রাঙা মাটির রঙে চোখ জুড়ালো-লিরিক্স
রাঙা মাটির রঙে চোখ জুড়ালো-লিরিক্স
রাঙা মাটির রঙে চোখ জুড়ালো
সাম্পান মাঝির গানে মন ভরালো
রুপের মধু সুরের যাদু কোন সে দেশে
মায়াবতী মধুমতি বাংলাদেশে
ও সেই রোদের আলো শিশির ছুঁয়ে
এ কোন খুশির কথা যায় শুনিয়ে
একটু দোলা দিয়ে এই বাতাসে
মগ্ন করে রাখে কার আবেশে
রুপের মধু সুরের যাদু কোন সে দেশে
মায়াবতী মধুমতি বাংলাদেশে
ও সেই ফুলের হাসি মাঠের বুকে
সবুজ আশায় কেন পরান মাখে
একটু অনুরাগে লাল পলাশে
অন্ধ করে রাখে কার পরশে
রুপের মধু সুরের যাদু কোন সে দেশে
মায়াবতী মধুমতি বাংলাদেশে
রাঙা মাটির রঙে চোখ জুড়ালো
সাম্পান মাঝির গানে মন ভরালো
রুপের মধু সুরের যাদু কোন সে দেশে
মায়াবতী মধুমতি বাংলাদেশে
শিল্পী: নিয়াজ মোহাম্মদ চৌধুরী
অতিরিক্ত প্রয়োজনীয় তথ্য:
মূল শিল্পী: নিয়াজ মোহাম্মদ চৌধুরী।
গানের ধরন: এটি একটি আধুনিক দেশাত্মবোধক গান, যা মূলত বিটিভি (BTV) যুগের অন্যতম জনপ্রিয় সৃষ্টি।
বিশেষত্ব: গানটিতে বাংলাদেশের চিরচেনা রাঙা মাটি, সাম্পান মাঝির গান, মধুমতি নদী এবং লাল পলাশের মায়াবী দৃশ্যগুলো সুরের মাধ্যমে অত্যন্ত নিখুঁতভাবে তুলে ধরা হয়েছে। নিয়াজ মোহাম্মদ চৌধুরীর ধ্রুপদী ঢঙের গায়কী গানটিকে একটি অনন্য মাত্রা দিয়েছে।

কোন মন্তব্য নেই