১০০+ প্রবাদ ও প্রবচন: অর্থ ও ব্যাখ্যাসহ পূর্ণাঙ্গ তালিকা
১০০+ প্রবাদ ও প্রবচন: অর্থ ও ব্যাখ্যাসহ পূর্ণাঙ্গ তালিকা
বাংলা লোকসাহিত্যের এক অতুলনীয় সম্পদ হলো প্রবাদ বাক্য। এর মাধ্যমে নিগুড় সত্য বা বাস্তবতা উঠে আসে। এটি মানুষের দীর্ঘদিনের অভিজ্ঞতার ফসল, যা সমাজে ধীরে ধীরে মিশে যায় বা প্রচলিত হয়। এইভাবে এক সময় প্রতিনিয়ত ব্যবহারের প্রথা চালু হয়। বাঙালি জাতির হাজার বছরের সংস্কৃতিতে প্রবাদ-প্রবচন একটি সমৃদ্ধ ধারায় চলে এসেছে।
প্রবাদ-প্রবচন প্রায় একই অর্থে প্রয়োগ হলেও কিছু ভিন্নতা রয়েছে।
প্রবাদ-প্রবচন কাকে বলে?
প্রবাদ: মানুষের অভিজ্ঞতার ফসল থেকে উদ্ভূত নিগূড় সত্য, যা বিদ্রুপাত্নক উক্তির মাধ্যমে প্রকাশিত হয়। প্রবাদ রচয়িতার ঠিক পরিচয় জানা যায় না।
উদাহরণ: অতি চালাকের গলায় দড়ি, কয়লা ধুলে ময়লা যায় না।
প্রবচন: সমাজের সৃষ্টিশীল এবং প্রজ্ঞাবান মানুষের অভিজ্ঞতালদ্ধ কিছু উক্তি, যা ব্যবহার করতে করতে জনসমাজে মিশে যায়।
উদাহরণ: বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে। (রচয়িতা: সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়)
প্রবাদ-প্রবচনের পার্থক্য
| পার্থক্য | প্রবাদ | প্রবচন |
|---|---|---|
| সৃষ্টি | লোকসমাজ বা কালের সৃষ্টি | সমাজের সৃষ্টিশীল মানুষের সৃষ্টি (কবি, সাহিত্যিক ইত্যাদি) |
| লিখিত রূপ | লিখিত রূপ নেই, মুখে মুখেই প্রচলিত | লিখিত রূপ আছে, যা পরে মুখে মুখে প্রচলিত হয় |
| উৎস | জনসমাজের অভিজ্ঞতার ফসল বা নির্যাস | কোনো একক ব্যক্তির অভিজ্ঞালতালদ্ধ উক্তি |
| অলঙ্কার/রূপক | সাধারণত সরাসরি অর্থ প্রকাশ | রূপক, বাচ্যার্থ বা অলঙ্কার থাকতে পারে |
| দৈর্ঘ্য | সাধারণত ছোট | তুলনামূলক বড় |
প্রবাদ বাক্যের বৈশিষ্ট্য
জাতির দীর্ঘ অভিজ্ঞতা, পরিণত বুদ্ধি এবং লোকমনে প্রচলিত সত্য কথন প্রকাশিত হয়।
প্রবাদ একটি সংক্ষিপ্ত বাক্য আকারে থাকে।
উপমা, বক্রোক্তি, বিরোধাভাস প্রভৃতি অলঙ্কার ব্যবহার করা হয়।
প্রবাদ বাক্যের শ্রেণীবিভাগ
অর্থ ও বৈশিষ্ট্যের দিক থেকে প্রবাদ বাক্যকে ভাগ করা যায়:
সাধারণ অভিজ্ঞতাবাচক:
উদাহরণ: চোর পালালে বুদ্ধি বাড়ে।
নীতিকথামূলক:
উদাহরণ: ধর্মের কল বাতাসে নড়ে।
ইতিকথামূলক:
উদাহরণ: ধান ভানতে শিবের গীত।
মানবচরিত্র সমালোচনামূলক:
উদাহরণ: গাঁয়ে মানে না আপনি মোড়ল।
সামাজিক রীতিনীতিজ্ঞাপক:
উদাহরণ: মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত।
প্রসিদ্ধ ঘটনামূলক:
উদাহরণ: লাগে টাকা দেবে গৌরী সেন।
ব্যাখ্যাসহ প্রবাদ বাক্যের কিছু উদাহরণ
| প্রবাদ বাক্য | অর্থ/ব্যাখ্যা |
|---|---|
| অতি লোভে তাঁতি নষ্ট | বেশি লোভে ক্ষতি হয় |
| ধর্মের ঢাক আপনি বাজে | পাপ কখনো চাপা থাকে না |
| অতি দর্পে হত লঙ্কা | অহংকার পতনের মূল |
| ধর্মের কল বাতাসে নড়ে | অপকর্ম প্রকাশিত হয়ে যায় |
