Header Ads

মুনশি একাডেমি

শিক্ষা ও সাহিত্যভিত্তিক ডিজিটাল প্ল্যাটফর্ম
নোট ও সাজেশন বিসিএস ও এনটিআরসিএ বি.এড ও ব্যাংক প্রস্তুতি

এইচএসসি বাংলা ২য় পত্র সাজেশন ২০২৬ | পূর্ণাঙ্গ ব্যাকরণ ও রচনা অংশ | HSC Bangla 2nd Paper Suggestion

এইচএসসি বাংলা দ্বিতীয় পত্র সাজেশন ২০২৬ খ্রি.
 
HSC Bangla 2nd Paper, HSC Suggestion 2022, Bangla Grammar, HSC Exam Preparation, বাংলা ব্যাকরণ, পত্র লিখন, প্রতিবেদন রচনা, ভাব সম্প্রসারণ, সারাংশ সারমর্ম, Munshi Academy, এইচএসসি সাজেশন, বাংলা ২য় পত্র, HSC Bangla, বাংলা ভাষা, ব্যাকরণিক শব্দশ্রেণি 

 

ব্যাকরণ অংশ

*** বাংলা উচ্চারণের নিয়ম

১. উচ্চারণ রীতি কাকে বলে? বাংলা উচ্চারণের যেকোনো পাঁচটি নিয়ম উদাহরণসহ লেখ।

২. -এর বিবৃত বা স্বাভাবিক উচ্চারণের যেকোনো পাঁচটি নিয়ম উদাহরণসহ লেখ।

৩. ম-ফলা, য-ফলা, ব-ফলা, ল-ফলা, ন-ফলা উচ্চারণের পাঁচটি করে নিয়ম লেখ।

৪. আদ্য-অ, মধ্য-অ, অন্ত্য-অ-এর উচ্চারণের ৫টি করে নিয়ম লেখ।

৫. উদাহরণসহ স্বরধ্বনি উচ্চারণের ৫টি নিয়ম লেখ।


অথবা, বানান শুদ্ধকরণ

স্বত্ত্বা, পোষ্টমাষ্টার, বিদূষি, ইতিমধ্যে, শিরচ্ছেদ, সম্বর্ধন, কথোপোকোথর, সুস্বাগত, ন্যুনতম, পুরস্কার, আবিস্কার, স্বরস্বতী, প্রাণীবিদ্ধা, ভৌগলিক, ইতিপূর্বে, গীতাঞ্জলী, বুৎপত্তি, আইনজীবি, মুর্চ্ছনা, উচ্ছাস, দৈন্যতা, শান্তনা, বুদ্ধিজীবি, পিপিলিকা, জৈষ্ঠ্য, লজ্জাষ্কর, পৈত্রিক, প্রতিযোগীতা, প্রোজ্জলন, ঐত্যতান, মুমুর্ষ, শ্রদ্ধাঞ্জলী, অপরাহ্ন, ষ্টেডিয়াম।


 

*** বাংলা বানানের নিয়মরীতি ও শুদ্ধ বানান 

১. বাংলা একাডেমি প্রণীত প্রমিত বাংলা বানানের পাঁচটি নিয়ম লেখ।

অথবা, আধুনিক বাংলা বানানের ৫টি নিয়ম লেখ।

২. বাংলা একাডেমি প্রণীত প্রমিত বাংলা বানানের নিয়ম অনুসারে তৎসম শব্দের বানানের পাঁচটি নিয়ম উদাহরণসহ লেখ।

৩. ণত্ব বিধান বলতে কী বোঝ? ণত্ব বিধানের পাঁচটি নিয়ম উদাহরণসহ লেখ।

 

*** বাংলা ভাষার ব্যাকরণিক শব্দশ্রেণি 

১. বিশেষ্য পদ কাকে বলে? উদাহরণসহ বিশেষ্য পদের শ্রেণিবিভাগ বিশ্লেষণ কর।

২. উদাহরণসহ ক্রিয়াপদের শ্রেণিবিভাগ আলোচনা করো।

৩. যোজক কাকে বলে? উদাহরণসহ শ্রেণিবিভাগ আলোচনা কর।

৪. আবেগ শব্দ কাকে বলে? আবেগ শব্দের শ্রেণিবিভাগ উদাহরণসহ বুঝিয়ে লেখ।

৫. সর্বনাম শব্দ কাকে বলে? উদাহরণসহ সর্বনাম শব্দের শ্রেণিবিভাগ আলোচনা কর।

৬. ব্যাকরণিক শব্দের শ্রেণিবিভাগ বলতে কী বোঝ? কতপ্রকার ও কী কী উদাহরণসহ লেখ।

 

*** বাক্যতত্ত্ব 

১. বাক্য কাকে বলে? একটি সার্থক বাক্যের গুণ বা বৈশিষ্ট্যসমূহ উদাহরণসহ লেখ।

অথবা, বাক্য বলতে কী বোঝ? একটি সার্থক বাক্যগঠনে কী কী গুণ বা বৈশিষ্ট্য থাকা প্রয়োজন উদাহরণসহ লেখ। ২. অর্থানুসারে বাংলা বাক্যের শ্রেণীবিভাগ উদাহরণসহ লেখ।

৩. বাক্য বলতে কী বোঝ? গঠন অনুসারে বাংলা বাক্য কত প্রকার ও কী কী? উদাহরণসহ আলোচনা কর।

৪. পদক্রম কী? বাংলা বাক্যে পদক্রমের ৫টি নিয়ম উদাহরণসহ লেখ।

 

 

 

***বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ

## অনুচ্ছেদের অপপ্রয়োগগুলো শুদ্ধ করে লেখ

ক.
বৃষ্টি চলাকালীন সময়ে রাতুল ফিরে এল। সে খুবই সুবুদ্ধিমান। তার আপাদমস্তক পর্যন্ত ভেজা। পোশাক পাল্টানো আবশ্যকীয়। কিন্তু প্রথমেই সে আকণ্ঠ ভোজন করিল। তা দেখে রাতুলের মা বিস্মিত হলো। তবে রাতুল নিঃসন্দিহান যে তার অসুখ হবে না।

 

