Header Ads

মুনশি একাডেমি

শিক্ষা ও সাহিত্যভিত্তিক ডিজিটাল প্ল্যাটফর্ম
নোট ও সাজেশন বিসিএস ও এনটিআরসিএ বি.এড ও ব্যাংক প্রস্তুতি

সিরাজউদ্দৌলা নাটকের মূলভাব ও সকল চরিত্র বিশ্লেষণ।

সিরাজউদ্দৌলা নাটকের মূলভাব ও সকল চরিত্র বিশ্লেষণ | সিকান্দার আবু জাফর

 


📝 বিষয়: বাংলা সহপাঠ

পাঠ্যাংশ: নাটক
আলোচ্য বিষয়: সিরাজউদ্দৌলা
নাট্যকার: সিকান্দার আবু জাফর


 

✍️ লেখক পরিচিতি:

  • জন্ম: ১৯১৮, সাতক্ষীরা জেলার তালা উপজেলার তেঁতুলিয়া গ্রামে।

  • সম্পাদিত পত্রিকা: মাসিক সমকাল

  • শিক্ষাজীবন: খুলনা (বর্তমান সাতক্ষীরা) তালা বিডি ইংরেজি উচ্চ বিদ্যালয়ে শুরু।

  • মৃত্যু: ১৯৭৫ সালের ৫ই আগস্ট, ঢাকায়।

     

📘 সিরাজউদ্দৌলা নাটক : গুরুত্বপূর্ণ তথ্যসমূহ


📅 নাটকের গুরুত্বপূর্ণ তারিখ, সময় ও স্থান

🔹 ১ম অঙ্ক, ১ম দৃশ্য — ১৭৫৬ সাল, ১৯ জুন | 📍 ফোর্ট উইলিয়াম দুর্গ
🔹 ১ম অঙ্ক, ৩য় দৃশ্য — ১৭৫৬ সাল, ১০ অক্টোবর | 📍 ঘসেটি বেগমের বাড়ি
🔹 ২য় অঙ্ক, ১ম দৃশ্য — ১৭৫৭ সাল, ১০ মার্চ | 📍 নবাবের দরবার
🔹 ২য় অঙ্ক, ২য় দৃশ্য — ১৭৫৭ সাল, ১৯ মে | 📍 মিরজাফরের আবাস
🔹 ২য় অঙ্ক, ৩য় দৃশ্য — ১৭৫৯ সাল, ৯ জুন | 📍 মিরনের আবাস
🔹 ৩য় অঙ্ক, ১ম দৃশ্য — ১৭৫৭ সাল, ১০–২১ জুন (যেকোনো একদিন) | 📍 লুৎফুন্নেসার কক্ষ
🔹 ৩য় অঙ্ক, ২য় দৃশ্য — ১৭৫৭ সাল, ২২ জুন | 📍 পলাশীতে সিরাজের শিবির
🔹 ৩য় অঙ্ক, ৩য় দৃশ্য — ১৭৫৭ সাল, ২৩ জুন | 📍 পলাশীর যুদ্ধক্ষেত্র
🔹 ৩য় অঙ্ক, ৪র্থ দৃশ্য — ১৭৫৭ সাল, ২৫ জুন | 📍 মুর্শিদাবাদ নবাবের দরবার
🔹 ৪র্থ অঙ্ক, ১ম দৃশ্য — ১৭৫৭ সাল, ২৯ জুন | 📍 মিরজাফরের দরবার
🔹 ৪র্থ অঙ্ক, ২য় দৃশ্য — ১৭৫৯ সাল, ২ জুলাই | 📍 জাফরগঞ্জের কয়েদখানা

 

👤 নাটকের গুরুত্বপূর্ণ চরিত্র ও পরিচয়

👑 আলিবর্দি খাঁ

✔ বাংলা, বিহার ও উড়িষ্যার নবাব
✔ প্রকৃত নাম: মির্জা মুহাম্মদ আলি
✔ সিরাজউদ্দৌলার নানা

 

