গুরুত্বপূর্ণ বাংলা প্রতিশব্দ ও শব্দার্থ: বিসিএস প্রস্তুতি গাইড
গুরুত্বপূর্ণ বাংলা প্রতিশব্দ ও শব্দার্থ: বিসিএস প্রস্তুতি গাইড
![]() |
ছবি: বাংলা প্রতিশব্দ ও শব্দার্থ |
বাংলা প্রতিশব্দ || বাংলা ব্যাকরণ
বাংলা ভাষার শব্দভাণ্ডার অত্যন্ত সমৃদ্ধ ও বৈচিত্র্যময়। একটি ভাব বা অর্থ প্রকাশের জন্য বাংলা ভাষায় বহু শব্দ ব্যবহৃত হয়। এই বৈশিষ্ট্যের কারণেই বাংলা ভাষা সাহিত্যিক, ভাবগভীর এবং পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। বাংলা ব্যাকরণের একটি অপরিহার্য অধ্যায় হলো সমার্থক শব্দ। তবে বাস্তব পরীক্ষার প্রশ্ন বিশ্লেষণ করলে দেখা যায়—সব শব্দের সমার্থক নয়, বরং কিছু নির্দিষ্ট শব্দের একটি নির্দিষ্ট বাংলা প্রতিশব্দই বারবার প্রশ্নে আসে।
সমার্থক শব্দের পূর্ণ অধ্যায় অনেক বিস্তৃত হওয়ায়, এই বিশেষ ধরনের শব্দগুলো সেখানে সংযুক্ত করলে অধ্যায়ের কলেবর অপ্রয়োজনীয়ভাবে বড় হয়ে যেত। পাশাপাশি পরীক্ষার্থীদের জন্য সেগুলো আলাদা করে মনে রাখাও কঠিন হতো। এই কারণেই শুধু পরীক্ষায় বেশি ব্যবহৃত ও নির্দিষ্ট প্রতিশব্দযুক্ত শব্দগুলো আলাদা করে “বাংলা প্রতিশব্দ” শিরোনামে সংকলন করা হয়েছে।
এই পোস্টটি বিশেষভাবে তৈরি করা হয়েছে—
বিসিএস
প্রাথমিক শিক্ষক নিয়োগ
ব্যাংক, নন-ক্যাডার
বিশ্ববিদ্যালয় ভর্তি
বিভিন্ন সরকারি ও বেসরকারি চাকরির পরীক্ষা
এই সব পরীক্ষার পূর্ববর্তী প্রশ্নপত্র বিশ্লেষণ করে।
বাংলা প্রতিশব্দ কাকে বলে?
যে শব্দ অন্য একটি শব্দের পরিবর্তে ব্যবহার হয়ে একই অর্থ প্রকাশ করে, তাকে প্রতিশব্দ বলা হয়। অর্থাৎ—
একই অর্থ প্রকাশকারী এক বা একাধিক শব্দের মধ্যে যে শব্দটি নির্দিষ্ট শব্দের পরিবর্তে ব্যবহৃত হয়, সেটিই প্রতিশব্দ।
সহজভাবে বললে—
একটি মূল শব্দ থাকবে
তার পরিবর্তে ব্যবহৃত হবে একটি নির্দিষ্ট বাংলা শব্দ
অর্থ অপরিবর্তিত থাকবে
উদাহরণ:
সূর্য → রবি
চন্দ্র → শশী
জল → পানি
এই প্রতিশব্দগুলো পরীক্ষায় সরাসরি জিজ্ঞাসা করা হয়—MCQ, শূন্যস্থান পূরণ, কিংবা মিল খোঁজার প্রশ্নে।
বাংলা প্রতিশব্দ কেন গুরুত্বপূর্ণ?
