ক্রিয়ার ভাব: প্রকারভেদ ও ব্যবহারের সহজ নিয়ম
ক্রিয়ার ভাব: প্রকারভেদ ও ব্যবহারের সহজ নিয়ম
ক্রিয়ার ভাব
ক্রিয়ার ভাব কাকে বলে?
ক্রিয়ার যে অবস্থা দ্বারা কার্য ঘটার ধরন, প্রকার বা রীতি প্রকাশ পায়, তাকে ক্রিয়ার ভাব বলে। ক্রিয়ার ভাব বা ধরন চার প্রকার। যথা:
১. নির্দেশক ভাব
সাধারণ ঘটনা নির্দেশ করলে বা কিছু জিজ্ঞাসা করলে ক্রিয়াপদের নির্দেশক ভাব হয়। যেমন-
ক. সাধারণ নির্দেশক : আমরা বই পড়ি ।
খ. প্রশ্ন জিজ্ঞাসায় : আপনি কি আসবেন?
২. ক্রিয়ার অনুজ্ঞা বা অনুজ্ঞা ভাব
আদেশ, নিষেধ, উপদেশ, অনুরোধ, আশীর্বাদ ইত্যাদি সূচিত হলে ক্রিয়াপদের অনুজ্ঞা ভাব হয়। যেমন-
ক. আদেশাত্মক : বর্তমান কালে- চুপ কর । ভবিষ্যৎ কালে- তুমি কাল যেও ।
খ. নিষেধাত্মক : বর্তমান কালে- অন্যায় কাজ করো না। ভবিষ্যৎ কালে- মিথ্যা বলবে না।
গ. অনুরোধসূচক : বর্তমান কালে- ছাতাটা দিন তো ভাই । ভবিষ্যৎ কালে- আপনারা আসবেন।
ঘ. উপদেশাত্মক : বর্তমান কালে- মন দিয়ে পড়।ভবিষ্যৎ কালে- স্বাস্থ্যের প্রতি দৃষ্টি রেখো।
■ উত্তম পুরুষের অনুজ্ঞা হয় না। কারণ, কেউ নিজেকে আদেশ করতে পারে না।
■ অপ্রত্যক্ষ বলে নাম পুরুষের অনুজ্ঞা হয় না।
সম্ভ্রমাত্মক মধ্যম পুরুষের সাধারণ ভবিষ্যতের ক্রিয়ার রূপটি সম্ভ্রমাত্মক মধ্যম পুরুষের ভবিষ্যৎ অনুজ্ঞায় ব্যবহৃত হয়।
অনুজ্ঞা দুই প্রকার।
যথা: i. বর্তমান কালের অনুজ্ঞা, ii. ভবিষ্যৎ কালের অনুজ্ঞা।
i. বর্তমান কালের অনুজ্ঞা
ক. আদেশ : কাজটি করে ফেল। তোমরা এখন যাও।
খ. উপদেশ : সত্য কথা গোপন করো না। কড়া রোদে ঘোরাফেরা করিস না। পাতিসনে শিলাতলে পদ্মপাতা।
গ. অনুরোধ : আমার কাজটা এখন কর। অঙ্কটা বুঝিয়ে দাও না।
ঘ. প্রার্থনা : আমার দরখাস্তটা পড়ুন।
ঙ. অভিশাপ : মর, পাপিষ্ঠ ।
ii. ভবিষ্যৎ কালের অনুজ্ঞা
ক. আদেশ : সদা সত্য বলবে।
খ. সম্ভাবনায় : চেষ্টা কর, সবই বুঝতে পারবে।
গ. বিধান অর্থে : রোগ হলে ওষুধ খাবে।
ঘ. অনুরোধে : কাল একবার এসো (আসিও বা আসিবে)।
৩. সাপেক্ষ ভাব
একটি ক্রিয়ার সংঘটন অন্য একটি ক্রিয়ার ওপর নির্ভর করলে, নির্ভরশীল ক্রিয়াকে সাপেক্ষ ভাবের ক্রিয়া বলা হয়। যেমন-
ক. সম্ভাবনায় : তিনি ফিরে এলে সবকিছুর মীমাংসা হবে।
খ. উদ্দেশ্য বোঝাতে : ভালো করে পড়লে সফল হবে।
গ. ইচ্ছা বা কামনায় : আজ বাবা বেঁচে থাকলে আমার এত কষ্ট হতো না।
