Header Ads

মুনশি একাডেমি

শিক্ষা ও সাহিত্যভিত্তিক ডিজিটাল প্ল্যাটফর্ম
নোট ও সাজেশন বিসিএস ও এনটিআরসিএ বি.এড ও ব্যাংক প্রস্তুতি

বঙ্গভূমির প্রতি -মাইকেল মধুসূদন দত্ত


 

বঙ্গভূমির প্রতি -মাইকেল মধুসূদন দত্ত

 
মাইকেল মধুসূদন দত্ত, বঙ্গভাষা মাইকেল মধুসূদন দত্ত, মাইকেল মধুসূদন দত্তের বঙ্গ ভাষা, মাইকেল মধুসূদন দত্তের কবিতা বঙ্গভূমির প্রতি, মাইকেল মধুসূদন দত্তের বঙ্গ ভূমির প্রতি, আত্মবিলাপ, michel madhusudan dutta er kabita bongobhumir proti, bongobhasha michael madhusudan dutta, michael madhusudan dutta er bongobhasha, michael madhusudan dutta kobita, micheal madhusudan dutt, kobita bangobhumir proti, madhusudan kobita, hey bongo bhandare tobo, মুনশি আলিম, মুনশি একাডেমি, munshi academy, munshi alim


রেখো মা দাসেরে মনে, এ মিনতি করি পদে
সাধিতে মনের সাধ,
ঘটে যদি পরমাদ,
মধুহীন করো না গো তব মনঃকোকনদে।
প্রবাসে দৈবের বশে,
জীব-তারা যদি খসে
এ দেহ-আকাশ হতে, – খেদ নাহি তাহে।
জন্মিলে মরিতে হবে,
অমর কে কোথা কবে,
চিরস্থির কবে নীর, হায় রে, জীবন-নদে?
কিন্তু যদি রাখ মনে,
নাহি, মা, ডরি শমনে;
মক্ষিকাও গলে না গো, পড়িলে অমৃত-হ্রদে!
সেই ধন্য নরকুলে,
লোকে যারে নাহি ভুলে,
মনের মন্দিরে সদা সেবে সর্ব্বজন; –
কিন্তু কোন্ গুণ আছে,
যাচিব যে তব কাছে,
হেন অমরতা আমি, কহ, গো, শ্যামা জন্মদে!
তবে যদি দয়া কর,
ভুল দোষ, গুণ ধর,
অমর করিয়া বর দেহ দাসে, সুবরদে! –
ফুটি যেন স্মৃতি-জলে,
মানসে, মা, যথা ফলে
মধুময় তামরস কি বসন্ত, কি শরদে!
 
 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.