Header Ads

মুনশি একাডেমি

শিক্ষা ও সাহিত্যভিত্তিক ডিজিটাল প্ল্যাটফর্ম
নোট ও সাজেশন বিসিএস ও এনটিআরসিএ বি.এড ও ব্যাংক প্রস্তুতি

এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে বড় ঘোষণা দিলেন শিক্ষামন্ত্রী

এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে বড় ঘোষণা দিলেন শিক্ষামন্ত্রী

 

শিক্ষক বদলির বিষয়ে সুখবর দিল শিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বদলি সংবাদ, শিক্ষক সংবাদ, আজকের শিক্ষা সংবাদ, শিক্ষক বদলি কবে থেকে, শিক্ষক বদলি খবর, mpo শিক্ষক বদলি, বেসরকারি শিক্ষক বদলি, প্রাথমিক শিক্ষক বদলি, এমপিও শিক্ষক বদলি, শিক্ষক বদলি সফটওয়্যার, অনলাইন শিক্ষক বদলি, এমপিও শিক্ষক সংবাদ, প্রাথমিক শিক্ষক বদলি ২০২৫, শিক্ষক বদলির আবেদন, প্রাইমারি শিক্ষক বদলি ২০২৫, সহকারী শিক্ষক বদলি ২০২৫, প্রাথমিক শিক্ষক বদলির আবেদন, শিক্ষক বদলির আজকের খবর, প্রাথমিক শিক্ষক বদলি নীতিমালা, মুনশি একাপডমি, মুনশি আলিম, শিক্ষক বদলি সংবাদ

 মুনশি একাডেমি ডেস্ক | ১৯ ফেব্রুয়ারি, ২০২৬

এমপিওভুক্ত শিক্ষকদের দীর্ঘদিনের প্রতিক্ষিত বদলি প্রক্রিয়া দ্রুত চালু করার ঘোষণা দিয়েছেন নতুন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি শিক্ষকদের অধিকার ও শৃঙ্খলা নিয়ে বেশ কিছু কড়া বার্তা দেন।

 

বদলি ও সিস্টেমে সংস্কার

শিক্ষামন্ত্রী আশ্বস্ত করেছেন যে, শিক্ষকদের বদলি প্রক্রিয়াটি যত দ্রুত সম্ভব শুরু করা হবে। তিনি বলেন, "যতক্ষণ পর্যন্ত এই প্রক্রিয়া পুরোপুরি চালু না হচ্ছে, ততক্ষণ আমাদের বিদ্যমান সিস্টেমে কোনো ত্রুটি আছে কি না, তা গভীরভাবে খতিয়ে দেখা হবে।" মূলত স্বচ্ছতা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।

 

বেতন ও আন্দোলন নিয়ে বার্তা

  • বেতন ত্বরান্বিত করা: শিক্ষকদের বেতন কেন নির্দিষ্ট সময়ে হয় না, তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে। কোনো মাসে বিশেষ কারণ ছাড়া বেতন দেরিতে হলে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

  • ক্লাস ফেলে আন্দোলন নয়: শিক্ষকদের আন্দোলনের বিষয়ে মন্ত্রী কড়া বার্তা দিয়ে বলেন, "আপনারা শিক্ষকতা করবেন, ক্লাসরুম ছেড়ে আন্দোলন করবেন—এটা হতে পারে না। আপনাদের দাবি-দাওয়া থাকলে তা নিয়মতান্ত্রিক উপায়ে আমাদের কাছে আসবে, আমরা সেগুলো সমাধান করব।"

 

দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স

নিজের অতীত অভিজ্ঞতার কথা স্মরণ করিয়ে দিয়ে মন্ত্রী বলেন, শিক্ষা মন্ত্রণালয়ে কোনো প্রকার দুর্নীতি বরদাশত করা হবে না। তিনি ব্যক্তিগত সততার চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে কর্মকর্তাদের সততার সাথে কাজ করার আহ্বান জানান এবং সাফ জানিয়ে দেন যে এটি ‘শিক্ষা মন্ত্রণালয়’, এখানে দুর্নীতির কোনো স্থান নেই।

 


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.