👑 সিরাজউদ্দৌলা

✔ নাটকের কেন্দ্রীয় ও নায়ক চরিত্র
✔ পিতা: জয়নুদ্দিন | মাতা: আমিনা বেগম
✔ জন্ম: ১৭৩৩ সাল
✔ সিংহাসনে আরোহণ: ১৭৫৬ (২৩ বছর বয়সে)
✔ দেশরক্ষায় কোরান ও তুলসীগঙ্গাজল ছুঁইয়ে শপথ গ্রহণ
✔ কলকাতা অভিযান ও দুর্গ ধ্বংস
✔ কলকাতার নামকরণ করেন— আলিনগর

 

👩 আমিনা বেগম

✔ আলিবর্দি খাঁর কনিষ্ঠ কন্যা
✔ সিরাজউদ্দৌলার মাতা
✔ পুত্র: সিরাজ ও মির্জা মাহদি

 

👩 ঘসেটি বেগম

✔ আলিবর্দি খাঁর প্রথম কন্যা
✔ সিরাজের খালা
✔ শওকতজঙ্গের পালক মাতা
✔ সিরাজবিরোধী চক্রান্তকারী
✔ উদ্ধত, ঈর্ষাপরায়ণ ও ষড়যন্ত্রকারী
✔ উক্তি: “তুমি কম সাপিনী নও।”

 

⚔️ মিরজাফর

✔ প্রকৃত নাম: মির জাফর আলি খান
✔ নবাবের প্রধান সেনাপতি
✔ পারস্য থেকে আগমন
✔ বিশ্বাসঘাতক চরিত্র

 

⚔️ মিরন

✔ মিরজাফরের পুত্র
✔ সিরাজ ও মির্জা মাহদির হত্যার নির্দেশদাতা

 

📜 রায়দুর্লভ

✔ জানকীরামের পুত্র
✔ উড়িষ্যার পেশকার ও দেওয়ান
✔ অর্থ আত্মসাতের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত

 

💰 রাজবল্লভ

✔ সিরাজবিরোধী ষড়যন্ত্রকারী
✔ ঢাকার দেওয়ান
✔ ঘসেটি বেগমের সহযোগী

 

💰 জগৎশেঠ

✔ নবাববিরোধী ষড়যন্ত্রকারী
✔ ‘মহতারচাঁদ’ উপাধিপ্রাপ্ত
✔ মানিকচাঁদের ভ্রাতুপুত্র

 

🕴️ উমিচাঁদ

✔ দ্বৈত চরিত্র
✔ লাহোরের শিখ সম্প্রদায়ের লোক
✔ উক্তি:
▪ রায়দুর্লভ: “জাহেল মূর্খ”
▪ ড্রেক: “এ যুগের বিশ্বাসঘাতক”
▪ মিরজাফর: “কালকেউটে”

 

🗡️ মোহাম্মদি বেগ

✔ সিরাজউদ্দৌলার হত্যাকারী
✔ মিরনের প্ররোচনায় হত্যা
✔ নামাজ পড়ার সময় ছুরিকাঘাতে হত্যা

 

🕵️‍♂️ রাইসুল জুহালা

✔ দেশপ্রেমিক গুপ্তচর
✔ ক্লাইভের নির্দেশে নিহত

 

🇬🇧 ক্লাইভ

✔ ১৭ বছর বয়সে ভারতে আগমন
✔ প্রকৃত শাসক
✔ মৃত্যু: ১৭৭৪ (আত্মহত্যা)

 

🇬🇧 ওয়াটস

✔ কাশিমবাজার কুঠির পরিচালক
✔ নবাবের দরবারে প্রতিনিধি

 

🩺 হলওয়েল

✔ ঘুসখোর সার্জন
✔ চক্রান্তকারী
✔ উক্তি: “একটু নুন জোগাড় হলেই…”

 