🔹 প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রতিশব্দ থেকে প্রশ্ন প্রায় নিশ্চিত
🔹 কম শব্দে বেশি নম্বর পাওয়ার সুযোগ
🔹 বাংলা ব্যাকরণের সহজ কিন্তু নম্বর তোলার অধ্যায়
🔹 অনুচ্ছেদ, রচনা ও অনুবাদে ভাষা সমৃদ্ধ হয়
বিশেষ করে দেখা যায়—
একটি শব্দ → একটি নির্দিষ্ট প্রতিশব্দ
এই ধরনটাই পরীক্ষায় বেশি আসে।
এই সংকলনের বৈশিষ্ট্য
✔ পরীক্ষায় বারবার আসা শব্দ নির্বাচন
✔ অপ্রয়োজনীয় জটিলতা পরিহার
✔ সহজে মুখস্থযোগ্য
✔ চাকরি পরীক্ষার জন্য আলাদা করে সাজানো
✔ সমার্থক শব্দ অধ্যায়ের পরিপূরক নোট
| ক্রমিক | মূল শব্দ | প্রতিশব্দ / অর্থ |
| ১ | অরন্তুদ | মর্মভেদী |
| ২ | অরুণ | প্রভাত সূর্য |
| ৩ | অপোগণ্ড | নাবালক / অপার্থ / অকর্মণ্য |
| ৪ | অত্র | এখানে |
| ৫ | অলীক | অসত্য / মিথ্যা |
| ৬ | অপাঙ্গ | দৃষ্টিকোণ |
| ৭ | অবিহিত | অনুচিত |
| ৮ | অনীক | সৈনিক |
| ৯ | অপলাপ | অস্বীকার |
| ১০ | অনুপম | মনোরম |
| ১১ | অবিমিশ্র | বিশুদ্ধ |
| ১২ | অমরাবতী | স্বর্গ |
| ১৩ | অত্যহিত | সর্বনাশ |
| ১৪ | অব্যূঢ় | অবিবাহিত |
| ১৫ | অগ্নি-সহ | যা আগুনে পোড়ে না |
| ১৬ | আধেক | অর্ধেক |
| ১৭ | অষ্টরম্ভা | শূন্য বা ফাঁকি |
| ১৮ | অনন্তর | অতঃপর |
| ১৯ | অভিরাম | রমণীয় / মনোরম / সুন্দর |
| ২০ | আশিষ | আশীর্বাদ |
| ২১ | আমানত | গচ্ছিত |
| ২২ | অর্বাচীন | মূর্খ / অপরিণত বুদ্ধি |
| ২৩ | অতিশয় | সদাশয় |
| ২৪ | অছি | অভিভাবক |
| ২৫ | আদেশ | অনুশাসন |
| ২৬ | আসার | প্রবল বৃষ্টিপাত / জলকণা |
| ২৭ | আভরণ | অলংকার |
| ২৮ | ইনকিলাব | বিপ্লব |
| ২৯ | ইত্তেফাক | মিল / ঐক্য |
| ৩০ | কপোল | গাল |
| ৩১ | উপাধান | বালিশ |
| ৩২ | উপরোধ | অনুরোধ |
| ৩৩ | উদ্যত | বলিষ্ঠ |
| ৩৪ | উপক্রম | সূত্রপাত |
| ৩৫ | ঊর্ণাজাল | মাকড়সার তৈরি জাল |
| ৩৬ | উত্তম | প্রধান |
| ৩৭ | উৎকুণ | উকুন |
| ৩৮ | উচ্ছগ্যু | উৎসর্গ |
| ৩৯ | এপিটাফ | সমাধি-লিপি |
| ৪০ | ঐকতান | সমস্বর |
| ৪১ | কুক্কুট | মোরগ |
| ৪২ | কোন্দা | তালগাছের নৌকা |
| ৪৩ | কুজ্ঝটিকা | কুয়াশা |
| ৪৪ | কোষ্ঠী | জন্মপত্রিকা |
| ৪৫ | কিরীট | মুকুট |
| ৪৬ | কানাসোঁআ | কানায় কানায় পরিপূর্ণ |
| ৪৭ | কর্বূর / কর্বুর | রাক্ষস |
| ৪৮ | কেওয়াট | দরজা বা কপাট |
| ৪৯ | কালকূট | তীব্র বিষ |
| ৫০ | কপর্দকহীন | নিঃস্ব |
| ৫১ | ক্রোশ | তিন কিলোমিটার (প্রায়) |
| ৫২ | কার্তিক | রূপবান / সুন্দর চেহারা |
| ৫৩ | কিণাঙ্ক | কড়া (চামড়ার শক্ত অংশ) |
| ৫৪ | খক্ষ | ভল্ল |
| ৫৫ | খদ্যোত | জোনাকি পোকা |
| ৫৬ | খাদির | খয়ের |
| ৫৭ | গুবাক | সুপারি |
| ৫৮ | গুমটি ঘর | প্রহরীদের থাকার অপ্রশস্ত কুঠুরি |
| ৫৯ | গলাধঃকরণ | গিলে ফেলা |
| ৬০ | গৃধ্র | শকুন |
| ৬১ | জাফরি | চৌকা ছিদ্রের বেড়া |
| ৬২ | জাঙ্গাল | বাঁধ |
| ৬৩ | জঙ্গম | গতিশীল |
| ৬৪ | জুলমাত | অন্ধকার |