খ. দারিদ্রতা আজ আর বাংলাদেশের প্রধান সমস্যা নয়। আমাদের দেশ এখন উন্নতশীল দেশ। কেবলমাত্র দুর্নীতিই আমাদের পেছনে টানে। এ থেকে মুক্তির পাশাপাশি জাতীয় জীবনের সর্বক্ষেত্রে কৃচ্ছতা সাধন প্রয়োজন। প্রয়োজন দলমত  নির্বিশেষে সখ্যও।

 

গ. আসছে আগামীকাল কলেজে নবীনবরণ উপলক্ষে বিশিষ্ঠ শিল্পিদের সহযোগীতায় সংস্কৃতি অনুষ্ঠান হবে। প্রত্যেক শিক্ষকবৃন্দ উপস্থিত থাকবে। কলেজ ভবনটিতে আলোক শয্যা করা হবে। খবরটি শুনে আমরা আনন্দীত হলাম। মৃদুল কবিতা আবৃত্বি প্রতিযোগীতায় অংশগ্রহণ করবে। তার আবৃত্বিতে মাধুর্যতা আছে।

 

ঘ. নিজ ব্যক্তিত্বের বৈচিত্র্যতা দেখাতে সে সর্বদা সচেষ্ট। এ লক্ষ্যে বিনা প্রয়োজনে মিটিং চলাকালীন সময়েও যে যখন তখন দাঁড়িয়ে পড়ে, কেউ তার সমালোচনা করলে অপমানবোধ করে সে। নিজের দৈন্যতা সে বুঝতেই পারে না কখনো। তাই নিজ অহংকারবোধ নিয়েই চলতে থাকে সে।

 

ঙ. বৃষ্টি চলাকালীন সময়ে রাতুন ফিরে এলো। সে খুব সুবুদ্ধিমান। তার আপাদমস্তক পর্যন্ত পর্যন্ত ভেজা। পোশাক পাল্টানো আবশ্যকীয়। কিন্তু প্রথমে সে আকন্ঠ পর্যন্ত ভোজন করিল। তা দেখে রাতুলের মা বিস্মিত হল। তবে রাতুল নিঃসন্দিহান যে, তার অসুখ হবে না।

 

*** নিচের বাক্যগুলো শুদ্ধ করে লেখ। (একই সঙ্গে শুদ্ধি উত্তরও দেওয়া হলো)

1.       এটা হচ্ছে ষষ্ঠদশ বার্ষিক সাধারণ সভা।> এটা হচ্ছে ষোড়শ বার্ষিক সাধারণ সভা।

2.      এ বিষয়ে আমাদের কোন দৈন্যতা নেই।> এ বিষয়ে আমাদের কোন দৈন্য/দীনতা নেই।

3.     এখানে খাঁটি গরুর দুধ পাওয়া যায়।> এখানে গরুর খাঁটি দুধ পাওয়া যায়।

4.      এ বিষয়ে অজ্ঞানতাই তার পতনের কারণ।> এ বিষয়ে অজ্ঞতাই তার পতনের কারণ।

5.      এটা লজ্জাস্কর ব্যাপার। > এটা লজ্জাকর ব্যাপার।

6.      একের বোঝা, দশের লাঠি।> দশের লাঠি, একের বোঝা।

7.      এ মামলায় আমি সাক্ষী দেব না।> এ মামলায় আমি সাক্ষ্য দেব না। এখানে প্রবেশ নিষেধ।> এখানে প্রবেশ নিষিদ্ধ। /

8.      প্রবেশ নিষেধ।

9.      এতে গৌরব লোপ হয়েছে।> এতে গৌরব লোপ পেয়েছে।

10.    কলেজ চলাকালীন সময়ে হর্ন বাজানো নিষেধ। >

11.    কলেজ চলাকালীন হর্ন বাজানো নিষেধ।

12.    কেউ মরে বিল সেঁচে, কেউ খায় শিং। > কেউ মরে বিল সেঁচে, কেউ খায় কৈ।

13.   কথাটি সঠিক নয়।> কথাটি ঠিক নয়।

14.    কাব্যটির উৎকর্ষতা প্রশংসনীয়।> কাব্যটির উৎকর্ষ প্রশংসনীয়।

15.   কারও দৈন্যতা নিয়ে উপহাস কর না।> কারও দৈন্য/ দীনতা নিয়ে উপহাস কর না।

16.   কন্যার বাপ সবুর করতে পারতেন, কিন্তু বরের বাপ সবুর করিতে চাহিলেন না।> কন্যার বাপ সবুর করিতে পারিতেন, কিন্তু বরের বাপ সবুর করিতে চাহিলেন না।

17.    কালীদাস বিখ্যাত কবি।> কালিদাস বিখ্যাত কবি।

18.   কুপুরুষের মতো কথা বলছ কেন?> কাপুরুষের মতো কথা বলছ কেন?

19.   কীর্তিবাস বাংলা রামায়ন লিখেছেন।> কৃত্তিবাস বাংলা রামায়ণ লিখেছেন।

20.   গীতাঞ্জলী একখানা কাব্যগ্রন্থ।> গীতাঞ্জলি একখানা কাব্যগ্রন্থ।

21.    গতকালের সভায় সকল সদস্যগণ উপস্থিত ছিল।> গতকালের সভায় সকল সদস্য উপস্থিত ছিল।

22.   গাছে কাঁঠাল মাথায় তেল।> গাছে কাঁঠাল গোঁফে তেল।

23.  গাছটি সমূলসহ উৎপাটিত হয়েছে।> গাছটি সমূলে /মূলসহ উৎপাটিত হয়েছে।

24.   চোরে চোরে চাচাতো ভাই।> চোরে চোরে মামাতো ভাই।

25.   চোখে হলুদফুল দেখছি।> চোখে সরষে ফুল দেখছি।

26.   ছেলেটি বংশের মাথায় চুনকালি দিল। > ছেলেটি বংশের মুখে চুনকালি দিল।

27.   ছেলেটি দুর্দান্ত মেধাবী।>ছেলেটি খুব মেধাবী।

28.   ছেলেটি ভয়ানক মেধাবী।> ছেলেটি খুব মেধাবী।

29.   ঢেঁকি বেহেস্তে গেলেও ধান ভানে।>ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভানে।

