Header Ads

মুনশি একাডেমি

শিক্ষা ও সাহিত্যভিত্তিক ডিজিটাল প্ল্যাটফর্ম
নোট ও সাজেশন বিসিএস ও এনটিআরসিএ বি.এড ও ব্যাংক প্রস্তুতি

পুরুষ (Person): সংজ্ঞা, প্রকারভেদ ও চেনার সহজ উপায়

পুরুষ (Person): সংজ্ঞা, প্রকারভেদ ও চেনার সহজ উপায়

 
first person বা উওম পুরুষ / সহজেই শিখে নিতে পারবে/, person, পুরুষ, person কি?, 1st person, 2nd person, 3rd person, first person, third person, পুরুষ কী, use of person, পুরুষ কি, second person, bangla person, what is person, নাম পুরুষ, kinds of person, person কাকে বলে, person কত প্রকার, person কাকে বলে?, person kake bole, উত্তম পুরুষ, মধ্যম পুরুষ, প্রথম পুরুষ, person in bengali, ssc bangla person, bcs bangla person, examples of person, bank bangla person, পুরুষ প্রকরণ, person and its types, পুরুষ কাকে বলে, পুরুষ কত প্রকার

পুরুষ | বাংলা ব্যাকরণ

বাংলা ব্যাকরণে পুরুষ বলতে সাধারণ অর্থে মানুষ (নারী–পুরুষ) বোঝানো হয় না। যদিও শব্দটির উচ্চারণ ও বানান মানুষের পুরুষ শব্দটির সঙ্গে একেবারেই এক, কিন্তু ব্যাকরণে এর অর্থ ও প্রয়োগ সম্পূর্ণ ভিন্ন।

ব্যাকরণে পুরুষ বলতে বোঝায়—
👉 বাক্যে বক্তা, শ্রোতা ও যাকে নিয়ে বলা হচ্ছে—এই তিন পক্ষের ভেদ।

এ কারণে বাংলা ব্যাকরণে পুরুষের একটি স্বতন্ত্র ও গুরুত্বপূর্ণ স্থান রয়েছে। বিষয়টি অনেকের কাছে প্রথমে কিছুটা বিভ্রান্তিকর বা মজার (ফানি) মনে হলেও, আসলে এটি ব্যাকরণের অত্যন্ত মৌলিক একটি অধ্যায়।

📌 বিসিএস ও অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় পুরুষ অধ্যায় থেকে নিয়মিত প্রশ্ন আসে।
তাই বিষয়টি পরিষ্কারভাবে না বুঝলে নম্বর হারানোর সম্ভাবনা থাকে।

এই অধ্যায়ে আমরা—

  • পুরুষের সঠিক সংজ্ঞা,

  • পুরুষের প্রকারভেদ,

  • প্রতিটি পুরুষের উদাহরণ,

  • এবং পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ দিকগুলো

👉 ধাপে ধাপে আলোচনা করব।

চলুন তাহলে, আলোচনা শুরু করার জন্য প্রথমেই জেনে নিই—


পুরুষ কথাটির অর্থ

বাংলা ব্যাকরণে পুরুষ শব্দটি দ্বারা পুরুষ মানুষকে বোঝায় না অথবা পুংলিঙ্গ জাতীয় কোন কিছুকে ও নির্দেশ করে না। ক্রিয়াপদের সাথে কর্মের যোগসূত্রকারীই হল পুরুষ। বাংলা ভাষায় ব্যবহৃত বিশেষ্য এবং সর্বনাম পদ কোন না কোন পুরুষের অন্তর্গত।

 

পুরুষ কাকে বলে?

যে বিশেষ্য এবং সর্বনাম পদ দ্বারা কোন বক্তা.শ্রোতা অথবা অন্য কোন উদ্দিষ্ট ব্যক্তিকে বোঝায় তাকে বাংলা ব্যাকরণে পুরুষ বলে। অন্যভাবে বলা যায় ব্যক্তি বা বস্তু নির্দেশক সর্বনামকেই ব্যাকরণে পক্ষ বা পুরুষ বলে। বিশেষ্য বা সর্বনামের বিভিন্ন প্রকৃতিকে ব্যাকরণে পুরুষ বলে।

 

পুরুষ কত প্রকার ও কি কি ?

পুরুষ তিন প্রকার যথাঃ

  • উত্তম পুরুষ
  • মধ্যম পুরুষ
  • নাম পুরুষ

 

উত্তম পুরুষ কাকে বলে ও কি কি ?

বক্তা নিজের নামের পরিবর্তে যে সর্বনাম ব্যবহারে তাকে প্রথম পুরুষ বা উত্তম পুরুষ বলে। এক কথায় স্বয়ং বক্তাই উত্তম পুরুষ। যেমন- আমি, আমার,আমরা,আমাদের,আমাদিগকে,আমাদিগের। এক কথা ’আমি’ দিয়ে যত শব্দ তৈরি হয় তার সবকিছুই উত্তম পুরুষের অন্তর্গত।

 

মধ্যম পুরুষ কাকে বলে?

