Header Ads

মুনশি একাডেমি

শিক্ষা ও সাহিত্যভিত্তিক ডিজিটাল প্ল্যাটফর্ম
নোট ও সাজেশন বিসিএস ও এনটিআরসিএ বি.এড ও ব্যাংক প্রস্তুতি

কুয়াশার বুকে শূন্য দৃষ্টি - মুনশি আলিম

 কুয়াশার বুকে শূন্য দৃষ্টি 

 মুনশি আলিম

ছোটগল্প, বাংলা সাহিত্য, শাহপরান সিলেট, রুস্তমপুর, ইমাম সাহেবের গল্প, মোয়াজ্জিনের হাহাকার, রহস্যময় দুঃস্বপ্ন, চুরির গল্প, বিষণ্ণ ভোর, কুয়াশাচ্ছন্ন সকাল, হারিয়ে যাওয়া আংটি, আধ্যাত্মিক অভিজ্ঞতা, বাস্তবধর্মী গল্প, হাহাকার, শূন্যতা, চিলেকোঠার জীবন, মসজিদের গল্প, মানবিক আবেগ, হারানো সম্বল, সিলেটের গল্প, ছোটগল্প ২০২৪, জীবনমুখী সাহিত্য, রহস্য ও রোমাঞ্চ, করুণ আখ্যান, নিঃশব্দ ছায়া, মুনশি আলিম, মুনশি একাডেমি

সিলেটের শাহপরান এলাকায় তখনো রাতের আঁধার পুরোপুরি কাটেনি। মধ্যরাতের সেই নিস্তব্ধ প্রহরে ইমাম সাহেবের বুকের ভেতরটা হঠাৎ হাহাকার করে উঠল। এক ভয়াবহ দুঃস্বপ্ন তাঁর অস্তিত্বকে নাড়িয়ে দিয়ে গেল। ঘামভেজা শরীরে তিনি যখন হকচকিয়ে জেগে উঠলেন; তখন চারপাশটা এক অপার্থিব নিস্তব্ধতায় মোড়ানো। ভয়টাকে একটু প্রশমিত করার আশায়  অবশ হাতে পাশে থাকা মোবাইলটার টর্চ জ্বালালেন। বিছানা ছেড়ে নামার জন্য ছটফট করলেন তিনি। কিন্তু শরীরটা যেন তাঁর নিজের নিয়ন্ত্রণে নেই। এক অদ্ভুত জমাটবাঁধা অসাড়তা তাঁর প্রতিটি রক্তবিন্দুতে মিশে গেছে। নির্জীব শরীরে অনেকক্ষণ স্থির হয়ে বসে রইলেন। যেন সময়ের চাকা থমকে গেছে। সেই রাতের বাকিটা সময় আর চোখের পাতা এক হলো না; একরাশ অস্বস্তি নিয়ে কেবল এপাশ-ওপাশ করলেন।

দূরের কোনো এক মিনার থেকে যখন ফজরের আজানের সুর ভেসে এল, ইমাম সাহেব তখন কায়ক্লেশে উঠে দাঁড়ালেন। শরীরে অদ্ভুত এক ক্লান্তি লেগে আছে। লাইট জ্বালিয়ে মোয়াজ্জিনকে ডেকে তুলে জামাতে নামাজ শেষ করলেন। নামাজের পর কোরান তিলাওয়াতে নিমগ্ন হলেন। সুরের মূর্ছনায় মনটা তখন কিছুটা শান্ত হতে শুরু করল। কিন্তু বিপত্তি ঘটল অন্যভাবে। এক পাহাড়সম ঘুম তাঁর দুচোখ জুড়ে নেমে এল। একটু বিশ্রামের আশায় তিলাওয়াত শেষ করে ক্লান্ত শরীরে নিজের রুমের দিকে পা বাড়ালেন।

কিন্তু রুমে প্রবেশ করতেই তাঁর পায়ের তলার মাটি যেন সরে গেল। চারদিকে শূন্যতা। হাহাকারে তার হৃদয়টা দুমড়ে মুচড়ে গেল। শেষটায় আর চেপে রাখতে পারলেন না। চিৎকার দিয়ে উঠলেন তিনি, মোবাইলখান কানো? মানিব্যাগটাও তো পাইরাম না!