30.   তার বৈমাত্রেয় সহোদয় ডাক্তার।> তার বৈমাত্রেয় ভাই ডাক্তার।

31.   তার দুচোখ অশ্রুজলে ভেসে গেল।> তার দুচোখ অশ্রুতে/ চোখের জলে ভেসে গেল।

32.  তাকে স্বপরিবারে দাওয়াত কর। > তাকে সপরিবারে দাওয়াত কর।

33.  তারা একত্রে গমণ করল।> তারা এক সঙ্গে যাত্রা করল।

34.   তোমার মতো বুদ্ধিমান বালিকা আমি আর দেখিনি।> তোমার মতো বুদ্ধিমতী বালিকা আমি আর দেখিনি।

35.  তিনি স্বস্ত্রীক ঢাকায় থাকেন।> তিনি সস্ত্রীক ঢাকায় থাকেন।

36.  তিনি স্বপরিবারে ঢাকায় থাকেন। > তিনি সপরিবারে ঢাকায় থাকেন।

37.   তিনি মোকদ্দমায় সাক্ষী দেবেন। > তিনি মোকদ্দমায় সাক্ষ্য দেবেন।

38.  তাহাকে এখান থেকে যাইতে হবে।> তাহাকে এখান থেকে যাইতে হইবে।

39.  তিনি আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভাষণ দেবে। > তিনি আজ ভিডিও কনফারেন্সে ভাষণ দেবেন।

40.   তার সৌজন্যতায় মুগ্ধ হলাম।> তার সৌজন্যে মুগ্ধ হলাম।

41.    তোমার তথ্য গ্রাহ্যযোগ্য নয়।>তোমার তথ্য গ্রহণযোগ্য নয়।

42.   অন্নাভাবে প্রতি ঘরে ঘরে হাহাকার।> অন্নাভাবে ঘরে ঘরে হাহাকার।

43.   অপমান হবার ভয় নেই। > অপমানিত হবার ভয় নেই।

44.    অপরাহ্ন লিখতে অনেকেই ভুল করে। > অপরাহ্ণ লিখতে অনেকেই ভুল করে।

45.   অতিশয় দুঃখিত হলাম।> অত্যন্ত দুঃখ পেলাম।

46.   অধ্যায়নই ছাত্রদের তপস্যা।> অধ্যয়নই ছাত্রদের তপস্যা।

47.    অধ্যাপনাই ছাত্রদের তপস্যা।> অধ্যয়নই ছাত্রদের তপস্যা।

48.   অন্যায়ের প্রতিফলন দুর্নিবার।> অন্যায়ের প্রতিফলন অনিবার্য।

49.   অল্প দিনের মধ্যে তিনি আরোগ্য হলেন।> অল্প দিনের মধ্যে তিনি আরোগ্য লাভ করলেন।

50.   অন্যান্য বিষয়গুলোর আলোচনা পরে হবে।> অন্য বিষয়গুলোর আলোচনা পরে হবে।

51.   অপরাহ্ন লিখতে অনেকেই ভুল করে।> অপরাহ্ণ লিখতে অনেকেই ভুল করে।

52.   অশ্রুজলে বুক ভেসে গেল। > অশ্রুতে / চোখের জলে বুক ভেসে গেল।

53.  অপব্যয় একটি মারাত্মক ব্যাধি।> অপব্যয় মারাত্মক ব্যাধি।

54.   অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ অনুচিত।> আভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ অনুচিত।

55.   অতি লোভে তাতী নষ্ট।> অতি লোভে তাঁতি নষ্ট।

56.  আমি সন্তোষ হলাম।> আমি সন্তুষ্ট হলাম।

57.   আপনি স্বপরিবারে আমন্ত্রিত। > আপনি সপরিবারে আমন্ত্রিত।

58.  আমার আর বাঁচিবার স্বাদ নাই।> আমার আর বাঁচিবার সাধ নাই।

59.   আমি সাক্ষী দিব না।> আমি সাক্ষ্য দিব না।

60.   আকণ্ঠ পর্যন্ত ভোজনে স্বাস্থ্যহানী ঘটে।> আকণ্ঠ ভোজনে স্বাস্থ্যহানি ঘটে।

61.   আমরা তার বিদেহী আত্মার চিরশান্তি কামনা করছি।> আমরা তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি।

62.   আমি এই ঘটনা চাক্ষুষ প্রত্যক্ষ করেছি।> আমি এই ঘটনা প্রত্যক্ষ করেছি।

63.  আসছে আগামীকাল কলেজ বন্ধ থাকবে।> আগামীকাল কলেজ বন্ধ থাকবে।

64.   আবশ্যক ব্যয়ে কৃপণতা উচিত নয় ।>আবশ্যক ব্যয়ে কার্পণ্য উচিত নয়।

65.  আগত শনিবারে তারা যাবে। > আগামী শনিবারে তারা যাবে।

66.  আবশ্যকীয় বিছানাপত্র সঙ্গে আনবে।> আবশ্যক বিছানাপত্র সঙ্গে আনবে।

67.   আমি অপমান হয়েছি।> আমি অপমানিত হয়েছি।

68.  আমি অহর্নিশি সে কথাই ভেবেছি।> আমি অহর্নিশ সে কথাই ভেবেছি।

69.  আমি, তুমি ও তিনি আজ বাগানে যাবেন।> আমরা আজ বাগানে যাবো।

70.   আমার টাকার আবশ্যক নাই।> আমার টাকার আবশ্যকতা নেই।

71.    ইহা প্রমাণ হইয়াছে।> ইহা প্রমাণিত হইয়াছে।

72.   উৎপন্ন বৃদ্ধির জন্য কঠোর পরিশ্রম প্রয়োজন।> উৎপাদন বৃদ্ধির জন্য কঠোর পরিশ্রম প্রয়োজন।

73.   উপরোক্ত বাক্যটি শুদ্ধ নয়।> উপর্যুক্ত বাক্যটি শুদ্ধ নয়।

74.    একথা প্রমাণ হয়েছে।> একথা প্রমাণিত হয়েছে।

75.   এক অগ্রহায়ণে শীত যায় না। > এক মাঘে শীত যায় না।

76.   এটা হচ্ছে ষষ্ঠদশ বার্ষিক সাধারণ সভা।> এটা হচ্ছে ষোড়শ বার্ষিক সাধারণ সভা।

77.    এ বিষয়ে আমাদের কোন দৈন্যতা নেই।> এ বিষয়ে আমাদের কোন দৈন্য/দীনতা নেই।

 

