগুলো বাংলার ভাষা ও সাহিত্যকে সমৃদ্ধ করেছে। একটি বাগধারা তার আভিধানিক অর্থকে ছাড়িয়ে নানান দ্যোতক অর্থ প্রকাশের ক্ষমতা রাখে, যা কথোপকথন, রচনা বা সাহিত্যকে করে তোলে প্রাণবন্ত এবং সাবলীল।



ক্রমিক নংবাগধারাঅর্থ
01অ আ ক খপ্রাথমিক জ্ঞান
02অথৈ জলে পড়াদিশেহারা হওয়া
03অকূল পাথারভীষণ বিপদ
04অর্ধচন্দ্রগলাধাক্কা
05অগাধ (গভীর) জলের মাছসূচতুর ব্যক্তি
06অনধিকার চর্চাসীমার বাইরে পদক্ষেপ
07অমাবস্যার চাঁদদুর্লভ বস্তু
08অলক্ষ্মীর দশাশ্রীহীনতা / দারিদ্র্য
09অতি দর্পে হত লঙ্কাঅহংকারের পতন
10অকাল বোধনঅসময়ে আবির্ভাব
11অগ্নিশর্মানিকটশয় ক্রুদ্ধ / ক্ষিপ্ত
12অন্ধকারে ঢিল মারাআন্দাজে কাজ করা
13অগ্নিপরীক্ষাকঠিন পরীক্ষা
14অষ্টরম্ভাকাঁচকলা / ফাঁকি
15অঞ্চল প্রভাবস্ত্রীর প্রভাব
16অক্ষরে অক্ষরেসম্পূর্ণভাবে
17অকাল কুষ্মাণ্ডঅপদার্থ / অকেজো
18অগত্যা মধুসূদনঅনন্যোপায় হয়ে
19অক্কা পাওয়ামারা যাওয়া
20অন্ধকার দেখাহতবুদ্ধি
21অজগর বৃত্তিআলসেমি
22অদৃষ্টের পরিহাসভাগ্যের বিড়ম্বনা
23অন্তর টিপুনিগোপন ব্যথা / মর্মপীড়াদায়ক
24অহিনকুল সম্বন্ধভীষণ শত্রুতা
25অস্থির পঞ্চককিংকর্তব্যবিমূঢ়
26অক্ষয় বটপ্রাচীন ব্যক্তি
27অষ্টমঙ্গলাআনন্দের রেশ থাকাবস্থা
28অষ্টকপালহতভাগ্য
29অকালপক্বইঁচড়ে পাকা
30অপোগণ্ডঅকর্মণ্য / অপ্রাপ্ত বয়স্ক
31অঙ্গ জল হওয়াশীতল
32অক্ষর পরিচয়সামান্য বিদ্যা
33অগ্নিবানতীক্ষ্ম ও যন্ত্রণাদায়ক
34অপাট করাবিশৃঙ্খলা করা
35অগ্নিগর্ভবলিষ্ঠ / তেজঃপূর্ণ
36অন্তব্যস্তঅতি ব্যস্ত
37অকালরের বাদলাঅপ্রত্যাশিত বাধা
38অরণ্যে রোদননিষ্ফল আবেদন / বৃথা চেষ্টা
39অলছ-তলছউদ্দাম, বাধাহীন
40অন্নজল ওঠাআয়ু বা সময় শেষ হওয়া
41অশ্বমেধ যজ্ঞবিপুল আয়োজন
42অকটবিকটছটফটানি
43অকড়িয়াধনহীন
44অকালকুসুমঅসম্ভব জিনিস
45অঙ্কুশ তাড়নাঅন্তর্গত আঘাত
46অন্ধিসন্ধিফাঁকফোকর/গোপন তথ্য
47অবরে-সবরেকালে-ভদ্রে
48অসূর্যম্পশ্যাগৃহে অন্তরীণ
49অনন্তশয্যাশেষ শয্যা
50অথৈ জলভীষণ বিপদ
51অকর্মার ধাড়িঅত্যন্ত অলস
52অঙ্গের ভূষণস্বভাবের বৈশিষ্ট্য
53অন্নপ্রাশনের ভাতউঠে আসা
54অভদ্রা লাগাপড়া
55অমৃতে অরুচিপছন্দসই খাবারে অনিচ্ছা
56অষ্টাবক্রকুৎসিত
57অসাজন্তবেমানান
58অস্থির পাজককিংকর্তব্যবিমূঢ়
59অগতির গতিনিরুপায়ের সহায়
60অনুনয়-বিনয়সনির্বন্ধ অনুরোধ
61অনুর্ভঙ্গ পণকঠোর প্রতিজ্ঞা
62অম্বল চাখাক্রমাগত জায়গা বদল
63অগড়-বগড় / অগড়ম-বগড়মঅর্থহীন বা আবোল তাবোল কথা / পাগলের প্রলাপ
64অগস্ত্য যাত্রাশেষ বিদায় / চির দিনের জন্য প্রস্থান
65অকূলে কূল পাওয়ানিরূপায় অবস্থা থেকে উদ্ধার পাওয়া
66অগা মেরে যাওয়াবোকা হয়ে যাওয়া / অকর্মণ্য হয়ে যাওয়া
67অতি চালাকের গলায় দড়িবেশি চালাকির অশুভ পরিণাম
68অনুরোধে ঢেঁকি গেলাঅনুরোধে অনিচ্ছা সত্ত্বেও কিছু করা
69অগাকাণ্ড / অঘাচণ্ডি / অঘারামনির্বোধ / বোকা
70অন্ধের যষ্ঠি বা অন্ধের নড়িএকমাত্র অবলম্বন
71অষ্টবজ্র সম্মিলনপ্রতিভাবান ব্যক্তিদের একত্র সমাবেশ
72অক্ষয়ভাণ্ডারযে ভাণ্ডারের ধন কখনো ফুরোয় না
73অক্ষয় অব্যয়কোনো অবস্থাতেই পরিবর্তন হয় না
74অসার-সুসারসুবিধা-অসুবিধা
75আউলিয়া চাঁদযে অল্পেই আকুল হয়
76আকাশ থেকে পড়াঅপ্রত্যাশিত
77আকাশ কুসুমঅবাস্তব / অলীক ভাবনা
78আদায় কাঁচকলায়শত্রুতা
79আক্কেল দাঁত ওঠাপাকা বুদ্ধি
80আদিখ্যেতান্যাকামি
81আবোল-তাবোলবাজে কথা
82আমড়া কাঠের ঢেঁকিঅপদার্থ
83আমতা আমতা করাইতস্তত করা
84আচাভুয়ার বোম্বাচাকঅসম্ভব ব্যাপার
85আটাশে ছেলেদুর্বল ছেলে
86আড়ং ঘাটাখেয়াঘাট
87আদমের কালসুপ্রাচীন কাল
88আমি আমি করাআত্মপ্রশংসা করা
89আলেয়ার আলোদুর্লভ বস্তু
90আঁচল ধরে বেড়ানোব্যক্তিত্বহীন
91আনাড়িঅপটু, অনভিজ্ঞ
92আওরানোব্যথা হওয়া
93আজল-পাঁজলঝাঁকুনি দেওয়া
94আকালকেঁড়েদীনহীন / ভিখারি
95আদুড়চুলিঘোমটা খোলা
96আপকেওয়াস্তেচাটুকার
97আলুথালুএলোমেলো
98আগাগাছতলাআগাগোড়া / আদ্যন্ত
99আউছিয়া করানিন্দে করা
100আড়ং ঘাটাখেয়াঘাট


ক্রমিক নংবাগধারাঅর্থ
101আকাশে তোলাঅতিরিক্ত প্রশংসা করা
102আকাশ পাতালপ্রচুর ব্যবধান
103আক্কেল সেলামিনির্বুদ্ধিতার দণ্ড
104আঙুল ফুলে কলাগাছহঠাৎ ধনী হওয়া
105আগুনে ঘি ঢালারাগ বাড়ানো
106আট কপালেহতভাগ্য
107আঁতে ঘামনে ব্যথা দেয়া
108আষাঢ়ে গল্পআজগুবি গল্প
109আড়ি পাতালুকিয়ে লুকিয়ে শোনা
110আকাশ ধরাবৃষ্টি বন্ধ হওয়া
111আকাশে থুথু ফেলানিজেরই ক্ষতি করা
112আতান্তরে পড়াবিপদে পড়া
113আদাড়ের হাঁড়িসামান্য লোক
114আয়োসুয়োসধবা স্ত্রীলোকের দল
115আহ্লাদে ফুটকড়াইহেসে কুটিকুটি
116আকাট মূর্খনিরেট বোকা
117আঁটকুড়োনিঃসন্তান
118আঁওলপ্রসব করা
119আঁটুবাটুজড়োসড়ো
120আঞ্জাআঞ্জিকোলাকুলি
121আধহারারোগাটে
122আপনহারাবিভোর
123আষাঢ়ান্ত বেলাদীর্ঘস্থায়ী বেলা
124আজবখানা / আজবঘরজাদুঘর
125আঁদরু পেঁদরুব্যঙ্গার্থে
126আদাড়ের হাঁড়িতুচ্ছ / অনাদৃত ব্যক্তি
127আকাশের চাঁদদুর্লভ বস্তু
128আকাশ ভেঙ্গে পড়াহঠাৎ বিপদ হওয়া
129আদা জল খেয়ে লাগাপ্রাণপণ চেষ্টা করা
130আক্কেল গুড়ুমহতবুদ্ধি / স্তম্ভিত
131সাপে নেউলেশত্রুতা
132আধা খেঁচড়াবিশৃঙ্খলা
133আদার ব্যাপারীসামান্য বিষয়ে ব্যস্ত ব্যক্তি
134আমড়াগাছি করাপ্রতারণাপূর্ণ তোষামোদ
135আহলাদে আটখানাঅত্যন্ত খুশী
136আখাম্বাবেখাপ্পা
137আঠারো আনাবাড়াবাড়ি / সম্ভাবনা
138আতারি কাতারিছটফটে ভাব
139আমগন্ধিকাঁচা গন্ধযুক্ত
140আর আরঅন্যান্য
141আঁকুপাঁকু করাছটফটানি
142আহ্লাদি পুতুলআদুরে অকর্মণ্য
143আউপাতালিকাঁদুনে
144আঁকড়া-আঁকড়িটানাটানি
145আককুটেঅমিতব্যয়ী / বেহিসাবি
146আটুপাটুঅতি উৎসাহ
147আনাই-ধানাইআবোল-তাবোল
148আয়োমুয়োসবধা স্ত্রীলোকের দল
149আসরে নামাআবির্ভূত হওয়া
150আষ্টেপৃষ্ঠেসর্বাঙ্গে
151আগন্যাংলাঅগ্রবর্তী
152আস্তাকুঁড়ের পাতানিচ ব্যক্তি
153আপন পায়ে কুড়াল মারানিজের অনিষ্ট নিজে করা
154আগড়ম বাগড়মঅর্থহীন কথা / অনাবশ্যক বক্ বক্
155আঠার মাসে বছরদীর্ঘসূত্রিতা / কুঁড়ে স্বভাব
156আলালের ঘরের দুলালঅতি আদরে নষ্ট পুত্র
157আটখান করা / আটখানা করাটুকরো টুকরো করা
158আকেলমন্ত / আক্কেলমন্দবিবেচনা করে এমন
159আসলে মুষল নেই, ঢেঁকিঘরে চাঁদোয়াঠিকমতো ব্যবস্থা গ্রহণের অভাব


