একগুচ্ছ মন খারাপ (আঞ্চলিক কবিতা ) - মুনশি আলিম
একগুচ্ছ মন খারাপ (আঞ্চলিক কবিতা ) - মুনশি আলিম
বিজ্ঞাপনের কথাটি একটু এডিট করে বললাম- লুকায়ে লুকায়ে প্রেম করছ না?
তুমি হাসলে; পৃথিবীও... বড়ই অদ্ভুত হাসি
পৃথিবীর পাকস্থলীতে থেকে কিছু সংখ্যক জড়তা কুড়িয়ে নিয়ে বললে- আমি আসলে এমনিই ! অনাদিকাল থেকে এমনিই ছিলাম
আমি বললাম- হয়ত অনাদিকাল ধরে এমনিই থাকবো...
তুমি শুধু হাসলে; রাতের অন্ধকারও
মহাবিশ্বের একুরিয়াম থেকে কিছু স্মার্টনেস ধার করেছিলাম গত শতকে
তাই দিয়ে এখনও চলছি,
কী করব বলো, তোমার মতো তো আর গাঢ় কুয়াশা হতে পারি না!
তুমি হঠাৎ থামলে..
মৃদু হাসলে
তোমার পোয়াতি হাসিতে আমিও নির্বাক হাসলাম
তুমি মেঘকে কথা দিয়েছিলে ছায়া হয়ে ঘুরবে পৃথিবীর ক্যানভাসে;
আপিস ঘুরে আসবে পরিচিত নক্ষত্রের
কিন্তু কই? তুমি আসলেই কুয়াশা; মহাবিশ্বের জটিলতর সৃষ্টি!
একগুচ্ছ মনখারাপ নিয়ে সুনীলের সাথে ঠোঁট মিলিয়ে বললাম, আসলে কেউ কথা রাখেনি, কেউ কথা রাখে না!
-----------------------------------
১১.০১.২০১৫
রাজা ম্যানশন,জিন্দবাজার, সিলেট
কোন মন্তব্য নেই