  স্পেশাল কিছু বাক্যশুদ্ধীকরণ


১. সকল সদস্যগণকে অভিনন্দন জানাচ্ছি।
২. সব ছাত্ররা উপস্থিত আছে।
৩. অশ্রু জলে বুক ভেসে গেল।
৪. সে এ মোকদ্দমায় সাক্ষী দিয়েছে।
৫. পরবর্তীতে আপনি আবার আসবেন।

৬. আমি এই ঘটনা চাক্ষুষ প্রত্যক্ষ করেছি।
৭. গীতাঞ্জলী একটি কাব্যগ্রন্থ।
৮. সময় বড় সংক্ষেপ্ত।
৯. আমৃত্যু পর্যন্ত দেশের সেবা করে যাব।
১০. বাংলাদেশ একটি উন্নতশীল রাষ্ট্র।

১১. ষড়ঋতুর সমাহারের দেশ বাংলাদেশ।
১২. কীর্তিবাস বাংলা রামায়ন লেখেছেন।
১৩. বৃক্ষটি সমূলসহ উৎপাটিত হয়েছে।
১৪. দৈন্যতা কোন সময়ই প্রশংসনীয় নয়।
১৫. আকন্ঠ পর্যন্ত ভোজনে স্বাস্থ্যহানি ঘটে।

১৬. আসছে আগামীকাল কলেজ বন্ধ থাকবে।
১৭. নুররুল সাহেব স্বপরিবারে বেড়াতে গেলেন।
১৮. নিরোগী লোক প্রকৃত অর্থেই সুখী।
১৯. এটি লজ্জাষ্কার ব্যাপার।
২০. এক অগ্রহানে শীত যায় না।

২১. পূর্বদিকে সূর্য উদয় হয়।
২২. চোরে চোরে চাচাতো ভাই।
২৩. ছেলেটি ভয়ানক মেধাবী।
২৪. ইহার আবশ্যক নয়
২৫. সবাধান পূর্বক চলবে।

২৬. দশ চক্রের ঈশ্বর ভূত
২৭. তার বৈমাত্রেয় সহোদর ডাক্তার।
২৮. সে সভায় উপস্থিত ছিলেন।
২৯. বিদ্যান মুর্খ অপেক্ষা শ্রেষ্ঠ
৩০. বিরাট গরু
ছাগলের হাট

৩১. অধ্যাপনাই ছাত্রদের তাপস্যা।
৩২. এ মামলায় আমি সাক্ষী দেব না।
৩৩. মেয়েটি বিদ্বান কিন্তু ঝগড়াটে।
৩৪. এখানে প্রবেশ নিষেধ।
৩৫. উপরোক্ত বাক্যটি শুদ্ধ নয়।
৩৬. তার পানিতে সমাধি হয়েছে।


 

পারিভাষিক শব্দ :

Audio শ্রুতি; Bulletin সংবাদ; Dialect উপভাষা; Urban শহুরে; Eye-witness প্রত্যক্ষদর্শী; Fiction কল্পকাহিনী; Skull মাথার খুলি; Leap-year অধিবর্ষ; Para পাড়া; Custom কাস্টম; Interpreter দোভাষী; Republic প্রজাতন্ত্র; Principle নীতি; Nursery নার্সারি, সেবালয়; Vision দৃষ্টি।

রাজশাহী বোর্ড ২০১৯

Plosive বিস্ফোরক; Annexation সংযোজন; Undertaking অভিগমন; Prescription ব্যবস্থাপত্র; Byelection উপনির্বাচন; Racism বর্ণবাদ; Correspondent সংবাদদাতা; Latitude অক্ষাংশ; Eye-wash লোক দেখানো; Hostage জিম্মি; Banquet ভোজ; Bulletin টুকরো সংবাদ; Grant অনুমোদন; Dynamic গতিশীল; Ethics নৈতিকতা।

যশোর বোর্ড ২০১৯
Attestation
প্রত্যয়ন; Booklet পুস্তিকা; Chief Whip মুখ্য সচেতক; Deputation প্রতিনিধিত্ব; Ethics নৈতিকতা; Home Ministry স্বরাষ্ট্র মন্ত্রণালয়; Governing body পরিচালনা পর্ষদ; Notice Board বিজ্ঞপ্তি ফলক; Prepaid পূর্ব-পরিশোধিত; X-ray রঞ্জনরশ্মি; Racism বর্ণবাদ; Settlement বসতি; Tribunal সালিস-সভা, বিচারসভা; Bulletin জ্ঞাপনপত্র; External বাহ্যিক।

কুমিল্লা বোর্ড ২০১৯

Autonomous স্বায়ত্তশাসিত; Black-out নিষ্প্রদীপ; Correspondent সংবাদদাতা; Diplomatic কূটনৈতিক; Endorsement অনুমোদন; Feudal সামন্ত; Horticulture উদ্যান পালন বিদ্যা; Idealism আদর্শবাদ; Landscape ভূদৃশ্য; Memorandum স্মারকলিপি; Non-aligned জোটহীন; Ordinance অধ্যাদেশ; Pioneer অগ্রগামী, পথপ্রদর্শক; Remark মন্তব্য; Worship পূজা।

চট্টগ্রাম বোর্ড ২০১৯

Affidavit হলফনামা; Fundamental মৌলিক; Galaxy ছায়াপথ; Oath শপথ; Sabotage নাশকতা; Catalogue তালিকা,সুচি; Manifesto ঘোষণাপত্র; Home Ministry স্বরাষ্ট্র মন্ত্রণালয়; Rank পদমর্যাদা; Note টীকা; Secular ধর্মনিরপেক্ষ; Code আইনগ্রন্থ, নিয়মাবলী; Quality গুণমান; File নথি; Theory তত্ত্ব; Biodata জীবনবৃত্তান্ত।

 

