Header Ads

মুনশি একাডেমি

শিক্ষা ও সাহিত্যভিত্তিক ডিজিটাল প্ল্যাটফর্ম
নোট ও সাজেশন বিসিএস ও এনটিআরসিএ বি.এড ও ব্যাংক প্রস্তুতি

ব্যাংক জব প্রস্তুতি: নতুনদের জন্য পূর্ণাঙ্গ গাইডলাইন

ব্যাংক জব প্রস্তুতি: নতুনদের জন্য পূর্ণাঙ্গ গাইডলাইন

bank job, the bank job, bank job 2026, hdfc bank job, bank job 2025, bank me job, ssc vs bank job, the bank job 2008, bank job reality, bank jobs, the bank job movie, the bank job trailer, the bank job trailer 1, federal bank job 2026, the bank job the ledger, hdfc bank job training, bank job movie trailer, bank job pressure india, job in private bank, bank jobs 2024, bank jobs 2023, the bank job trailer 2008, the bank job movie trailer, federal bank job openings, hdfc bank job opportunity, bank job after graduation ব্যাংক জব, পদসোপান, ব্যাংকিং ক্যারিয়ার, প্রবেশনারি অফিসার, ট্রেইনি অফিসার, সিনিয়র অফিসার, প্রিন্সিপাল অফিসার, অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট, এক্সিকিউটিভ ডিরেক্টর, ম্যানেজিং ডিরেক্টর, এমডি, সিইও, ব্যাংকের পদসমূহ, ব্যাংকিং সেক্টর, পদোন্নতি, ক্যারিয়ার গাইড, অফিসার জেনারেল, ক্যাশ অফিসার, রিলেশনশিপ ম্যানেজার, শাখা ব্যবস্থাপক, সিনিয়র প্রিন্সিপাল অফিসার, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর, ব্যাংকিং ডিপ্লোমা, করপোরেট ব্যাংকিং, রিটেইল ব্যাংকিং, এমটিও, Bank Job, Hierarchy, Career Path, Probationary Officer, Managing Director, Senior Vice President, Management Trainee, Financial Analyst, Branch Manager.

বাংলাদেশে বর্তমান প্রেক্ষাপটে একটি ভালো চাকরি যেখানে সোনার হরিণ, সেখানে আশার আলো দেখাচ্ছে ব্যাংকিং সেক্টর। দ্রুত নিয়োগ প্রক্রিয়া, স্বচ্ছতা, আকর্ষণীয় বেতন কাঠামো এবং সামাজিক মর্যাদার কারণে তরুণ প্রজন্মের কাছে ব্যাংক জব এখন শীর্ষ পছন্দ। বিশেষ করে যারা বিসিএস বা অন্যান্য সরকারি চাকরির দীর্ঘসূত্রতা এড়াতে চান, তাদের জন্য ব্যাংক জব একটি আদর্শ ক্যারিয়ার।

আপনি যদি একদম নতুন অবস্থায় ব্যাংক জব প্রস্তুতি শুরু করতে চান, তবে এই আর্টিকেলটি আপনার সকল কনফিউশন দূর করতে সাহায্য করবে।

 

১. ব্যাংকে চাকরির যোগ্যতা (Qualification)

সরকারি ও বেসরকারি ব্যাংকের ক্ষেত্রে যোগ্যতার মানদণ্ড কিছুটা ভিন্ন হয়ে থাকে।

 

সরকারি ব্যাংকের যোগ্যতা:

  • শিক্ষাগত যোগ্যতা: যেকোনো অনুষদ থেকে স্নাতক বা সমমানের ডিগ্রী।

  • ফলাফল: শিক্ষা জীবনের কোনো পর্যায়েই ৩য় শ্রেণি/বিভাগ গ্রহণযোগ্য নয়। নূন্যতম একটি পরীক্ষায় ১ম শ্রেণি থাকতে হবে।