ক্রমিক নংবাগধারাঅর্থ
160ইতর বিশেষপার্থক্য / ভেদাভেদ
161ঈদের চাঁদঅতি আকাঙ্ক্ষিত বস্তু
162ইঁদুর কপালেনিতান্ত মন্দ ভাগ্য
163ইলশে গুঁড়িগুঁড়ি গুঁড়ি বৃষ্টি
164ইতরবদমেজাজী
165ইঁচড়ে পাকাঅকালপক্ব
166ইন্দ্রপতনবিখ্যাত ব্যক্তির মৃত্যু
167ইষ্টনাম জপাস্রষ্টাকে স্মরণ
168ইতুনিদকুঁড়েঅলস
169ইনিয়ে বিনিয়েঘুরিয়ে ফিরিয়ে
170ইয়ারবকসিবন্ধুবান্ধব / রসিক লোক
171ইশপিশ করাঅস্থির বা চঞ্চল হওয়া
172ইকড়ি-মিকড়িছোটদের খেলাবিশেষ
173ইস্কুপের প্যাচকুটিল বুদ্ধি
174ইটি-সিটিএ জিনিস সে জিনিস
175ইতিকথাকাহিনি / ইতিহাস / উপকথা
176ইল্লতে কাণ্ডনোংরা ব্যাপার / নোংরা কাণ্ড
177ইতস্তত করাসংকোচ করা
178ইন্দ্রের শচীযিনি যখন যার কাছে থাকেন তখন তিনি তার
179ইতর বিশেষপার্থক্য / ভেদাভেদ
180চাঁদঅতি আকাঙ্ক্ষিত বস্তু
181ইঁদুর কপালেনিতান্ত মন্দ ভাগ্য
182ইলশে গুঁড়িগুঁড়ি গুঁড়ি বৃষ্টি
183ইতরবদমেজাজী
184ইঁচড়ে পাকাঅকালপক্ব
185ইন্দ্রপতনবিখ্যাত ব্যক্তির মৃত্যু
186ইষ্টনাম জপাস্রষ্টাকে স্মরণ
187ইতুনিদকুঁড়েঅলস
188ইনিয়ে বিনিয়েঘুরিয়ে ফিরিয়ে
189ইশপিশ করাঅস্থির বা চঞ্চল হওয়া
190ইকড়ি-মিকড়িছোটদের খেলাবিশেষ
191ইয়ারবকসিবন্ধুবান্ধব / রসিক লোক
192ইল্লতে কাণ্ডনোংরা ব্যাপার / নোংরা কাণ্ড
193ইতস্তত করাসংকোচ করা
194ইন্দ্রের শচীযিনি যখন যার কাছে থাকেন তখন তিনি তার
195উঠে পড়ে লাগাবিশেষভাবে চেষ্টা করা
196উলুখাগড়াগুরুত্বহীন লোক
197উড়ো কথাগুজব
198উজানের কৈসহজলভ্য
199উড়নচণ্ডীঅমিতব্যয়ী / উচ্ছৃঙ্খল
200উড়ো চিঠিবেনামি পত্র
201উত্তম মধ্যমপ্রহার / পিটুনি / মারা
202উভয় সংকটশাখের করাত
203উড়ে এসে জুড়ে বসাঅনধিকার চর্চা
204উনিশ-বিশসামান্য পার্থক্য
205উকর-ধাকরএলোপাথাড়ি
206উজলপাজলউথাল-পাথাল
207উপোসি ছারপোকাঅভাবগ্রস্থ লোক
208উটকো লোকঅচেনা লোক
209উড়নপেকেঅপব্যয়ী
210উসখুস করাছটফট করা
211উঁচু কপালেভাগ্যবান
212উজুবাটসোজা রাস্তা
213উদ্যোগেঁড়েআলসে
214উদোমাদাঅতি সরল ও বোকাসোকা
215উপুরহস্ত করাদান করা
216উলু বনে মুক্তা ছড়ানোঅস্থানে মূল্যবান দ্রব্য প্রদান / সম্প্রদান করা
217উস্তন খুস্তন করাজ্বালাতন করা
218উপরোধে ঢেঁকি গেলাঅনুরোধে অনিচ্ছা সত্ত্বেও কিছু করা
219উদোর পিণ্ডি বুধোর ঘাড়েএকের অপরাধে অপরকে দায়ী করা
220ঊর্মিমালীসমুদ্র
221ঊনপাঁজুরেহতভাগ্য / অপদার্থ / দুর্বল
222ঊনকোটি চৌষট্টিপ্রায় সম্পূর্ণ
223উর্জস্থলবলবান
224ঊর্ধ্বদেহমৃত্যুর পরে প্রাপ্ত শরীর
225ঊর্মিভঙ্গসমুদ্রাদির আছড়ে পড়া তরঙ্গ
226ঊনপঞ্চাশ বায়ুপাগলামি
227ঊরাআবির্ভূত হওয়া
228ঊরুস্তম্ভফোঁড়া জাতীয় রোগ
229ঊর্ধ্বনেত্রউদাস দৃষ্টি
230ঊর্ধ্বচারীউচ্চাকাঙ্ক্ষী
231ঊর্ধ্ববাহহাত উপরে তুলে আছে এমন
232উনো বর্ষায় দুনো শীতযে বছর বৃষ্টি কম হয়, সে বছর শীত বেশি পড়ে
233ঊর্ধ্বলোকস্বর্গ
234এলেবেলেনিকৃষ্ট
235এক চোখাপক্ষপাতিত্ব / পক্ষপাতদুষ্ট
236এক ডাকের পথকাছাকাছি
237এক হাত লওয়াপ্রতিশোধ নেয়া
238এক গোয়ালের গরুএকই শ্রেণিভুক্ত
239একা দোকানিঃসঙ্গ
240এলকুমি-বেলকুমিঅঙ্গভঙ্গি
241এলাহি কাণ্ডবিরাট আয়োজন
242এক ক্ষুরে মাথা মুড়ানোএকই স্বভাবের
243এক কথার মানুষদৃঢ় সংকল্প ব্যক্তি
244এক বনে দুই বাঘপ্রবল প্রতিদ্বন্দ্বী
245এণ্ডায় গণ্ডায়গোঁজামিল দেওয়া
246এককে একুশ করাঅযথা বাড়ানো
247এক লহমায়এক মুহূর্তে
248এককে একুশ করাঅযথা বাড়ানো
249এক ছাঁচে ঢালাসাদৃশ্য
250এঁড়ে তর্কযুক্তিহীন তর্ক
251এসপার ওসপারমীমাংসা
252একা ঘরে গিন্নিকর্তৃত্ব
253এলতলা-বেলতলাএদিক-ওদিক
254এলাকাঁড়িঅমনোযোগ দেখানো
255একাদশে বৃহস্পতিসৌভাগ্যের বিষয় / সুসময়
256এক ঢিলে দু’পাখিএক প্রচেষ্টায় উভয় উদ্দেশ্য সাধন
257এলোপাতাড়ি / এলোপাথাড়ি / এলোধাবাড়িবিশৃঙ্খলা করা
258এক যাত্রায় পৃথক ফলএকই কাজের ভিন্ন প্রাপ্তি
259এক মাঘে শীত যায় নাবিপদ একবারই আসে না


ক্রমিক নংবাগধারাঅর্থ
260ওষুধ পড়াপ্রভাব পড়া
261ওলা-ওঠা প্রতি ঘরেমহামারি
262ওলা ওঠাকলেরা রোগ
263ওৎ পাতাসুযোগের প্রতীক্ষায় থাকা
264ওষুধ করাবশ করা
265ওজন বুঝে চলাআত্মসম্মান রক্ষা করা
266ঔষধ ধরাসক্রিয় হওয়া
267ওঝার ঘাড়ে ভূতবিপদগ্রস্থ কাণ্ডারী
268কাঁচা হাতঅপক্ব
269কাগুজে বাঘমিথ্যা জুজু
270কলির সন্ধ্যাদুর্দিনের সূত্রপাত হওয়া
271কাঁচা পয়সানগদ উপার্জন
272কেবলা হাকিমঅনভিজ্ঞ
273কল্কে পাওয়াপাতা পাওয়া
274কাঠের পুতুলনির্জীব / অসার
275করাতের দাঁতউভয় সংকট
276কুনো ব্যাঙসীমিত জ্ঞান
277কাঁচা বাঁশে ঘুণ ধরাঅল্প বয়সে বিগড়ানো
278কাছা ঢিলাঅসাবধান
279কেতাদুরস্তপরিপাটি
280কাঁঠালের আমসত্ত্বঅসম্ভব বস্তু / ব্যাপার
281কাঁটার জ্বালাঅসহ্য দুঃখ
282কৈ মাছের প্রাণদীর্ঘজীবী / যা সহজে মরে না
283কথার কথাগুরুত্বহীন কথা
284কত ধানে কত চালটের পাওয়ানো
285কথা দেয়াঅঙ্গীকার করা
286কথা চালারটনা করা
287কাক নিদ্রাঅগভীর সতর্ক নিদ্রা
288কান ভারী করাকুপরামর্শ দেওয়া
289কেঁচো গণ্ডূষনতুন করে আরম্ভ করা
290কলুর বলদএকটানা খাটুনি
291কুরুক্ষেত্রের কাণ্ডমহাকলহ / তুলকালাম
292কান পাতলাসহজেই বিশ্বাসপ্রবণ কথা
293কাটাকাটি করাবাদ-প্রতিবাদ করা
294কানে তুলো দেয়াভ্রুক্ষেপ না করা
295কান কাটাবেহায়া
296কানে খাটোযে কম শুনতে পায়
297কুল কাঠের আগুনতীব্র জ্বালা
298কুলে কালি দেয়াবংশে কলঙ্ক আনা
299কচ্ছপের কামড়নাছোড়বান্দা
300কান খাড়া করামনোযোগী হওয়া
301কড়ায় গণ্ডায়সম্পূর্ণ / পুরোপুরি
302কোলে পিঠে মানুষ করালালন পালন করা
303কুলোপনা চক্করসারহীন আড়ম্বর
304কুম্ভকর্ণের ঘুম / নিদ্রাদীর্ঘদিনের আলস্য
305কলা দেখানোফাঁকি দেয়া
306কাকতালীয় ব্যাপারকার্যকরণহীন ঘটনা
307কংস মামানির্মম আত্মীয়
308কুড়ের বাদশাভয়ানক অলস
309কিল খেয়ে কিল চুরিঅপমান সয়ে চুপ থাকা
310কাকভূষণ্ডিসম্পূর্ণ ভেজা
311কানে তোলাকোনো কথা উত্থাপন করা
312কতশতঅসংখ্য
313কলমির ঝাড়বংশে বহু লোক
314কথার ফুলঝুরিবাক্‌পটুতা
315কানি খাওয়াপক্ষপাতিত্ব
316কচু পোড়াঅখাদ্য
317কড়ার ভিখারিদীন
318কড়ি কপালেভাগ্যবান
319কড়িকাঠ গনাকাজ না করে কালহরণ
320কথার মানুষকথা ঠিক রাখে এমন
321কপাল ঠুকে লাগাপ্রত্যয় নিয়ে
322করে খাওয়াজীবিকার উপায় পাওয়া
323কটু কাটব্যতিরস্কার
324কপোল-কল্পনামনগড়া কথা
325কাজের থইকাজের সীমা
326কলির সন্ধ্যাদুর্দিনের সূত্রপাত
327কলমি কাপ্তেনদরিদ্র কিন্তু বিলাসী
328কানখড়কেযার কান খুব সজাগ
329কমলি ছাড়ে নানাছোড়বান্দার পাল্লায় পড়া
330কায়দা হওয়াবশে আসা
331কার্তিকে ঝড়অসময়ে ঝড়
332কাট-গোঁয়ারঅত্যন্ত একগুঁয়ে
333কানু ছাড়া গীত নাইএকমাত্র অবলম্বন
334কাবুতে পাওয়াবাগে পাওয়া
335কাটনার কড়িসামান্য উপার্জন
336কালাপানি পারদ্বীপান্তরে যাওয়া
337কায়েতের ঘরের ঢেঁকিঅপদার্থ লোক
338কাঁজি ভক্ষণ নামে গোয়ালাহতভাগ্য
339কিপটের জাসুঅত্যন্ত কৃপণ
340কানাগরুর ভিন্ন পথঅস্থানে সুনির্দেশনা
341কিষ্কিন্ধ্যাকাণ্ডকিতুমুল হট্টগোল
342কিম্ভূতকিমাকারঅদ্ভুত ও কুৎসিত
343কুবেরের ভাণ্ডারঅফুরন্ত ঐশ্বর্য
344কুঁচো বাসনছোটখাটো থালাবাটি
345কুমড়ো কাটা বটঠাকুরঅকর্মণ্য লোক
346কুমিরের সান্নিপাতঅসম্ভব ব্যাপার
347কুঁজড়োপনাঝগড়াটে স্বভাব
348কেঁচো যাওয়াপণ্ড হয়ে যাওয়া
349কেস কেরোসিনগুরুতর ব্যাপার
350কেউ কেটাসামান্য
351কেল্লা ফতেজয়লাভ
352কচু বনের কালাচাঁদঅপদার্থ
353কপাল ফেরাসৌভাগ্য লাভ
354ocale-ভদ্রেকদাচিৎ
355কুম্ভীরাশ্রুমায়াকান্না / কপট অশ্রু
356কেষ্ট-বিষ্টুবিশিষ্ট ব্যক্তি
357কপাল কাটাঅদৃষ্ট মন্দ হওয়া
358কাষ্ঠ হাসিকপট হাসি
359কাকস্নানঅসম্পূর্ণ গোসল
360কাজির বিচারগোঁজামিল বিচার
361কাজের কাজিউপযুক্ত ব্যক্তি
362কলি ফেরানোদেয়ালে চুনকাম করা
363কাটমোল্লাধর্মান্ধ মুসলমান
364কাবু করাশক্তিহীন করা
365কৃষ্ণের জীবদুর্বল ও অসহায় প্রাণী
366কাঠখোট্টানিরস
367করদানি করাবাহাদুরি করা
368কারিকুরিপ্রতারণা
369কালামুখোনির্লজ্জ
370কিপটের জাসুঅত্যন্ত কৃপণ
371কাশীলাভকাশীতে মৃত্যু এবং স্বর্গলাভ
372কুচক্কুরেকুটিল
373কু ডাকাঅমঙ্গলের আশঙ্কা করা
374কুঁদু লেপনাঝগড়াটে স্বভাব
375কেঁদো বাঘবিশাল বাঘ
376কেন্নোর আড়িএকরোখা ভাব
377ক্যাভাভ্যারামকদাকার
378কেঁচো খুঁড়তে সাপসামান্য থেকে অসামান্য পরিস্থিতি
379কাঁচা ধানে মই দেয়াপ্রস্তুত জিনিস নষ্ট করা
380কাঁটা দিয়ে কাঁটা তোলাশত্রু দিয়ে শত্রু নিধন
381ক-অক্ষর গোমাংসঅশিক্ষিত ব্যক্তি / বর্ণ পরিচয়হীন
382কিলিয়ে কাঁঠাল পাকানোঅসম্ভবকে সম্ভব করা
383কথা দিয়ে কথা নেয়াকৌশলে মনের কথা বের করা
384কলমের খোঁচাঅনিষ্ট করার উদ্দেশ্যে লিখিত আদেশ
385কিল খেয়ে কিল হজমঅপমান গোপন করা
386কচকচি/কচকচানিতর্ক-বিতর্ক / বাদ-প্রতিবাদ
387কালনেমির লঙ্কাভাগমাত্রাতিরিক্ত আশা করে নিরাশ হওয়া
388কুপমণ্ডুকসীমিত জ্ঞানের মানুষ / সংকীর্ণমনা ব্যক্তি / ঘরকুনো
389কানা ছেলের নাম পদ্মলোচনযার যে গুণ নেই সে গুণের ভান করা
390কুনকি হাতিযে পোষা হস্তিনী বণ্য হাতি ধরতে সাহায্য করে / কৌশলে অন্যকে বশ করা


