Header Ads

মুনশি একাডেমি

শিক্ষা ও সাহিত্যভিত্তিক ডিজিটাল প্ল্যাটফর্ম
নোট ও সাজেশন বিসিএস ও এনটিআরসিএ বি.এড ও ব্যাংক প্রস্তুতি

পড়া না করিয়ে সময় কাটানোও বড় দুর্নীতি: শিক্ষামন্ত্রী মিলন

ক্লাসরুমে না পড়িয়ে সময় কাটানোও দুর্নীতি: শিক্ষামন্ত্রী

 
আ ন ম এহসানুল হক মিলন শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, এহসানুল হক মিলন শিক্ষামন্ত্রী, এহসানুল হক মিলন কেমন শিক্ষামন্ত্রী ছিলেন, শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন, আ ন ম এহসানুল হক মিলন, ড. আ ন ম এহসানুল হক মিলন, এহসানুল হক মিলন শিক্ষামন্ত্রী হেলিকপ্টার, শিক্ষা মন্ত্রী এহসানুল হক মিলন, জনাব আ ন ম এহছানুল হক মিলন মন্ত্রী, এহসানুল হক মিলন শিক্ষামন্ত্রী হলে কেমন হবে, শিক্ষা মন্ত্রণালয় এহসানুল হক মিলন, শিক্ষা প্রতিমন্ত্রী এহসানুল হক মিলন  শিক্ষা সংবাদ, শিক্ষক সংবাদ, শিক্ষা, সংবাদ, মাউশি, বাংলা সংবাদ, পরীক্ষা সংক্রান্ত মাউশির নির্দেশনা, শিক্ষা অধিদপ্তর, আজকের সংবাদ, শিক্ষা প্রতিষ্ঠান,

মুনশি একাডেমি ডেস্ক | ২১ ফেব্রুয়ারি, ২০২৬

শিক্ষকদের দায়িত্ব ও পেশাগত নৈতিকতার বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, "আপনি ক্লাসরুমে গিয়েছেন ক্লাস নেওয়ার জন্য, কিন্তু পড়ালেখা না করিয়ে শুধু সময় কাটিয়ে এলেন—এটিও এক ধরনের দুর্নীতি। ক্লাসরুমে দায়িত্ব পালন না করা অনৈতিক কাজের শামিল।"

 

শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর মিরপুরের প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটে (পিটিআই) মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

নিজের রাজনৈতিক জীবনের উদাহরণ টেনে মন্ত্রী বলেন, "আমি এর আগে পাঁচ বছর মন্ত্রী ছিলাম, কিন্তু আমার বিরুদ্ধে একটি দুর্নীতির মামলাও হয়নি। আমাদের প্রত্যেককে ব্যক্তিজীবনে দুর্নীতিমুক্ত থাকতে হবে। বিশেষ করে শিক্ষকদের নিজেদের কাজের মূল্য বুঝতে হবে এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়তে আন্তরিক হতে হবে।"

 

তিনি আরও উল্লেখ করেন যে, শিক্ষকরা যদি আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করেন, তবে দেশ থেকে শিক্ষার্থীদের ঝরে পড়ার হার (Dropout) নাটকীয়ভাবে কমে আসবে।

 

শিক্ষকদের মানসিকতা নিয়ে প্রশ্ন তুলে মন্ত্রী বলেন, "একজন শিক্ষক যখন তার নিজের সন্তানকে অন্য স্কুলে পড়ান, তখন প্রশ্ন জাগে—তিনি কি নিজের শিক্ষকতা বা প্রতিষ্ঠানের প্রতি আস্থাশীল? শিক্ষকদের উচিত হবে প্রতিটি শিক্ষার্থীকে নিজের সন্তানের মতো মমতা দিয়ে গড়ে তোলা।"

 

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। এছাড়াও মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন।


 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.