Header Ads

মুনশি একাডেমি

শিক্ষা ও সাহিত্যভিত্তিক ডিজিটাল প্ল্যাটফর্ম
নোট ও সাজেশন বিসিএস ও এনটিআরসিএ বি.এড ও ব্যাংক প্রস্তুতি

ব্যাংকে চাকরির সুবিধাসমূহ: বেতন, লোন ও প্রমোশন গাইড

 


ব্যাংকে চাকরির সুবিধাসমূহ: বেতন, লোন ও প্রমোশন গাইড

একাডেমি,ব্যাংক প্রস্তুতি,Bank Job Benefits,সরকারি ব্যাংক সুবিধা,ব্যাংকিং সুবিধা,

ব্যাংকে চাকরির সুবিধাসমূহ


বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে ব্যাংকিং সেক্টর তরুণদের কাছে সবচেয়ে আকাঙ্খিত হওয়ার অন্যতম কারণ হলো এর চমৎকার বেতন কাঠামো এবং আকাশছোঁয়া সুযোগ-সুবিধা। বিশেষ করে সরকারি ব্যাংক এবং কেন্দ্রীয় ব্যাংক হিসেবে বাংলাদেশ ব্যাংকের সুযোগ-সুবিধা বিসিএস বা অন্যান্য ক্যাডার সার্ভিসের সাথেও সমানে পাল্লা দেয়। আজকের আর্টিকেলে আমরা এই সুবিধাগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব।

 

সরকারি ব্যাংকে চাকরির সুবিধাসমূহ:

সরকারি ব্যাংকে চাকরির নানা ধরনের সুযোগ সুবিধার রয়েছে। ব্যাংক জব প্রিপারেশন নেওয়ার আগে এই সুবিধাগুলো সম্পর্কে আপনার জেনে রাখা ভালো।

  • ব্যাংকে চাকরির একটি বড় সুবিধা হচ্ছে ওয়েটিং লিস্ট / প্যানেল থেকে নিয়োগ পাওয়া যায়। এখানে চতুর্থ থেকে পঞ্চম প্যানেল পর্যন্তও প্রার্থীরা নিয়োগ পায়।
  • বিসিএস এর চেয়ে ব্যাংকে চাকরির প্রস্তুতি নিতে তুলনামূলক কম সময় লাগে এবং বছরে অনেকগুলো পরীক্ষায় অংশগ্রহণ করা যায়।
  • মাসের ৩০ তারিখের মধ্যেই বেতন পাওয়া যায়।
  • প্রতিদিন ২০০ টাকা লাঞ্চ ভাতা পান যে সুবিধা ক্যাডার সার্ভিসেও নেই।
  • প্রতিবছর ৩-৪ টি incentive বোনাস পাওয়া যায়।
  • ব্যাংকে অন্যান্য চাকরির তুলনায় প্রমোশন অনেক দ্রুত এবং সহজ। সিনিয়র অফিসার থেকে সহজেই মহাব্যবস্থাপক (GM) এবং এমডি হওয়া যায়।
  • ১ বছর পর Computer Loan এবং ৩ বছর পর Bike Loan পাওয়া যায়।
  • চাকরির ৩ বছর সম্পন্ন হওয়ার পর ৫ লক্ষ টাকা Instant Loan পাওয়া যায়।
  • চাকরির ৪ বছর সম্পন্ন হওয়ার পর বাড়ি / ফ্লাট ক্রয় করার জন্য প্রায় কোটি টাকার লোন পাওয়া যায়।
  • AGM হওয়ার পর গাড়ি ক্রয়ের জন্য ভাতা দেওয়া হয় এবং সেইসাথে মেইন্টেন্যান্স বাবদ অতিরিক্ত ভাতা প্রদান করা হয়।
  • অবসর গ্রহণের পর বিশ্বব্যাংক সহ বিভিন্ন ডেভলাপমেন্ট পার্টনারের সাথে কাজ করার সুযোগ।

 

বাংলাদেশ ব্যাংকে চাকরির সুবিধাসমূহ:

সরকারি ব্যাংকে চাকরির সুবিধাগুলোর চেয়ে ব্যাংলাদেশ ব্যাংকে চাকরির সুবিধা অনেকক্ষেত্রে বেশি। এসকল সুবিধার জন্য বাংলাদেশ ব্যাংকের চাকরি সরকারি ব্যাংক গুলোর তুলনায় আকর্ষনীয়। নিম্নে বাংলাদেশ ব্যাংকের চাকরির সুবিধসমূহ আলোচনা করা হল –