ক্রমিক নংবাগধারাঅর্থ
391খড় দজ্জালপ্রচণ্ড অত্যাচারী
392খন্ড প্রলয়তুমুল কান্ড
393খিচুড়ি পাকানোজটিল করা
394খন্ড কপালদুর্ভাগ্য
395খাবি খাওয়াছটফট করা
396খেজুরে আলাপঅকাজের কথা
397খেউর গাওয়াগালাগালি করা
398খ্যাংরাকাঠিবিসদৃশ রকম রোগা
399খুরে খুরে দণ্ডবৎহার স্বীকার
400খামকাজভুল কাজ
401খুদে রাক্ষসপেটুক মানুষ
402খেরো খাতাবাজে হিসাবের খাতা
403খোল নলচে বদলানোআমুল পরিবর্তন
404খাতা খোলালেনদেন শুরু করা
405খয়ের খাঁচাটুকার
406খাতির জমানিরুদ্বিগ্ন
407খোসাপুরুঅনুভূতিহীন
408খেলার ছলেহালকাভাবে
409খইয়ের বন্ধনে পড়ামুশকিলে পড়া
410খোদার উপর খোদকারিঅসংগত হস্তক্ষেপ
411খোদার খাসিভাবনা চিন্তাহীন / হৃষ্টপুষ্ট ব্যক্তি
412খাল কেটে কুমির আনানিজ দোষে বিপদে পড়া
413গজকচ্ছপের লড়াইপ্রবল প্রতিদ্বন্দ্বিতা
414গণেশ উল্টানোফেল মারা
415গোদের উপর বিষফোড়াযন্ত্রণার উপর যন্ত্রণা
416গোকুলের গাঁড়স্বেচ্ছাচারী / ভবঘুরে
417গলায় গলায় ভাবসৌহার্দ্য
418গা করাউদ্যোগ নেয়া
419গা ঢাকা দেয়াআত্মগোপন করা
420গড্ডলিকা প্রবাহঅন্ধ অনুকরণ
421গো-মূর্খজড়বুদ্ধি
422গণ্ডায় আণ্ডা দেয়াফাঁকি দেয়া
423গৌরচন্দ্রিকাভূমিকা / ভণিতা
424গলগ্রহপরের উপর বোঝা হয়ে থাকা
425গুণ গাওয়াপ্রশংসা করা
426গঙ্গা পাওয়ামারা যাওয়া
427গোডিমওয়ালা শিশুদুধের বাচ্চা
428গয়ংগচ্ছঢিলেমি
429গলবস্ত্র হওয়াবিনীতভাবে অনুরোধ
430গরজ বড় বালাইপ্রয়োজনে গুরুত্ব
431গলায় পা দেওয়াপীড়ন করা
432গঙ্গাজলে গঙ্গাপুজোপরে পরে সমাধান
433গা তোলাওঠা
434গুরুচণ্ডালীউঁচু-নিচুর সহাবস্থান
435গৌরীসেনের টাকাঅফুরন্ত অর্থ
436গণ্ডগ্রামবড়গ্রাম / অজপাড়াগাঁ
437গোবৈদ্যআনাড়ি চিকিৎসক
438গুড়ে বালিআশায় নৈরাশ্য
439গোবরে পদ্মফুলনীচ কুলে মহৎ ব্যক্তি
440গোবর গণেশঅকর্মণ্য / নিরেট মূর্খ
441গায়ে হাত তোলাপ্রহার করা
442গলাগলিঘনিষ্ঠতা
443গায়ে পড়াঅনধিকার চর্চা / অযাচিত
444গোল্লায় যাওয়াঅধঃপাতে যাওয়া
445গোঁয়ার গোবিন্দনির্বোধ অথচ হঠকারী
446গোড়ায় গলদশুরুতে ভুল
447গোঁফ খেজুরেনিতান্ত অলস
448গাছপাথরহিসাব নিকাশ
449গর্দভরাগিণীকর্কশ সুর
450গেঁড়াকললোককে ঠকাবার কৌশল
451গ্যাট হয়ে বসাঅনড় অটল হয়ে বসা
452গঁদের গঁদঅতিদূর সম্পর্কিত ব্যক্তি
453গণ্ডি লাগামোটা হওয়া
454গভীর গাড্ডাগভীর সমস্যা
455গররাজিঅনিচ্ছুক
456গাঁতের মালচোরাই মাল
457গাব করাগায়েব করা
458গুবলেট করাভেস্তে দেওয়া
459গুলতানি করাবাজে আড্ডা দেওয়া
460গুলপট্টিঅশোভন আচরণ
461গুলি মারাতোয়াক্কা না করা
462গোষ্ঠির তুষ্টি করাঅনর্থক করা
463গোলে হরিবলবিশৃঙ্খলা
464গোড়ায় কেটে আগায় জল ঢালাজ্ঞাতসারে ক্ষতি করে পরে সংশোধনের প্রয়াস
465গরিবের ঘোড়া রোগঅবস্থার অতিরিক্ত অন্যায় ইচ্ছা
466গায়ে ফুঁ দিয়ে বেড়ানোকোনো দায়িত্ব গ্রহণ না করা
467গরু মেরে জুতো দানবড় ক্ষতি করে সামান্য পূরণ
468গায়ে মানে না আপনি মোড়লস্বয়ংসিদ্ধ নেতা
469গায়ে কাঁটা দেয়াভয়ে শিউরে ওঠা / রোমাঞ্চ হওয়া
470গেঁয়ো যোগী ভিখ পায় নানিজ দেশে গুণীর কদর নেই
471গাছে তুলে মই কাড়াসাহায্যের আশা দিয়ে সাহায্য না করা
472গাছে না উঠতে এক কাঁদিকাজে অবতীর্ণ হওয়া মাত্র প্রাপ্তির আশা
473গজেন্দ্ৰগমন বা গদাই লস্করি চালমৃদু মন্থর গমন বা আলসেমি
474গাছে কাঁঠাল গোঁফে তেলপ্রাপ্তির পূর্বেই ভোগের আয়োজন
475ঘা খাওয়াকষ্ট পাওয়া
476ঘাঘুঅভিজ্ঞ / চালাক
477ঘাটের মরাঅতি বৃদ্ধ
478ঘটিরামঅপদার্থ / অযোগ্য
479ঘোড়া রোগসাধ্যের অতিরিক্ত সাধ
480ঘোড়ার ডিমঅলীক বস্তু
481ঘর ভাঙানোসংসার বিনষ্ট করা
482ঘোড়ার ঘাস কাটাবাজে কাজ করা
483ঘরে আগুন দেয়াসংসারে বিবাদ বাধানো
484জ্ঞাতমূলঅজ্ঞাতমূল
485ঘরের শত্রু বিভীষণযে গৃহে বিবাদ করে
486ঘরভেদী বিভীষণকপট স্বজন
487ঘুঘু চরানোসর্বনাশ করা
488ঘটি চোরছিঁচকে চোর
489ঘুমগড়েঘুমকাতুরে
490জালিয়াতসজ্জন
491ঘাট মানাঅন্যায় স্বীকার করা
492ঘাড়ে-গর্দানেঅত্যন্ত মোটা
493ঘুণ হওয়াদক্ষতা লাভ করা
494ঘা খাওয়াআঘাত পাওয়া
495ঘোড়ার কামড়দৃঢ় পণ
496ঘণ্টাগরুড়অকর্মণ্য লোক
497ঘেঁষ দেয়াআমল দেয়া
498ঘরাঘরিনিজেদের মধ্যে
499ঘরের খেয়ে বনের মোষ তাড়ানোব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে কর্ম করা
500ঘরপোড়া গরুবেদনাদায়ক অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তি
501ঘর থাকতে বাবুই ভিজাসুযোগ থাকতে নষ্ট
502ঘরের ঢেঁকি কুমীরবলিষ্ঠ ও ভোজনপটু অথচ অলস
503ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়ামধ্যবর্তীকে অতিক্রম করে কাজ করা
504ঘোড়া দেখে খোঁড়া হওয়াআরামের সম্ভাবনা দেখে পরিশ্রম ত্যাগ
505ঘর জ্বালানো পর ভুলানোআত্মীয়ের কষ্টদায়ক অথচ অপরের প্রিয়


