Header Ads

মুনশি একাডেমি

শিক্ষা ও সাহিত্যভিত্তিক ডিজিটাল প্ল্যাটফর্ম
নোট ও সাজেশন বিসিএস ও এনটিআরসিএ বি.এড ও ব্যাংক প্রস্তুতি

ট্রেন ভ্রমণ ও এক নিমেষের তিক্ত বাস্তবতা

  ট্রেন ভ্রমণ ও এক নিমেষের তিক্ত বাস্তবতা

   মুনশি আলিম 

 

মুনশি আলিম, অস্তিত্বের জ্যামিতি, ট্রেন ভ্রমণের গল্প, মোবাইল ছিনতাইয়ের কাহিনী, বাস্তব জীবনের গল্প, জীবনমুখী গল্প, বাংলা ছোটগল্প, ট্রেনের জানালায় হারানো স্মৃতি, সমকালীন বাংলা সাহিত্য, শিক্ষামূলক গল্প, মুনশি একাডেমি, রেল ভ্রমণের অভিজ্ঞতা, Munshi Alim, Ostitter Geometi, Train Journey Story, Mobile Snatching Incident, Real Life Experiences, Bangla Short Story, Life Oriented Stories, Emotional Bangla Story, Munshi Academy, Storytelling Bangla, Creative Writing, Heart Touching Story, Railway Journey Memories.

 

চট্টগ্রাম যাচ্ছিলাম। জানালার পাশের সিটটা পেয়ে মনে মনে একটু খুশিই হয়েছিলাম। নন-এসি বগি, গরমের সঙ্গে মিশে ছিল লোহার চাকার ছন্দ আর অচেনা মানুষের গুঞ্জন। রাত তখন ১১টা কি ১২টা; ঠিক মনে নেই। বাইরে ঘন অন্ধকার। মাঝে মাঝে দূরের কোনো আলোর বিন্দু হঠাৎ এসে আবার মিলিয়ে যাচ্ছে।

বই পড়া শেষ করে মোবাইলটা হাতে নিলাম। বগিতে দাঁড়িয়ে থাকা কয়েকজন যাত্রীকে লক্ষ্য করলাম- তারা যেন বারবার আমার দিকেই তাকাচ্ছিল। কিন্তু এসব ভাবার মতো তেমন কোনো কারণ খুঁজে পেলাম না। নিজের মতো করে ফেসবুক স্ক্রোল করতে শুরু করলাম। একটা গল্পে ডুবে গেলাম। শব্দগুলো যেন আমাকে টেনে নিয়ে যাচ্ছিল অন্য এক জগতে।

চারপাশের শব্দ, মানুষের কোলাহল সবকিছু ধীরে ধীরে অস্পষ্ট হয়ে আসছিল। আমি তখন সম্পূর্ণ তন্ময়, গল্পের ভেতরে হারিয়ে গেছি।

ঠিক সেই মুহূর্তেই যেন ঝড়ের বেগে, জানালার বাইরে থেকে একটা হাত হঠাৎ ভেতরে ঢুকে এল। কোনো পূর্বাভাস নেই, কোনো সুযোগ নেই। হ্যাচকা টানে আমার হাত থেকে মোবাইলটা ছিনিয়ে নিল। সবকিছু এত দ্রুত ঘটল যে বুঝে ওঠার আগেই সেটি অন্ধকারের ভেতরে মিলিয়ে গেল।

আমি কিছুক্ষণ স্থির হয়ে বসে রইলাম। হাতটা এখনও শূন্যে; যেন মোবাইলটা আঁকড়ে ধরে আছি। বুকের ভেতর ধকধক করছে। কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। চারপাশে মানুষজনের কোলাহল চলছে। ট্রেন ছুটে চলেছে নিজের গতিতে; অথচ আমার সময়টা যেন হঠাৎ থমকে গেল।

মুহূর্তের মধ্যে বুঝলাম- শুধু একটা যন্ত্র নয়; হাতছাড়া হয়ে গেল আমার অনেক স্মৃতি, অনেক প্রয়োজন, অনেক অভ্যাস। অন্ধকারের দিকে তাকিয়ে রইলাম কিছুক্ষণ। মনে হচ্ছিল, সেই অচেনা হাতটা যেন শুধু মোবাইলটাই নেয়নি; চুরি করে নিয়েছে এক টুকরো অসতর্কতাও।

আমি তখন কিংকর্তব্যবিমূঢ়। নিজের অসহায়ত্ব আর বিস্ময়ের মাঝখানে নীরবে বসে আছি। আর ট্রেনটা নির্লিপ্তভাবে ছুটে চলেছে তার গন্তব্যের দিকে।

 

০১৭/০২/২০২৪

সিলেট

অস্তিত্বের জ্যামিতি (সম্ভাব্য গল্পগ্রন্থ), লেখক: মুনশি আলিম

 

#গল্প #জীবনমুখী_গল্প #storytelling #storytime #stories

 

 

 

 

 

আশা করি, আজকের এই আলোচনাটি আপনাদের ভালো লেগেছে এবং এখান থেকে নতুন কিছু জানতে পেরেছেন। শিক্ষা, সাহিত্য প্রযুক্তির এমন আরও গুরুত্বপূর্ণ তথ্য বিশ্লেষণ পেতে নিয়মিত আমাদের ব্লগের সাথেই থাকুন।

মুনশি একাডেমি (Munshi Academy) সব সময় চেষ্টা করে আপনাদের সামনে নির্ভুল মানসম্মত কন্টেন্ট উপস্থাপন করতে। আমাদের এই পোস্টটি যদি আপনাদের উপকারে আসে, তবে অন্যদের সাথে শেয়ার করতে ভুলবেন না।

 

📖 আরও পড়ুন (নির্বাচিত কন্টেন্ট)

আপনার পঠন অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করতে নিচের প্রবন্ধগুলো দেখে নিতে পারেন:

 

  • একাডেমি/ চাকরির প্রস্তুতি:

 

o   📌 বাংলা ব্যাকরণ

 

o   📌 বিসিএস প্রস্তুতি

 

o   📌 ব্যাংক প্রস্তুতি

 

 

 

আরও দেখুন ক্লাস বিষয়ক ভিডিও:

 

 

আরও পড়ুন

 ব্যক্তিত্ব ও জীবনী সম্পর্কিত তথ্য-উপাত্ত সমৃদ্ধ প্রবন্ধ

 

বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মজার মজার তথ্য-উপাত্ত বিষয়ক প্রবন্ধ

📌 বিজ্ঞান জিজ্ঞাসা

 

আমাদের সাথে যুক্ত থাকুন (Stay Connected):

যেকোনো জিজ্ঞাসা বা পরামর্শের জন্য আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। এছাড়া আমাদের অন্যান্য প্ল্যাটফর্মে যুক্ত হতে নিচের লিঙ্কগুলো ভিজিট করুন:

 

আমাদের অনলাইন কোর্স কিনতে চাইলে:

এইচএসসি বাংলা ১ম এবং বাংলা ২য় পত্র (পিডিএফ শিট)

🟢 সরাসরি অর্ডার করতে এখানে ক্লিক করুন

 

ধন্যবাদান্তে,

মুনশি একাডেমি টিম

 

 

 

 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.