📌 নাটকের গুরুত্বপূর্ণ তথ্যাবলি

🔢 মোট অঙ্ক — ৪টি
🔢 মোট দৃশ্য — ১২টি
🔢 মোট চরিত্র — ৪০টি
🎭 নাটকের ধরন — ঐতিহাসিক ট্রাজেডি
🏰 প্রথম দৃশ্যের দুর্গ — ফোর্ট উইলিয়াম
🏢 “কোম্পানি” — ইস্ট ইন্ডিয়া কোম্পানি
⚔️ পলাশীর যুদ্ধ — ২৩ জুন ১৭৫৭


❓ গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্নোত্তর

🔹 সিরাজের প্রধান গুপ্তচর — নারান সিংহ
🔹 ঘসেটি বেগমের অন্য নাম — মেহেরুন্নেসা
🔹 ফরাসি অধিকৃত এলাকা — চন্দননগর
🔹 সিরাজের শেষ বাক্য — “লা ইলাহা ইল্লাল্লাহ”
🔹 সিরাজের হত্যাকারী — মোহাম্মদি বেগ
🔹 পলাশীর যুদ্ধের নদী — গঙ্গা

 

✍️ অনুধাবনমূলক প্রশ্ন (অনুশীলনের জন্য)

🔸 লবণ প্রস্তুতকারকের ওপর অত্যাচারে নবাব নিজেকে দায়ী করেন কেন?
🔸 ক্লাইভ কেন উমিচাঁদকে বিশ্বাসঘাতক বলেন?
🔸 মিরজাফর কেন ইংরেজদের সাথে হাত মিলিয়েছিলেন?
🔸 “আমরা এমন কিছু করলাম যা ইতিহাস হবে”—ব্যাখ্যা কর।
🔸 সিরাজউদ্দৌলার দেশপ্রেম কেমন ছিল? ব্যাখ্যা কর।

 

🎭 নাটকের গুরুত্বপূর্ণ তথ্যাবলি

1️⃣ সিরাজউদ্দৌলা নাটকের মোট অঙ্ক — ৪টি
2️⃣ সিরাজউদ্দৌলা নাটকে মোট দৃশ্য — ১২টি
3️⃣ এ নাটকের মোট চরিত্র — ৪০টি
4️⃣ নাটকটি ধরনের — ঐতিহাসিক নাটক
5️⃣ রস বিচারে নাটকটি — ট্রাজেডিধর্মী
6️⃣ প্রথম অঙ্কের প্রথম দৃশ্যে দুর্গ — ফোর্ট উইলিয়াম
7️⃣ “কোম্পানি” শব্দ দ্বারা বোঝানো হয়েছে — ইস্ট ইন্ডিয়া কোম্পানি
8️⃣ ‘যুদ্ধে জয়লাভ অথবা মৃত্যুবরণ, এই আমাদের প্রতিজ্ঞা।’ — ক্লেটনের উক্তি
9️⃣ “চুপ বেইমান। কাপুরুষ বাঙালির কাছে যুদ্ধ বন্ধ হবে না।” — ক্লেটন ওয়ালি খানকে বলেন
🔟 ইংল্যান্ডের বীর সন্তান বলে নিজের পরিচয় দেন — ক্লেটন
1️⃣1️⃣ নবাবের গোলন্দাজ বাহিনী কোন খাল পেরিয়ে ইংরেজ দুর্গের দিকে আসছে — শিয়ালদহের মারাঠা খাল
1️⃣2️⃣ “ব্রিটিশ সিংহ ভয়ে লেজ গুটিয়ে নিলেন, এ বড় লজ্জার কথা।” — উমিচাঁদের উক্তি
1️⃣3️⃣ যুদ্ধ করতে করতে প্রাণ দেবেন বলে প্রতিজ্ঞা করেছিল — ক্যাপ্টেন ক্লেটন
1️⃣4️⃣ উমিচাঁদ বলেন হলওয়েল হলো — গাইস হাসপাতালের হাতুড়ে সার্জন
1️⃣5️⃣ উমিচাঁদ কাকে কমান্ডার চিফ বলেন — হলওয়েলকে
1️⃣6️⃣ ইংরেজরা আত্মহত্যার নামে গোপন অস্ত্র আমদানি করছিল — কাশিমবাজারে
1️⃣7️⃣ নবাবের নিষেধ অগ্রাহ্য করে হলওয়েল কাকে আশ্রয় দেয় — কৃষ্ণবল্লভকে
1️⃣8️⃣ ফোর্ট উইলিয়ামে আক্রমণ বন্ধ করতে উমিচাঁদ কার নিকট চিঠি পাঠায় — রাজা মানিক চাঁদের নিকট

