Header Ads

মুনশি একাডেমি

শিক্ষা ও সাহিত্যভিত্তিক ডিজিটাল প্ল্যাটফর্ম
নোট ও সাজেশন বিসিএস ও এনটিআরসিএ বি.এড ও ব্যাংক প্রস্তুতি

গাল ফেরেন্ড (আঞ্চলিক কবিতা) -মুনশি আলিম

 

গাল ফেরেন্ড ( আঞ্চলিক কবিতা ) -মুনশি আলিম

 

বহু বছর আগে জোছনা রইতে আমরা দুইজন
জোছনার ভিজা চাদ্দর গায়ে দিয়া আমি তার লগে কথা কই।
ইস রে! কী যে সুন্দর! একবারে শাদা দুধের লাহান;
প্রিয়াঙ্কা চোপড়ার লাহান ঠোঁটে যেন কী মাখছে-খালি ঝিলিক মারে!
নতুন ধানের গন্ধের লাহান তার ঠোঁটের মিষ্টি গন্ধে আমি গোসল করি
উফফ! সেইরাম !! সেইরাম!!!
আমার ক্যান জানি মুনে অইল- এমুন ঠোঁটের লগে কয়েকশ বছর ঘর- সোংসার করন যায়!
ও যহন কথা কয় তহন মুনে অয় স্রস্টার আরশ থাইক্যা মধু পড়তাছে
মধু বৃষ্টি! আহ্হারে! এত মজা লাগে ক্যারে?
আমি সাওস কইরা আরও কাছে যাই
সূর্য মামার তাপ ছাড়াই আমার শরীর গরম অয়
খুব, খুউব গরম!
চান্দের লাহান হেয়ও বিদেশি
খারাপ পোলারা তারে বিদেশি মাল কয়!
আমি কইনা; আমি তারে বান্দবী ডাহি কিন্তুক মাইনশে কয়...
ইংরাজি কয়...
কী ফেরেন্ড জানি!
ও মুনে পড়ছে গাল ফেরেন্ড!
গালের লগে গাল ঘঁসলে নাকি গাল ফেরেন্ড হয়!
কী তাজ্জব কথা;
মদ খাওয়া মাইনশের লাহান আমার মাথা হঠাৎ চক্কর মারে
আমি তারে...
হ ধইরা ফালাই;
থুতনির মধ্যে ধইরা আমার ঠোঁটের কাছে আনি
হঠাৎ পিছন থাইক্যা ক্যারা জানি কামড় মারে!
ঐ ডারে ধরবার গিয়া দেহি আমি খাটের নিচে
হায়রে হালার খোয়াপ!
কিছুই করবার দিল না!

 

------------------------------
০৩.০১.২০১৫
জাফলং, সিলেট

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.