  • ৯ম গ্রেডে সারাসরি নিয়োগ প্রাপ্ত হওয়ার পরে একজন কর্মকর্তার বেসিক বেতন ২২,০০০ টাকার সাথে একটি ৫% ইনক্রিমেন্ট যোগ হয়ে ২৩,১০০ টাকা থেকে বেতন শুরু হয়। এই বেসিক বেতনের উপরই একজন ব্যাংক কর্মকর্তা পরবর্তী অন্যান্য সুবিধা পেয়ে থাকেন।
  • ছাত্রজীবনে এস.এস.সি, এইচ.এস.সি, অনার্স ও মাস্টার্স মিলিয়ে কারও যদি ৪ টি ফার্স্ট ক্লাস / প্রথম শ্রেণি এর ফলাফল থাকে তাহলে আরও ৪ টি ইনক্রিমেন্ট যোগ হয়ে তার বেসিক বেতন হবে ২৮,১০০ টাকা। ৩ টি ফার্স্ট ক্লাস থাকলে ২ টি ইনক্রিমেন্ট যোগ হয়ে বেসিক বেতন হবে ২৫,৪৮০ টাকা। তবে এই বাড়তি সুবিধাটি চাকরি কনফার্ম (১ বছর) হলে একসাথে পাবেন।
  • ঢাকায় পদায়ন হলে একজন ব্যাংক কর্মকর্তা বেসিক বেতনের ৫৫% এবং অন্যান্য সিটিকর্পোরেশনে পদায়ন হলে ৪৫% বাড়ি ভাড়া পাবেন।
  • এছড়াও নিজের এবং পরিবারের সদস্যদের জন্য ডাক্তার দেখানো থেকে শুরু করে ওষুধ কেনার খরচ সহ ক্ষেত্রবিশেষে বিদেশে উন্নত চিকিৎসার জন্যও খরচ পেতে পারেন।
  • মোবাইল / টেলিফোন, ইন্টারনেট বিল বাবদ প্রতি মাসে ১৫০০ টাকা।
  • কর্মঘন্টার বাইরে অতিরিক্ত সময় (১ ঘণ্টা) কাজ করার জন্য (আর্লি সিটিং / লেইট সিটিং) এর সুবিধায় যাতায়াতের জন্য প্রতিদিন ৩৫০ টাকা ভাতা পাবেন। লেট সিটিং / আর্লি সিটিং এর সুবিধা না থাকলে ব্যাংকের বাসে আসা যাওয়া করতে পারবেন।
  • সাপ্তাহিক ছুটির দিন (শুক্রবার -শনিবার) অতিরিক্ত কাজ করার জন্য (অর্ধদিবস) সুবিধায় প্রতিদিন ৭০০ টাকা পাবেন।
  • চাকরিতে ৩ বছর অতিক্রম করার পর হাউজ বিল্ডিং লোন হিসেবে ৯৫ লক্ষ টাকা পাবেন (ব্যাংক রেট) ৪% ইন্টারেস্টে।
  • চাকরি কনফার্মেশন হলেই মোটরসাইকেল লোন ২ লক্ষ ৫০ হাজার টাকা (মাসে ১৩০০ টাকা কর্তন করে ২০ বছর পর্যন্ত) এছাড়াও ৮০ হাজার টাকার কম্পিউটার লোন পাবেন (মাসে ৮০০ টাকা কর্তন করে ১০ বছর পর্যন্ত)।
  • গাড়ি কেনার জন্য ৩০ লক্ষ টাকা ব্যাংক রেট (৪% ইন্টারেস্টে) লোন পাবেন। কিন্তু উপ মহাব্যবস্থাপক (DGM) হলে একদম ইন্টারেস্ট ফ্রী থাকবে। শুধুমাত্র ১% সার্ভিস চার্জ দিতে হবে। এবং DGM হলে গাড়ি মেইন্টেন্যান্স ফি বাবদ প্রতিমাসে ৪০ হাজার টাকা পাবেন।
  • উচ্চশিক্ষার জন্য দেশে ও বিদেশে স্কলারশিপ সহ এবং ছাড়া পড়াশোনার সুযোগ রয়েছে। এবং অধ্যয়নকালীন সময়ে বেতন বা বোনাসের কোন ব্যাঘাত ঘটবে না।
  • সরকারি অর্থায়নে বিদেশ ভ্রমণের সুযোগ রয়েছে। এক্ষেত্রে পোশাক ক্রয়ের জন্যাই ১৮০০০ টাকা পাওয়া যায়, যা দিয়ে পোশাক ক্রয়ের কোন বাধ্যবাধকতা নেই।
  • সকল সরকারি চাকরির মতো সন্তান স্কুলে ভর্তী হলে প্রতি মাসে ৫০০ করে দুটি সন্তানের জন্য ১০০০ টাকা পাবেন।
  • বেসিকের ৫% থেকে ২৫% পর্যন্ত প্রভিডেন্ট ফান্ডে রাখতে পারবেন যার ইন্টারেস্ট রেট প্রায় ১৩%।
  • প্রতি তিন বছর পর পর ১৫ দিন শ্রান্তি বিনোদন ছুটি পাবেন এবং সাথে এক বেসিকের টাকাও পাবেন।

 

আপনার স্বপ্নের ক্যারিয়ার শুরু হোক আজই!

এতসব চমৎকার সুযোগ-সুবিধা পাওয়ার জন্য প্রয়োজন একটি গোছানো ও স্মার্ট প্রস্তুতি। ব্যাংক জবের বিশাল সিলেবাসকে জয় করতে এবং নিজেকে প্রতিযোগিতায় এগিয়ে রাখতে নিয়মিত চর্চার বিকল্প নেই।

স্মার্ট প্রস্তুতির জন্য:

ঘরে বসে ব্যাংক জবের প্রিলিমিনারি প্রস্তুতির জন্য Live MCQ অ্যাপ এবং লিখিত পরীক্ষার প্রস্তুতির জন্য Live Written অ্যাপটি আপনার সেরা সঙ্গী হতে পারে। হাজারো পরীক্ষার্থীর সাথে লাইভ প্রতিযোগিতার মাধ্যমে নিজের অবস্থান যাচাই করুন।

 

পরিশেষে: ব্যাংকে চাকরি কেবল একটি পেশা নয়, এটি একটি নিশ্চিত ও নিরাপদ জীবনধারা। আপনার পরিশ্রম আর আমাদের সঠিক গাইডলাইন আপনাকে পৌঁছে দেবে আপনার গন্তব্যে।

 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.