Header Ads

মুনশি একাডেমি

শিক্ষা ও সাহিত্যভিত্তিক ডিজিটাল প্ল্যাটফর্ম
নোট ও সাজেশন বিসিএস ও এনটিআরসিএ বি.এড ও ব্যাংক প্রস্তুতি

কবি-মাতৃভাষা - মাইকেল মধুসূদন দত্ত

 কবি-মাতৃভাষা- মাইকেল মধুসূদন দত্ত

 
কবি-মাতৃভাষা কবিতা, kobi-matribhasha-michael-madhusudan-কবি-মাতৃভাষা কবিতার মূলভাব, কবি মাতৃভাষা কবিতার সৃজনশীল প্রশ্ন, সাহিত্য,কবিতা,কবি-মাতৃভাষা,মাইকেল মধুসূদন দত্ত,Michael Madhusudan Dutt,Sonnet,


নিজাগারে ছিল মোর অমূল্য রতন
অগণ্য; তা সবে আমি অবহেলা করি,
অর্থলোভে দেশে দেশে করিনু ভ্রমণ,
বন্দরে বন্দরে যথা বাণিজ্যের তরী।
কাটাইনু কত কাল সুখ পরিহরি,
এই ব্রতে, যথা তপোবনে তপোধন,
অশন, শয়ন ত্যজে, ইষ্টদেবে স্মরি,
তাঁহার সেবায় সদা সঁপি কায় মন।
বঙ্গকূল-লক্ষ্মী মোরে নিশার স্বপনে
কহিলা – “হে বৎস, দেখি তোমার ভকতি,
সুপ্রসন্ন তব প্রতি দেবী সরস্বতী।
নিজ গৃহে ধন তব, তবে কি কারণে
ভিখারী তুমি হে আজি, কহ ধন-পতি?
কেন নিরানন্দ তুমি আনন্দ সদনে?


✍️ কবি সম্পর্কে (মাইকেল মধুসূদন দত্ত)

মাইকেল মধুসূদন দত্ত (১৮২৪–১৮৭৩) বাংলা সাহিত্যের এক যুগান্তকারী কবি ও নাট্যকার। তিনি বাংলা সাহিত্যে সনেট, অমিত্রাক্ষর ছন্দ এবং পাশ্চাত্য রীতির সফল প্রবর্তক। ইংরেজি সাহিত্যে আকৃষ্ট হয়ে প্রথমে মাতৃভাষা থেকে বিচ্যুত হলেও পরবর্তীতে বাংলা ভাষায় ফিরে এসে রচনা করেন মেঘনাদবধ কাব্য, বীরাঙ্গনা, চতুর্দশপদী কবিতাবলি প্রভৃতি কালজয়ী সাহিত্যকর্ম।

‘কবি-মাতৃভাষা’ কবিতায় তাঁর সেই আত্মোপলব্ধি ও অনুশোচনার প্রতিফলন ঘটে—যেখানে কবি বুঝতে পারেন, প্রকৃত সাহিত্যসাধনা ও আত্মতৃপ্তি সম্ভব কেবল মাতৃভাষার মধ্য দিয়েই।

 

উপসংহার:

আশা করি, আজকের এই আলোচনাটি আপনাদের ভালো লেগেছে এবং এখান থেকে নতুন কিছু জানতে পেরেছেন। শিক্ষা, সাহিত্য প্রযুক্তির এমন আরও গুরুত্বপূর্ণ তথ্য বিশ্লেষণ পেতে নিয়মিত আমাদের ব্লগের সাথেই থাকুন।

মুনশি একাডেমি (Munshi Academy) সব সময় চেষ্টা করে আপনাদের সামনে নির্ভুল মানসম্মত কন্টেন্ট উপস্থাপন করতে। আমাদের এই পোস্টটি যদি আপনাদের উপকারে আসে, তবে অন্যদের সাথে শেয়ার করতে ভুলবেন না।

আরও পড়ুন:

 

আমাদের সাথে যুক্ত থাকুন (Stay Connected):

যেকোনো জিজ্ঞাসা বা পরামর্শের জন্য আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। এছাড়া আমাদের অন্যান্য প্ল্যাটফর্মে যুক্ত হতে নিচের লিঙ্কগুলো ভিজিট করুন:

ধন্যবাদান্তে,

মুনশি একাডেমি টিম

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.