বোকা গাধার পরিণতি | Gadhar Buddhi | ঈশপের গল্প
বোকা গাধার পরিণতি | Gadhar Buddhi | ঈশপের গল্প
গল্প: গাধার বুদ্ধি (বোকা গাধার পরিণতি)
এক লবন বিক্রেতার একটি গাধা ছিল। প্রতিদিন সেই গাধার পিঠে লবনের বস্তা চাপিয়ে সে হাটে যেত। পথে একটি নদী পার হতে হতো। একদিন পার হওয়ার সময় গাধাটি হঠাৎ পা পিছলে নদীর পানিতে পড়ে গেল। এতে বস্তার অনেক লবন পানিতে গুলে গেল এবং গাধার পিঠের বোঝা এক নিমেষেই হালকা হয়ে গেল। গাধাটি খুব খুশি হলো।
পরদিন গাধাটি ইচ্ছে করেই নদীর মাঝখানে গিয়ে পানিতে বসে পড়ল। এবারও লবন গুলে গিয়ে বোঝা হালকা হলো। মালিক গাধার চালাকি ধরে ফেলল এবং তাকে শিক্ষা দেওয়ার সিদ্ধান্ত নিল। তৃতীয় দিন মালিক লবনের পরিবর্তে গাধার পিঠে এক বস্তা শুকনো 'স্পঞ্জ' (শোষক তুলা) দিয়ে দিল।
বোকা গাধা ভাবল, আজকেও পানিতে ডুব দিলে পিঠের বোঝা হালকা হয়ে যাবে। সে নদীতে নেমে ইচ্ছে করে ডুব দিল। কিন্তু ফল হলো উল্টো! স্পঞ্জ পানি শুষে নিয়ে ওজনে কয়েকগুণ ভারী হয়ে গেল। গাধাটি সেই বিশাল ভার সইতে পারছিল না, কোনোমতে হাপাতে হাপাতে পাড়ে উঠে এল। সে বুঝতে পারল, সব দিন সমান যায় না এবং অতিরিক্ত চালাকি করলে নিজেরই ক্ষতি হয়।
গল্পের শিক্ষা: অতি চালাকির ফল কখনোই ভালো হয় না এবং একই কৌশল সব সময় কাজে লাগে
কোন মন্তব্য নেই