1️⃣9️⃣ সিরাজউদ্দৌলার তাড়া খেয়ে ইংরেজরা আস্তানা গেড়েছে — ভাগীরথী নদীতে ফোর্ট উইলিয়াম কলেজ

2️⃣0️⃣ কোথায় ফিরে নবাব ইংরেজদের মুক্তি দেন — মুর্শিদাবাদ
2️⃣1️⃣ “তোমার কোম্পানির সত্তর টাকা বেতনের কর্মচারী।” — ড্রেকের উক্তি
2️⃣2️⃣ “চধঃরবহপব রং ঃযব শবু-ড়িৎফ, ুড়ঁহম সবহ” উচ্চকণ্ঠে উক্তিটি করেন — ড্রেক
2️⃣3️⃣ ভাগীরথী নদীতে ইংরেজদের ভাসমান জাহাজ থেকে কলকাতায় দূরত্ব — চল্লিশ মাইলের ভিতরে
2️⃣4️⃣ ইংরেজদের ভাসমান জাহাজ কোন রোগের প্রাদুর্ভাব সৃষ্টি করে — ম্যালেরিয়া ও আমাশয়
2️⃣5️⃣ “আমি চিরকালই ইংরেজের বন্ধু। মৃত্যু পর্যন্ত এই বন্ধুত্ব আমি বজায় রাখব।” — উমিচাঁদের উক্তি

2️⃣6️⃣ কোম্পানির প্রতিনিধির কাছে লবণ বিক্রি করেনি বলে কারা বাড়িঘর জালিয়ে দেয় — কোম্পানির ষড়যন্ত্রে

2️⃣7️⃣ লবণের ইজারাদার কে — কুঠিয়াল ইংরেজ
2️⃣8️⃣ ইংরেজরা কাকে ঘুস দিয়ে চন্দননগর ধ্বংস করেছে — বেইমান নন্দুকুমারকে
2️⃣9️⃣ দশ লাখ টাকা খেসারত দিয়ে নবাবের কাছ থেকে মুক্তি লাভ করেন — মানিকচাঁদ
3️⃣0️⃣ “আমাদের কারও অদৃষ্ট মেঘমুক্ত থাকবে না শেঠজি।” — মিরজাফরের উক্তি
3️⃣1️⃣ মিরনের বাসগৃহে ছদ্মবেশে প্রথম প্রবেশ করে — রায়দুর্লভ
3️⃣2️⃣ “চারদিকের শুধু অবিশ্বাস আর ষড়যন্ত্র।” — রায়দুর্লভ মিরনকে উদ্দেশ্য করে বলেন
3️⃣3️⃣ ইংরেজদের মধ্যে কে কে রমণীয় ছদ্মবেশে মিরনের বাসগৃহে প্রবেশ করেন — ওয়াটস ও ক্লাইভ
 

3️⃣4️⃣ দলিলে সর্বশেষ স্বাক্ষর করেন — মিরজাফর
3️⃣5️⃣ শওকত জঙ্গের পিতার নাম — সৈয়দ আহমদ
3️⃣6️⃣ শওকত জঙ্গের মাতার নাম — শাহ বেগম
3️⃣7️⃣ মিরজাফরের বিশ্বস্ত গুপ্তচর কে — উমর বেগ জমাদার
3️⃣8️⃣ বদ্রি আলি খাঁর শ্বশুরের নাম — মিরমর্দান
3️⃣9️⃣ নাটকে কোন পাখির ডাকার উল্লেখ আছে — অমঙ্গলস-চক পেঁচার
4️⃣0️⃣ মোহনলালের অনুচরদের কাছে ক্লাইভ কর্তৃক মিরজাফরকে লেখা চিঠি ধরা পড়েছে — ৩টি