৪. আকাঙ্ক্ষা প্রকাশক ভাব
যে ক্রিয়াপদে বক্তা সোজাসুজি কোনো ইচ্ছা বা আকাঙ্ক্ষা প্রকাশ করে, তাকে আকাঙ্ক্ষা প্রকাশক ভাবের ক্রিয়া বলা হয়। যেমন-সে যাক। যা হয় হোক। সে একটু হাসুক।
💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢
আশা করি, আজকের এই আলোচনাটি আপনাদের ভালো লেগেছে এবং এখান থেকে নতুন কিছু জানতে পেরেছেন। শিক্ষা, সাহিত্য ও প্রযুক্তির এমন আরও গুরুত্বপূর্ণ তথ্য ও বিশ্লেষণ পেতে নিয়মিত আমাদের ব্লগের সাথেই থাকুন।
মুনশি একাডেমি (Munshi Academy) সব সময় চেষ্টা করে আপনাদের সামনে নির্ভুল ও মানসম্মত কন্টেন্ট উপস্থাপন করতে। আমাদের এই পোস্টটি যদি আপনাদের উপকারে আসে, তবে অন্যদের সাথে শেয়ার করতে ভুলবেন না।
📖 আরও পড়ুন (নির্বাচিত কন্টেন্ট)
আপনার পঠন অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করতে নিচের প্রবন্ধগুলো দেখে নিতে পারেন:
- সাহিত্য:
- 📌 [বইপড়া প্রবন্ধের মূলভাব ও পূর্ণাঙ্গ বিশ্লেষণ। প্রমথ চৌধুরী]
- 📌 [তৈল প্রবন্ধের মূলভাব বিশ্লেষণ। হরপ্রসাদ শাস্ত্রী]
- 📌 [বিলাসী গল্পের শব্দার্থ,বহুনির্বাচনি এবং সৃজনশীল প্রশ্ন]
- একাডেমি/ চাকরির প্রস্তুতি:
o 📌 বাংলা ব্যাকরণ
o 📌 বিসিএস প্রস্তুতি
o 📌 ব্যাংক প্রস্তুতি
আরও দেখুন ক্লাস বিষয়ক ভিডিও:
আরও পড়ুন
ব্যক্তিত্ব ও জীবনী সম্পর্কিত তথ্য-উপাত্ত সমৃদ্ধ প্রবন্ধ
বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মজার মজার তথ্য-উপাত্ত বিষয়ক প্রবন্ধ
আমাদের সাথে যুক্ত থাকুন (Stay Connected):
যেকোনো জিজ্ঞাসা বা পরামর্শের জন্য আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। এছাড়া আমাদের অন্যান্য প্ল্যাটফর্মে যুক্ত হতে নিচের লিঙ্কগুলো ভিজিট করুন:
- 🌐 মূল ওয়েবসাইট: Munshi Academy-মুনশি একাডেমি
- 🎓 শিক্ষামূলক ভিডিও: Munshi Academy
- 🎙️ অডিও গল্প শুনুন: মুনশির কণ্ঠে গল্প
- 🌍 ভ্রমণ বিষয়ক ভিডিও: Travel With Munshi Alim
- 🎭 সাংস্কৃতিক ও বিনোদন: Banglaswor Media House
আমাদের অনলাইন কোর্স কিনতে চাইলে:
এইচএসসি বাংলা ১ম এবং বাংলা ২য় পত্র (পিডিএফ শিট)
🟢 সরাসরি অর্ডার করতে এখানে ক্লিক করুন
ধন্যবাদান্তে,
মুনশি একাডেমি টিম
https://munshiacademy.blogspot.com/

কোন মন্তব্য নেই