ক্রমিক নংবাগধারাঅর্থ
506চোখ কপালে তোলাবিস্মিত হওয়া
507চোখের মাথা খাওয়ানা দেখতে পাওয়া
508চুনকালি দেয়াকলঙ্ক দেয়া
509চিনির পুতুলশ্রমকাতুরে
510চিনির বলদনিষ্ফল পরিশ্রম / পরিশ্রম কাতর
511চোখের মণিঅত্যন্ত প্রিয় বস্তু
512চোরাবালিঅদৃশ্য বিপদাশঙ্কা
513চোখের নেশারূপের মোহ
514চোখ পাকানোক্রুদ্ধ হওয়া
515চটকের মাংসসামান্য জিনিস
516চড়কগাছঅত্যন্ত দীর্ঘকায়
517চশমখোরসম্পূর্ণ বেহায়া / নির্লজ্জ
518চোখের চামড়া / পর্দাচক্ষুলজ্জা
519চাঁদ কপালেভাগ্যবান
520চতুর্ভুজ হওয়াউৎফুল্ল হওয়া
521চড়ুই পাখির প্রাণক্ষীণজীবী লোক
522চর্বিত চর্বণপুনরাবৃত্তি
523চোদ্দবুড়িপ্রচুর
524চোখ নাচাশুভাশুভের লক্ষণ
525চেটেনেটেকমবয়সী বধূ
526চুলের টিকি না দেখা যাওয়াঅদর্শন হওয়া
527চক্ষুকর্ণের বিবাদ ভঞ্জননিঃসন্দেহ হওয়া
528চাপান-উতোরপারস্পরিক সন্দেহ
529চোখের বালিশত্রু / অপ্রিয় ব্যক্তি
530চক্ষের পুতলিআদরের ধন
531চাচা আপন প্রাণ বাঁচাস্বার্থপর
532চাঁদের হাটপ্রিয়জনের সমাগম
533চুনোপুঁটিসামান্য লোক
534চক্ষু চড়কগাছবিস্ময়ে চোখ বড় হওয়া
535চোরা রাতচুরি করার পক্ষে প্রশস্ত
536চুল পাকানোঅভিজ্ঞতা সঞ্চয় করা
537চক্ষুদান করাচুরি করা
538চিচিং ফাঁকগোপন রহস্যের প্রকাশ
539চকরা কানাচোখ থেকেও কানা
540চোখে ধুলো দেওয়াঠকানো
541চিনে জোঁকনাছোড়বান্দা
542সকার-বকারঅশ্লীল কথা
543বুকের চড়াআক্রমণ করা
544চণ্ডালের রাগঅত্যন্ত রাগ
545চারা না থাকাগতি না থাকা
546চোখে ঠুলি পরাউপেক্ষা করা
547চোখে সরষে ফুল দেখাবিপদে দিশেহারা হওয়া
548চিত্রগুপ্তের খাতাযে খাতায় সবকিছু পাওয়া যায়
549চড় মেরে গড় করাআগে অপমান করে শেষে সম্মান
550ছ কড়া ন কড়াসস্তা দর
551ছুঁচোর কেত্তনঅবিরাম কলহ
552ছারেখারে যাওয়াধ্বংস হওয়া
553খেলানষ্ট করা
554ছারখার হওয়াধ্বংস হওয়া
555ছাগল টাঙানোলম্বা জায়গা নেওয়া
556ছিঁচ কাঁদুনেঅল্পেই কাঁদে এমন
557ছেলের হাতের মোয়াসহজলভ্য বস্তু
558ছাঁদনা তলাবিবাহের মণ্ডপ
559ছা-পোষাঅত্যন্ত গরিব
560ছামনি নাড়াদৃষ্টি বিনিময়
561ছয়কে নয় নয়কে ছয়অপচয় করা/ছিনিমিনি
562ছাতা দিয়ে মাথা রাখাবিপদে সাহায্য করা / সামান্য উপকার
563ছক কাটাপূর্ব পরিকল্পনা
564ছক্কা পাজা করালম্বা লম্বা কথা বলা
565ছটকে পড়াবিচ্ছিন্ন হয়ে যাওয়া
566ছরকটবিশৃঙ্খলা
567ছটফটানিঅস্থিরতা / উদ্বিগ্ন
568ছব্বারূপ / মুখশ্রী
569ছলাপাতাছলনা করা
570ছাই করাকাজ পণ্ড করা
571ছাতরা-ভাতরানোংরা / এলোমেলো
572ছাতি ঠোকাআস্ফালন করা
573ছাতি ফাটাতৃষ্ণায় বুক ফেটে যাওয়া
574ছিরিছাঁদসৌন্দর্য
575ছুট করানোপরিশ্রম করানো
576ছেঁকে ধরাঘিরে ধরা
577ছোঁড়া কথাবাজে কথা
578ছেঁড়াখোঁড়াছিন্নবিচ্ছিন্ন
579ছেঁড়া মামলাতুচ্ছ কিন্তু ঝঞ্ঝাটপূর্ণ ব্যাপার
580ছোটঘরনীচ বংশ
581ছেঁদো কথাঅসার বা বাজে কথা
582চেনালিনারীর নষ্টামি
583ছেঁদামালাঅপব্যয়ী লোক
584ছুঁচো মেরে হাত গন্ধ করাসামান্য স্বার্থে দুর্নামের অর্জন
585ছেঁড়া চুলে খোঁপা বাধাপরকে আপন করার চেষ্টা
586ছাই ফেলতে ভাঙ্গা কুলোসামান্যের বিশেষ প্রয়োজন
587ছাই চাপা আগুনপ্রকাশিত প্রতিভা / গোপন গুণ
588ছেঁড়া কথাবাজে কথা / অর্থহীন বা অসার কথা
589জগদ্দল পাথরগুরুভার
590জিলাপির প্যাচকুটিলতা
591জলাঞ্জলি দেয়াবিসর্জন দেয়া
592জড়ভরতনিষ্ক্রিয় ব্যক্তি
593জগাখিচুড়ি পাকানোগোলমাল বাধানো
594জাহান্নামে যাওয়াগোল্লায় যাওয়া
595জলে কুমির ডাঙায় বাঘউভয় সঙ্কট
596জবড়জংএলোমেলো
597জলভাতসহজলভ্য
598জলযোগহালকা খাবার
599জলপানহালকা খাবার
600জলপানিবৃত্তি


ক্রমিক নংবাগধারাঅর্থ
601জক (জগ) দেওয়াঠকানো
602জলগ্রহণ না করাসম্পর্ক না রাখা
603জলের দাগক্ষণস্থায়ী
604জামাই আদরপ্রচুর আদর-যত্ন
605জিগির তোলাধ্বনি দেওয়া
606জীয়ন্তে মারাজীবনস্মৃত
607জোড়ের পায়রাঘনিষ্ঠ বন্ধু
608জান কবুলপ্রাণপণ চেষ্টা
609জুয়াচুরি / জোচ্চরিলোক ঠকানো
610জেলঘুঘুযে ব্যক্তি বারবার জেল খাটে
611জো-হুকুম / জো-হুজুরতোষামোদকারী
612জরদগবঅপদার্থ
613জুতো সেলাই থেকে চণ্ডীপাঠছোটবড় সব কাজ
614জাত খাওয়াজাতিভ্রষ্ট করা / জাতি নষ্ট করা
615ঝড়ো কাকদুঃস্থ ব্যক্তি / বিপর্যস্ত অবস্থা
616ঝাঁকের কৈএকই দলের লোক
617ঝাঁকি দর্শনক্ষণিক দেখা
618ঝাড়েবংশেসবসুদ্ধ
619ঝিঙেফুল ফোটাআয়ু ফুরিয়ে আসা
620ঝালাপালাকর্ণপীড়া
621ঝোলে অম্বলে এক করামিশিয়ে ফেলা
622ঝড়তি-পড়তিছোটখাটো অংশ
623ঝিকে মেরে বউকে শেখানোএকজনের মাধ্যমে অপরকে শিক্ষাদান
624ঝোপ বুঝে কোপ মারাসুযোগ মতো কাজ করা
625ঝোলের লাউ অম্বলের কদুসব পক্ষের মন জুগিয়ে চলা
626ঝরাপাতাজীর্ণশীর্ণ লোক / গুরুত্বহীন বা বাতিল হয়ে যাওয়া লোক
627টইটম্বুরভরপুর
628টাকার আণ্ডিলপ্রভূত বিত্ত
629টাকার গরমধনের অহংকার
630টনক নড়াচৈতন্যোদয় হওয়া
631টানাপোড়েনদ্বিধাগ্রস্ত অবস্থা / উভয় সঙ্কট
632টিমে তেতালাঅতিশয় মন্থর গতি
633টুলো পণ্ডিতপুঁথিগত বিদ্যাসার
634টাকাটা সিকিটাখুব সামান্য টাকা
635টেণ্ডাই-মেণ্ডাইআস্ফালন
636ঢেঁকে গোঁজাআত্মসাৎ করা
637টাল সামলানোবিপদ হতে মুক্তি
638টনটনেঅত্যন্ত সতর্ক
639টসকানোস্বাস্থ্য খারাপ হওয়া
640টাল যাওয়ামৃতপ্রায় লোক
641টাকার শ্রাদ্ধপ্রচুর টাকা অপব্যয়
642টুসকির মালভঙ্গুর জিনিস
643টেক্কা দেয়া / টেক্কা মারাপরাজিত করা
644টেরি কাটামাথার চুলে সিঁথি করা
645টেরিয়ে যাওয়াঅবাক হওয়া
646টেপাগোঁজাচাপাচাপি
647টক্কর দেয়াপ্রতিযোগিতা করা
648টীকাভাষ্যদীর্ঘ আলোচনা
649টাকার কুমিরবিত্তশালী
650টুপ ভুজঙ্গনেশায় বিভোর
651টুপি পরানোখোসামোদ করা
652টপ্পা মারাদায়িত্বহীন জীবন
653টালাটালিনাড়ানাড়ি
654চেংরাগেটেবেঁটে ও মোটাসোটা
655টুকনি হাত করানিঃস্ব হওয়া
656টুলোপণ্ডিতটোলের শিক্ষক
657ঠেলার নাম বাবাজীচাপে পড়ে কাবু
658ঠাট বজায় রাখাঅভাব চাপা রাখা
659ঠোলাপাতিবনভোজন
660ঠেকা মেয়েচিরকুমারী
661ঠাড়াঠাড়িচোখের ইশারা
662ঠোঁট টেপামুখ বন্ধ করা
663ঠাটঠকমহাবভাব / চালচলন
664চুঁটো জগন্নাথঅকর্মণ্য
665ঠোঁট ফুলানোঅভিমান করা
666ঠেক খাওয়াবাধা পাওয়া
667ঠোঁট কাটাস্পষ্টভাষী
668ঠারে ঠারেইঙ্গিতে
669ঠাণ্ডা লড়াইগোপন বিরোধিতা
670ঠাঁই নাড়াজায়গা বদল
671ঠাড়মোড়ভয়ে আড়ষ্ট
672ঠুকে দেওয়াপ্রহার করা
673ঠোঁট উল্টানোবড় করা / গর্ব করা
674ঠ্যাটাএকগুঁয়ে / অবাধ্য
675ঠাণ্ডা লড়াইগোপনে বিরোধিতা
676ঠগ বাছতে গাঁ উজাড়পরিণামে শূন্য লাভ / আদর্শহীনতার প্রাচুর্য
677ডাকাবুকোদুরন্ত / নিৰ্ভীক
678ডামাডোলগোলযোগ
679ডুমুরের ফুলবিরল বস্তু
680ডকে ওঠানষ্ট হওয়া
681ডানাকাটা পরিপরমা সুন্দরী (ব্যঙ্গার্থে)
682ডিমে রোগাচির রুগ্ন
683ডঙ্কা মারাবড় গলায় বলা
684ডবকে ওঠাযৌবনপ্রাপ্ত হওয়া
685ডাকাডাকা / ডাকাডাকা মারাডাকাতি করা
686ডিগডিগেঅত্যন্ত কৃশ বা সরু
687ডগিডগিকচি বা জালি ডগাবিশিষ্ট
688ডাকের সুন্দরীঅত্যন্ত সুন্দরী
689ডান (দক্ষিণ) হাতের ব্যাপারভোজন
690ডুবে ডুবে জল খাওয়াগোপনে কাজ করা
691ডকে তোলাবাতিল বা নষ্ট করা
692ডানপিটেদুরন্ত / দুঃসাহসিক
693ডিমে রোগাছেলেবেলা থেকেই রোগা
694ড্যাব ড্যাববড় বড় ও ভাষাহীন চোখের ভাব
695ডাইনে আনতে বাঁয়ে কুলোয় নাআয়ের চেয়ে ব্যয় বেশি
696ডাইনির কোলে ছেলে সঁপাভক্ষককেই রক্ষণের দায়িত্ব দেওয়া
697ঢাক পেটানোপ্রচার করা
698ঢাকে কাঠি পড়াসূচনা হওয়া
699টেটরা পেটাব্যাপক প্রসার
700ঢেউগোনাঅকাজে সময় নষ্ট
701ঢং টাঙাতিলম্পট / প্রতারক
702ঢিমে তালে চলাধারে ধারে চলা
703ঢেঁকির কচকচিকলহ
704ঢাকের বাঁয়ামূল্যহীন / অপ্রয়োজনীয়
705ঢেঁকি অবতারনির্বোধ লোক
706ঢেঁকির কুমিরঅপদার্থ
707ঢনা-ধরাঅন্তঃসারশূন্য
708ঢুলুঢুলুতন্দ্রালুতা
709ঢং করান্যাকামি করা
710ঢক্কা নিনাদ / ঢাক বাজানোউচ্চকণ্ঠে ঘোষণা
711ঢেপসা / ঢ্যাপসাবেমানান রকমের মোটা
712ঢিপির মাকালদেখতে সুন্দর বা হৃষ্ট হলেও আসলে অকর্মণ্য বা গুণহীন
713ঢাকের কাঠিতোষামুদে
714ঢলাঢলিপরস্পর কেলেঙ্কারি
715ঢেরা সইনিরক্ষর লোকের সই
716টি টি পড়াকলঙ্ক
717ঢাক পড়ে যাওয়াচারদিকে প্রচার হওয়া
718ঢিমে তেতালামৃদুগতি
719ঢাক ঢাক গুড় গুড়লুকোচুরি / গোপন রাখার প্রয়াস
720ঢেঁকি না কুলো / না ঢেঁকি না কুলোঅন্নসংস্থানের উপায় না থাকা
721তুর্কি নাচননাজেহাল অবস্থা
722তিলকে তাল করাঅতিরঞ্জিত করা
723তাক লাগাআশ্চর্য হওয়া
724ত-খরচবাজে খরচ
725তোলা হাঁড়িগম্ভীর
726তামার বিষঅর্থের কুপ্রভাব
727তালকানাবেতাল হওয়া
728তয়নাত করাস্থির করা
729তক্কে তক্কে থাকাগোপনে সতর্ক থাকা
730তারে নাচনদুরবস্থার একশেষ
731তেল নুন লকড়িমৌলিক প্রয়োজন
732তালপাতার সেপাইঅতিশয় দুর্বল
733তাসের ঘরক্ষণস্থায়ী বস্তু
734ত্রিশঙ্কুদশাদোটানা অবস্থা
735তাল সামলানোশেষ রক্ষা
736তিন মাথা এক হওয়াখুব বৃদ্ধ হওয়া
737তবেতরনানারকম
738তাথৈ তাথৈ নাচাআনন্দে উদ্বেল হওয়া
739তেলে বেগুনে জ্বলাক্রোধে অগ্নিশর্মা হওয়া
740তীর্থের কাকসাগ্রহে প্রতীক্ষাকারী
741তুলসী বনের বাঘভণ্ড
742তেল কাজলাচকচকে
743তিনঠঙেলাঠিহাতে বুড়ো
744তুষের আগুনদগ্ধকারী দুঃখ
745তুবড়ি ছোটাবেশি কথা বলা
746তেল বাড়াঅহংকার
747তেলও কম ভাজাও মচমচেঅল্প উপকরণে ভালো ব্যবস্থা
748তালগাছের আড়াই হাতশেষ ও সবচেয়ে কঠিন অংশ
749তালগাছের আড়াই হাতকোনো কাজের শেষ ও সবচেয়ে কঠিন অংশ