সিলেট বোর্ড ২০১৯

Catalogue সূচি, তালিকা; Dual দ্বৈত; Epitaph সমাধিস্তম্ভ-লিপি; Fine Arts চারুকলা; Interim অন্তর্বর্তী; Manuscript পাণ্ডুলিপি; Octave অষ্টক; Parole প্রতিশ্রুতি, মুখের কথা; Quarterly ত্রৈমাসিক; Refugee উদ্বাস্তু; Sponsor পৃষ্ঠপোষক; Up-to-date বর্তমান সময় পর্যন্ত; Violation লঙ্ঘন; Wristwatch হাতঘড়ি; Zoom বড় করা।

বরিশাল বোর্ড ২০১৯

Ad-hoc এর জন্য; By-election উপনির্বাচন; Caption শিরোনাম; Data তথ্য; Ethics নৈতিকতা; Fine-Art চারুকলা; Idiom বাগধারা; Kindergarten- িশশু নিকেতন; Landscape ভূদৃশ্য; Nebula নীহারিকা; Ordinance অধ্যাদেশ; Parade কুচকাওয়াজ; Quarter ত্রৈমাসিক; Rational যুক্তিসঙ্গত; Syntax গঠন।

দিনাজপুর বোর্ড ২০১৯

Autograph অটোগ্রাফ; Bilingual- দ্বিভাষিক; Comet- ধূমকেতু; Dialect- উপভাষা; Evaluation- মূল্যায়ন; Farce- প্রহসন; Global বৈশ্বিক; Hostage- জিম্মি; Immigrant- অভিবাসী; Legend- কিংবদন্তি; Manifesto- ইশতেহার; Nutrition- পুষ্টি; Prefix- উপসর্গ; Rotation- ঘূর্ণন; Symbol- প্রতীক।

সকল বোর্ড ২০১৮

Abstract বিমূর্ত; Bidder- দরদাতা; Cold war- স্নায়ু যুদ্ধ; Diplomatic- কূটনৈতিক; Embargo- নিষেধাজ্ঞা, Face value মুখমান; Gratuity- পারিতোষিক; Hygiene- পরিচ্ছন্নতা; Initial- প্রাথমিক; Myth পুরাণ; Justice- ন্যায়বিচার; Power house- বিদ্যুৎকেন্দ্র; Queue- সারি; Sabotage- নাশকতা; Violation- লঙ্ঘন।

ঢাকা বোর্ড ২০১৭

Pen-friend কলমী-বন্ধু; Oath শপথ; Trial বিচার; Walk-out ওয়াক-আউট; Token প্রতীক; Uniform উর্দি, বিশেষ পোশাক; Lease ইজারা; Sabotage নাশকতা; Retirement অবসর; Marketing প্রচারণা; Global বিশ্বব্যাপী; Forecast পূর্বাভাস; Epitaph সমাধিস্তম্ভ-লিপি; Bail জামিন; Allegation অভিযোগ।

রাজশাহী বোর্ড ২০১৭

Prepaid পূর্ব-পরিশোধিত; Hygiene স্বাস্থ্যবিধি; Embargo নিষেধাজ্ঞা; Impeachment অভিশংসন; Legend কিংবদন্তি; Validity বৈধতা; Biography জীবনী; Principle নীতি; Nutrition পুষ্টি; Oath শপথ; Dialect উপভাষা; War-criminal যুদ্ধাপরাধী; Museum যাদুঘর; Dual দ্বৈত; Up-to-date বর্তমান সময় পর্যন্ত।

যশোর বোর্ড ২০১৭

Aid সাহায্য; Book-post পুস্তিকাদি পাঠাবার ডাক ব্যবস্থা; Cartoon ব্যঙ্গচিত্র; Dialect উপভাষা; Editor সম্পাদক; Fiction কল্পকাহিনী; Green room সাজঘর; Index সূচক; Justice বিচার; Manuscript পাণ্ডুলিপি; Nursery শিশুশালা; Oath শপথ; Quack হাতুড়ে ডাক্তার; Venue কেন্দ্র; Zone মণ্ডল, স্তর।

কুমিল্লা বোর্ড ২০১৭

Annexation সংযোজন; Edition সংস্করণ; Blue-Print প্রতিচিত্র, আলোকচিত্রের প্রতিলিপি; Catalogue সূচি, তালিকা; Brand মার্কা; Deputation প্রতিনিধিত্ব; Fine-Arts চারুকলা; Pass-Word গুপ্তমন্ত্র, গোপন সংখ্যা; Attestation প্রত্যয়ন; Concession ছাড়; Surety জামিন; Myth শ্রুতি, পুরাণ; Subsidy ভর্তুকি; Publicity প্রচার; Whitepaper শ্বেত-পত্র, সরকারী ইস্তাহার বা বিবৃতি।

চট্টগ্রাম বোর্ড ২০১৭

Nursery শিশুশালা; Manifesto ঘোষণাপত্র; Idiom বাগধারা; Referendum গণভোট; Green-room সাজঘর; Subsidy ভর্তুকি; Tribunal বিচারসভা; Eye-wash লোক দেখানো; Debate বিতর্ক; Bankrupt দেউলিয়া; Public-works গণপূর্ত; Measure পরিমাপ করা; Circle বৃত্ত; Prime প্রধান।

সিলেট বোর্ড ২০১৭

Acknowledgement স্বীকৃতি; Banquet ভোজ; Dialect উপভাষা;Eye-wash লোক দেখানো; Fiction কল্পকাহিনী; Green-room সাজঘর; Honorarium সম্মানী; invoice চালান; Lease ইজারা; Manuscript পাণ্ডুলিপি; Public service জনসেবা; Quarterly ত্রৈমাসিক; Racism বর্ণবাদ; Vice-versa তদ্বিপরীত; War-crime যুদ্ধাপরাধ।

বরিশাল বোর্ড ২০১৭

Principle নীতি Ballot ব্যালট Lien বিদেশী; Neutral নিরপেক্ষ; Copyright স্বত্ব; Keyword সাংকেতিক লিপির সমাধানসূত্র; Unskilled অদক্ষ; Reality বাস্তবতা; Worship পূজা; Payee প্রাপ্তি; Get-up পোশাক-পরিচ্ছেদ; Goodwill শুভবুদ্ধি; Lease ইজারা; Invoice চালানদ