4️⃣1️⃣ নবাবের রাজধানী — মুর্শিদাবাদে
4️⃣2️⃣ কোন সৈনিক ফ্রান্সের শত্রুদের বিরুদ্ধে লড়াই করেছিল — সাঁফ্রে (ফরাসি সেনাপতি)
4️⃣3️⃣ কাদেরকে “ঝঃধহফরহম ষরশব ঢ়রষষধৎং” বলা হয়েছে — মিরজাফর, রাজবল্লভ, রায়দুর্লভ
4️⃣4️⃣ আপনার বিরাট সেনাবাহিনী চুপ করে আছে “ঝঃধহফরহম ষরশব ঢ়রষষধৎং” — সাঁফ্রের উক্তি

4️⃣5️⃣ রাইসুল জুহালাকে বুটের লাথি মারে — রাজা রামকান্ত রায়
4️⃣6️⃣ নাটোরের মহারানি ভবানীর স্বামীর নাম — রাজা রামকান্ত রায়
4️⃣7️⃣ ‘রাজবল্লভ’ কোন গোত্রের — ব্রাহ্মণ
4️⃣8️⃣ ‘রায়দুর্লভ’ কোন গোত্রের — কায়স্থ
4️⃣9️⃣ ‘মহাতার শেঠ’ কোন ধর্মের অনুসারী — জৈন
5️⃣0️⃣ ‘উমিচাঁদ’ কোন ধর্মের অনুসারী — শিখ
5️⃣1️⃣ খ্রিষ্টান ওয়াটস কোন জাতের — ফিরিঙ্গি
5️⃣2️⃣ পলাশীর যুদ্ধে নবাবের সৈন্যসংখ্যা — ৫০ হাজারের বেশি
5️⃣3️⃣ পলাশীর যুদ্ধে নবাবের পক্ষে কামান সংখ্যা — ৫০টির বেশি
5️⃣4️⃣ পলাশীর যুদ্ধে ইংরেজদের কামান সংখ্যা — গোটা দশেক
5️⃣5️⃣ যুদ্ধে নবাব পরাজিত হলে উমিচাঁদকে দেওয়ার কথা ছিল — ২০ লক্ষ টাকা
5️⃣6️⃣ মিরজাফরকে সহায়তায় ক্লাইভ পায় — বার্ষিক ৪ লক্ষ টাকা
5️⃣7️⃣ পলাতক নবাব সিরাজ মিরকাসেমের সৈন্যদের হাতে বন্দি হন — ভগবানগোলায়
5️⃣8️⃣ নবাবের মুখের শেষ বাক্য — ‘লা ইলাহা ইল্লাল্লাহ’