ক্রমিক নংবাগধারাঅর্থ
750থ বনে যাওয়াস্তম্ভিত হওয়া
751থানা পুলিশ করানালিশ করা
752থুরে দেওয়াজব্দ করা
753থরহরি কম্পভয়ে প্রচণ্ড কাঁপা
754ধমক লাগাথমকে যাওয়া / চমক লাগা
755ধাতামুতা / থাতামুতোজোড়াতালি দেওয়া
756থ পাতাস্থায়ীভাবে কিছু করা
757থৈ পাওয়াসীমা পাওয়া
758থাউকি বেলাবিকালবেলা
759থতমত খাওয়াকিংকর্তব্যবিমূঢ় হওয়া
760থোড়াই কেয়ার করাগ্রাহ্য না করা
761থ পাতাস্থায়ীভাবে কিছু করা
762থোবনা নাড়াবিশ্রীভাবে মুখ নাড়া
763থোর বড়ি খা আর খাড়া বড়ি থোরএকঘেয়ে ব্যাপার
764দা-কুমড়াঅহিনকুল / শত্রুতা
765দক্ষযজ্ঞব্যাপক আয়োজন
766দস্ত-ব-দস্তহাতে-হাতে
767দুধে ভাতে থাকাভোগে বা ঐশ্বর্যে থাকা
768দাঁও মারামোটা অংক লাভ করা
769দুধের মাছিসুসময়ের বন্ধু
770দহরম মহরমঅন্তরঙ্গতা
771দানোয় পাওয়াভুতে পাওয়া
772দু'কান কাটাবেহায়া
773দৈত্যকুলে প্রেহ্লাদখারাপ বংশে ভালো মানুষ
774দড়ি-কলসিআত্মহত্যার উপায়
775দিগৃধেড়েঙ্গাবেমানান রকমের লম্বা
776দফা নিকেশসমূহ সর্বনাশ
777দেঁতো হাসিকৃত্রিম হাসি
778দহলা-নহলা করাইতস্তত করা
779দাঁতে দড়ি দিয়ে পড়ে থাকাঅনাহারে থাকা
780দুধ-ঘিয়ের শ্রাদ্ধ করাঅপব্যয়
781দুধে-ভাতে থাকাভালোভাবে থাকা
782দিন ফুরানোআয়ু শেষ
783দঁক ভাঙাজলকাদা ভাঙা
784দু নৌকায় পাউভয় সংকট
785দক্ষিণার জোরেটাকা পয়সা দিয়ে
786দলাই মলাইঅঙ্গমর্দন
787দড়েবড়েতাড়াহুড়ো করে এমন
788দশকথানানারকম কটু কথা
789দাতাকর্ণউদার ও দানশীল
790দশবাই চণ্ডীরাগী স্ত্রীলোক
791দাঁতে কুটো করাহীনভাবে জীবনযাপন করা
792দায়-দৈবছোট-বড় সমস্যা
793দিগ্‌গজ পণ্ডিতবড় পণ্ডিত
794দিন ঘনানোসুখের দিন শেষ হওয়া
795দুয়ো দেয়াতাচ্ছিল্য করা
796দিশপাশকুলকিনারা / সীমা
797দুধের ছেলেকচি ছেলে
798দুরমুশ করাপ্রহার করা
799দেবদ্বিজ মানাধর্মে বিশ্বাস থাকা
800দন্তস্ফুট করাকঠিন বিষয়ে প্রবেশ
801দোল-দুর্গোৎসবআড়ম্বরপূর্ণ অনুষ্ঠান
802দয়ে মজানোবিপদে ফেলা / সর্বস্বান্ত করা
803দাঁড়কাকের ময়ূরপুচ্ছঅনুকরণের হাস্যকর চেষ্টা
804দোজবরেদ্বিতীয়বার যে বিয়ে করতে চায় বা করেছে
805দুধ-কলা দিয়ে সাপ পোষাযত্ন করে শত্রু পোষা
806দিনগত পাপক্ষয়গতানুগতিকভাবে দিনাতিপাত করা
807দুধের সাধ ঘোলে মিটানোভালোর অভাব মন্দ দিয়ে পূরণ
808দু'মুখো সাপদু'জনকে দু'রকম কথা বলে শত্রুতা সৃষ্টিকারী
809যেমন দান তেমন দক্ষিণাকম পারিশ্রমিকের বিনিময়ে নিকৃষ্ট কাজ
810দোপড়াএক জায়গায় বিয়ে স্থির হওয়ার পরে বা প্রাকৃবিবাহ অনুষ্ঠানের পর অন্য জায়গায় বিয়ে
811ধোপার গাধাপরের জন্য খাটা
812ধনুর্ভঙ্গ পণকঠিন প্রতিজ্ঞা
813ধর লক্ষ্মণঅতি অনুগত
814দুধে ধোয়া তুলসীপাতানির্দোষ
815ধুয়ো তোলাঅজুহাত বের করা
816ধাপার মাঠআবর্জনা ফেলার স্থান
817ধরতাই বুলিচালু কথা
818ধড়া-চূড়াসাজপোশাক
819ধোপার গাধাভারবাহী
820ধোপা নাপিতা বন্ধ করাএকঘরে করা
821ধড়ে প্রাণ আসাবিপদ থেকে উদ্ধার
822ধর্মের কলসত্য
823ধরি মাছ না ছুই পানিকৌশলে কার্যোদ্ধার
824ধর্মপুত্র যুধিষ্ঠিরঅত্যন্ত ধার্মিক
825ধান দিয়ে লেখাপড়া শেখানামমাত্র খরচ
826ধর্মের ষাঁড়স্বেচ্ছাচারী ব্যক্তি / অপদার্থ / অকর্মণ্য
827ধামাধরাচাটুকারিতা / তোষামোদকারী
828ধুন্ধুমারতুমুল কাণ্ড
829ধাষ্টামিদুঃসাহস / আস্পর্ধা
830ধিনিকেষ্টদায়িত্বপালনহীন ব্যক্তি
831ধুমড়ো লোচনকিম্ভুত ধরনের লোক
832ধুমুল দেয়া / ধুমুল পেটানোপ্রচার করা
833ধেবড়ে যাওয়াঅবিন্যস্ত হয়ে যাওয়া
834ধানাই-পানাইআবোল তাবোল কথা
835ধ্যাড়ানোকাজ পণ্ড করা
836ধোয়ানোতিরস্কার ও গালমন্দ করা
837ধোঁকার টাটিপ্রতারণার উপরের আবরণ
838ধেয়ে নাচনিকোনো কাজ করে না এমন স্ত্রীলোক
839ধান ভানতে শিবের গীতঅপ্রাসঙ্গিক বিষয়ের অবতারণা
840ধোপে টেকাসময়ের পরীক্ষায় উত্তীর্ণ হওয়া
841ধরাকে সরা জ্ঞান করাঅহঙ্কারে সব কিছুকে তুচ্ছ মনে করা