  • জিপিএ পদ্ধতি: গ্রেডিং পদ্ধতিতে ১ম, ২য় ও ৩য় শ্রেণি নির্ধারণের ছক নিচে দেওয়া হলো:

এস.এস.সি / এইচ.এস.সি-এর ক্ষেত্রে:

শ্রেণি / বিভাগজি.পি.এ (GPA)
প্রথম শ্রেণি / বিভাগ৩.০০ বা তদূর্ধ
দ্বিতীয় শ্রেণি / বিভাগ২.০০ থেকে ২.৯৯
তৃতীয় শ্রেণি / বিভাগ১.০০ থেকে ১.৯৯

স্নাতক বা সমমান পর্যায়ের ক্ষেত্রে:

শ্রেণি / বিভাগজি.পি.এ (৪.০০ স্কেলে)জি.পি.এ (৫.০০ স্কেলে)
প্রথম শ্রেণি / বিভাগ৩.০০ বা তদূর্ধ৩.৭৫ বা তদূর্ধ
দ্বিতীয় শ্রেণি / বিভাগ২.২৫ থেকে ২.৯৯২.৮১ থেকে ৩.৭৪
তৃতীয় শ্রেণি / বিভাগ১.৬৫ থেকে ২.২৪২.০৬ থেকে ২.৮০

নোট: আইটি বা অ্যাকাউন্টিংয়ের মতো টেকনিক্যাল পদের জন্য বিশেষায়িত বিষয়ের ডিগ্রী প্রয়োজন হয়, যা নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ থাকে।

 

বেসরকারি ব্যাংকের যোগ্যতা:

বেসরকারি ব্যাংকগুলো সাধারণত ব্যবসায় শিক্ষা অনুষদের শিক্ষার্থীদের প্রাধান্য দেয়। এখানে সিজিপিএ-এর পাশাপাশি প্রার্থীর Problem Solving, Leadership, English Proficiency এবং Computer Literacy-এর মতো দক্ষতার ওপর অধিক গুরুত্ব দেওয়া হয়।

 

বাংলাদেশের ব্যাংকিং সেক্টর একনজরে

প্রস্তুতির শুরুতেই দেশের ব্যাংক ব্যবস্থা সম্পর্কে ধারণা থাকা জরুরি।

  • রাষ্ট্রায়ত্ব বাণিজ্যিক ব্যাংক (৬টি): সোনালী, জনতা, অগ্রণী, রূপালী, বেসিক এবং বিডিবিএল।

  • বেসরকারি বাণিজ্যিক ব্যাংক (৪৩টি): এর মধ্যে ৩৩টি প্রচলিত এবং ১০টি ইসলামী শরীয়াহ ভিত্তিক ব্যাংক।

  • অন্যান্য: এছাড়া ৪টি বিশেষায়িত, ৫টি অতালিকাভুক্ত এবং ৯টি বিদেশি ব্যাংক বাংলাদেশে কার্যক্রম পরিচালনা করছে।

     

 ব্যাংক জব পরীক্ষা পদ্ধতি ও মানবণ্টন

ব্যাংকে নিয়োগের প্রক্রিয়াটি সাধারণত ৩টি ধাপে সম্পন্ন হয়।

সরকারি ব্যাংক নিয়োগের ধাপসমূহ:

ধাপপরীক্ষার নামনম্বরধরণ
১ম ধাপপ্রিলিমিনারি১০০MCQ
২য় ধাপলিখিত (Written)২০০বর্ণনামূলক
৩য় ধাপমৌখিক (Viva)২৫সাক্ষাৎকার

প্রিলিমিনারি পরীক্ষার মানবণ্টন (সাধারণ পদ):

১ ঘণ্টার এই পরীক্ষায় ১০০টি প্রশ্নের উত্তর দিতে হয়। ভুল উত্তরের জন্য সাধারণত ০.২৫ নম্বর কাটা যায়।

