ব্যাঙ ও ইঁদুরের গল্প | ঈশপের নীতিকথা | Frog and Mouse Story
ব্যাঙ ও ইঁদুরের গল্প | ঈশপের নীতিকথা | Frog and Mouse Story
গল্প: ব্যাঙ ও ইঁদুরের গল্প
এক ছিল ইঁদুর আর এক ছিল ব্যাঙ। তারা ছিল খুব ভালো বন্ধু। একদিন দুষ্টু ব্যাঙের মাথায় এক কুবুদ্ধি চাপল। সে ইঁদুরকে বলল, "বন্ধু, এসো আমরা আমাদের পা দুটো সুতো দিয়ে বেঁধে রাখি, তাহলে আমরা যেখানেই যাই না কেন, কখনো আলাদা হব না।"
সরল ইঁদুরটি ব্যাঙের প্রস্তাবে রাজি হয়ে গেল। ব্যাঙ তখন ইঁদুরের একটি পা নিজের পায়ের সাথে শক্ত করে বেঁধে নিল। কিছুক্ষণ ডাঙায় ঘুরে বেড়ানোর পর ব্যাঙটি লাফ দিয়ে পুকুরের পানিতে নেমে গেল। সে ভুলে গিয়েছিল যে ইঁদুর সাঁতার জানে না।
বেচারা ইঁদুরটি পানির নিচে হাবুডুবু খেতে লাগল এবং অল্প সময়ের মধ্যেই মারা গেল। ইঁদুরের মৃতদেহটি যখন পানির ওপরে ভেসে উঠল, তখন ওপর থেকে একটি চিল তা দেখতে পেল। চিলটি ছোঁ মেরে ইঁদুরটিকে তুলে নিল। কিন্তু যেহেতু ব্যাঙের পা ইঁদুরের পায়ের সাথে বাঁধা ছিল, তাই চিলটি ইঁদুরের সাথে সাথে ব্যাঙকেও তুলে নিয়ে গেল। শেষ পর্যন্ত ইঁদুরের সাথে দুষ্টু ব্যাঙকেও চিলের আহার হতে হলো।
গল্পের শিক্ষা: অন্যের জন্য গর্ত খুঁড়লে নিজেকেই সেই গর্তে পড়তে হয়। অর্থাৎ, যে অন্যের অনিষ্ট করে, তার নিজেরও অনিষ্ট হয়।
কোন মন্তব্য নেই