ক্রমিক নংবাগধারাঅর্থ
842ননীর পুতুলশ্রমবিমুখ
843ন কড়া ছ কড়াহেলাফেলা
844নাক ডুবানোগৌরব বিসর্জন দেওয়া
845নয় ছয়অপচয় / অপব্যয়
846নবমী দশামূর্ছা
847নাটের গুরুমূলনায়ক
848নখদর্পণেপুঙ্খানুপুঙ্খভাবে আয়ত্ত
849নদের চাঁদসুন্দর ব্যক্তি অথচ অপদার্থ
850ন মাসে ছ মাসেকালে-ভদ্রে
851ন-দুয়ারিদ্বারে দ্বারে
852নাচতে নেমে ঘোমটাবৃথা লজ্জা
853নারদের ঢেঁকিবিবাদের বিষয়
854নিজের ঢাক নিজে পেটানোআত্মপ্রকাশ
855নগদ নারায়ণনগদ অর্থ
856নজর দেওয়াকুদৃষ্টি
857নিমরাজিআংশিক স্বীকার করা
858নটখট / নটখটিগোলমাল
859নটঘট / নটঘটিকেলেঙ্কারি / নষ্টামি
860ননদী ভূলীকুকর্মের সাথী
861নব কার্তিকসুদর্শন কিন্তু অকর্মণ্য
862নাক উঁচানোঅবজ্ঞা প্রকাশ করা
863নাড় গোপালআদুরে ছেলে
864নাকাল হওয়াজব্দ হওয়া
865নাদাপেটামস্ত ভুঁড়িওয়ালা
866নেই আঁকড়াএকগুঁয়ে
867নাক সিটকানোঅবজ্ঞা করা
868নাড়াবুনেমূর্খ
869নিরানব্বইয়ের ধাক্কাসঞ্চয়ের প্রবৃত্তি
870নরক গুলজারঅনেকে জুটে সরগরম
871নোলা বাড়ানোলোভ করা
872নুড়ো জ্বেলে দেওয়ামৃত্যু কামনা করা
873নকশা করাতামাশা করা / ন্যাকামি করা
874নন্দভৃঙ্গিআদুরে / অকর্মণ্য
875নয়দুয়ারিদ্বারে দ্বারে ভিক্ষা করে এমন
876নাগাড় মারাশেষ করা
877নালায়েকঅক্ষম / অপদার্থ
878নেংটি পড়াঅত্যন্ত দরিদ্র
879নিকুচি করাশেষ করা / দফারফা
880নাম কাটা সেপাইকর্মচ্যুত ব্যক্তি
881নবমীর পাঁঠাপ্রাণভয়ে ভীত
882ন্যাতপ্যাতনরম ভাব
883ব্যক্তি নবাবী চালঅতিরিক্ত বিলাসিতা
884নিজের চরকায় তেল দেওয়ানিজের কাজে মন দেওয়া
885নিজের কোলে ঝোল টানাচরম স্বার্থপরতা
886নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করানিজের অনিষ্ট করেও পরের ব্যাপক ক্ষতি করা
887পুকুর চুরিবড় রকমের চুরি
888পগার পার হওয়াপলায়ন করা
889পঞ্চমুখপ্রশংসায় মুখরিত হওয়া
890পরশুরামের কুঠারসর্বসংহারক অস্ত্র
891পটল তোলামারা যাওয়া
892পাথরে পাঁচ কিলসুখের সময়
893পেটে ভাতেশুধু আহার্য
894পি পু ফি শুঅত্যন্ত অলস
895পান থেকে চুন খসাসামান্য ত্রুটি হওয়া
896পান্তা ভাতে ঘিঅপব্যবহার
897পুঁটি মাছের প্রাণক্ষুদ্র প্রাণ / ক্ষীণজীবী
898পায়াভারীঅহংকার
899পঞ্চত্ব প্রাপ্ত হওয়ামারা যাওয়া
900পোয়াবারোসুসময়
901পশ্চিমদিকে সূর্য উঠাঅসম্ভব ব্যাপার
902পুরনো কাসুন্দি ঘাটাঅপ্রীতিকর আলোচনা
903পত্রপাঠতৎক্ষণাৎ / অবিলম্বে
904পালের গোদাদলপতি
905পয়লা নম্বরঅতি চমৎকার
906পরঘড়ি পান্তা মারিহাড়হাভাতে লোক
907পায়ে রাখাআশ্রয় দেওয়া
908পাকে-প্রকারেক্ষেত্রে-কৌশলে
909পাষাণ ভাঙাদাঁড়িপাল্লায় ফের ভাঙা
910পাণ্ডবর্জিতসভ্য লোকের বাসের অযোগ্য
911পুঁথি বাড়ানোফেনিয়ে বর্ণনা করা
912পটের বিবিসुसজ্জিত
913পগারপারপালানো
914পট্টি দেয়া / পট্টি মারাবাজে কথা বলা
915পয়মন্তসুলক্ষণযুক্ত
916পয়মাল হওয়ানষ্ট হয়ে যাওয়া
917পাকে পড়াবিপদে পড়া
918পাঁচ কথাকটু কথা
919পাঁচকান করাপ্রচার করা
920পাতা করা বা দেয়াআড়িপাতা
921পাট তোলাকারবার গুটানো
922পাথালিকোলাআড়তোলা
923পিণিগেলাঅনিচ্ছায় খাওয়া
924পুঁইয়ে পাওয়াশীর্ণতা / রোগগ্রস্ত
925পেঁয়াজি করাফাজলামো করা
926পেটের কথামনের কথা
927পারের কড়িপরকালের জন্য সঞ্চিত সম্বল
928নিজের কোলে ঝোল টানাচরম স্বার্থপরতা
929পেটের শত্রুযে সন্তান মায়ের দুঃখের কারণ
930পড়ে পাওয়া চোদ্দ আনাবিনা পরিশ্রমে প্রাপ্ত
931পর্বতের মূষিক প্রসববিরাট সম্ভাবনার সামান্য প্রাপ্তি
932পিঁপড়ের পেট টেপাঅত্যধিক হিসাব করে চলা
933পাকা চুলে সিঁদুর পরাবৃদ্ধ বয়স পর্যন্ত সধবা থাকা


ক্রমিক নংবাগধারাঅর্থ
934ফেউ লাগাকাউকে ক্রমাগত বিরক্ত করা
935ফপর দালালিঅতিরিক্ত চালবাজি
936ফাঁদে পা দেয়াষড়যন্ত্রে পড়া
937ফুলের আঘাতসামান্য দুঃখ কষ্ট
938ফেঁপে ওঠাধনবান হওয়া
939ফতো নবাবসম্বলহীনের বড়লোকিভাব
940ফেকলু পার্টিকদরহীন লোক
941ফোঁড়ন দেওয়াটিপ্পনী কাটা
942ফুটিফাটাচৌচির
943ফোঁস মনসাক্রোধী লোক
944ফিকির খোঁজাউপায় বা সুযোগ
945ফক্কা করানিঃশেষ করা / অপচয় খোঁজা
946ফেউ লাগাপিছনে লেগে বিরক্ত
947করা ফরদা ফাঁইছিন্নভিন্ন করা
948ফেরফারকৌশল / মারপ্যাঁচ
949ফেলাছড়াঅপচয় / অপব্যয়
950ফাঁটা কপালমন্দভাগ্য
951ফোর টুয়েন্টিধাপ্পাবাজ
952ফোঁড়ন দেয়া বা কাটাউত্তেজনাকর টিপ্পনী কাটা
953ফুলের ঘায়ে মূর্ছা যাওয়াসামান্য পরিশ্রমে কাতর
954ফুলবাবুবিলাসী বা সৌখিন লোক
955ফুটো পয়সার লড়াইসামান্য বিষয় নিয়ে বিবাদ
956ফোপর-দালালউপযাচক হয়ে অন্যের ব্যাপারে কথা বলা
957বিন্দু বিসর্গসামান্যতম
958বাঘের আড়িনাছোড়বান্দা / দুশমনি
959বাঘের আড়িগোয়ার্তুমি / প্রবল জেদ
960বারো মাস ত্রিশদিনপ্রতিদিন
961বাড়া ভাতে ছাইআশা ভঙ্গ
962বড়র পিরীতি বালির বাঁধভঙ্গুর
963বর্ণচোরাকপটচারী
964বুদ্ধির ঢেঁকিনিরেট মূর্খ / নির্বোধ লোক
965বউ-কাঁটকিপুত্রবধূকে যন্ত্রণা দেয়
966বাহাত্তরে ধরামতিচ্ছন্ন হওয়া
967বিরাশি সিক্কা ওজনবিপুল ওজন
968বাঘের মাসিআরামপ্রিয় ব্যক্তি
969বারো ভূতআত্মীয় লোকজন
970বইয়ের পোকাপড়ুয়া
971বিনা মেঘে বজ্রপাতআকস্মিক বিপদ
972বাঁ হাতের ব্যাপারঘুষ গ্রহণ
973বাঘের দুধ (চোখ)দুঃসাধ্য বস্তু
974বিষের পুঁটলিহিংসুটে / বিদ্বেষী
975বক ধার্মিক / বিড়াল তপস্বীভণ্ড সাধু
976বক দেখানোঅশোভন বিদ্রুপ করা
977ব্যাঙের সর্দিঅসম্ভব ঘটনা
978বালির বাঁধক্ষণস্থায়ী বস্তু
979বর্ণচোরা আমকপট ব্যক্তি
980ব্যাঙের আধুলিসামান্য ধনে অহংকার
981বসন্তের কোকিলসুসময়ের বন্ধু
982বিড়ালের খুদশ্রদ্ধার সামান্য উপহার
983বিসমিল্লায় গলদগোড়ায় গলদ/শুরুতে ভুল
984বচনবাগীশকথায় পটু
985বারো সতেরোখুঁটিনাটি
986বয়সের গাছ-পাথর না থাকাঅত্যন্ত বৃদ্ধ
987বেগার ঠেলাবিনা পারিশ্রমিকে কাজ করা
988বুড়ি ছোঁয়ানামমাত্র নিয়ম পালন
989বগল বাজানোআনন্দ প্রকাশ করা
990বুড়ো বয়সে চূড়াকরণখোকামি
991বয়ে যাওয়াক্ষতিবৃদ্ধি জ্ঞান না করা
992বড় মিঞাবাঘ
993বরাখুরেবদমাশ / শুয়োরখেকো
994বলিহারিঅপূর্ব / চমৎকার
995বাঘে ভুলে আঠার ঘামারধর
996বুকের পাটাসাহস
997বাগে পাওয়াকায়দায় পাওয়া
998বারো ভূতঅনাত্মীয় লোকজন
999বাঘা-বাঘাবিরাট
1000বাপাস্ত করাগালাগালি করা
1001বিড়ালের ভাগ্য শিকা ছেঁড়াভাগ্যক্রমে বিনা চেষ্টাতে কাঙ্খিত বস্তু লাভ
1002বারটাইবড়াই
1003বাস্তুঘুঘুঅতি ধূর্ত লোক
1004বারো মাসে তেরো পার্বণউৎসবের আধিক্য
1005বানরের গলায় মুক্তার হারঅপাত্রে উৎকৃষ্ট সামগ্রী দান
1006বাঙালকে হাইকোর্ট দেখানোসরল লোককে প্রতারিত করা
1007বামনের গরুযে অল্প পারিশ্রমিকে বেশি কাজ করে
1008বয়স ফোঁড়াযৌবনের সূচনালগ্নে যে ব্রণ দেখা যায়
1009বিড়ালের গলায় ঘণ্টা বাঁধাবিপদের ঝুঁকি নেয়া
1010উলুবনে মুক্তো ছড়ানোঅপাত্রে মূল্যবান জিনিস
1011ব্রজের গোপাল বা দুলালআদুরে এবং অকর্মণ্য ছেলে
1012বিড়ালের আড়াই পাবেহায়াপনা / ক্ষণস্থায়ী রাগ
1013বিন্দেদূতীযে পরস্পরের মধ্যে কথা চালাচালি করে
1014বামন হয়ে চাঁদে হাতঅসম্ভব কিছু পাওয়ার চেষ্টা
1015বোঝার উপর শাকের আঁটিঅতিরিক্তের অতিরিক্ত
1016বাজখাই আওয়াজঅত্যন্ত কর্কশ / গম্ভীর গলার আওয়াজ
1017বজ্র আঁটুনি ফস্কা গেরোবাইরে আড়ম্বর ভেতরে শূন্যতা
1018বিষ নেই তার কুলোপনা চক্করঅক্ষম ব্যক্তির বৃথা আস্ফালন
1019ব্যাঙের লাথিনগণ্য লোকের দ্বারা অপমান
1020বিদুরের খুদগরিব ভক্তের সামান্য উপহার
1021বেলেল্লাপনাঅসভ্য আচরণ
1022বরের ঘরে পিসী কনের ঘরে মাসীউভয় কুল রক্ষা করে চলা
1023বাঘে গরুতে এক ঘাটে জল খাওয়াক্ষমতা প্রদর্শন
1024বেল পাকলে কাকের কিউপভোগ করতে অক্ষম ব্যক্তির উৎকৃষ্ট সামগ্রীর প্রতি লোভ করা
1025বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃক্রোড়েজীবমাত্রই স্বাভাবিক অবস্থানে সুন্দর
1026ভুঁইফোড়অর্বাচীন / নতুন
1027ভূতের বাপের শ্রাদ্ধঅপব্যয়
1028ভাগার ফলাঅনুর্বর
1029ভিজে বিড়ালকপটচারী
1030ভানুমতির খেলযাদুবিদ্যা / ভেলকিবাজি
1031ভরাডুবিসর্বনাশ
1032ভাড়ে মা ভবানীরিক্ত হস্ত
1033ভূষণ্ডির কাকদীর্ঘায়ু ব্যক্তি
1034ভেরেণ্ডা ভাজাঅকাজের কাজ
1035ভস্মে ঘি ঢালানিষ্ফল কাজ
1036ভিটের ঘুঘু চরানোসর্বস্বান্ত করা
1037ভাগ্যের দোহাই দেয়াকপালে হাত দেওয়া
1038ভেড়ার পালঅন্ধ অনুকরণ
1039ভেড়াকান্তশ্রেষ্ঠ বোকা
1040ভীষ্মের প্রতিজ্ঞাঅনড় সংকল্প
1041ভালুক জ্বরএই আসে এই যায়
1042ভক্তবিটেলভণ্ড
1043ভয়ে কেঁচো হয়ে থাকাভয়ে জড়সড় হওয়া
1044ভাদ্র মাসের তালপ্রচণ্ড কিল
1045ভূতের ব্যাগারঅযথা শ্রম
1046ভক্তি দেয়াফাঁকি দেয়া
1047ভজকটঝঞ্ঝাট / ঝামেলা
1048ভাতে মারাঅন্ন সংস্থান বন্ধ করা
1049ভিতর বার একঅকপট
1050ভুলচুক / ভুল কাটকাছোটখাটো ভুল
1051ভুসিমালবাজে জিনিস
1052ভুশুড়ি ভাঙাক্রমাগত গল্প করে যাওয়া
1053ভুষ্টি নাশ করাধ্বংস করা
1054ভূতছাড়া করামারধর করে শায়েস্তা করা
1055ভোগা দেয়াফাঁকি দেয়া
1056ভ্যাবা গঞ্জারামনিরেট বোকা
1057ভূতের বাপের শ্রাদ্ধঅত্যধিক ব্যয়
1058ভিরমি খাওয়ামূর্ছা যাওয়া
1059ভরাডুবির মুষ্টিলাভশেষ সম্বল
1060ভাঁড়ের কলসীস্বার্থসিদ্ধির উপায়
1061ভিদভিদেচাপা স্বভাবের
1062ভবী ভোলবার নয় / ভবী ভোলে নানাছোড়বান্দা
1063ভাগের মা গঙ্গা পায় নাভাগাভাগির কাজ সিদ্ধ হয় না
1064ভীমরুলের চাকে খোঁচা দেওয়াউস্কানি দেওয়া
1065ভূতের মুখে রাম নামনিজের স্বভাবের বিরুদ্ধে কথা বলা / অসম্ভব ব্যাপার
1066ভূত ঝাড়ানির্দয়ভাবে প্রহার বা গালি দেওয়া