দিনাজপুর বোর্ড ২০১৭

Analysis বিশ্লেষণ; Memorandum স্মারকলিপি; Embargo নিষেধাজ্ঞা; Legend কিংবদন্তি; Vehicle যানবাহন; Worhsip পূজা; Biogaphy জীবনী; Deed দলিল; Galaxy ছায়াপথ; Sanction অনুমোদন; Rank পদমর্যাদা; Quack হাতুড়ে ডাক্তার; Pay bill বিল পরিশোধ করুন; Campus প্রাঙ্গন; Home Ministry স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

রাজশাহী ক্যাডেট কলেজ

Abstract বিমূর্ত; Epitaph সমাধিস্তম্ভ-লিপি; Dual দ্বৈত; Embargo নিষেধাজ্ঞা; Concession ছাড়; Bankrupt দেউলিয়া; Census জনগণনা; Manuscript পাণ্ডুলিপি; Prepaid পূর্ব-পরিশোধিত; Token প্রতিক; Vision দৃষ্টি; Zonal বলয়তুল্য; Adjust সামঞ্জস্য করা; By-law উপ-আইন; Fiction কল্পকাহিনী;

ঝিনাইদহ ক্যাডেট কলেজ

War Criminal যুদ্ধাপরাধী; Sewerage পয়ঃনিষ্কাশন; Millennium সহস্রাব্দ; Violation লঙ্ঘন; Postmark ডাক-মোহর; Interrogation জিজ্ঞাসাবাদ; Honorarium সম্মানী; Embargo নিষেধাজ্ঞা; Deposit জমা, সঞ্চয়; Eye-witness প্রত্যক্ষদর্শী; Cartoon ব্যঙ্গচিত্র; Approval অনুমোদন; Green room সাজঘর; National Assembly জাতীয় সমাবেশ।

সিলেট ক্যাডেট কলেজ

Summit শীর্ষ; Routine কার্যতালিকা; Scale পরিমাপযন্ত্র; মPhonetics ধ্বনিতত্ত্ব; Payee প্রাপ্তি;
License
অনুমতিপত্র; Interview সাক্ষাৎকার; Inflation মুদ্রাস্ফীতি; Hood ঘোমটা; Walk-out বের হয়ে যাওয়া, ত্যাগ করা; Terminology পরিভাষা; Vice-Chairman সহ সভাপতি; Up-to-date বর্তমান সময় পর্যন্ত; Token প্রতিক; Seal সীল মোহর।

রংপুর ক্যাডেট কলেজ

Deputation প্রতিনিধিত্ব; Republic প্রজাতন্ত্র; White paper শ্বেতপত্র; Copyright স্বত্ব; Biography জীবনী; Inflation মুদ্রাস্ফীতি; Editor সম্পাদক; Out-post ফাঁড়ি; Honorary সম্মানজনক; Dialect উপভাষা; Manifesto ঘোষণাপত্র; Subscriber গ্রাহক; Memorandum স্মারকলিপি; Allotment বরাদ্দ।

ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ

Quorum কোরাম; Secular ধর্মনিরপেক্ষ; Ethics নৈতিকতা; Allotment বরাদ্দ; Legend কিংবদন্তি; Attested প্রত্যয়িত; Civil নাগরিক, বেসামরিক, সভ্য; Adaptation অভিযোজন; Autonomy স্বায়ত্তশাসন; Spy গুপ্তচর; Venue কেন্দ্র; Copyright স্বত্ব; Valid বৈধ; Principle নীতি।

পাবনা ক্যাডেট কলেজ

Accident-prone দুর্ঘটনা প্রবণ; Body warrant গ্রেপ্তারি পরোয়ানা; Casual leave নৈমিত্তিক ছুটি; Directorate অধিদপ্তর; Epidemic মহামারী; Floor Price সর্বনিম্ন দর; Harbour পোতাশ্রয়;
Inquest
অনুসন্ধান; Ivory হাতির দাঁত; Land জমি, ভূমি; Tenure মেয়াদ; Mail বার্তা; Non-Collegiate কলেজের সঙ্গে যুক্ত নয় এমন; Open-air খোলা আকাশ; Posthumous মরণোত্তর; Statutory সংবিধিবদ্ধ।

কুমিল্লা ক্যাডেট কলেজ

Zonal বলয়তুল্য; Tissue কলা; Sabway ভূগর্ভস্থ পথ; Refinery শোধনাগার; Polaris ধ্রুবতারা; Orology পর্বতবিজ্ঞান;Allegation অভিযোগ; Dialect উপভাষা; Invoice চালান; Broker দালাল; Acting কার্যনির্বাহক; Dowry যৌতুক; Lien পূর্বস্বত্ব; Mayor নগরাধ্যক্ষ; Interpreter দোভাষী।

ফেনী গার্লস ক্যাডেট কলেজ

Adjournment স্থগিত; Bankrupt দেউলিয়াত্ব; Copyright স্বত্ব; Dead lock অচলাবস্থা; Embargo নিষেধাজ্ঞা; Farce প্রহসন; Galaxy ছায়াপথ; Hide and seek লুকোচুরি; Invoice চালান; Longitude দ্রাঘিমাংশ; Manifesto ঘোষণাপত্র ; Penal code দণ্ডবিধি; Racism বর্ণবাদ; Subsidy ভর্তুকি; Walk-out বের হয়ে যাওয়া, ত্যাগ করা।

ফৌজদারহাট ক্যাডেট কলেজ, চট্টগ্রাম

Bulletin টুকরো সংবাদ; Interpreter দোভাষী; Hygiene স্বাস্থ্যবিধি; Embargo নিষেধাজ্ঞা; Invoice চালান; Copyright স্বত্ব; Cartoon ব্যঙ্গচিত্র; Manuscript পাণ্ডুলিপি; Memorandum স্মারকলিপি; Sanction অনুমোদন; Attestation প্রত্যয়ন; Concession ছাড়; Deputation প্রতিনিধিত্ব; Eye-wash লোক দেখানো; Renew নবায়ন।

 

অনুবাদ

১. A man's sight is the ............. his thought. 

২. A patriot is a man ........ the people.

৩. Bangladesh is now a .... milk and honey. 

৪. Bengali language has.......... nation and history.

৫. Books are men's best..........you much pleasure. 

৬. Can you say why.......... very great leader.

৭. Education is not only....... with our death.

৮. Good books are...... an empty mind.

৯. Health is wealth........ liability to all.

১০. Illiteracy is a great....... from the country.

১১. Honesty is the great virtue

১২. A good teacher is one of the most important people any country …………….. each student.
১৩. Man is the architect of his own life
…………. from day to day.
১৪. Trees are our friends. It helps us in different ways
…………… programme successful.

