এক সাগর রক্তের বিনিময়ে-লিরিক্স
এক সাগর রক্তের বিনিময়ে-লিরিক্স
এক সাগর রক্তের বিনিময়ে
বাংলার স্বাধীনতা আনলে যারা
আমরা তোমাদের ভুলব না।
দুঃসহ এ বেদনার কণ্টক পথ বেয়ে
শোষণের নাগপাশ ছিঁড়লে যারা
আমরা তোমাদের ভুলব না।
যুগের নিষ্ঠুর বন্ধন হতে
মুক্তির এ বারতা আনলে যারা
আমরা তোমাদের ভুলব না।
কৃষাণ-কৃষাণীর গানে গানে
পদ্মা-মেঘনার কলতানে
বাউলের একতারাতে
আনন্দ ঝংকারে
তোমাদের নাম ঝংকৃত হবে।
নতুন স্বদেশ গড়ার পথে
তোমরা চিরদিন দিশারী রবে।
আমরা তোমাদের ভুলব না।।
গানের নাম: এক সাগর রক্তের বিনিময়ে
গীতিকার: গোবিন্দ হালদার
সুরকার: আপেল মাহমুদ
মূল শিল্পী: স্বপ্না রায় ও আপেল মাহমুদ
প্রেক্ষাপট: বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্র।

কোন মন্তব্য নেই