  • বাংলা: ২৫ নম্বর

  • ইংরেজি: ২৫ নম্বর

  • গণিত ও মানসিক দক্ষতা: ২০ নম্বর

  • সাধারণ জ্ঞান: ২০ নম্বর

  • আইসিটি (ICT): ১০ নম্বর

বিশেষায়িত পদের মানবণ্টন:

টেকনিক্যাল পদের ক্ষেত্রে বিষয়ভিত্তিক (Departmental) প্রশ্নে ৬০ নম্বর থাকে এবং বাকি ৪০ নম্বর বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞানে ভাগ করা থাকে।

 

বেসরকারি ব্যাংক নিয়োগের পদ্ধতি:

বেসরকারি ব্যাংকগুলো সাধারণত একই দিনে প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষা নিয়ে থাকে। মোট ৮০-১০০ নম্বরের মধ্যে প্রিলি অংশে ৫০-৮০ এবং লিখিত অংশে ২০-৪০ নম্বর থাকে। এদের প্রশ্ন মূলত ইংরেজি মাধ্যমে হয়ে থাকে।

 

প্রস্তুতি নেবেন যেভাবে

ব্যাংক জবের প্রশ্নপত্র সাধারণত বিভিন্ন প্রতিষ্ঠানের অধীনে হয় (যেমন: BIBM, AUST, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ)। তবে বর্তমানে অধিকাংশ পরীক্ষা BIBM-এর অধীনে হওয়ায় তাদের বিগত বছরের প্রশ্নগুলো সমাধান করা প্রস্তুতির জন্য সবচেয়ে কার্যকর কৌশল।





💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢

আশা করি, আজকের এই আলোচনাটি আপনাদের ভালো লেগেছে এবং এখান থেকে নতুন কিছু জানতে পেরেছেন। শিক্ষা, সাহিত্য প্রযুক্তির এমন আরও গুরুত্বপূর্ণ তথ্য বিশ্লেষণ পেতে নিয়মিত আমাদের ব্লগের সাথেই থাকুন।

মুনশি একাডেমি (Munshi Academy) সব সময় চেষ্টা করে আপনাদের সামনে নির্ভুল মানসম্মত কন্টেন্ট উপস্থাপন করতে। আমাদের এই পোস্টটি যদি আপনাদের উপকারে আসে, তবে অন্যদের সাথে শেয়ার করতে ভুলবেন না।

 

📖 আরও পড়ুন (নির্বাচিত কন্টেন্ট)

আপনার পঠন অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করতে নিচের প্রবন্ধগুলো দেখে নিতে পারেন:

 

  • একাডেমি/ চাকরির প্রস্তুতি:

 

o   📌 বাংলা ব্যাকরণ

 

o   📌 বিসিএস প্রস্তুতি

 

o   📌 ব্যাংক প্রস্তুতি

 

 

আরও দেখুন ক্লাস বিষয়ক ভিডিও:

 

আরও পড়ুন

 ব্যক্তিত্ব ও জীবনী সম্পর্কিত তথ্য-উপাত্ত সমৃদ্ধ প্রবন্ধ

বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মজার মজার তথ্য-উপাত্ত বিষয়ক প্রবন্ধ

📌 বিজ্ঞান জিজ্ঞাসা

 

আমাদের সাথে যুক্ত থাকুন (Stay Connected):

যেকোনো জিজ্ঞাসা বা পরামর্শের জন্য আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। এছাড়া আমাদের অন্যান্য প্ল্যাটফর্মে যুক্ত হতে নিচের লিঙ্কগুলো ভিজিট করুন:

 

আমাদের অনলাইন কোর্স কিনতে চাইলে:

এইচএসসি বাংলা ১ম এবং বাংলা ২য় পত্র (পিডিএফ শিট)

🟢 সরাসরি অর্ডার করতে এখানে ক্লিক করুন

 

ধন্যবাদান্তে,

মুনশি একাডেমি টিম

 

https://munshiacademy.blogspot.com/

 

 


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.