এই পদ্মা এই মেঘনা – লিরিক্স
এই পদ্মা এই মেঘনা – লিরিক্স
এই পদ্মা, এই মেঘনা,
এই যমুনা-সুরমা নদী তটে।
আমার রাখাল মন, গান গেয়ে যায়
এই আমার দেশ, এই আমার প্রেম
আনন্দ বেদনায়, মিলন-বিরহ সংকটে।।
এই মধুমতি-ধানসিঁড়ি নদীর তীরে
নিজেকে হারিয়ে যেন পাই ফিরে ফিরে।
এক নীল ঢেউ কবিতার প্রচ্ছদ পটে।।
এই পদ্মা, এই মেঘনা,
এই হাজার নদীর অববাহিকায়।
এখানে রমণীগুলো নদীর মতন
নদীও নারীর মতো কথা কয়।।
এই অবারিত সবুজের প্রান্ত ছুঁয়ে
নির্ভয় নীলাকাশ রয়েছে নুয়ে
যেন হৃদয়ের ভালোবাসা হৃদয়ে ফুটে।।
.
গান – এই পদ্মা এই মেঘনা এই যমুনা-সুরমা নদী তটে
কথা ও সুর – আবু জাফর
অতিরিক্ত প্রয়োজনীয় তথ্য:
কথা ও সুর: আবু জাফর।
বিশেষত্ব: গানটি বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য এবং নদী ও মানুষের মধ্যকার নিবিড় সম্পর্কের এক অনন্য দলিল। এটি বিশেষ করে আশির দশকের অন্যতম জনপ্রিয় একটি দেশাত্মবোধক গান।
ভাবার্থ: গানের কথায় পদ্মা, মেঘনা, যমুনা, সুরমা, মধুমতি ও ধানসিঁড়ি—এই ছয়টি নদীর নাম উল্লেখের মাধ্যমে পুরো বাংলাদেশের মানচিত্রকে সুরের জাদুতে তুলে ধরা হয়েছে।

কোন মন্তব্য নেই