Header Ads

মুনশি একাডেমি

শিক্ষা ও সাহিত্যভিত্তিক ডিজিটাল প্ল্যাটফর্ম
নোট ও সাজেশন বিসিএস ও এনটিআরসিএ বি.এড ও ব্যাংক প্রস্তুতি

প্রাথমিক বৃত্তির ৮০% সরকারি স্কুলে, ২০% কিন্ডারগার্টেনে: শিক্ষামন্ত্রী

প্রাথমিক বৃত্তির ৮০% সরকারি স্কুলে, ২০% কিন্ডারগার্টেনে: শিক্ষামন্ত্রী


প্রাথমিক বৃত্তির ফলাফল, Primary Scholarship Result, শিক্ষামন্ত্রীর ঘোষণা, Education Minister Statement, সরকারি প্রাথমিক বিদ্যালয়, Government Primary School, কিন্ডারগার্টেন বৃত্তি, Kindergarten Scholarship, ফলাফল বিশ্লেষণ, Result Analysis, ৮০ শতাংশ সরকারি স্কুল, 80 Percent Govt Schools, ২০ শতাংশ কিন্ডারগার্টেন, 20 Percent Kindergartens, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, Directorate of Primary Education, বৃত্তি পরীক্ষার খবর, Scholarship Exam News, মেধাবৃত্তি ও সাধারণ বৃত্তি, Talent pool and General Scholarship, পঞ্চম শ্রেণির বৃত্তি, Class 5 Scholarship, শিক্ষা সংবাদ বাংলাদেশ, Education News Bangladesh, মেধার মূল্যায়ন, Merit Evaluation, গ্রামীণ ও শহর শিক্ষা, Rural and Urban Education, সরকারি স্কুল বনাম কিন্ডারগার্টেন, Govt School vs Kindergarten, সাফল্যের পরিসংখ্যান, Success Statistics, বৃত্তির কোটা, Scholarship Quota, প্রাথমিক ফলাফল ২০২৬, Primary Result 2026, শিক্ষা ব্যবস্থা, Education System.

 

মুনশি একাডেমি ডেস্ক | ২৫ ফেব্রুয়ারি, ২০২৬

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশাপাশি এখন থেকে কিন্ডারগার্টেন স্কুলগুলোও প্রাথমিক বৃত্তি পরীক্ষার অন্তর্ভুক্ত হচ্ছে। তবে এই বৃত্তির বণ্টনে নতুন কোটা পদ্ধতি ঘোষণা করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি জানান, মোট বৃত্তির ৮০ শতাংশ বরাদ্দ থাকবে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য এবং অবশিষ্ট ২০ শতাংশ পাবে কিন্ডারগার্টেনের শিক্ষার্থীরা।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে জুনিয়র বৃত্তির ফল প্রকাশ পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য নিশ্চিত করেন।

 

স্থগিত বৃত্তি পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত

শিক্ষামন্ত্রী জানান, গত বছরের বকেয়া প্রাথমিক বৃত্তি পরীক্ষাটি এই বছরেই আয়োজন করা হবে। শিক্ষাব্যবস্থায় সমতা আনতে এবং কিন্ডারগার্টেনের মেধাবী শিক্ষার্থীদের মূল্যায়ন নিশ্চিত করতে এই বিশেষ শতাংশ নির্ধারণ করা হয়েছে।

 

জুনিয়র বৃত্তির সংখ্যা বাড়ানোর ইঙ্গিত

সংবাদ সম্মেলনে ড. মিলন আরও বলেন, "আগামী বছর থেকে জুনিয়র বৃত্তির সংখ্যা আরও বাড়ানোর পরিকল্পনা আমাদের রয়েছে। আমরা সবেমাত্র দায়িত্ব গ্রহণ করেছি, তাই বিষয়গুলো নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হচ্ছে।"

 

নকলমুক্ত পরিবেশ ও শিক্ষার্থীদের পড়ার টেবিল

বিগত সময়ে নকল প্রতিরোধে নিজের কঠোর অবস্থানের কথা স্মরণ করিয়ে দিয়ে মন্ত্রী বলেন, "আমরা যখন ছাত্র ছিলাম, সন্ধ্যার পর পড়ার টেবিলে বসতাম। সেই আদর্শ থেকেই আমি বলেছি—শিক্ষার্থীদের পড়ার সময়ে বাইরে ঘোরাঘুরি করা উচিত নয়। সন্ধ্যার পর অপ্রয়োজনে বাইরে ঘোরাঘুরি করলে পুলিশি জিজ্ঞাসাবাদের সম্মুখীন হতে হবে।" এই শৃঙ্খলা বজায় রাখতে তিনি অভিভাবক ও আইন-শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কামনা করেন।

 


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.