হায়রে আমার মন মাতানো দেশ-লিরিক্স
হায়রে আমার মন মাতানো দেশ-লিরিক্স
হায়রে আমার মন মাতানো দেশ
হায়রে আমার সোনা ফলা মাটি
রূপ দেখে তোর কেন আমার
নয়ন ভরে না
তোরে এত ভালোবাসি তবু
পরান ভরে না
যখন তোর ঐ গাঁয়ের ধারে
ঘুঘু ডাকা নিঝুম কোন দুপুরে
হংস মিথুন ভেসে বেড়ায়
শাপলা ফোটা টলটলে ঐ পুকুরে
নয়ন পাখি দিশা হারায়
প্রজাপ্রতির পাখায় পাখায়
তাদের কথা মনে ধরে না
রূপ দেখে তোর কেন আমার
নয়ন ভরে না
তোরে এত ভালোবাসি তবু
পরান ভরে না
যখন তোর ঐ আকাশ নীলে
পাল তুলে যায় সাত সাগরের পসরা
নদীর বুকে হাতছানি দেয়
লক্ষ জেলে মানিক জ্বালা ইশারায়
হায়রে আমার বুকের মাঝে
হাজার তারের বীণা বাঁজে
অবাক চোখে পলকপড়ে না
রূপ দেখে তোর কেন আমার
নয়ন ভরে না
তোরে এত ভালোবাসি তবু
পরান ভরে না
অতিরিক্ত প্রয়োজনীয় তথ্য:
মূল শিল্পী: আব্দুল জব্বার।
সুরকার: সত্য সাহা।
গীতিকার: মোহাম্মদ মনিরুজ্জামান।
চলচ্চিত্র: এই গানটি ১৯৭০ সালে মুক্তিপ্রাপ্ত বিখ্যাত চলচ্চিত্র 'এতটুকু আশা'-তে ব্যবহৃত হয়েছিল।
তাৎপর্য: গানে গ্রাম-বাংলার নিঝুম দুপুর, শাপলা ফোটা পুকুর আর জেলেদের কর্মচাঞ্চল্যকে এক অনন্য মায়াবী সুরে তুলে ধরা হয়েছে। এটি বাংলা চলচ্চিত্রের ইতিহাসে অন্যতম জনপ্রিয় এবং শ্রেষ্ঠ একটি দেশাত্মবোধক গান হিসেবে পরিচিত।

কোন মন্তব্য নেই