Header Ads

মুনশি একাডেমি

শিক্ষা ও সাহিত্যভিত্তিক ডিজিটাল প্ল্যাটফর্ম
নোট ও সাজেশন বিসিএস ও এনটিআরসিএ বি.এড ও ব্যাংক প্রস্তুতি

কাঁটা (গল্প) - মুনশি আলিম


কাঁটা (গল্প)

 মুনশি আলিম

কাঁটা, মুনশি আলিম, রোমান্টিক গল্প, প্রেমের গল্প, বাংলা ছোটগল্প, মিষ্টি কাহিনী, বকুলতলার প্রেম, গোলাপের কাঁটা, মামার প্রেম, আধুনিক বাংলা সাহিত্য, বাস্তবধর্মী গল্প, ভালোবাসার গল্প, Munshi Alim, Kata Story, Romantic Bangla Golpo, Rose and Thorn Story, Sweet Love Story, Bengali Literature, Munshi Academy, Love Expression, Short Story Bangla, Heart Touching Story, Emotional Tale, Storytelling, Creative Writing.



মামা রুবজ রহমানের জন্য কলেজের সেই পুরোনো বকুলগাছটা আজও প্রেমের সাক্ষী হয়ে ঠাঁয় দাড়িয়ে আছে। তবে গাছটা যতটা রোমান্টিক, তার নিচে দাঁড়ানো মামুজি ততটাই নার্ভাস। হাতে একটা গোলাপ কিন্তু কাঁটা বেশি হওয়ায় সে বারবার ভাবছে- প্রেমটা বুঝি কাঁটার মতোই বিঁধবে।

ঠিক তখনই মামার স্বপ্নরানি মেঘলা এসে হাজির। সে এমনভাবে হাঁটছে যেন প্রতিদিনই কেউ তাকে গোলাপ হাতে দাঁড়িয়ে অপেক্ষা করে থাকে। মামা তাড়াতাড়ি ফুলটা সামনে ধরল। মুখে ম্লান হাসি এনে বলল- এই নাওশুধুমাত্র তোমার জন্য। মেঘলা ফুলটার দিকে তাকিয়ে বলল, এত কাঁটা কেন? হ্যাঁ শুধুমাত্র ভুল শব্দ। শুধু বললেই হতো।

নিজের দীনতা বুজতে পেরে মামুজি ঘামতে শুরু করলো। তার ওই একটাই সমস্য; মেয়েদের প্রপোজ করতে গেলেই সে মেকাপ করা সুন্দরীদের মতো টকটকে লাল হয়ে ওঠে; সেইসাথে চলে ঘামের মিছিল!

বেচারা ঘাম মুছতে মুছতে বলল- প্রেমে কাঁটা থাকবেই। তবু আমি সাবধানে ধরেছি। মেঘলা ফিক করে হেসে ফেলল। সে হাসিতে মামার হৃদয় দলিত মথিত হয়; অনেকটা রুটি বানানোর আগে গলিত ময়দার মণ্ড বা খামির মত।

মামা চোখ বন্ধ করে বিড়বিড় করে কী একটু জপে নিল। তারপর বলল, তুমি কি জানো- তোমার হাসি দেখলে আমার পড়া, সব কবিতা ভুলে যাই?

মেঘলা ভ্রুকুটি টেনে বলল- এটা কি এই প্রথম হচ্ছে?

মামা একটু থমকে গেল। তারপর সত্যি কথাটাই বলল- না, এই প্রথম না। প্রতিবারই হয়। তবে তোমার হাসি এলেই আমার মাথার ভেতরের সব লাইন দৌড়ে পালায়।

মেঘলা এবার আর ভ্রুকুটি রাখল না। নরম গলায় বলল- তা হলে কবিতা ভুলে যাওয়াই ভালো। বাস্তবটা মনে থাকুক। মামার চোখেমুখে হাসির পরাগরেণু সহসাই ঢেউ খেলে গেল। মুচকি হেসে বলল, তাহলেগোলাপটা রাখবে?

মেঘলা গোলাপটা নিল। কাঁটা ছুঁয়ে হেসে বলল- কাঁটা থাকলেও সমস্যা নেই। সাবধানে ধরতে জানলেই হলো।

অপ্রত্যাশিত খুশিতে মামার মনে পড়ল ছোটোবেলায় পড়া সেই বিখ্যাত লাইনদ্বয়- আজ ইদ। মদিনার ঘরে ঘরে আনন্দ!

 


১৫ই জানুয়ারি ২০২৬

সিলেট 


 ----------------------------------------------------------------------------------------------------------------------

 

 

আশা করি, আজকের এই আলোচনাটি আপনাদের ভালো লেগেছে এবং এখান থেকে নতুন কিছু জানতে পেরেছেন। শিক্ষা, সাহিত্য প্রযুক্তির এমন আরও গুরুত্বপূর্ণ তথ্য বিশ্লেষণ পেতে নিয়মিত আমাদের ব্লগের সাথেই থাকুন।

মুনশি একাডেমি (Munshi Academy) সব সময় চেষ্টা করে আপনাদের সামনে নির্ভুল মানসম্মত কন্টেন্ট উপস্থাপন করতে। আমাদের এই পোস্টটি যদি আপনাদের উপকারে আসে, তবে অন্যদের সাথে শেয়ার করতে ভুলবেন না।

 

📖 আরও পড়ুন (নির্বাচিত কন্টেন্ট)

আপনার পঠন অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করতে নিচের প্রবন্ধগুলো দেখে নিতে পারেন:

 

  • একাডেমি/ চাকরির প্রস্তুতি:

 

o   📌 বাংলা ব্যাকরণ

 

o   📌 বিসিএস প্রস্তুতি

 

o   📌 ব্যাংক প্রস্তুতি

 

 

 

আরও দেখুন ক্লাস বিষয়ক ভিডিও:

 

 

আরও পড়ুন

 ব্যক্তিত্ব ও জীবনী সম্পর্কিত তথ্য-উপাত্ত সমৃদ্ধ প্রবন্ধ

 

বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মজার মজার তথ্য-উপাত্ত বিষয়ক প্রবন্ধ

📌 বিজ্ঞান জিজ্ঞাসা

 

আমাদের সাথে যুক্ত থাকুন (Stay Connected):

যেকোনো জিজ্ঞাসা বা পরামর্শের জন্য আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। এছাড়া আমাদের অন্যান্য প্ল্যাটফর্মে যুক্ত হতে নিচের লিঙ্কগুলো ভিজিট করুন:

 

আমাদের অনলাইন কোর্স কিনতে চাইলে:

এইচএসসি বাংলা ১ম এবং বাংলা ২য় পত্র (পিডিএফ শিট)

🟢 সরাসরি অর্ডার করতে এখানে ক্লিক করুন

 

ধন্যবাদান্তে,

মুনশি একাডেমি টিম

 

 

 

 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.