 

 

আবেদনপত্র/পত্র
পত্র লিখন


v ডাকযোগে বই প্রেরণের অনুরোধ জানিয়ে একটি প্রকাশনার কেন্দ্রের ম্যানেজার বরাবর ব্যবসায়িক পত্র লেখ।
v তোমার কলেজে বাংলা নববর্ষের বর্ণনা জানিয়ে প্রবাসী বন্ধুর কাছে একটি পত্র লেখ।
v মাদকাসক্তির কুফল জানিয়ে ছোটো ভাইকে একটি উপদেশমূলক পত্র লেখ।
v তোমার কলেজে সম্প্রতি অনুষ্ঠিত বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার বিবরণ দিয়ে বন্ধুর কাছে পত্র লেখ।
v তোমার সদ্য পঠিত একটি বই সম্পর্কে মতামত জানিয়ে বন্ধুকে পত্র লেখ।


আবেদনপত্র


১. মাধ্যমিক/প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক/সহকারী শিক্ষক পদে নিয়োগ লাভের জন্য একটি আবেদন পত্র লিখ।
২. কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠানে অফিসার পদে ব্যবস্থাপক পদে নিয়োগ লাভের জন্য একটি আবেদনপত্র দেখো।
৩. করোনায় ক্ষতিগ্রস্থ অঞ্চল পরিবারের জন্য সাহায্য চেয়ে তিনি বরাবর আবেদন পত্র লিখ।
৪. যাওয়ার অনুমতি ও আর্থিক সাহায্যের আবেদন জানিয়ে অধ্যক্ষের নিকট একটি আবেদন পত্র লেখো।
৫. কলেজে ক্যান্টিন/কম্পিউটার ক্লাব/ পাঠাগার/কমন রুম স্থাপনের জন্য অনুরোধ জানিয়ে অধ্যক্ষের নিকট আবেদন পত্র লেখ।
 

প্রতিবেদন রচনা

১. দ্রব্যমূল্যের উর্ধ্বগতির কারণ ও তার প্রতিকারের উপায় সম্পর্কে একটি প্রতিবেদন রচনা কর।

২. তোমার কলেজ গ্রন্থাগার সম্পর্কে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রস্তুত কর।

৩. খাদ্যে ভেজালের কারণ ও তার প্রতিকার শিরোনামে একটি প্রতিবেদন রচনা কর।

৪. তোমার কলেজে উদযাপিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে একটি প্রতিবেদন রচনা কর।

 

সারাংশ

*** ১। কোন সভ্য জাতিকে অসভ্য ------ আবশ্যকতা নেই।

*** ২। শ্রমকে শ্রদ্ধার সাথে গ্রহণ কর ------ সংসার কর্মক্ষেত্র।

*** ৩। প্রকৃত জ্ঞানের স্পৃহা না থাকিলে --------- হবে না।

*** ৪। মানুষের মূল্য কোথায়? চরিত্র ------- নেই।

*** ৫। আজকের দুনিয়াটা আশ্চর্যভাবে ----- খুজলেই নয়।

*** ৬। তুমি জীবনকে স্বার্থক সুন্দর ------ হইয়া উঠিবে।

** ৭। খুব ছোট ছিদ্রের ------ উৎস / মানুষের সুন্দর মুখ ---- নয়।

** ৮। জাতি শুধু ঐশ্বর্য-সম্ভার ------ সাহিত্যিকদের।

 

সারমর্ম 

১. অদ্ভুত আঁধার এক এসেছে ......খাদ্য আজ তাদের হৃদয়ে। ***

২. আমার একার সুখ,....... জীবন সুমধুর করি।**

৩. আঠারো বছর বয়সে......... নতুন কিছু করে।***

৪. একদা ছিল না জুতা........ থাকে কতক্ষণ? ***

৫. কোথায় স্বৰ্গ, কোথায় নরক, ........... আমাদেরই কুঁড়েঘরে।

৬. জোটে যদি মোটে ........... সেই তো সুধা।**

৭. দৈন্য যদি আসে আসুক,........দু'হাত বাড়াস।***

৮. পুণ্যে পাপে দুঃখে সুখে........ ভালো - মন্দ - সাথে।**

৯. বিপদে মোরে রক্ষা কর,........... যেন মানি ক্ষয়।***

১০. স্বাধীনতা স্পর্শমনি ------- আখ্যা দানে বীর।**

১১. এসেছে নতুন শিশু,----/ কোথায় স্বর্গ, কেথায় নরক ---***

১২. তরুতলে বসে পান্থ শ্রান্তি ---------- তরুর মতন।**

১৩. বহুদিন ধরে বহুক্রোশ ঘুরে ------------ শিশির বিন্দু।**

১৪. শৈশবে সদুপদেশ যাহার না রোচে, ------ ফিরে? **

১৫. ক্ষমা যেথা ক্ষীণ দূর্বলতা, ---/ বিশ্ব জোড়া ***

 

 

ভাব সম্প্রসারণ 

১. মানুষ বাঁচে তার কর্মের মধ্যে, বয়সের মধ্যে নহে।

২. দুর্জন বিদ্বান হইলেও পরিত্যাজ্য।

৩. রাত যত গভীর হয় প্রভাত তত নিকটে আসে।

৪. সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত।

৫. অন্যায় যে করে আর অন্যায় যে সহে 

    তব ঘৃণা যেন তারে তৃণসম দহে।

৬. স্বাধীনতা অর্জনের চেয় স্বাধীনতা রক্ষা করা কঠিন।

৭. কীর্তিমানের মৃত্যু নাই।/ মানুষ বাচে কর্মের মধ্যে বয়সের মধ্যে নহে।

৮. পড়িলে বই আলোকিত হয় না পড়িলে বই অন্ধকারে রই।
৯. পথ পথিকের সৃষ্টি করে না, পথিকই পথের সৃষ্টি করে।