📘 গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্নোত্তর

✍️ উত্তরগুলো মনোযোগ দিয়ে পড়ো এবং নোটখাতায় তুলে রাখো।

🔹 সিরাজউদ্দৌলার প্রধান গুপ্তচর কে? — নারান সিংহ।
🔹 নবাব আলিবর্দি খাঁর দ্বিতীয় কন্যার নাম কী? — শাহ বেগম।
🔹 ঘসেটি বেগমের অন্য নাম কী? — মেহেরুন্নেসা।
🔹 ফরাসি অধিকৃত এলাকা কোনটি? — চন্দননগর।
🔹 ইংরেজরা আত্মরক্ষার অজুহাতে গোপনে অস্ত্র আমদানি করেছিল কোথায়? — কাশিমবাজার কুঠিতে।
🔹 শওকতজঙ্গ নবাব হলে আসল কর্তৃত্ব থাকবে কার? — ঘসেটি বেগমের।
🔹 কার শেষ যুদ্ধ পলাশিতেই? — মোহনলালের।
🔹 সিরাজউদ্দৌলার নানার নাম কী? — আলিবর্দি খাঁ।
🔹 মিরজাফর বাংলার মসনদের জন্যে কার কাছে ঋণী? — ক্লাইভের কাছে।
🔹 ‘সিরাজউদ্দৌলা’ নাটকে কে আত্মহত্যা করতে চায়? — উমিচাঁদ।
🔹 সিরাজউদ্দৌলা কোন সৈন্যদের হাতে বন্দি হয়েছেন? — মীর কাসেমের।
🔹 সিরাজউদ্দৌলা কোথায় বন্দি হয়েছেন? — ভগবানগোলায়।
🔹 বন্দি সিরাজউদ্দৌলাকে কোন কয়েদখানায় রাখা হয়? — জাফরাগঞ্জের।
🔹 কার নির্দেশে সিরাজউদ্দৌলাকে হত্যা করা হয়? — মিরনের।
🔹 ঘসেটি বেগম কাকে সিংহাসনে বসাতে চায়? — শওকতজঙ্গকে।
🔹 পলাশী কোন নদীর তীরে অবস্থিত? — গঙ্গা নদীর।
🔹 ঘসেটি বেগম কাকে অচেনা মেহমান বলেছে? — রাইসুল জুহালাকে।
🔹 ঘসেটি বেগম সম্পর্কে নবাবের কী হতেন? — খালা।
🔹 পলাশির যুদ্ধে ইংরেজদের কামান ছিল কতটি? — দশটি।
🔹 সিরাজউদ্দৌলার হত্যাকারীর নাম কী? — মোহাম্মদি বেগ।
🔹 লবণের ইজারাদার কে? — কুঠিয়াল ইংরেজ।
🔹 মিরমর্দানের জামাইয়ের নাম কী? — বদ্রি আলি খাঁ।
🔹 নবাব কলকাতা শহরের নতুন নাম দিয়েছিলেন কী? — আলিনগর।
🔹 নবাবের কাছে কে দেশের স্বার্থে স্বীয় স্বার্থ ত্যাগের ওয়াদা করেছিলেন? — মিরজাফর।
🔹 রাজবল্লভ কে ছিলেন? — নবাবের বিশ্বাসঘাতক ও অর্থলোলুপ মন্ত্রী।
🔹 নবাব সিরাজউদ্দৌলা কোন জলসা চিরকালের মতো ভেঙে দিয়েছিলেন? — মতিঝিলের জলসা।
🔹 মিরজাফর কোন দেশ থেকে ভারতবর্ষে এসেছিলেন? — পারস্য থেকে।
🔹 সাদা নিশান কীসের প্রতীক? — বন্ধের বা শান্তির প্রতীক।
🔹 উমিচাঁদ কোথাকার অধিবাসী ছিলেন? — লাহোরের।
🔹 ঘসেটি বেগম আমিনা বেগমের কোন পুত্রকে পোষ্যপুত্র রাখেন? — একরামউদ্দৌলাকে।

 