ক্রমিক নংবাগধারাঅর্থ
1067মাছের মানির্মম / নিষ্ঠুর
1068মাটির মানুষনীরহ ব্যক্তি
1069মানিকজোড়অন্তরঙ্গ বন্ধু
1070মান্ধাতার আমলঅতি প্রাচীনকাল
1071মটকা মারাঘুমের ভান করে শুয়ে থাকা
1072মেনিমুখোসলজ্জ
1073মাথার দিব্যিশপথ
1074মন আনচান করাঅস্থির হওয়া
1075মণিহারী ফণীপ্রিয়জনের জন্য অস্তির ব্যক্তি
1076মাকাল ফলঅন্তঃসারশূন্য
1077মন না মতিঅস্থির মানব মন
1078মামদোবাজিপ্রতারণা
1079মাছের মায়ের পুত্রশোককপট বেদনাবোধ
1080মগের মুল্লুকঅরাজক দেশ
1081মহাভারত অশুদ্ধবড় রকমের অপরাধ
1082মাছি মারা কেরানিঅবিকল অনুসরণ
1083মেঘ না চাইতেই জলআশাতীত ফল
1084মুখচোরালাজুক
1085মিছরির ছুরিমুখে মধু অন্তরে বিষ
1086মণিকাঞ্চন যোগমানানসই হওয়া
1087মেঘে মেঘে বেলা হওয়াবয়স বাড়া
1088মরার সময় মকরধ্বজশেষ প্রচেষ্টা
1089ম-ম করাসুগন্ধে ভরে যাওয়া
1090মকশো করাঅভ্যাস করা
1091ময়ূর ছাড়া কার্তিকরূপবান পুরুষ
1092মাথার দিব্যিশপথ
1093মানের গুড়ে বালিসম্মানহানি
1094মৌমাত চড়ানোনেশা করা
1095মাথায় আকাশ ভেঙে পড়াআকস্মিক বিপদ
1096ম্যাও ধরাদায়িত্ব নেওয়া
1097মনের আগুনউত্তেজনা
1098মাথা নিচু করাহার মানা
1099মুচির কুকুরহিংস্র ও একরোখা লোক
1100মেনতামুখোমিনমিনে
1101মুসকিল আসানবিপদের শান্তি/বিপদমুক্তি
1102মাটি খাওয়াবোকার মতো কাজ করা
1103মুক্তপাত করাগালমন্দ করা
1104মড়ার ওপর খাড়ার ঘাদুর্বলের উপর সবলের অত্যাচার
1105মোটা ভাত-কাপড়সাধারণ জীবন-যাপন
1106মওকা পাওয়াসুযোগ পাওয়া
1107মই কেড়ে নেয়াআশা দিয়ে নিরাশ করা
1108মশা মারতে কামান দাগানোনিরর্থক অপব্যয়
1109মুখে ফুল-চন্দন পড়াভবিষ্যদ্বানী বাস্তবায়িত হওয়ার সম্ভাবনা
1110মাথার ঘায়ে কুকুর পাগলভীষণ বিপদে অস্থির অবস্থা
1111মোল্লার দৌড় মসজিদ পর্যন্তসীমাবদ্ধতা
1112মগজ ধোলাইধারণা পাল্টিয়ে দেওয়া
1113মনের কালিপাপচিন্তা
1114মার্কা মারাসুপরিচিত
1115মাথার মণিশ্রদ্ধেয়
1116মরণ কামড়মরণপণ প্রচেষ্টা
1117মুখ করাতিরস্কার করা
1118মেরাকান্তভীরু এবং প্রতিবাদে অক্ষম
1119মাথা খাওয়াসর্বনাশ করা
1120মগজ খেলানোবুদ্ধি চালান করা
1121যবনিকা পতনপরিসমাপ্তি
1122যম-যন্ত্রণামৃত্যু যন্ত্রণা
1123যখন-তখন অবস্থামুমূর্ষু অবস্থা
1124যো হুকুমচাটুকার
1125যমের অরুচিসহজে মরে না
1126যাহা বাহান্ন তাহা তিপ্পান্নখুব সামান্য তফাত
1127যক্ষের ধন / কুবেরের ধনকৃপণের ধন
1128যমের দোসরভয়ানক লোক
1129যমের ভুলযার মরণ হয় না
1130যশুরে কইবেঢপ / স্ফীত মস্তক শীর্ণ দেহী
1131যো সো করাজোড়াতালি দিয়ে
1132যোগসাজশজোট, পরামর্শ
1133যার লাঠি তার মাটিজোর যার মুল্লুক তার
1134যত গর্জে তত বর্ষে নাআড়ম্বরের তুলনায় কম কাজকর্ম
1135যদি হয় সুজন, তেঁতুল পাতায় ন'জনমিলেই কাজ করলে অসম্ভবকে সম্ভব করা যায়
1136যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়যেখানে ভয়, সেখানে বিপদ হয়
1137রাই কুড়িয়ে বেলক্ষুদ্র সঞ্চয়ে বৃহৎ
1138রাহুর দশাদুঃসময়
1139রাশভারীগুরুগম্ভীর
1140রাবণের চিতাচির অশান্তি
1141রাম গরুড়ের ছানাগোমড়ামুখো লোক
1142রাবণের গোষ্ঠীবড় পরিবার
1143রাজা উজির মারাবড় বড় গল্প
1144রক্তের টানস্বজনপ্রীতি
1145রাম রাজত্বশান্তি-শৃঙ্খলাযুক্ত রাজ্য
1146রাজঘোটকচমৎকার মিল
1147রক্ত গঙ্গা করাখুনাখুনি করা
1148রাঘব বোয়ালসর্বগ্রাসী ক্ষমতাসীন ব্যক্তি
1149রাজ ভজি কি রহিম ভজিউভয় সংকট
1150রক্তের অক্ষরে লেখাসংগ্রামের কাহিনি
1151রগচটাঅল্পেই রাগ
1152রাঙা শুক্রবারকোনো দিনই নয়
1153না রাম না গঙ্গাভালো মন্দ কিছুই না
1154রাঙা মুলোপ্রিয়দর্শন কিন্তু গুণহীন
1155রামাস্যামাসাধারণ লোক
1156রক্তজল করাপ্রচুর পরিশ্রম করা
1157রুই-কাতলানেতৃস্থানীয় ব্যক্তি / ক্ষমতাশালী ব্যক্তি
1158রথ দেখা কলা বেঁচাএক ঢিলে দুই পাখি মারা
1159রগড়া-রগড়িকথা কাটাকাটি, দর কষাকষি
1160রাম ধোলাইপ্রচণ্ড পিটুনি
1161রায়বাঘিনীউগ্রচণ্ডা নারী, দজ্জাল স্ত্রীলোক
1162রাহা খরচপথের খরচ
1163লম্বা দেয়াচম্পট দেয়া
1164লেজে পা পড়াস্বার্থে আঘাত লাগা
1165লঙ্কাকাণ্ডতুমুল কাণ্ড
1166লোটাকম্বলসামান্য সংগতি
1167লাট খাওয়াউল্টে নিজের দিকে পড়া
1168লেফাফা দুরস্তবাইরে পরিপাটি
1169লালবাতি জ্বালানোধ্বংস হওয়া
1170লবেজান করানাজেহাল করা
1171লোহার কার্তিককালো সুদর্শন
1172লেখাজোখামাপজোক, হিসাব
1173লেজে গোবরেবিশৃঙ্খলা
1174লঙ্কা পায়রাকুচক্রী
1175লঙ্কা পায়রাফুলবাবু
1176লেজ মোটা হওয়াঅহংকারী হওয়া
1177লগন চাঁদভাগ্যবান
1178লেজ গুটানোহার মানা
1179ল্যাগবেগেরোগা
1180লক্ষ্মীর বরযাত্রীসুসময়ের বন্ধু
1181লেজে খেলাচাতুরি করা
1182লক্ষ্মীছাড়াহতভাগা
1183লক্ষ্মীর ভাণ্ডারঅফুরন্ত ভাণ্ডার
1184লবডঙ্কাকিছু না
1185লঘুপাপে গুরুদণ্ডসামান্য অপরাধে গুরুতর শাস্তি
1186লাগে টাকা দেবে গৌরিসেনচাওয়া মাত্র যার কাছে টাকা পাওয়া যায়
1187লঘুগুরু জ্ঞানকে বড় কে ছোট এই জ্ঞান
1188লম্বা দেয়াচম্পট দেয়া
1189লেজে পা পড়াস্বার্থে আঘাত লাগা
1190লঙ্কাকাণ্ডতুমুল কাণ্ড
1191লোটাকম্বলসামান্য সংগতি
1192লাট খাওয়াউল্টে নিজের দিকে পড়া
1193লেফাফা দুরস্তবাইরে পরিপাটি
1194লালবাতি জ্বালানোধ্বংস হওয়া
1195লবেজান করানাজেহাল করা
1196লেখাজোখামাপজোক, হিসাব
1197লেজে গোবরেবিশৃঙ্খলা