কাউকে কিছু বলার সময় যখন বক্তা সেই শ্রোতার পরিবর্তে অন্য যে সর্বনাম ব্যবহার করে তাকে মধ্যম পুরুষ বলে। এক কথায় বলা যায় প্রত্যক্ষভাবে উদ্দিষ্ট ব্যক্তি বা শ্রোতাকে মধ্যম পুরুষ বলে। যেমন- তুমি, তোমরা।

 

মধ্যম পুরুষ কত প্রকার কি কি ?

মধ্যম পুরুষ আবার তিন প্রকার যথাঃ

ক. সাধারণ মধ্যম পুরুষ

খ. সম্মানসূচক মধ্যম পুরুষ

গ. অবজ্ঞাসূচক মধ্যম পুরুষ ।

 

সাধারণ মধ্যম পুরুষের উদাহরণ দাও

সাধারণ মধ্যম পুরুষের উদাহরণ হল তুমি, তোমরা, তোমাদের, তোমাকে ইত্যাদি। এক কথায় তুমি দিয়ে গঠিত সকল শব্দ।

 

সম্মানসূচক মধ্যম পুরুষের উদাহরণ দাও

সম্মানসূচক মধ্যম পুরুষের উদাহরণ হল আপনি, আপনারা, আপনাকে, আপনাদের ইত্যাদি। এক কথায় আপনি দিয়ে গঠিত সকল শব্দ।

 

অবজ্ঞাসূচক মধ্যম পুরুষের উদাহরণ দাও

অবজ্ঞাসূচক মধ্যম পুরুষের উদাহরণ হল তুই, তোরা, তোকে ইত্যাদি। এক কথায় তুই দিয়ে গঠিত সকল শব্দ।

 

নাম পুরুষ কাকে বলে?

বক্তা যখন অনুপস্থিত কারো সম্পর্কে কোন কিছু বলে তখন ঐ অনুপস্থিত ব্যক্তি বা বস্তুর নাম অথবা নামের পরিবর্তে অন্য যে সর্বনাম পদ ব্যবহার করে তখন তাকে প্রথম পুরুষ বা নাম পুরুষ বলে। এক কথায় অনুপস্থিত পরোক্ষভাবে উদ্দিষ্ট ব্যক্তি, বস্তু বা প্রাণীই নাম পুরুষ। যেমন- সে, তারা, তিনি।

 

নাম পুরুষ কত প্রকার কি কি ?

নাম পুরুষ আবার দুই প্রকার যথাঃ

ক. সাধারণ নাম পুরুষ

খ. সম্মানসূচক নাম পুরুষ

 

সাধারণ নাম পুরুষের উদাহরণ দাও

সাধারণ নাম পুরুষের উদাহরণ হল সে, তারা, তাহারা ।

 

সম্মানসূচক নাম পুরুষের উদাহরণ দাও

সম্মানসূচক মধ্যম পুরুষের উদাহরণ হল তিনি, তিনার,তারা, তাহারা ।

 

Pro Tips: আমি বাচক শব্দ দিয়ে গঠিত সকল শব্দকেই উত্তম পুরুষ, তুমি বাচক শব্দ দিয়ে গঠিত সকল শব্দকেই মধ্যম পুরুষ এবং আমি বাচক ও তুমি বাচক শব্দ ব্যতীত অন্য সব বিশেষ্য পদ ও সর্বনাম পদকে নাম পুরুষ বলে।

 

তিন প্রকার পুরুষের অপর নাম কি ?

উত্তম পুরুষের অপর নাম প্রথম পুরুষ , মধ্যম পুরুষের অপর নাম ২য় পুরুষ এবং নাম পুরুষের অপর নাম তৃতীয় পুরুষ।

 

পুরুষের বিভিন্ন প্রকৃতি

  • ক.পুরুষভেদে ক্রিয়ার রূপের পার্থক্য হয়, কিন্তু ক্রিয়ার রূপে কোনো পার্থক্য হয় না।
  • খ.সাধারণ, সম্ভ্রমাত্মক ও তুচ্ছার্থক ভেদে মধ্যম ও নাম পুরুষের ক্রিয়ার রূপের পার্থক্য হয়ে থাকে কিন্তু উত্তম পুরুষে হয় না।
  • গ. সাধারণ ভবিষ্যৎ কালে নাম পুরুষ ও মধ্যম পুরুষের ক্রিয়ার রূপ অভিন্ন।
  • ঘ. করেছে, করেছো, করেছেন- বাংলা ক্রিয়ার এ তিনটি রূপ মর্যাদা ভেদের কারণে ব্যবহৃত হয়। 

 

নিচে পুরুষভেদে একবচন ও বহুবচনের তালিকা সুন্দরভাবে টেবিল আকারে উপস্থাপন করা হলো—

পুরুষএকবচনবহুবচন
উত্তম পুরুষআমি (মুই)আমরা (মোরা)
মধ্যম পুরুষতুমি, তুই, আপনিতোমরা, তোরা
নাম পুরুষসে, তিনি, ইনি, উনিতারা, ওরা, এরা

👉 এই টেবিলটি বচন ও পুরুষ অধ্যায় বোঝার জন্য এবং বিসিএস ও অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

 

 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.