| ৬৫ | জাহাকুল আবদ | গোলামের হাসি |
| ৬৬ | ঠোঁট | চঞ্চু |
| ৬৭ | তয়খানা | ভূগর্ভস্থ কক্ষ |
| ৬৮ | তক্ষক | ছুতার (কাঠমিস্ত্রি) |
| ৬৯ | তণ্ডুল | চাল |
| ৭০ | ঝি | কন্যা |
| ৭১ | টীকা ভাষ্য | ব্যাখ্যা বিশ্লেষণ |
| ৭২ | পরাহত | পরাজিত |
| ৭৩ | প্রাংশু | দীর্ঘকায় |
| ৭৪ | পনস | কাঁঠাল |
| ৭৫ | প্রতীকধর্মী | নিদর্শন জ্ঞাপক |
| ৭৬ | পোখরাজ | মণি বিশেষ |
| ৭৭ | পুষ্পারতি | ফুলের নিবেদন |
| ৭৮ | পঞ্চম স্বর | কোকিলের সুরলহরী |
| ৭৯ | প্রকর্ষ | উৎকর্ষ |
| ৮০ | দৌবারিক | দারোয়ান |
| ৮১ | প্রথিত | বিখ্যাত |
| ৮২ | পর্যঙ্ক | পালঙ্ক |
| ৮৩ | প্রতীতি | বিশ্বাস |
| ৮৪ | প্রবীণ | অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তি |
| ৮৫ | পরার্থ | পরোপকার |
| ৮৬ | পাণি গ্রহণ | বিবাহ / পরিণয় |
| ৮৭ | পুণ্ড্র | ইক্ষু (আঁখ) |
| ৮৮ | প্রস্রবণ | ঝরণা / ফোয়ারা / নির্ঝর |
| ৮৯ | প্রচুর | ভূয়িষ্ঠ |
| ৯০ | প্রাকার | প্রাচীর |
| ৯১ | প্রকৃত | যথার্থ |
| ৯২ | পেলব | কোমল / মৃদু |
| ৯৩ | পল্লব গ্রাহিতা | ভাসা ভাসা জ্ঞান |
| ৯৪ | প্রীণন | প্রীতি সম্পাদন |
| ৯৫ | পল্লল | ডোবা |
| ৯৬ | বদান্যতা | দানশীলতা |
| ৯৭ | বিরাগী | উদাসীন |
| ৯৮ | বিধুর | কাতর |
| ৯৯ | বিজিত | পরাজিত |
| ১০০ | বাতুল | উন্মাদ |
| ১০১ | ব্রততী | লতা |
| ১০২ | ব্রাত্য | পতিত |
| ১০৩ | বামেতর | ডান |
| ১০৪ | বানি | গয়না তৈরির মজুরি |
| ১০৫ | বেসাতি | কেনাবেঁচা |
| ১০৬ | বিসর্জন | ত্যাগ |
| ১০৭ | ভিষক | চিকিৎসক |
| ১০৮ | মণ্ডুক | ভেক / ব্যাঙ |
| ১০৯ | মঙ্গা | অভাব |
| ১১০ | মাধবী | বাসন্তী ফুল |
| ১১১ | মুখচোরা | লাজুক |
| ১১২ | মৃগয়া | হরিণ শিকার |
| ১১৩ | রাসভ | গাধা |
| ১১৪ | রোজনামচা | দিনলিপি |
| ১১৫ | রসাতল | ধ্বংস |
| ১১৬ | শ্বশ্রু | শাশুড়ি |
| ১১৭ | আস্তীর্ণ | অনাস্তীর্ণ |
| ১১৮ | শীকর | জলকণা |
| ১১৯ | শরণ | আশ্রয় |
| ১২০ | শিষ্টাচার | সদাচার |
| ১২১ | শুক্তি | ঝিনুক |
| ১২২ | শকট | গাড়ি |
| ১২৩ | যবন | মুসলিম (ঐতিহাসিক অর্থে) |
| ১২৪ | শ্লাঘা | আত্মপ্রশংসা / গৌরব |
| ১২৫ | সঁপা | সমর্পণ |
| ১২৬ | সম্মার্জনী | ঝাঁটা |
| ১২৭ | সহসা | হঠাৎ |
| ১২৮ | সওগাত | উপহার |
| ১২৯ | সম্পৃক্ত | সংযুক্ত |
| ১৩০ | সার্ধ | দেড় (বা অর্ধসহ) |
| ১৩১ | সপ্তসুর | সাতটি সুর |
| ১৩২ | সম | সমান |
| ১৩৩ | স্বার্থহীনতা | লোকহিত |
| ১৩৪ | সন্তরি | উত্তাল |
| ১৩৫ | সায়ন্তন | সন্ধ্যা |
| ১৩৬ | সুপ্ত | নিদ্রিত |
| ১৩৭ | সাঁকো | সংক্রম |
| ১৩৮ | সপ্তম সুরে | উচ্চ বা চড়া সুরে |
| ১৩৯ | সংহারক | বিনাশকারী |
| ১৪০ | সেতারা | তারকা |
| ১৪১ | স্বাক্ষর | দস্তখত |
| ১৪২ | সমভিব্যাহারে | একত্রে গমন |
| ১৪৩ | লেফাফা | মোড়ক |
| ১৪৪ | তুবড়ি | বাজি |
| ১৪৫ | গহ্বর | বিবর / গর্ত |

কোন মন্তব্য নেই