ক্রমিক নংবাগধারাঅর্থ
1198শকুনি মামাকুচক্রী লোক
1199শিরে-সংক্রান্তিআসন্ন বিপদ
1200শরতের শিশিরসুসময়ের বন্ধু / ক্ষণস্থায়ী
1201শিয়ালের যুক্তিঅকেজো যুক্তি
1202শনির দশাদুঃসময়
1203শ্রীঘরজেলখানা
1204শুভঙ্করের ফাঁকিধোঁকা দিয়ে ফায়দা হাসিল
1205শনির দৃষ্টিকুদৃষ্টি
1206শাপে বরঅনিষ্টে ইষ্ট লাভ
1207শবরীর প্রতীক্ষাদীর্ঘকাল ধরে
1208শুয়োরের গোঁভয়ানক
1209প্রতীক্ষা শিয়রে শমনমৃত্যু আসন্ন
1210শুঁড় বের করালোভ করা
1211শ্মশান-বৈরাগ্যসাময়িক বৈরাগ্য
1212শ্যাম রাখি না কুল রাখিউভয় সংকট
1213শিকায় তোলাস্থগিত
1214শতমারিহাতুড়ে, রোগীমারা ডাক্তার
1215শূন্যে সৌধ নির্মাণঅলীক কল্পনা
1216শাখের করাতউভয় সংকট / দু'দিকেই বিপদ
1217শকার-বকার করাঅশ্লীল গালি দেওয়া
1218শোনা কথাগুজব, উড়ো কথা
1219শ্রাদ্ধ গড়ানোবিশ্রী ব্যাপার ঘটা
1220শুঁড়ি সাক্ষী মাতালঅসৎ বা মন্দ লোককে অসৎ বা মন্দ লোকই সমর্থন করে
1221শিব গড়তে বাঁদর গড়াভালো করতে গিয়ে মন্দ করা
1222শেওড়া গাছে পেতনিঅত্যন্ত কুৎসিত স্ত্রীলোক
1223শাকের তেলে মাছ ভাজাপরে পরে কার্যোদ্ধার
1224শালগ্রামের শোয়া বসানির্বিকার লোকের মনের অবস্থা
1225শিবরাত্রির সলতেএকমাত্র সন্তান / বংশধর
1226শুড়ির সাক্ষী মাতালঅসৎ লোকের অসৎ বন্ধু
1227শাক দিয়ে মাছ ঢাকাদোষ গোপনের বৃথা চেষ্টা
1228শ্বেতহস্তী পোষাকর্মচারীদের জন্য অধিক অর্থব্যয়
1229ষণ্ডামার্ক / ষণ্ডামার্কাদুর্বৃত্ত
1230ষোলকলাপরিপূর্ণ
1231ষাটের কোলেঅধিক বয়স
1232ষোলআনাসম্পূর্ণ
1233ষত্ব-ণত্বাণ্ডজ্ঞান
1234ষাঁড়ের গোঁপ্রবল জেদ
1235ষাঁড়ের গোবরঅকেজো / অকর্মণ্য মানুষ
1236ষোলকড়াই কানাসম্পূর্ণ বিনষ্ট
1237সাপের ছুঁচো গেলাউভয় সংকটে পড়া
1238সোনায় সোহাগামনিকাঞ্চন
1239যোগ স্বখাত সলিলনিজ বিপদ ডাকা
1240সাপে নেউলেশত্রুভাবাপন্ন
1241সাত সতেরোঅপ্রয়োজনীয় কথা
1242সাপও মরে লাঠিও না ভাঙ্গেউভয়কুল রক্ষা
1243সবে ধন নীলমণিএকমাত্র সন্তান
1244সাত পাঁচ ভাবানানারকম চিন্তা
1245সরফরাজি চালঅনাবশ্যক মাতব্বরি
1246সুখের পায়রাসুসময়ের বন্ধু
1247সাক্ষী গোপালনিষ্ক্রিয় দর্শক
1248সাতেও না পাঁচেও নানির্বিপ্ত
1249সোনায় সোহাগামানানসই হওয়া
1250সাত খুন মাফঅত্যধিক প্রশ্রয়
1251সোনার পাথরবাটিঅলীক বস্তু
1252সোনার কাঠি রুপার কাঠিবাঁচা মরার বস্তু
1253সপ্তমে চড়াপ্রচণ্ড উত্তেজনা
1254সাতকাহনপ্রচুর পরিমাণ
1255সাপের ছুঁচো পা দেখাগর্বে অন্ধ হওয়া
1256স্বর্গে বাতি দেওয়াবংশ রক্ষা করা
1257সের দরেনামমাত্র মূল্যে / সস্তায়
1258সুলুক-সন্ধানসুখোঁজখবর
1259সাতকাণ্ড রামায়ণমস্তবড় ব্যাপার
1260সৃষ্টি ছাড়াঅদ্ভুত বা ব্যতিক্রম
1261সাত রাজার ধনঅত্যন্ত মূল্যবান জিনিস
1262সকার বকার করাগালি দেয়া
1263সোঁতের শেওলাসহায়-সম্বলহীন লোক
1264স্যাক দেওয়াজব্দ করা
1265সংসার পাতাবিবাহিত জীবনযাপন করতে শুরু করা
1266সস্তার তিন অবস্থাসস্তার জিনিস প্রায়ই খারাপ থাকে
1267সুখে থাকতে ভুতে কিলায়স্বেচ্ছায় দুঃখ বরণকারী
1268সাপের পাঁচ পা দেখাদর্প / অহংকারের বাড়াবাড়ি
1269সাজ করতে দোল ফুরানোপ্রস্তুতির জন্য অত্যধিক সময় নেওয়া
1270সবুরে মেওয়া ফলেধৈর্য ধরলে যথা সময়ে ফল পাওয়া যায়
1271সাত কাণ্ড রামায়ণ শুনে সীতা কার বাপচরম অমনোযোগ ও নির্বুদ্ধিতার পরিচয়
1272হাতের লক্ষ্মী পায়ে ঠেলাসুযোগ হেলায় হারানো
1273হ-য-ব-র-লবিশৃঙ্খলা
1274হাড়হদ্দনাড়ি নক্ষত্র
1275হরিষে বিষাদআনন্দে বিষাদ
1276হাড়ে বাতাস লাগাশান্তি পাওয়া
1277হাড় জুড়ানোশান্তি পাওয়া
1278হস্তীমূর্খবোকা
1279হাড়ে হাড়ে চেনামর্মান্তিকভাবে চেনা
1280হাড়ে দুর্বা গজানোঅত্যন্ত কুঁড়ে
1281হাড় হাভাতেহতভাগ্য
1282হাত-ভারিকৃপণ
1283হাটে হাঁড়ি ভাঙাগোপন কথা প্রকাশ
1284হালে পানি পাওয়াবিপদমুক্ত হওয়া
1285হালে পানি পাওয়াসুবিধা করা
1286হরিহর আত্মাঅন্তরঙ্গ
1287হাতের পাঁচশেষ সম্বল
1288হাত টানচুরির অভ্যাস
1289হাত জোড়া থাকাকর্মব্যস্ত থাকা
1290হচ্ছে হবেদীর্ঘসূত্রিতা
1291হরিলুটঅপচয়
1292হেস্তনেস্তমীমাংসা
1293হা-ঘরেগৃহহীন
1294হ্রস্ব-দীর্ঘ জ্ঞানসাধারণ জ্ঞান
1295হাতে জল না গলাঅতিশয় কৃপণ
1296হামবড়া ভাবঅহংকার
1297হরি ঘোষের গোয়ালবহু অপদার্থ ব্যক্তির সমাবেশ
1298হাতির খোরাকযে বেশি পরিমাণে আহার করে
1299হাত কামড়ানোআফসোস করা
1300হুঁকো-নাপিত বন্ধ করাসমাজচ্যুত করা
1301হদিস পাওয়াসঠিক সংবাদ পাওয়া
1302হাঁটুর বয়সনিতান্ত শিশু
1303হলুদের গুড়াসমস্ত ব্যাপারে যে উপস্থিত
1304হাত পাকানদক্ষতা
1305হাত ধরাবশীভূত
1306হতচ্ছাড়ালক্ষ্মীছাড়া
1307হাতির গলায় ঘণ্টাবয়স্ক বরের বালিকা বধূ
1308হাতে আকাশ পাওয়াঅভাবিতভাবে কিছু পাওয়া
1309হাত দিয়ে হাতি ঠেলাঅসম্ভবকে সম্ভবপর করতে চেষ্টা করা
1310হাত ধুয়ে বসাআশা ত্যাগ করা / সাধু সাজা / নিশ্চিত হওয়া
1311হাতির পাঁচ পা দেখাঅহংকারবোধ করা / দুঃসাহসী হওয়া
1312হাত চালাওতাড়াতাড়ি করা
1313হাতের লক্ষ্মী পায়ে ঠেলাসুযোগ নষ্ট করা
1314হাতে পাঁজি মঙ্গলবারপ্রকৃত প্রমাণ দেওয়া
1315হাড়ে মাসে জ্বালানোঅত্যন্ত উত্যক্ত করা
1316হাপিত্যেশব্যাকুল কামনা
1317হাঁড়ির হালমলিন
1318হালছাড়াহতাশ হওয়া
1319হরেদরেমোটের ওপর

উপসংহার:

আশা করি, আজকের এই আলোচনাটি আপনাদের ভালো লেগেছে এবং এখান থেকে নতুন কিছু জানতে পেরেছেন। শিক্ষা, সাহিত্য প্রযুক্তির এমন আরও গুরুত্বপূর্ণ তথ্য বিশ্লেষণ পেতে নিয়মিত আমাদের ব্লগের সাথেই থাকুন।

মুনশি একাডেমি (Munshi Academy) সব সময় চেষ্টা করে আপনাদের সামনে নির্ভুল মানসম্মত কন্টেন্ট উপস্থাপন করতে। আমাদের এই পোস্টটি যদি আপনাদের উপকারে আসে, তবে অন্যদের সাথে শেয়ার করতে ভুলবেন না।

আরও পড়ুন:

 

আমাদের সাথে যুক্ত থাকুন (Stay Connected):

যেকোনো জিজ্ঞাসা বা পরামর্শের জন্য আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। এছাড়া আমাদের অন্যান্য প্ল্যাটফর্মে যুক্ত হতে নিচের লিঙ্কগুলো ভিজিট করুন:

ধন্যবাদান্তে,

মুনশি একাডেমি টিম


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.