📗 অনুধাবনমূলক প্রশ্ন

✍️ নিচের প্রশ্নগুলোর উত্তর নিজ ভাষায় নোটখাতায় লিখো।

❓ লবণ প্রস্তুতকারকের ওপর ইংরেজদের অত্যাচারে নবাব নিজেকে দায়ী করেছেন কেন?
❓ ‘অন্ধকারের ফাঁকা দরবারে বসে থেকে কোন লাভ নেই নবাব।’— কে, কেন বলেছেন?
❓ নবাবের প্রতি ক্লাইভের ভয় না থাকার কারণ কী?
❓ ‘সিরাজ আমার কেউ নয়’—ঘসেটি বেগম কেন এ কথা বলেছেন?
❓ হলওয়েল সাদা নিশান ওড়াতে বলেছিলেন কেন?
❓ সিরাজউদ্দৌলা ঘসেটি বেগমকে নিজ প্রাসাদে রাখতে চেয়েছিলেন কেন?
❓ নবাব সিরাজউদ্দৌলা কেন নিজেদের শ্রেষ্ঠ বীর বলে আখ্যায়িত করেছেন?
❓ ক্লাইভ উমিচাঁদকে যুগের সেরা বিশ্বাসঘাতক বলেছেন কেন?
❓ “আমরা এমন কিছু করলাম যা ইতিহাস হবে।”—ব্যাখ্যা কর।
❓ ডাচ ও ফরাসিদের ইংরেজরা সাহায্য চেয়েছিল কেন? ব্যাখ্যা কর।
❓ অত্যাচারীর বিরুদ্ধে সিরাজউদ্দৌলার মনোভাব কেমন ছিল? ব্যাখ্যা কর।
❓ ‘এই প্রাণদান আমরা ব্যর্থ হতে দেব না।’—উক্তিটির ভাবার্থ কী?
❓ মিরন সিরাজউদ্দৌলাকে মোহাম্মদি বেগকে দিয়ে হত্যা করিয়েছিলেন কেন?
❓ উমিচাঁদ মিরজাফরকে খুন করে ফেলার কথা কেন বলেছিলেন?
❓ ‘ইনি কী নবাব না ফকির।’—মিরজাফর সম্পর্কে ক্লাইভের এ উক্তির কারণ কী?
❓ “সিরাজউদ্দৌলা এখন কয়েদি, ওয়ার ক্রিমিন্যাল।”—উক্তিটি বুঝিয়ে দাও।
❓ মিরজাফর কেন ইংরেজদের সাথে হাত মিলিয়েছিলেন?
❓ কুঠিয়াল ইংরেজরা গরিব প্রজাদের নানাভাবে অত্যাচার করত কেন?
❓ “আমার বাসগৃহ অনেকটা নিরাপদ”—কেন এ কথা বলা হয়েছে?
❓ যুদ্ধ চলাকালে মোহনলাল নবাব সিরাজকে রাজধানীতে ফিরে যেতে বলেছিলেন কেন?
❓ সিরাজউদ্দৌলাকে ক্ষমতাচ্যুত করতে পারলে ঘসেটি বেগমের খুশি হওয়ার কারণ কী?
❓ মোহনলাল অনুমতি ছাড়াই আকস্মিকভাবে মিরনের মহলে প্রবেশ করেছিলেন কেন?
❓ নবাব মোহনলালের উপর ভরসা রেখেছিলেন কেন?
❓ জগৎশেঠের মতে দরবারে মিরজাফরের পৌঁছাতে বিলম্ব হওয়ার কারণ কী?
❓ সভাসদ ও কোম্পানির প্রতিনিধি ওয়াটসন সিরাজউদ্দৌলার বিরুদ্ধে ক্ষিপ্ত হলেন কেন?
❓ “আরে বাপরে, একেবারে কালকেউটে।”—উক্তিটি দ্বারা কী বোঝানো হয়েছে?
❓ “আজ নবাবকে ডোবাচ্ছেন, কাল আমাদের পথে বসাবেন না”—উক্তিটি ব্যাখ্যা কর।
❓ নবাব ওয়াটসনকে দরবারে আশ্রয় দিয়েছিলেন কেন?
❓ “কিন্তু আমার বিশ্বাস করতে প্রবৃত্তি হয় না যে, ওরা ইংরেজদের বিরুদ্ধে লড়বে।”—নবাব কেন এ কথাটি বলেছেন?


✍️  নিচের সৃজনশীল প্রশ্নগুলোর উত্তর তোমার নোটখাতায় লিখ:


সৃজনশীল-১: মির্জা জহিরউদ্দিন মুহাম্মদ বাবর ছিলেন ভারতের মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। তার মৃত্যুর পর বড় ছেলে হুমায়ুন বাসে সিংহাসনে আরোহণ করেন। দুঃখের বিষয় এই যে, সিংহাসনে আরোহণের পরই নানামুখী ষড়যন্ত্র শুরু হয়। তথাপি সাহসিকতার সাথে তরুণ হুমায়ুন তাঁর শাসনকার্য চালিয়ে যান। হুমায়ুন তাঁর অন্যান্য ভাইসহ আত্মীয়-স্বজনদের কাছ থেকে অসহযোগিতা পাওয়া সত্তে¡ও শক্ত হাতে সবকিছু ধরে রাখতে সক্ষম হন।

