ব্যাংক জব প্রিলিমিনারি পরীক্ষার প্রস্তুতি: সাধারণ জ্ঞান ও আইসিটি
ব্যাংক জব প্রিলিমিনারি পরীক্ষার প্রস্তুতি: সাধারণ জ্ঞান ও আইসিটি
পূর্বে সাধারণ জ্ঞান অংশের জন্য কম পরিশ্রম করেই ব্যাংক নিয়োগের পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করা যেতো। তবে বর্তমানে ব্যাংক জব প্রিলিমিনারি পরীক্ষায় ২০ নম্বর এবং লিখিত পরীক্ষায়ও ৩০ নম্বর থাকায় সাধারণ জ্ঞান অবহেলা করে এই পরিক্ষায় ভালো করার কোন সুযোগ নেই।
ব্যাংক জব প্রিলিমিনারি পরীক্ষার সাধারণ জ্ঞান অংশের কোন নির্দিষ্ট সিলেবাস নেই। তবে বিগত সালের প্রশ্নগুলো এনালাইসিস করলে দেখা যায় যে, ব্যাংক জব প্রিলিমিনারি পরীক্ষার সাধারণ জ্ঞান অংশটি খুব বেশি সাম্প্রতিক বিষয়াবলি নির্ভর। এক্ষেত্রে বাংলাদেশ বিষয়াবলি এবং আন্তর্জাতিক বিষয়াবলীর সম্প্রতি সংগঠিত তথ্যগুলো জানলে সাধারণ জ্ঞান অংশে ভালো করা সম্ভব।
চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপুর্ণ সাম্প্রতিক বিষয়াবলী সম্পর্কে নিয়মিত আপডেটেড থাকার জন্য একদম ফ্রীতে Live MCQ এর প্রতিদিনের আয়োজন Daily NewsPicker এবং সাপ্তাহিক আয়োজন Weekly Bulletin অনুসরণ করতে পারেন। নিয়মিত এই সংক্রান্ত ফ্রী আপডেট পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে এবং ইউটিউব চ্যানেল টি সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন। এছাড়াও আমাদের Live MCQ এর চ্যানেল গুলোতে যুক্ত থেকেও নিয়মিত এই আপডেট গুলো পেতে পারেন।
Live MCQ অ্যাাপের PDF সেকশনে প্রকাশিত প্রতি মাসের সাম্প্রতিক সমাচার, Live MCQ তথ্য সমাহার সহ গুরুত্বপূর্ণ সকল PDF আপনার সাধারণ জ্ঞাণ প্রস্তুতি নিতে সহযোগিতা করবে। এছাড়াও Dynamic Info Panel এর শেষ মুহূর্তের সকল আপডেটেড তথ্য তো রয়েছেই যা পরীক্ষার আগমুহূর্তে সাম্প্রতিক বিষয়াবলীতে আপনার প্রস্তুতিকে সহজ করবে।
সাম্প্রতিক বিষয়াবলী ছাড়াও ব্যাংক নিয়োগ পরীক্ষায় বিভিন্ন ব্যাংকিং টার্ম ও অর্থনৈতিক বিষয়াবলী থেকে প্রশ্ন আসতে দেখা যায় যা জানা থাকা খুবই জরুরি। এছাড়াও আইসিটি অংশের বিষয়ভিত্তিক প্রস্তুতি নেওয়ার জন্য ‘উচ্চমাধ্যমিক তথ্য ও প্রযুক্তি’ বই টি সবচেয়ে ভালো। বইটির পঞ্চম অধ্যায়: প্রোগ্রামিং ভাষা ছাড়া আর সকল অধ্যায়ই আপনাকে ব্যাংক জব সহ যেকোন চাকরির পরীক্ষায় আইসিটি অংশে ভালো ফলাফল পেতে সহযোগীতা করবে।
সাধারণ জ্ঞান এর গুরুত্বপূর্ণ টপিকসমূহ
১। বাংলাদেশ বিষয়াবলি: (মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন, অর্থনীতি, ব্যাংক, শিল্প বাণিজ্য, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান ২০২৪ পরবর্তী এবং সংস্কার প্রস্তাবণা, সাম্প্রতিক বিষয়াবলি)
২। আন্তর্জাতিক বিষয়াবলি: (আন্তর্জাতিক বিভিন্ন গুরুত্বপূর্ণ সংস্থার সদর দপ্তর, বিভিন্ন দেশের মধ্যকার চুক্তি, দেশ ও মহাদেশ সম্পর্কিত তথ্য, বিভিন্ন দেশের রাজধানী, জনসংখ্যা, মুদ্রা, নদ-নদী, যুদ্ধ-বিগ্রহ, খেলাধুলা সংক্রান্ত বিষয়, সাম্প্রতিক বিষয়াবলি)
কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি (আইসিটি) এর গুরুত্বপূর্ণ টপিকসমূহ:
- কম্পিউটার এর অঙ্গসংগঠন: সিপিইউ, এএলইউ, হার্ডডিস্ক, মেমোরি ইত্যাদি
- ই-কমার্স, মোবাইল প্রযুক্তির বৈশিষ্ট্যসমূহ এবং সেলুলার, ডাটা নেটওয়ার্ক – 2G, 3G, 4G, 5G
- কম্পিউটার সফটওয়্যার, ডাটাবেস সিস্টেম
- কম্পিউটার প্রোগ্রাম: ভাইরাস, ফায়ারওয়াল
- কম্পিউটার পেরিফেরয়ালস: মাউস, কি বোর্ড, ইনপুট ও আউটপুট
- এমএস অফিস
- WWW, ইন্টারনেট তথ্যপ্রযুক্তির বড় প্রতিষ্ঠান ও তাদের সেবা, গুগল, মাইক্রোসফট, আইবিএম ইত্যাদি,
- সোশ্যাল নেটওয়ার্কিং: ফেসবুক, টুইটার, ইন্সটাগ্রাম ইত্যাদি, রোবটিক্স, সাইবার অপরাধ।
- কম্পিউটার প্রোগ্রামিং, ল্যান, ম্যান, ওয়াই-ফাই, ওয়াইম্যাক্স, ব্লুটুথ।
💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢
আশা করি, আজকের এই আলোচনাটি আপনাদের ভালো লেগেছে এবং এখান থেকে নতুন কিছু জানতে পেরেছেন। শিক্ষা, সাহিত্য ও প্রযুক্তির এমন আরও গুরুত্বপূর্ণ তথ্য ও বিশ্লেষণ পেতে নিয়মিত আমাদের ব্লগের সাথেই থাকুন।
মুনশি একাডেমি (Munshi Academy) সব সময় চেষ্টা করে আপনাদের সামনে নির্ভুল ও মানসম্মত কন্টেন্ট উপস্থাপন করতে। আমাদের এই পোস্টটি যদি আপনাদের উপকারে আসে, তবে অন্যদের সাথে শেয়ার করতে ভুলবেন না।
📖 আরও পড়ুন (নির্বাচিত কন্টেন্ট)
আপনার পঠন অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করতে নিচের প্রবন্ধগুলো দেখে নিতে পারেন:
- সাহিত্য:
- 📌 [বইপড়া প্রবন্ধের মূলভাব ও পূর্ণাঙ্গ বিশ্লেষণ। প্রমথ চৌধুরী]
- 📌 [তৈল প্রবন্ধের মূলভাব বিশ্লেষণ। হরপ্রসাদ শাস্ত্রী]
- 📌 [বিলাসী গল্পের শব্দার্থ,বহুনির্বাচনি এবং সৃজনশীল প্রশ্ন]
- একাডেমি/ চাকরির প্রস্তুতি:
o 📌 বাংলা ব্যাকরণ
o 📌 বিসিএস প্রস্তুতি
o 📌 ব্যাংক প্রস্তুতি
আরও দেখুন ক্লাস বিষয়ক ভিডিও:
আরও পড়ুন
ব্যক্তিত্ব ও জীবনী সম্পর্কিত তথ্য-উপাত্ত সমৃদ্ধ প্রবন্ধ
বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মজার মজার তথ্য-উপাত্ত বিষয়ক প্রবন্ধ
আমাদের সাথে যুক্ত থাকুন (Stay Connected):
যেকোনো জিজ্ঞাসা বা পরামর্শের জন্য আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। এছাড়া আমাদের অন্যান্য প্ল্যাটফর্মে যুক্ত হতে নিচের লিঙ্কগুলো ভিজিট করুন:
- 🌐 মূল ওয়েবসাইট: Munshi Academy-মুনশি একাডেমি
- 🎓 শিক্ষামূলক ভিডিও: Munshi Academy
- 🎙️ অডিও গল্প শুনুন: মুনশির কণ্ঠে গল্প
- 🌍 ভ্রমণ বিষয়ক ভিডিও: Travel With Munshi Alim
- 🎭 সাংস্কৃতিক ও বিনোদন: Banglaswor Media House
আমাদের অনলাইন কোর্স কিনতে চাইলে:
এইচএসসি বাংলা ১ম এবং বাংলা ২য় পত্র (পিডিএফ শিট)
🟢 সরাসরি অর্ডার করতে এখানে ক্লিক করুন
ধন্যবাদান্তে,
মুনশি একাডেমি টিম
https://munshiacademy.blogspot.com/

কোন মন্তব্য নেই