সোনার ডিম পাড়া হাঁস | ঈশপের নীতিকথা | The Golden Egg Goose
সোনার ডিম পাড়া হাঁস | ঈশপের নীতিকথা | The Golden Egg Goose
সোনার ডিম পাড়া হাঁস: ঈশপের গল্প | Aesop’s Fable | নীতিশিক্ষার গল্প | The Golden Egg Laying Goose
গল্প: সোনার ডিম পাড়া হাঁস
এক গ্রামে এক দরিদ্র কৃষক বাস করত। তার ছিল একটি রাজহাঁস। একদিন সকালে সে দেখল, রাজহাঁসটি তার বাসায় একটি জ্বলজ্বলে সোনার ডিম পেড়েছে। কৃষকটি প্রথমে বিশ্বাস করতে পারেনি, কিন্তু পরে বুঝল এটি সত্যিই আসল সোনা।
এরপর থেকে প্রতিদিন সকালে সেই রাজহাঁসটি একটি করে সোনার ডিম পাড়তে লাগল। কৃষক সেই ডিম বাজারে বিক্রি করে অল্প দিনেই খুব ধনী হয়ে গেল। সে গ্রাম ছেড়ে শহরে বিলাসবহুল বাড়ি তৈরি করল। কিন্তু যতই তার সম্পদ বাড়ল, তার লোভ ততই বেড়ে গেল।
সে ভাবল, "এই হাঁসটি তো প্রতিদিন একটি করে ডিম দেয়। তার মানে এর পেটের ভেতর নিশ্চয়ই অনেকগুলো সোনার ডিম একসাথে আছে! আমি যদি একবারে সব ডিম বের করে ফেলি, তবে আমি এক রাতেই পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ হয়ে যাব।"
এই ভেবে কৃষকটি একটি ধারালো ছুরি নিয়ে হাঁসটির পেট চিরে ফেলল। কিন্তু ভেতরে একটিও সোনার ডিম পাওয়া গেল না। সাধারণ হাঁসের মতো রক্ত আর মাংস ছাড়া সেখানে কিছুই ছিল না। কৃষকটি তার একমাত্র আয়ের উৎস এবং মহামূল্যবান সম্পদটি নিজের হাতে ধ্বংস করল। সে তার বোকামি আর লোভের কারণে আবার দরিদ্র হয়ে পড়ল।
গল্পের শিক্ষা: অতি লোভে তাঁতি নষ্ট। (Greed often overreaches itself)।
কোন মন্তব্য নেই