ক. রবার্ট ক্লাইভ কাকে সেরা বিশ্বাসঘাতক বলেছেন?
খ. “কত বড় শক্তি, তবু কত তুচ্ছ।”—উক্তিটি ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের হুমায়ুনের সিংহাসনে আরোহণ এবং নবাব সিরাজউদ্দৌলার সিংহাসনে আরোহণের সাদৃশ্য তুলে ধর।
ঘ. “আংশিক সাদৃশ্য থাকলেও হুমায়ুন ও সিরাজউদ্দৌলার পরিণতি এক নয়”—বিশ্লেষণ কর

সৃজনশীল-২: 
বর্গি এল খাজনা নিতে
মারল মানুষ কত।
পুড়ল শহর, পুড়ল শ্যামল
গ্রাম যে শত শত হানাদারের সঙ্গে জোরে
লড়ে মুক্তি সেনা,
তাদের কথা দেশের মানুষ কখনো ভুলবে না।”


ক. সিরাজউদ্দৌলার হত্যাকারীর নাম কী?
খ. “আমরা এমন কিছু করলাম যা ইতিহাস হবে।”— উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ কর।
গ. উদ্দীপকটি ‘সিরাজউদ্দৌলা’ নাটকের কোন নিকটিকে নির্দেশ করে? আলোচনা কর। 
ঘ. উদ্দীপকের মুক্তিসেনা এবং সিরাজউদ্দৌলা’ নাটকের সিরাজউদ্দৌলা একই সূত্রে গাঁথা”—মন্তব্যটির যথার্থতা প্রমাণ কর।
 
সৃজনশীল-৩: সিংহজানী পরগনার এক প্রতাপশালী জমিদারের নাম নারায়ণ রায়। প্রজাবাৎসল্য তার চরিত্রের অন্যতম দিক।। প্রজাদের সুখের জন্য তিনি দিঘি খনন, রাস্তাঘাট নির্মাণ, কলেজ, মাদ্রাসা প্রতিষ্ঠা, খাদ্যাতার মোকাবেলায় গালা নানা রকম জনহিতকর কর্মকান্ড পরিচালনা করে জমিদারির অন্যতম সদস্য ছিলেন একমাত্র ভগ্নিপতি সদর সমাদার। তিনি তাকে অত্যন্ত স্নেহ করতেন এবং বিশ্বাস করতেন। এই বিশ্বাসের সুযোগে সমর সমাদার চরিতার্থে বাস্ত থাকত। তার অনেকবার ধরা পে জমিদার ঔদার্যবশত তাকে ক্ষমা করে দিতেন। এক বছর না পরিশোধের জন্য সমরকে দায়িত্ব দিলে সে সমস্ত অর্থ নিয়ে আত্মগোপন করে। সূর্যাস্ত আইনে জমিদারির পতন ঘটে।


ক. উমিচাদ কোথা থেকে বাংলাদেশে এসেছে?
খ. “আমার শেষ যুদ্ধ পলাশিতেই। ”—কেন?
গ. উদ্দীপকের সমর সমাদ্দার কীভাবে ‘সিরাজউদ্দৌলা’ নাটকের মিরজাফরের সাথে সাদৃশ্যপূর্ণ?
ঘ. উদ্দীপকের প্রজাবৎসল সিংহ নারায়ণ রায় যে কারণে জমিদারি হারিয়েছেন একই কারণে সিরাজউদ্দৌলা’ নাটকে বাংলার স্বাধীনতা-সূর্য অস্ত যায়। — উদ্দীপকে সিরাজউদ্দৌলা’ নাটকের আলোকে উক্তিটি যাচাই কর। 
 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.