১০. বিশ্বে যা-কিছু মহান সৃষ্টি চির-কল্যাণকর

     অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর।
১১. সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত।
১২. স্বদেশ উপকারে নেই যার মন,

      কে বলে মানুষ তারে? পশু সেই জন।
১৩. সাহিত্য জাতির দর্পণসরূপ

 

সংলাপ রচনা কর।


v নিরাপদ সড়ক চাই বিষয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা কর।
v ফেসবুকের সুফল কুফল বিষয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা কর।
v বই পড়ার গুরুত্ব বিষয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা কর।
v শিশু ও নারীর প্রতি সহিংসতা বিষয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা কর।
v বৃক্ষের প্রয়োজনীয়তা বিষয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা কর।
v নারী শিক্ষার গুরুত্ব বিষয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা কর।
v বইমেলা সম্পর্কে বিষয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা কর।
v পদ্মাসেতু বিষয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা কর।
v করোনা ভাইরাস বিষয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা কর।
v শিক্ষা সফর প্রসঙ্গে দুই বন্ধুর কথোপকথন।
v ইংরেজি শেখার গুরুত্ব সম্পর্কে দুই বন্ধুর সংলাপ।
v আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সম্পর্কে দুই বন্ধুর সংলাপ।
v ধূমপানের ক্ষতিকর প্রভাব জানিয়ে দুই বন্ধুর সংলাপ।

v‘সাম্প্রদায়িক সম্প্রীতির মেলনবন্ধন’ বিষয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা করো।
vবিজ্ঞানচর্চার গুরুত্ব ও সম্পর্কে শিক্ষক ও শিক্ষার্থীর মধ্যে সংলাপ রচনা করো।

খুদে গল্প রচনা 

১. প্রতিবন্ধী শিশুদের নিয়ে একটি খুদে গল্প রচনা কর।

২. শৈশব স্মৃতি বিষয়ে খুদে গল্প রচনা কর।

৩. মানুষ মানুষের জন্য শিরোনামে একটি খুদে গল্প লেখ।

৪. রক্ত ঝরা ফাগুন শিরোনামে একটি খুদে গল্প লেখ।

৫. বিপদে বন্ধুর পরিচয় শিরোনামে একটি খুদে গল্প রচনা কর।

৬. কেউই সম্পূর্ণ নয় শিরোনামে একটি খুদে গল্প রচনা কর।

৭. অসময়ের বন্ধু প্রকৃত বন্ধু- শিরোনামে একটি খুদে গল্প লেখ।

৮.প্রকৃতি তাকে খুব টানে- শিরোনামে একটি খুদে গল্প লেখ।

৯.মিথ্যাবাদীর শাস্তি- শিরোনামে একটি খুদে গল্প লেখ।

১০. সাম্প্রদায়িক সম্প্রীতির যেগবন্ধন বিষয়ক একটি খুদেগল্প লেখো।

১১.আলোকিত মানুষ শিরোনামে একটি খুদেগল্প লেখো।
১২.
সততার পুরুষ্কার শিরোনামে একটি খুদেগল্প লেখো।
১৩.
অসময়ের বই প্রকৃত বন্ধু শিরোনামে একটি খুদেগল্প লেখো।
১৪.
রক্তদানের পূণ্য শিরোনামে একটি খুদেগল্প লেখো।
১৫.
তোমার শৈশবস্মৃতি শিরোনামে একটি খুদেগল্প লেখো।

 

 

 

 

💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢

আশা করি, আজকের এই আলোচনাটি আপনাদের ভালো লেগেছে এবং এখান থেকে নতুন কিছু জানতে পেরেছেন। শিক্ষা, সাহিত্য প্রযুক্তির এমন আরও গুরুত্বপূর্ণ তথ্য বিশ্লেষণ পেতে নিয়মিত আমাদের ব্লগের সাথেই থাকুন।

মুনশি একাডেমি (Munshi Academy) সব সময় চেষ্টা করে আপনাদের সামনে নির্ভুল মানসম্মত কন্টেন্ট উপস্থাপন করতে। আমাদের এই পোস্টটি যদি আপনাদের উপকারে আসে, তবে অন্যদের সাথে শেয়ার করতে ভুলবেন না।

 

📖 আরও পড়ুন (নির্বাচিত কন্টেন্ট)

আপনার পঠন অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করতে নিচের প্রবন্ধগুলো দেখে নিতে পারেন:

 

  • একাডেমি/ চাকরির প্রস্তুতি:

 

o   📌 বাংলা ব্যাকরণ

 

o   📌 বিসিএস প্রস্তুতি

 

o   📌 ব্যাংক প্রস্তুতি

 

 

আরও দেখুন ক্লাস বিষয়ক ভিডিও:

 

আরও পড়ুন

 ব্যক্তিত্ব ও জীবনী সম্পর্কিত তথ্য-উপাত্ত সমৃদ্ধ প্রবন্ধ

বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মজার মজার তথ্য-উপাত্ত বিষয়ক প্রবন্ধ

📌 বিজ্ঞান জিজ্ঞাসা

 

আমাদের সাথে যুক্ত থাকুন (Stay Connected):

যেকোনো জিজ্ঞাসা বা পরামর্শের জন্য আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। এছাড়া আমাদের অন্যান্য প্ল্যাটফর্মে যুক্ত হতে নিচের লিঙ্কগুলো ভিজিট করুন:

 

আমাদের অনলাইন কোর্স কিনতে চাইলে:

এইচএসসি বাংলা ১ম এবং বাংলা ২য় পত্র (পিডিএফ শিট)

🟢 সরাসরি অর্ডার করতে এখানে ক্লিক করুন

 

ধন্যবাদান্তে,

মুনশি একাডেমি টিম

 

https://munshiacademy.blogspot.com/

 

 

         মুনশি একাডেমি, শাহপরান, সিলেট||

v শিক্ষামূলক ইউটিউব চ্যানেল: @munshi.academy

v ওয়েবসাইট: https://munshiacademy.blogspot.com/

v ইমেইল: munshiacademywebsite@gmail.com

v ভ্রমণ বিষয়ক ইউটিউব চ্যানেল: @travelwithmunshialim

 

 

 

 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.