Header Ads

মুনশি একাডেমি

শিক্ষা ও সাহিত্যভিত্তিক ডিজিটাল প্ল্যাটফর্ম
নোট ও সাজেশন বিসিএস ও এনটিআরসিএ বি.এড ও ব্যাংক প্রস্তুতি

কন্যাশিশু ও আইসক্রিম - মুনশি আলিম

কন্যাশিশু ও আইসক্রিম

মুনশি আলিম

 
কন্যাশিশু ও আইসক্রিম, মুনশি আলিম, মানবিক গল্প, ছোটগল্প, জীবনমুখী গল্প, বাংলা সাহিত্য, শিশুর হাসি, নির্মল আনন্দ, জাফলং সিলেট, অসামান্য প্রাপ্তি, বাস্তবধর্মী গল্প, অনুপ্রেরণামূলক কাহিনী, Munshi Alim, Konnashishu O Icecream, Bengali Short Story, Life Lessons Story, Emotional Story Bangla, Munshi Academy, Heart Touching Story, Kids Innocence, Jaflong Stories, Motivational Stories, Creative Writing Bangla, Human Psychology, Social Stories.

সূর্য তখন অনেকটাই পশ্চিমাকাশে হেলে পড়েছে। তিন রাস্তার মোড়ে আসতেই আমার কানে ভেসে এলো এক শিশুর কান্না। কী অঝোর ধারায়ই না কাঁদছে!

কেমন এক অদ্ভুত মায়ায় মনটা গলে গেল। কাছে গিয়ে জিজ্ঞেস করতেই মেয়েটির মা বললো-হাইছকিরিমের লিগা কানতাছে। কন কেমুনডা লাগে। বাজার থাইক্কা মেলা দূরে আইয়া পড়ছি। অহন কেমনে যাই? মাইয়াডারে কইলাম বাড়ির কাছের দোকান থিকা কিন্না দিমু। কিন্তু কোনো কথাই হুনে না।

 অবুঝ শিশুটি হাউমাউ করে কাঁদছে আর একটু পরপর বলছে- আইছকিরিম খামু। শিশুটির মায়ের দিকে তাকালাম। তার চোখেমুখে কেমন যেনো অসহায়ের ছাপ! নীরবতা ভেঙে বললাম-আসুন, বাজারে আসুন। আমি আইসক্রিম দিব।

হাত দিয়ে ইশারা করার সাথে সাথেই মেয়েটি আমাকে অনুসরণ করা শুরু করলো। মেয়েটির মা অনেকটা নিরুপায় হয়েই তার পিছু নিল।

 বাজারের একেবারে কাছেই একটি মুদির দোকান। আইসক্রিমের কথা জিজ্ঞেস করতেই একগাল হেসে বললেন -জিঅয়, আছে। কিজাত নিবা? ততক্ষণে মেয়েটিও এসে হাজির।

আমি দোকানদারকে বললাম-ই পুড়িয়ে যেখটা বাছিয়া নেয় অখটাও দিলাইন। ছোট্ট মেয়েটি তার ইচ্ছেমতো আইসক্রিম বেছে নিল। শিশুটির মায়ের দিকে তাকিয়ে বললাম-আপনিও একটা নিন। বলেই তার হাতে একটি আইসক্রিম তুলে দিলাম।

 বিল পরিশোধ করে ফিরতিপথে পা বাড়ানোর আগে মেয়েটির মাথায় স্নেহের হাত বুলালাম। মেয়েটির চোখেমুখে তখন সেকি আনন্দের ঝিলিক! আমার দিকে তাকিয়ে মিলিয়ন ডলার মূল্যের এক হাসি দিল। আহা! কত নির্মল, কত পবিত্র। সামান্যতেই যে অসামান্য আনন্দ!

 এক অপার তৃপ্তি নিয়ে ফিরতিপথে পা বাড়ালাম। জীবন সুন্দর, ঠিক যেমনটা সুন্দর পবিত্র চিন্তাগুচ্ছ।

 

২০ শে জুলাই ২০২৩ খ্রিষ্টাব্দ,

জাফলং, সিলেট।

 

 

 

 

------------------------------------------------------------------------------------------------------------------------------

 

আশা করি, আজকের এই আলোচনাটি আপনাদের ভালো লেগেছে এবং এখান থেকে নতুন কিছু জানতে পেরেছেন। শিক্ষা, সাহিত্য প্রযুক্তির এমন আরও গুরুত্বপূর্ণ তথ্য বিশ্লেষণ পেতে নিয়মিত আমাদের ব্লগের সাথেই থাকুন।

মুনশি একাডেমি (Munshi Academy) সব সময় চেষ্টা করে আপনাদের সামনে নির্ভুল মানসম্মত কন্টেন্ট উপস্থাপন করতে। আমাদের এই পোস্টটি যদি আপনাদের উপকারে আসে, তবে অন্যদের সাথে শেয়ার করতে ভুলবেন না।

 

📖 আরও পড়ুন (নির্বাচিত কন্টেন্ট)

আপনার পঠন অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করতে নিচের প্রবন্ধগুলো দেখে নিতে পারেন:

 

  • একাডেমি/ চাকরির প্রস্তুতি:

 

o   📌 বাংলা ব্যাকরণ

 

o   📌 বিসিএস প্রস্তুতি

 

o   📌 ব্যাংক প্রস্তুতি

 

 

 

আরও দেখুন ক্লাস বিষয়ক ভিডিও:

 

 

আরও পড়ুন

 ব্যক্তিত্ব ও জীবনী সম্পর্কিত তথ্য-উপাত্ত সমৃদ্ধ প্রবন্ধ

 

বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মজার মজার তথ্য-উপাত্ত বিষয়ক প্রবন্ধ

📌 বিজ্ঞান জিজ্ঞাসা

 

আমাদের সাথে যুক্ত থাকুন (Stay Connected):

যেকোনো জিজ্ঞাসা বা পরামর্শের জন্য আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। এছাড়া আমাদের অন্যান্য প্ল্যাটফর্মে যুক্ত হতে নিচের লিঙ্কগুলো ভিজিট করুন:

 

আমাদের অনলাইন কোর্স কিনতে চাইলে:

এইচএসসি বাংলা ১ম এবং বাংলা ২য় পত্র (পিডিএফ শিট)

🟢 সরাসরি অর্ডার করতে এখানে ক্লিক করুন

 

ধন্যবাদান্তে,

মুনশি একাডেমি টিম

 

 

 

 

https://munshiacademy.blogspot.com/2026/02/blog-post.html 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.