চাষি, গাধা ও ছেলে | ঈশপের গল্প | Farmer, Son and Donkey
চাষি, গাধা ও ছেলে | ঈশপের গল্প | Farmer, Son and Donkey
গল্প: চাষি, গাধা ও তার ছেলে
এক চাষি আর তার ছেলে তাদের পোষা গাধাটিকে বিক্রি করার জন্য হাটে নিয়ে যাচ্ছিল। তারা গাধাটির পাশে পাশে হেঁটে যাচ্ছিল। পথে এক লোক দেখে হাসল এবং বলল, "দেখো কী বোকা! গাধা থাকতেও ওরা হেঁটে যাচ্ছে!"
শুনে চাষি তার ছেলেকে গাধার পিঠে বসিয়ে দিল। কিছুদূর যাওয়ার পর এক বৃদ্ধ লোক বললেন, "আজকালকার ছেলেদের বড়দের প্রতি কোনো শ্রদ্ধা নেই। বাপ হাঁটছে আর ছেলে আরামে গাধার পিঠে চড়েছে!" লজ্জা পেয়ে ছেলেটি নেমে গেল এবং বাবাকে গাধার পিঠে বসিয়ে দিল।
কিছুক্ষণ পর একদল মহিলা দেখে বলতে লাগলেন, "কী নিষ্ঠুর বাবা! ছেলেটিকে হাঁটিয়ে নিজে রাজা হয়ে বসে আছেন!" এবার চাষি তার ছেলেকে নিজের পেছনে বসিয়ে নিলেন। তারা দুজনেই গাধার পিঠে চড়ে যেতে লাগলেন। এবার অন্য এক পথচারী চিৎকার করে বললেন, "তোমরা কি গাধাটাকে মেরে ফেলবে? বেচারা পশুর ওপর এত ভার!"
চাষি এবার কিংকর্তব্যবিমূঢ় হয়ে গেলেন। শেষে তারা গাধাটির পা বেঁধে একটি বাঁশে ঝুলিয়ে দুই কাঁধে বহন করতে লাগলেন। এটি দেখে মানুষ হোহো করে হাসতে শুরু করল। তারা যখন একটি ব্রিজের ওপর দিয়ে যাচ্ছিল, তখন গাধাটি ভয় পেয়ে ছটফট করতে গিয়ে নদীতে পড়ে গেল এবং ডুবে মারা গেল। চাষি আর তার ছেলে বিষণ্ণ মনে বাড়ি ফিরল।
গল্পের শিক্ষা: সবাইকে খুশি করতে গেলে কাউকেই খুশি করা যায় না, বরং নিজেরই বড় ক্ষতি হয়ে যায়।
কোন মন্তব্য নেই