বিছানার চাদর, বালিশ, এমনকি খাটের নিচে তন্ন তন্ন করে খুঁজলেন তিনি। মসজিদের প্রতিটি কোণে পাগলের মতো হন্যে হয়ে খুঁজলেন। না, কিছুই খুজে পেলেন না। তখন লজ্জার মায়া ত্যাগ করে পরিচিতজনদেরও জানালেন। কিন্তু সবাই কেবল নীরবতা আর দীর্ঘশ্বাসই উপহার দিল।

মসজিদের উপরতলার চিলেকোঠায় ইমাম আর মোয়াজ্জিন সাহেবের ছোটো সংসার। কিছুক্ষণ পরই মোয়াজ্জিন সাহেব হাঁপাতে হাঁপাতে হন্তদন্ত হয়ে হুজুরের সামনে এসে দাঁড়ালেন। তাঁর দুচোখ বেয়ে তখন জল গড়িয়ে পড়ছে। ধরা গলায় তিনি বললেন, হুজুর, আমার মোবাইল, মানিব্যাগ আর স্বর্ণের আংটিটাও তুকাইয়া ফাইরাম না! এই আংটিটা কত যত্ন করি নতুন বউ দেখার লাগি রাখিছলাম হুজুর...

মোয়াজ্জিনের সেই করুণ কণ্ঠস্বরে শাহপরানের আকাশ-বাতাস যেন ভারী হয়ে উঠল। ইমাম সাহেব বুঝতে পারলেন- রাতের সেই দুঃস্বপ্ন আর শরীরের অবশ হয়ে আসা কোনো কাকতালীয় বিষয় ছিল না। যখন তাঁরা গভীর ঘুমে কিংবা সেই অজানার ঘোরে আচ্ছন্ন ছিলেন, ঠিক তখনই হয়তো নিঃশব্দ কোনো ছায়া এসে তাঁদের অতি আদরের সম্বলটুকু নিয়ে পাড়ি জমিয়েছে অজানায়।

শাহপরানের সেই কুয়াশাচ্ছন্ন সকালটি একরাশ হাহাকারে মুহ্যমান। আর আংটি হারানো মোয়াজ্জিনের শূন্য দৃষ্টি কুয়াশার বুক ভেদ করে হারিয়ে গেছে দূর দিগন্তের পানে। 

 

 ১৮.০২.২০২৬

সিলেট, বাংলাদেশ

 

----------------------------------------------------------------------------------------------------

আশা করি, আজকের এই আলোচনাটি আপনাদের ভালো লেগেছে এবং এখান থেকে নতুন কিছু জানতে পেরেছেন। শিক্ষা, সাহিত্য প্রযুক্তির এমন আরও গুরুত্বপূর্ণ তথ্য বিশ্লেষণ পেতে নিয়মিত আমাদের ব্লগের সাথেই থাকুন।

মুনশি একাডেমি (Munshi Academy) সব সময় চেষ্টা করে আপনাদের সামনে নির্ভুল মানসম্মত কন্টেন্ট উপস্থাপন করতে। আমাদের এই পোস্টটি যদি আপনাদের উপকারে আসে, তবে অন্যদের সাথে শেয়ার করতে ভুলবেন না।

 

📖 আরও পড়ুন (নির্বাচিত কন্টেন্ট)

আপনার পঠন অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করতে নিচের প্রবন্ধগুলো দেখে নিতে পারেন:

 

  • একাডেমি/ চাকরির প্রস্তুতি:

 

o   📌 বাংলা ব্যাকরণ

 

o   📌 বিসিএস প্রস্তুতি

 

o   📌 ব্যাংক প্রস্তুতি

 

 

 

আরও দেখুন ক্লাস বিষয়ক ভিডিও:

 

 

আরও পড়ুন

 ব্যক্তিত্ব ও জীবনী সম্পর্কিত তথ্য-উপাত্ত সমৃদ্ধ প্রবন্ধ

 

বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মজার মজার তথ্য-উপাত্ত বিষয়ক প্রবন্ধ

📌 বিজ্ঞান জিজ্ঞাসা

 

আমাদের সাথে যুক্ত থাকুন (Stay Connected):

যেকোনো জিজ্ঞাসা বা পরামর্শের জন্য আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। এছাড়া আমাদের অন্যান্য প্ল্যাটফর্মে যুক্ত হতে নিচের লিঙ্কগুলো ভিজিট করুন:

 

আমাদের অনলাইন কোর্স কিনতে চাইলে:

এইচএসসি বাংলা ১ম এবং বাংলা ২য় পত্র (পিডিএফ শিট)

🟢 সরাসরি অর্ডার করতে এখানে ক্লিক করুন

 

ধন্যবাদান্তে,

মুনশি একাডেমি টিম

 

 

 

 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.