| অতি মেঘে অনাবৃষ্টি | অতি আড়ম্বরে কাজ হয় না |
| ধরাকে সরা জ্ঞান করা | সকলকে তুচ্ছ মনে করা |
| অল্পজলের মাছ | নিতান্তই বোকা |
| ধরি মাছ না ছুঁই পানি | কৌশলে কার্যোদ্ধার করা |
| অন্ধকে দর্পণ দেখানো | নির্বোধকে জ্ঞান দান করা |
| নাকে তেল দিয়ে ঘুমানো | নিশ্চিত কার্যোদ্ধার করা |
| অসারের তর্জন গর্জন সার | গুণহীনের বৃথা আস্ফালন |
| পাকা ধানে মই দেয়া | বিপুল ক্ষতি করা |
| ওঝার ব্যাটা বনগরু | পণ্ডিতের মূর্খ পুত্র |
| কারো পৌষ মাস, কারো সর্বনাশ | কারো সুদিন, কারো দুর্দিন |
| বামন হয়ে চাঁদে হাত | অসম্ভব কিছু পাওয়ার চেষ্টা |
| কপাল গুণে গোপাল ঠাকুর | অযোগ্যের ভাগ্যগুণে বড় হওয়া |
| পাপের ধন প্রায়শ্চিত্তে যায় | অসদুপায়ে অর্জিত ধন নষ্ট হয় |
| পর্বতের মুষিক প্রসব | বিপুল উদ্যোগে তুচ্ছ অর্জন |
| কাঁচা বাঁশে ঘুন | অল্প বয়সেই স্বভাব নষ্ট হওয়া |
| বারো মাস ত্রিশ দিন | প্রতিদিন |
| বারো মাসে তেরো পার্বণ | উৎসবের আধিক্য |
| কত ধানে কত চাল | টের পাওয়ানো |
| খাস তালুকের প্রজা | খুব অনুগত ব্যক্তি |
| বরের ঘরে পিসী কনের ঘরে মাসী | উভয় কুল রক্ষা করে চলা |
| খিচুড়ি পাকানো | বিশৃঙ্খলা সৃষ্টি করা |
| গাছে কাঁঠাল গোঁফে তেল | পাওয়ার আগে ভোগের আয়োজন |
| গন্ধমাদন বয়ে আনা | প্রয়োজনের অতিরিক্ত কিছু আনা |
| বাঘে গরুতে এক ঘাটে জল খাওয়া | ক্ষমতা প্রদর্শন |
| বজ্র আঁটুনি ফস্কা গেরো | বাহিরে আড়ম্বর ভিতরে শূন্য |
| বোঝার উপর শাকের আঁটি | অতিরিক্তের অতিরিক্ত |
| ঘুঁটে পোড়ে গোবর হাসে | অন্যের কষ্ট দেখে আনন্দ প্রকাশ |
| বিনা মেঘে বজ্রপাত | আকস্মিক বিপদ |
| চাল না চুলো ঢেঁকি না কুলো | নিতান্ত নিঃস্ব |
| বানরের গলায় মুক্তার হার | অপাত্রে উৎকৃষ্ট সামগ্রী দান |
| জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ | ছোট বড় যাবতীয় কাজ করা |
| বাজারে কাটা | বিক্রি হওয়া |
| ঝোপ বুঝে কোপ মারা | সুযোগমত কাজ করা |
| ভদ্রতার বালাই | সাধারণ সৌজন্যবোধ |
| টো টো কোম্পানির ম্যানেজার | ভবঘুরে |
| ঢাক ঢাক গুড় গুড় | গোপন রাখার প্রয়াস |
| মেঘের ছায়া | অশুভ লক্ষণ |
| যত দোষ নন্দ ঘোষ | দুর্বলের প্রতি সর্বদা দোষারোপ |
| শিখণ্ডী খাড়া করা | যার আড়ালে থেকে অন্যায় কাজ করা |
| তেলে মাথায় তেল দেয়া | যার আছে তাকে আরো দেওয়া |
| দুধ কলা দিয়ে সাপ পোষা | শত্রুকে সযত্নে লালন পালন করা |
| ধান ভানতে শিবের গীত | অপ্রাসঙ্গিক কথার অবতারণা |
| সাপও মরে, লাঠিও না ভাঙ্গে | উভয় কুল রক্ষা করা |
| হরি ঘোষের গোয়াল | অনেক লোকের কোলাহল |
| অজার যুদ্ধে আঁটুনি সার | লঘু ফলাফলযুক্ত আড়ম্বরপূর্ণ আয়োজন |
| অতি দানে বলির পাতালে হলো ঠাঁই | অন্যের কৌশলে ভোগান্তির শিকার হওয়া |
| অতি মন্থনে বিষ ওঠে | কোনো বিষয়ে মাত্রাতিরিক্ত আলোড়ন ক্ষতিকর |
| অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট | বেশি লোক কাজের বিশৃঙ্খলা ঘটায় |
| অল্পবিদ্যা ভয়ঙ্করী | স্বল্পজ্ঞান নিয়ে বাড়াবাড়ি মূর্খতার পরিচয় |
| অন্ধের হাতি দেখা | অল্পজ্ঞান লাভ করে বিজ্ঞের মতো অভিমত |
| অশ্বত্থামা হত ইতি গজ | কোনো কথা পরিষ্কার না করে সত্য গোপন রাখা |
| আগ নাংলা যে দিকে যায়, পাছ নাংলা সে দিকে যায় | অন্যের দৃষ্টান্ত অনুসরণ করা |
| আসলে মুষল নাই ঢেঁকি ঘরে চাঁদোয়া | বাইরে বাবুগিরি অথচ ভিতরে সারশূন্য |
| ইটটি মারলে পাটকেলটি খেতে হয় | যেমন কর্ম তেমন ফল |
| ইল্লত যায়না ধুলে খাসলত যায়না মলে | স্বভাবদোষ হাজার সংশোধনের চেষ্টাতেও দূর হয়না |
| ঊনো বর্ষায় দুনো শীত | যে বছর কম বৃষ্টি হয়, সে বছরে শীত বেশি পড়ে |
| কাঁচায় না নোয়ালে বাঁশ, পাকলে করে ঠাস ঠাস | সময়ে কাজে না লাগালে অসময়ে কাজে ফেরানো কঠিন |
| চকচক করলেই সোনা হয় না | চেহারাতে আসল গুণ ধরা পড়ে না |
| চেনা বামুনের পৈতা লাগে না | মানী ব্যক্তির পরিচয় প্রয়োজন পড়ে না |
| চোরা না শুনে ধর্মের কাহিনী | অসাধুকে উপদেশ দিয়ে সৎ করা যায় না |
| ঝিকে মেরে বৌকে শেখানো | একজনকে বকা দিয়ে অপরকে শিক্ষা দেওয়া |
| ঢাল নেই তলোয়ার নেই নিধিরাম সর্দার | যোগ্যতা বা ক্ষমতাহীনের আড়ম্বর |
| দশচক্রে ভগবান ভূত | দশ জনের চক্রান্তে ন্যায়কে অন্যায় করা |
| দেবতার বেলা লীলাখেলা, পাপ লিখেছে মানুষের বেলা | সামাজিক বিধি-বিধানের নিষ্ঠুর প্রয়োগ |
| নাচতে না জানলে উঠোন ভাঙা | অকর্মণ্য ব্যক্তি কাজে অসফল হলে অন্যের দোষ দেয় |
| নিজের চরকায় তেল দেয়া | অন্যের কাজে মাথা না ঘামিয়ে নিজের কাজে মনোযোগ দেয়া |
| পরের ধনে পোদ্দারি / পরের মাথায় কাঁঠাল ভাঙ্গা | অন্যের টাকায় বাহাদুরি / পরকে কষ্ট দিয়ে নিজের স্বার্থোদ্ধার |
| পড়েছি মোগলের হাতে খানা খেতে হবে | বিপদে পড়ে কাজ করা |
| পুরানো চাল ভাতে বাড়ে | অভিজ্ঞতা বা প্রবীণত্বের মূল্য বেশি |
| পান্তা ভাতে ঘি নষ্ট, বাপের বাড়ি ঝি নষ্ট | দরিদ্রের বড়লোক ভাব দেখানো বা অপব্যবহার |
| বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে | জীবমাত্রই স্বাভাবিক অবস্থানে সুন্দর |
| বিড়ালের ভাগ্যে শিকা ছেঁড়া | ভাগ্যক্রমে বিনা চেষ্টাতে বাঞ্ছিত বস্তু লাভ |
| বড়র পিরিতি বালির বাঁধ ক্ষণে হাতে দড়ি ক্ষণেকে চাঁদ | উচ্চস্তরের সঙ্গে সম্পর্ক ক্ষণস্থায়ী |
| মারের ওপর ওষুধ নাই | সহজভাবে কোনো চেষ্টা ব্যর্থ হলে তার উপর নিষ্ঠুর আচরণ |
| যদি হয় সুজন, তেঁতুল পাতায় ন জন | মিলেমিশে কাজ করলে অসম্ভবকে সম্ভব করা যায় |
| যে দামে কেনা সেই দামে বিক্রি | যা কিনতে অর্থ খরচ হয়নি, তা নষ্ট হলে লাভ-ক্ষতির হিসাব চলে না |
| সাত নকলে আসল খাস্তা | নকলের নকলে মূল জিনিস হারিয়ে যায় |
| হবুচন্দ্র রাজার গবুচন্দ্র মন্ত্ৰী | নির্বোধের পরামর্শে চলা নির্বোধ ব্যক্তি |

কোন মন্তব্য নেই